মিত্র কিংবা মৃত কাউকেই তুমি পাবেনা গল্পের ঐ পাশটায়
যেটার পাতা ওল্টানোর জন্য
প্রতিদিন সকালে উঠে গলগল কর
চেপেচেপে নিষ্ক্রান্ত হও
হিসহিস করে মুক্ত হও
আর আয়নার দিকে তাকিয়ে ভাবতে থাক
জাগতিক সিদ্ধান্তগুলো কবে থেকে তোমার পক্ষে যাবে
কবে তোমার পারিবারিক বা অ-পারিবারিক কাঠামোগুলো তোমাকে জড়িয়ে
ধেই ধেই করে নাচবে সাফল্যের উত্তেজনায়
আর নিজের ভেতরে তুমি দেখবে একজন কতৃত্বকারীর প্রতিচ্ছবি
নিজেকেই শাসন করে চলেছে যে অবিরত
অন্যের দেয়া শাসনের সুসজ্জিত পরিকাঠামোয়,
এভাবে ভাবতে ভাবতে তোমার মুন্ডুটা কেটে যাবে অকস্মাৎ
তোমার মুন্ডুবিহীন ধড় নিয়ে শত্রুরও কোন আগ্রহ থাকবেনা
একবার বিক্রী হয়ে যাবার পর
বানিজ্যের শীৎকারটুকু শুধু ধ্বণিত হতে থাকবে
কোন কর্পরেটকাতর কাঁচের বয়ামে
রক্ত, ঘাম আর আবেগ প্রুফ
শীতল এবং শাণিত
সফল তুমি হবে নিশ্চয়ই
অন্য সকল মুন্ডুবিহীন ধড়গুলোর মতই
গল্প লেখার সাধটাও মিলিয়ে যাবে টংকারের নৃত্যকলায়
তোমার মতই অন্য ধড়গুলোর ঠান্ডা শিশ্ন আর স্তন চুষে চুষে
ছাবড়া করে ঘুমাতে যাবে
যদিও ঘুমাতে তুমি পারবে না কখনোই
ব্রিফকেস আর এটাচির মত দালালেরাও জাগ্রত চিরকাল
পত্রিকা আর মিডিয়াতে তুমি ঘষাঘষি করবে
অথবা গল্ফকোর্সে নির্দ্বাধায় পেতে দেবে নিজের অন্ডকোষ কিংবা স্তন
গড়িয়ে গড়িয়ে পকেটস্থ হবে
আর তোমার ধড়ে যুক্ত হবে এক একটা সফলতার তারকা
এরপর ধড়ে ধড়ে ধস্তাধস্তি হবে
টংকারের নৃত্য আর তারকার গুঞ্জনে
ভ’রে উঠবে সারা আকাশ
মেঘ থেকে ঝড়বে কোকাকোলা বৃষ্টি
এই বৃষ্টিতে তোমার ক্ষুধা জাগবে
মুন্ডুবিহীন ধড়ের ক্ষুধায় তুমি হন্যে হয়ে ছুটে বেড়াবে
আর ধাক্কা লাগবে
গিজগিজে দালালের ভীরে
রক্ত, ঘাম আর আবেগ প্রুফ কাঁচের দেয়ালে
ক্ষুধা মিটবে না
কেবল টংকারে টংকারে শুকনো ধাক্কা লাগবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



