একই শাওয়ারের নিচেই তো দাঁড়িয়ে আছি
ঝরঝরে পানির স্রোতে দুটো আর্দ্র অস্তিত্ব
পাঁচ তলার কলঘরে ধুকপুক ধুকপুক!!
ছায়া আর ভেজা শরীর
অবিচ্ছেদ্য দূরত্বের কল্প কাহিনী
বাতাসে আলোর মত ভাসে
তোমার কি তখন নগ্ন হইতে ইচ্ছা করে?
নেংটা হইয়া দৌড়াইতে মনে চায়
আসমানের উপর দিয়া, রাস্তার মইদ্যখানে
বালিকার গোল্লাছুটে ডুইবা এলাইয়া পড়তে সবুজ ঘাসগুলার গায়
তাইলে জানালাগুলান বন্ধ রাখছো ক্যান
পিন্দনের কাপড়ের মত
টাঙ্গায়া রাখছো ক্যান মুখের উপর
ছয় তালার দাঁড়িমুখ সাহেবের ভয়ে
নিচ তলার বেডি জরিমনের লজ্জায়
যার বুকে হাত দিয়া কইছিলা ভালবাসি......
ছায়া আর ভেজা শরীর
অবিচ্ছেদ্য দূরত্বের কল্প কাহিনীটা তুমি কি ভুলে যেতে চাও?
ঝাঁপ দিয়ে পড়তে চাও
ছায়াটার উপর
শুধু ছিড়া ফেলতে চাও, শুধু পুড়াইয়া দিতে চাও
তাইলে লাফ দাও
এক্ষনি জানালা ভাইঙ্গা, মুখের পর্দা ছিড়া
একটা লম্বা আন্ধারে লাফ দাও
লাফ দাও....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

