আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

যখন আমি মারা যাই

২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৫

শেয়ারঃ
0 0 0

কোন কাব্যে নয় কোন শুয়াগ্রস্ত কষ্টকল্পনাতেও নয়
যখন আমি মারা যাই
তখন তুমি থাকো
আমার অন্তজ প্রতিবিম্বের মত খুবড়ে খুবড়ে
পড়ে থাকা শ্লেটে
একালের নিরর্থক আঁকিবুকি
তুমি থাকো...

যখন আমার হাত
ছোট ছোট আঙ্গুল জড়িয়ে
হাটতে থাকে রাস্তায়
অহর্নিশ বেঁচে থাকা বিষ
দাঁত বসায় পাছ পকেটে
তখন আমি থাকি না
তুমি থাক

গন্ডীগুলো পেরিয়ে
উত্তরণের পিছমোড়া হাত
রগ বের করা শিরা
ভালোবাসার হ্যান্ডকাফ মনে করে
অন্ধ আবিষ্কারে ওঠে মেতে
তখনো আমি নই
তুমি থাকো

কি করে থাকো তুমি
এত সার্বজনীন
অথচ ব্যক্তিক
অথচ নৈর্ব্যক্তিক
অথচ কোষের ভেতরে
যেখানে আমিতুমি নেই
মেঘগুলো নেই
স্বপ্নঅস্বপ্ন সংগাগুলো নেই
ঝি ঝি কুকুরের হাতছানি নেই
ধু ধু পুকুরের ডুব দেয়া নেই
সেখানে কি করে তুমি থাকো
যেখানে আমি নেই
নেইগুলো নেই
সেখানে কি করে তুমি থাকো
আমাকে বলবে তুমি
কি করে তুমি থাকো

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৯
মুকুল বলেছেন: ওয়াও!!! খুব ভালো লাগলো!!! প্রিয় পোস্ট করে রাখলাম!!! *****
২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩১
রাগ ইমন বলেছেন: এই কবিতাটা লেখার জন্য হাতের পাঁচ আঙ্গুল একত্র করে বেশ কষে ----- বলো তো বন্ধু , কি? ঃ)
৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩১
কালপুরুষ বলেছেন: তোমার কবিতা পড়ে অনেকেই মারা যায়।
৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৫
অন্যমনস্ক শরৎ বলেছেন: রাগ ইমন: জানিনা। কালপুরুষ: যাউক জনসংখ্যা সমস্যার একটা সমাধান হইল।
মুকুল: ধন্যবাদ।
৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪০
রাগ ইমন বলেছেন: আভূমিক ইচ্ছে গুলো চারাতে
উলম্ব রেখায় হারাতে হারাতে
তোমার ছায়ায় গিয়ে আলো পায় ।
সেখানে "নেই আমি"দের ভিড়ে
অবাস্তব খড় আর কুটোর লীক নিড়ে
পাওয়াদের এখনো বুঝি নেই সায় !

কি করে থাকো ?
থোকায় বেঁধে দেওয়া স্বপ্ন মরীচিকার
লাস্ট শো এর মত ।
সার সার চেয়ারে কোটি কোটি শূন্যতা ।
৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪২
রাগ ইমন বলেছেন: জানো না ! মন তাহলে তোমার অনেক খারাপ। আমার সার-প্রাইজ কই? নাকি সার ইজ দা প্রাইজ!
কুলে আসো । কাশ ফুল দিয়ে কান খুচাই । আরাম পাইবা। ঃ)
৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৪
অন্যমনস্ক শরৎ বলেছেন: প্রশ্ন:
কি করে থাকো ?
থোকায় বেঁধে দেওয়া স্বপ্ন মরীচিকার
লাস্ট শো এর মত ।
সার সার চেয়ারে কোটি কোটি শূন্যতা ।

উত্তর:
আমার প্রেম, আমার শব্দহীনের ছড়ি
তোমরা যাকে বল শূণ্যতা
সে আমার এলেমের হাতেখড়ি....
৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
রাগ ইমন বলেছেন: তথাস্তু, গুরু । সে প্রান্তিকের বিলাসিতা। আর মধ্যমের অভিশাপ ।
৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫১
অন্যমনস্ক শরৎ বলেছেন: তুমি যাকে বল
প্রান্তিকের বিলাসিতা,আর মধ্যমের অভিশাপ
সেতো অভিশাপ নয়, নয় পরাবাস্তব কল্পনা
সে আমার তোমার ভেতরে ঘাম দেয়া ভাঁপ
১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৮
কালপুরুষ বলেছেন: জটিল কাব্য কবিতা,
এহেন স্রোতে আমি
হারাই নিজের নাব্যতা।
১১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৬
রাগ ইমন বলেছেন: সব ঘামে সিক্ততা নেই , বধু
কিছু কায়িকে স্রেফ রিক্ত বিস্বাদ
বিষাদে উজ্জ্বল হলে শুধু
অনুভবে আয়না পরম নিখাঁদ ।
১২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১২
অন্যমনস্ক শরৎ বলেছেন: ওগো ললনা
ওগো লিলাবতী ছল
সিক্ত আমিতুমি সর্বদাই
শুধু লোকে দেখেনা
পাহাড়ের ওপারের
থিকথিক করা
মেঘেদের ঢল
১৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: আমারে তুমি ডুবাও ক্যানে
ম্যাঘের নিমজ্জনে
দেহ ডাকে ওই কোকিলা
দেহ সংঙ্গের ক্ষণে
১৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২৩
রাগ ইমন বলেছেন: কোকিলা ? কই থেকে কই নিলা
বিশুদ্ধ শূন্যতারে সপাটে নিরমিলা
ওহে, অন্ধ নহি , নহি বিরাগ বিমুখ
তবে জানি কতটা শূন্য বিলাসী উন্মুখ
কায়াহীন মায়ায় বাধা যদি নহি
কি করে বলো সাগ্রহ কহি?
উদাস ইমন রাগে , উদাস সহাসে
লিলুয়া স্বপন ওড়ে বেহুলা বাতাসে
জাগিছে আঁখি মম , নিদ্রাহীন ঘুমে
ডাকিবে সে কাকে বলো ওষ্ঠহীন চুমে?
১৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
মাছরাঙ্গা বলেছেন: ভাল কিন্তু শুধু তোমার লেখা হিসেবে খুব ভাল নয়।
১৭. ০১ লা অক্টোবর, ২০০৭ দুপুর ২:২১
যীশূ বলেছেন: কেউ নেই, কোথাও নেই,
শূণ্য হাওয়ার পাখায়,
তবু বলি, তবু আছে,
শূণ্যতার থাকায়।
১৮. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৮:২৮
েজবীন বলেছেন: অন্যমনস্ক শরৎ আর ইমন দুজনেই ভালো লিখতে পারেন অবলীলায়
১৯. ১০ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৯
মানবী বলেছেন: অসাধারন লিখেছেন! চমৎকার কবিতার জন্য ধন্যবাদ অন্যমনস্ক শরৎ ।

২০. ২১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৮
আশেক ইব্রাহীম বলেছেন: চমৎকার কবিতা। আরো চমৎকার শরৎ আর ইমনের কথোপকথন.....
২১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৩
তারার হাসি বলেছেন: "যেখানে আমি নেই
নেইগুলো নেই
সেখানে কি করে তুমি থাকো
আমাকে বলবে তুমি
কি করে তুমি থাকো "

থাকতে হয়, নির্মম বাস্তব......।
২২. ২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: তারার হাসি......হুমমমম!!!!
২৩. ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
সারিয়া তাসনিম বলেছেন:
পারফিউমের গন্ধের মত মাথার সামনে দিয়া পার হইয়া যায় । বুঝিনা কিছুই , তবুও তোর কবিতা পড়তে ভালো লাগে।
২৬. ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: মানুষ দেখি মাসে মাসে....আইসা কমেন্ট দিয়া যায়। অনেক ধন্যবাদ জনগণ।

 

মোট সময় লেগেছে ১.০১১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ