তোমাকে জানতে হলে আমার বই পড়তে হবে
এবং একটা বইএ কুলাবেনা
তাই আরো একটা পড়তে হবে
এটাতেও অসম্পূর্ণ মনে হতে পারে
তাই আরেকটা সম্পূরক বই দরকার হবে
এরমধ্যে তৈরী হবে আরেকগুচ্ছো সম্পূরক প্রশ্ন
এগুলো পূর্বের বোঝাবুঝির সাথে যুক্ত হবে
এবং এর মধ্যে অনেক কিছু আমি ভুলে যাব
মাথার মধ্যে আরো কয়েক ফোঁটা বৃষ্টি পড়বে
লম্বা চুল দেখে কালো কাকেরা এসে সঙ্গম শুরু করবে
আমার অন্যদিকেও মনযোগ দিতে হবে
অনান্তরিক না হতে চাইলেও ঠিক আগের মত পড়তে পারব না
তুমিও আর আকর্ষণ বোধ করবে না
তাহলে কি দরকার এই জানাজানি বোঝাবুঝি
এতসব উপলব্ধি
দরজাটা বন্ধ কর
এস সঙ্গম করি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

