আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

দ্বিতীয় বৈঠকের প্রাক্কালে

২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩২

শেয়ারঃ
0 0 0

এস তবে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলি বরং
ঘোলাটে স্বরে পাখির ডাকের কিচ কিচ
ঘুমকে প্রলম্বিতই করবে শুধু!
এমনটাই করে এসেছে এতকাল
দার্শনিক সৌন্দর্য্য সন্ধানী কবি অ-কবির বয়ান
নিদ্রালুপ্ত সঙ্গমের মত খুবই অ-রাজনৈতিক
যেমন তুমি আমি চাইলেই আর করোতোয়ার
স্রোত সীমানা ধরে উলঙ্গ ছুটে যেতে পারবনা
যেমন তুমি চাইলেই খুব সহজে বেছে নিতে পারনা অন্য পুরুষ
যেমন আমাদের রাত্রি যাপণের অক্ষমতা
প্রেম তৃষ্ণার আহ্লাদ জাগাবে শুধু
একটা সঠিক ঋতুর পালাবদলের প্রতীক্ষার মত
কবে রোদ কমবে আর কবেই বা আমাদের শরীর দুটো চিন্তামুক্তভাবে মিলিত হবে
যদিও নির্বোধেরা সবসময়ই নৈতিক মনের কথা বলবে
মন আর শরীর কখনো আলাদা ছিল নাকি?
বিষ্ময়! জাগে,
ওদেরটা নিশ্চয়ই সাজানো গোছানো পথেই চলে
হা হা হা হাস্যকর একপেশে ঘুড়ির প্রতারণামূলক কান্নি খাওয়া
বিপুল উদযাপিত এই শতকে
আসলে এই রাজনীতিতে,
তাই দ্বিতীয় বৈঠকের আগে এস আমরা পরিষ্কার করে বলি
নিজ নিজ ঘোলাটে বোধগুলোর কথা;
স্পর্শ থেকে এক কদম দূরত্বে,
স্বীকারোক্তি নয় মোটেও
আলাপের রাস্তায় যাত্রা বলতে পার.......
আমাদের তো অনেক কিছুই একসাথে করার কথা
গৃহ, গৃহস্থালী, প্রজন্ম ইত্যকার বড় বড় কাজ
নাকি তুমিও ছই চড়ুইয়ের রাস্তাতেই শান্তি খুঁজে নেবে
এক চুমুকে ঠোঁট ডুবিয়ে আবার পালিয়ে যাবে
নিশ্চিত জেনো, ইতিহাসের প্রাজ্ঞজনেরা দীর্ঘদিন এমনটাই করে এসেছে
ঐতিহাসিক ঘটনাসব এভাবেই লিখিত হয়েছে
তাই শিশ্নে লিখিত হবার আগে
এই শেষ সুযোগ;
বলছি আবারো, তুমি ঠিক করেছো তো
কি কি উপায়ে তুমি আরো ঘোলাটে হবে?

বুঝতেই পার, দ্বিতীয় বৈঠকের প্রাক্কালে
এতটুকু সততা দেখানো আমার
পেশাগত কর্তব্য

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৫
আলী আরাফাত শান্ত বলেছেন: হুমম পড়লাম।কিন্তু বুঝেছি অল্প স্বল্প।
২. ২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৭
সবাক বলেছেন:

অন্যমনষ্ক থেকেই চড়ুইয়ের রাস্তাতে শান্তি খুঁজে নেবেন?

আমিও আজ থেকে অন্যমনষ্ক থাকবো।
২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: চড়ুইয়ের রাস্তাতে শান্তি খুঁজে পাইলে কি আর কবিতা লিখি সবাক ?

৩. ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৫
জামাল ভাস্কর বলেছেন: কবিতা পইড়া আরাম পাইছি...
২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: আমি অনুমান করতে পারছিলাম।

৪. ২৬ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
কাকতারু্য়া বলেছেন: ওহে শরৎ, মামু কও দেহি আমি কেডা? সূত্র দেই, রাজশাহী, ডটকম আই টি, মিরপুর যোগফল হইতাসি আমি।
৫. ২৬ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
কাকতারু্য়া বলেছেন: আর একটা সূত্র, জিপ্পো লাইটার।
৭. ০১ লা মে, ২০০৮ রাত ১২:২৫
কাকতারু্য়া বলেছেন: হ রে মামা, তুমি শালার মামু আমাদের ভুলেই গ্যাছো। জিমেইল / গুগল টক এ এ্যাড করে নিও juaribd।
০৩ রা মে, ২০০৮ ভোর ৫:৫২

লেখক বলেছেন: আরে মামা কিভাবে ভুলব বল। তুমি আমাকে একটা মেইল কর। মামী ভালো আছে?

 

মোট সময় লেগেছে ১.০৬৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ