রোগীর কাছে কখনো জানতে চেয় না
রোগের ভাবসাব, শরীরের হাল হকিকত
অথবা ডাক্তার, নির্বোধ সাদা কাফন
গলায় নিপীড়ণ মালা
আর মুখে মলদ্বার এবং মাইক্রোফোন
অনিবার্য!; দুপক্ষই একালের বিকার
শত শত লাশের জেগে ওঠায় স্পষ্ট বিভ্রান্ত বাক্
পরস্পরকে ভক্ষণ করা নিয়ত দ্বি-চারী কাক
যাক কিছু লক্ষণ তো পাওয়া গেল
কাকের সাথে মিলে মিশে
এত সহস্র পক্ষ, মানুষ সামলাবে কিভাবে
সে তো রোগী নয় কাক নয় ডাক্তারও নয়
সেতো মহাকালের মহাবিষ্ময়, বিরক্ত শ্রুত ক্লিশে
কি জানি এসব আর আমার ভাবতে ভালো লাগেনা এখন
সম্ভব হলে একটা নতুন রোগের নাম দিয়ে দিতে পার তোমরা
যখন ইচ্ছে তখন
তোমরাই তো সব,
কাক কবিতা কথপোকথনের ইজারাদার
তোমরা লজ্জা না পেলে কাপড় খুলে দেব
তখনই হিসাব ঠিক করে নিও
তখনই সময় ঠিক করে নিও
এবারের নাটকে
কে হবে কবি আর কে হবে পাহারাদার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



