আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

সাইবর্গ দিনলিপি

২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৩

শেয়ারঃ
0 0 0

এবং আমি তোমাদের মতই
রাস্তার ঐ পারের দেয়ালটার মত
বিজ্ঞাপন সাঁটানো, একদলা শুকনো থুথু মাখা
প্রশ্রাবের গন্ধে বিভোর
বিজ্ঞান যখন খুব উঁচুতে উঠতে উঠতে
আকাশের ব্যবচ্ছেদ করে ঈশ্বর অভিমূখী
তখনো;
মাঝেমাঝে কেবল গাঁথুনির ভিন্নতায়
ম্যানুফেকচারড অনন্যতা নিয়ে ঠোকাঠুকি খেলি

বিষণ্নতা একে বলা যায় না মোটেও
স্থৈর্য্য বলতে পার
নতুন প্রজন্মের সিনাপ্স চরিত
গঠন আর বস্তু আলাদা করতে পারি না
কেবলই বিন্যাস কেবলই অনাকাঙ্খিত ঐক্য

শহরের সংস্কারে ইটগুলো খুলে খুলে
নতুন করে সাজানো
নতুন আঠা, নতুন বিজ্ঞাপণ
প্রতিদিন নিত্যনতুন
অথচ কি প্রাচীন
সভ্যতার দেয়ালগুলোর চাইতেও
অথচ কি ক্লান্তিকর
তথ্য ভান্ডারের মতই

প্রতিদিন ধ্বসে পড়ছি
অথচ ব্যাথা লাগছে না
প্রতিদিন পাল্টে যাচ্ছি
অথচ পাল্টাতে পারছি না

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতাবেঁচে থাকা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১১:২৬
কৌশিক বলেছেন: বাইর হ জলদি। ভাল হইছে সামনাসামনি কমুনে।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: সামনাসামনি তো কিছু কইলা না...মিয়া তুমি পুরা সাইবর্গ.......

২. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪০
প্রচেত্য বলেছেন:
"প্রতিদিন হেঁটে যাচ্ছি
অথচ, পথ শেষ হচ্ছেনা
কিন্তু যখন আবার,
মৃত্যুর কথা ভাবি
মনে হয়, এইতো খুব কাছাকাছি"


আমার দিনলিপিগুলোকে কখনো এভাবে ছন্দমিশেলে ছন্দময় করে তুলতে পারিনা, তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই, কারণ - এভাবে যদি পেয়ে যাই তাতেই বা কম কি !

শুভেচ্ছা ও শুভকামনা রইল।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: তোমারেও অনেক শুভেচ্ছা প্রচেত্য,,,,তাইলে সাইবর্গ আমি একা না....জেনে ভালো লাগে, সাহস পাই...দেয়াল গুলো টিকে থাকবে কি বল??!!!

৩. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫২
চিটি (হামিদা রহমান) বলেছেন: প্রতিদিন ধ্বসে পড়ছি
অথচ ব্যাথা লাগছে না
প্রতিদিন পাল্টে যাচ্ছি
অথচ পাল্টাতে পারছি না
................ভালো লাগলো আপনার সাজানো কথামাল।

শুভেচ্ছা থাকলো ।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: শুভেচ্ছা চিটি,.... কি যে বিশৃঙ্খল আছি...আর আপনে বলেন সাজানো.... ধন্যবাদ অনেক।

৪. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৪
মাঠশালা বলেছেন: মাঝেমাঝে কেবল গাঁথুনির ভিন্নতায়
ম্যানুফেকচারড অনন্যতা নিয়ে ঠোকাঠুকি খেলি


শুভেচ্ছা জানবেন।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ মাঠশালা.....ম্যানুফেকচার ভাঙ্গার জন্য অনেক গোঁয়ার হতে হবে রে ভাই। ঠোকাঠুকি আর কাহাতক সহ্য হয়। এইটা তো আর প্রোগ্রামে লেখা ছিল না।

৫. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৫
অন্যআনন বলেছেন: "রাস্তার ঐ পারের দেয়ালটার মত
বিজ্ঞাপন সাঁটানো, একদলা শুকনো থুথু মাখা
প্রশ্রাবের গন্ধে বিভোর
বিজ্ঞান যখন খুব উঁচুতে উঠতে উঠতে
আকাশের ব্যবচ্ছেদ করে ঈশ্বর অভিমূখী
তখনো;
মাঝেমাঝে কেবল গাঁথুনির ভিন্নতায়
ম্যানুফেকচারড অনন্যতা নিয়ে ঠোকাঠুকি খেলি"

তোমার ম্যানুফেকচারড পদাবলী আর চয়নের অনন্যতা কিন্তু আমাকে বিষন্ন করেনি শরৎ! কিন্তু তোমাকে খুব বিষন্ন ও বিপন্নবোধসম্পন্ন একজন নাগরিক মনে হচ্ছে!!... দৃষ্টিভঙ্গি যেন অসমান্তরাল এবং অদ্ভুত একঘেঁয়ে!!
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: হ্যা!! আসলে আমি বিপন্ন বোধ করার জায়গাতেও নেই, বরং বলতে পার স্থৈর্য্যের মধ্যে আছি। আর আমার পদাবলীর লক্ষ্য তোমাকে বা কাউকে বিষণ্ন করা নয় আমার যোগাযোগ বাঞ্ছা কবিতার ভাষাতে। কিন্তু তোমার মন্তব্য আমার কাছে দীর্ঘদিন পর হঠাৎ পড়তে বসে সারফেস বিশ্লষণের মত মনে হল যা অদক্ষ চোখে খুব নিবিড় দেখায় এবং সাইবর্গ দূরত্বকে আড়াল করে। আমার তর্ক এই যে প্রবল আশাবাদী তুমিও নিজের সাইবর্গ দিনলিপি দেখে ভয় পাও, পাছে তোমার খন্ডিত অসমান্তরাল রুফ তোমার সফলতাকে গ্রাস করে ফেলে। আমরা তো খুব অদ্ভুত একঘেঁয়ে জীবনের মধ্যেই আছি। তুমি আশাবাদের খবর পেলে আমাকে জানিও।

৬. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৮
আবু সালেহ বলেছেন: প্রতিদিন ধ্বসে পড়ছি
অথচ ব্যাথা লাগছে না
প্রতিদিন পাল্টে যাচ্ছি
অথচ পাল্টাতে পারছি না

ভালো লাগলো কথন....
আছু কেমুন মিয়া....
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: কবিতার মতই আসলে.....অথবা তারচেয়েও অব্যক্ত....
তোমার খবর কি ?

৭. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ২:২৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: "গঠন আর বস্তু আলাদা করতে পারি না
কেবলই বিন্যাস কেবলই অনাকাঙ্খিত ঐক্য"

অন্য সবকথার মাঝে এই দুটি লাইন খুব জ্বলজ্বল করে আলো দিচ্ছে!
০১ লা আগস্ট, ২০০৮ রাত ২:৩৭

লেখক বলেছেন: হয়ত অন্ধকার দেখিয়ে দিচ্ছে, হয়ত আলো কম করে ফেলছে। আর আমি রাত দুপুরে বিপরীত ফ্ল্যাটের স্বামী না আসা স্ত্রীর পিঠ দেখে সুখ পাচ্ছি। ম্যাক্সিটা কতুটুকু সরে গেলে স্তনের আঁচ দেখবো তার গণিত মাপছি। সম্ভাবনা আর ফলাফলগুলো এক হাতেই গুণে ফেলা যায় কিন্তু নতুন কোন হিসেব করা যায় না। সবগুলোই অন্যরা করে রেখেছে বা রাখছে। হাস্যকর! আমার কাম জাগছে না, আমার কৌতুহল হচ্ছে না।....

৮. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ২:৩৯
মৈথুনানন্দ বলেছেন: ড্রাইভিঙ মিস ডেইসি নামে একটা বই ছেল যদ্দুর মনে পড়চে!
৯. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ২:৪১
মৈথুনানন্দ বলেছেন: ভালো ছেলের মতো রিডিঙ পড়তে মানা করেচো বলে অবাধ্য সন্তানের মতো কমেন্ট করলুম নে। মুডে এসে অনেকগুলো কথা বলেছিলেম নিজের হাবিজাবি নিয়ে তোমার আগের একটা কবিতায় - চোখে পড়েচে কি না খুদা মালুম!!!!!
০১ লা আগস্ট, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন: ভালো কাজ করছো। তোমার কমেন্ট চোখে পড়ছে ভাইটি একটু আয়েশ করে উত্তর দিতে চাই।,,,
তুমি ভালো আছো?

১০. ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: দেখছেন তো? তাহলে অন্তত একটা ইন্দ্রিয় ভোগে পেল। কাম বা কৌতুহল তো সাইবর্গ পরিবেশে অনুভূত হবে না। ওগুলো বিপন্ন-মানবের আলোড়িত হবার অস্ত্র ছিল। এখন আমরা সবকিছু কেটেকুটে আলাদা করে বিশ্লেষণ করি চলুন!
১১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
সবাক বলেছেন: আমি কবিতার মাঝখান দিয়ে হেঁটে গেলাম।

 

মোট সময় লেগেছে ২.৮৫৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ