somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ প্রজাতি নিয়া একটি কুকুবিতা

২২ শে জুলাই, ২০০৮ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরের আলোক উৎসবে যখন মধ্যরাতের ঝিলিক
শব্দের উন্মাতাল নৃত্যে মাতোয়ারা সমস্ত আকাশ
ভেতরের কুকুরটা তখন আর জেগে ওঠে না
হাতে হাত ধরে কোটটাই পড়া পেঙ্গুইন দলের মাখামাখি
আমাকে ঈর্ষান্বিত করে
তবুও আমি মিশতে পারি না
শহরের দামী ডোবাগুলো থেকে উঠে আসা ব্যাঙ্গাচিরা
কিচকিচ করে
হাঙ্গরকুমিরেরা হিসেব করে ডোবাজলার মাপ আর হরিণের বুক-পাছা
টুথপিকে দাঁত শানাতে শানাতে মনে করে শেষবারের মাংসের স্বাদ
একদম স্বর্গ থেকে বাছা
সুদৃশ্য ভেরাগুলো করে খাবারের লাইন
আর গ্রানাইটের মেঝেতে ঝরাতে থাকে সোনালী তুলালোম
ঈশ্বরের দেয়া পার্টিতে আজ উৎসব ডাইন, তাই মাঝেসাঝে প্রজাতি বিভ্রম

এদের কারো সাথেই আমি মিশতে পারি না
প্রজাতিগত শূণ্যতার ফলেই হয়ত,
অথচ আমার প্রজাতিরা ভীষণ ব্যাস্ত এইকালে
ইমপ্ল্যান্টগুলো কিনে কিনে বদলে বদলে
হয়ে ওঠে নেকুকুর, কুকুমির অথবা কুকুহাতি
কিংবা ততটা সম্ভব না হলে ঘোড়াকুকু, জেব্রাকুকু মগ্ন কুকুপাতি

এদের ককুচিরাও লেজ পড়ে যাবার আগেই খুঁজতে থাকে কুকুরিণের বুক
এখন আর খুব খুঁজতেও হয় না
কুকুরিণ আর কুকুড়ায় ভ’রে গেছে সমস্ত উৎসব জগৎ
হাঙ্গরকুমিরনেকড়েরা হাইব্রিড মাংসের দোকান থেকে তুলে নেয় শুধু
এটাতো হোম ডেলিভারিরও যুগ

যতটা কাল দেখেছি এই কুকুরীয় জীবনে
তাতে গালি পাড়া গালি খাওয়া গু দেয়া ছাড়া ভিন্ন কোন কাজ জোটেনি
যদিও আমরাই ঈশ্বরের ইতিহাসকার
নিজেদের ভাগটুকু ফয়সালা করে লিখে দেই হাঙ্গরকুমিরনেকড়ের ইচ্ছাপত্র
আর গন্ধ শুঁকে শুঁকে জিহ্বায় চেটে চেটে মাপ করি বুদ্ধিবিদ্যার

তবুও বিদ্যাবালানের বুক জোটেনা অধিকাংশের,
তাই কুকুবিতা আর কেঁউ কেঁউ এ ভরা সমস্ত জানাশোনা জগৎ
কুকুরেরই তো সমস্ত জ্ঞান দরকার
তাকেই টেনে নিতে হয় অসমাপ্ত তর্কের জের

কুকুজ্ঞান আর কুকুস্কৃতি ভরা এই জীবনে
আমারো তর্ক কুকুরী চাই
বাসে আর বিছানাতে যার সাথে করব কুকুজের আদান প্রদান
ভাবকুকু বস্তুকুকু অথবা কেবলই কুকুজ ভাই

যদিও যথেষ্ট কুকুবাদী আমি হয়ে উঠিনি এখনো
আমার কুকুজে জমা হয়নি সেইসব কুকুত্তর গণিত সমূহ
যেমন উদাকুকু কলাকুকু নৈরাশ্যকুকুর কুকুবাদীতা
যেমন লিভকুকু, ট্রায়োকুকু অথবা এককুকু যৌণজীবিতা

অথচ আমাদের বুদ্ধিকুকুরা এখনো চেটে চাটিয়ে চলে যায়
দলের উঠতিদের কুকুমারা করে, হাঙ্গরকুমিরনেকড়ের মহাউৎসবে
আর নবকুকুরা গণিত করে
কুকুজ কামের জ্বরে

আমাদের কুকুঙ্গমটুকুও মহাকুকুশ্বরের কুকুলিপিতে লেখা
আমরা কুকুতর্ক করি কুকুর কুকুরী খুঁজি
যদিও যে ঈশ্বর আমাদের সবচেয়ে প্রয়োজন
সেটা হাঙ্গরকুমিরনেকড়ের কাছে রাখা

১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×