somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেসব ফিলান্থ্রপির গল্পে মশগুল তোমরা

২০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তোমা হতে বিচ্ছিন্ন সর্বদাই
দর্শনের পাতাগুলো উল্টেপাল্টে যতবার দল আর সংঘের জন্য
প্রাণপাত কর তার সবগুলোই নিজেদের কান্না
নিজেদের অপ্রাপ্তি আর বঞ্চনার ইতিকথা
অথবা আকাঙ্খা....
পাঠে পুস্তকে টেক্সটে বয়ানে নিজ’কে লিখবার এক চিরকালীন
অস্তিত্ববাদ
সত্যিকার ধ্রুপদী
শুধু রং বদলাও, শুধু পাঠে বদলে যাও
আর আঁকড়ে ধর
সমুদ্রের ঢেউয়ে হাঙ্গরের সাথে যুদ্ধ করে করে নাকটুকু উচিয়ে ধর
অথবা হও দক্ষ অনুবাদকর্মী
ক্ষমতার বয়ানে প্রশিক্ষণ ঢুকিয়ে
টু পাইস কামিয়ে কিনে নাও আরো কয়েকটা নি:শ্বাস
আর পুঁজা কর সমকালের পথপ্রদর্শকের
কিংবা বিক্রী কর বিপ্লবীদের

অতএব ফিলান্থ্রপি আর উৎকর্ষতর সহযোদ্ধার গল্পটা নিজের পকেটেই রাখ
কতদূর পর্যন্ত ছাবড়া হয়ে গেছ সেটির বড়াই নিলামের মালিকের কাছে গিয়ে কর
তোমার জন্যও প্রার্থনা রইল বন্ধু
হ্যা! বন্ধু বলার সাহস আমার চীরকালের
নিজের মত যাদের দেখি আবার যাদের দেখিনা তাদের জন্যও

ভাষিক জীবিকা এই স্বরটুকু দিয়েছে শুধু
তাই কোন অভিযোগ নেই
মেনে নিতে পারি অবলীলায়
দন্ডিতের শ্রমশ্লাঘা
নিজেকেও ভোলাতে পারি যখন তখন

তবে তোমাদের ভোলাতে যাইনা কখনো
যতশত মিথস্ক্রীয়া আর ব্যাখ্যা বিশ্লেষণের পর
তুমি কিংবা তোমরা যখন একমুঠো ঐক্যবদ্ধ হাসো
তখনো ভালই লাগে, অস্তিত্বের পারঙ্গমতায় জীবনের দিকে তাকাই
বারংবার, নির্লজ্জের মত কাপড় খুলে দেখি
নিজের দিকেও তাকাই
নিজেকে খুলে খুলে দেখার আধফালি সাধটাও তৃপ্ত হয় কখনো সখনো


তোমার সাপেক্ষে আমি কিংবা আমার সাপেক্ষে তুমি তোমরা
যখন রঙ্গীন জলের মত মিলেমিশে যায়
তখন অপলক তাকিয়ে থাকি আর অনুভব করি
কার কেমন রং কার কেমন বাহার
কে বর্ণহীন কারা বর্ণাতীত
আমার রংও বর্ণহীন কখনো বর্ণাতীত
প্রায়শ বর্ণচোরা, তোমাদের মতই
তোমাদের সাপেক্ষেই

অতএব ফিলান্থ্রপির গল্পটা নিজের কাছেই রাখো
দয়া করে আমাকে দেখাতে এস না
নিজের সাথে খেলাধুলায় কষ্ট লাগে ভীষণ
তোমার সাথে যুক্ত আমি সর্বদাই
বেঁচে থাকবার জন্য আর যাই হোক
দরকার নেই সাজানো গোছানো মিথ্যা প্রেষণা

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×