somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পিসিতে কিন্তু ইয়াহু মেসেঞ্জার ছিল না ( উৎসর্গ মুকুল, প্রণব আচার্য্য, সবাক আর তাদের এবঙ আমার ব্লগার বন্ধুদের)

১০ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিলন রেডিও; মিউনিসিপ্যালিটি বাজার; ঠিক সাড়ে আটটায়। কিছুক্ষণ হল মুকুলের সাথে কথা হয়েছে, সাথে প্রণব আচার্য্য, নোয়াখালীতে একেবারে নিজস্ব ঘারানার লোক, অভাবিত পুরষ্কার। ফোনের অপর প্রান্ত থেকে অন্যমনষ্ক সম্বোধন পেয়েই অনুমান করতে শুরু করছি এই বান্দা নির্ঘাত ব্লগের। কিন্তু আমার সব অনুমানকে এক বিশেষ নিজস্ব আতিথেয়তার ঢং এ খারিজ করে সরাসরি আড্ডার প্রস্তাব। আমার পক্ষে কোনভাবেই এই অনুরোধ এড়ানো সম্ভব নয়। কতগুলো ইফস এন্ড বাটস নিজেরাই ঠিক হয়ে এই আড্ডাকে সম্ভব করে তুলেছিল তা জানতে পেরেছি পরে মুকুলের সাথে কথা বলে। নোয়াখালী শহরে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, মুকুলও সারাদিন নেট এ বসার সুযোগ পাননি। এর মধ্যে যখন বিদ্যুৎ এল তখনি নেটে বসে কৌশিকের পোষ্ট দেখে ফোন নাম্বার নিয়ে উদ্যমী যোগাযোগ আবার ঠিক তখনি আমার মামার সাথে মাইজদী যাবার সুযোগ....আমার জন্য একেবারেই অভাবিত।

মিউনিসিপ্যালিটি বাজারে পৌছে যখন ফোন দিলাম তখন অপর প্রান্তের কন্ঠ শব্দ দূরত্বে। মুকুল বলে উঠলেন আপনিও চুল কেটেছেন দেখি। আমিও মুকুলের চীরচেনা ঝুটিটা দেখছি না। কিন্তু পাশের প্রণব আচার্য্য ফটোগ্রাফিক সততার প্রতিমূর্তি, একই রকম এবং দুজনাই হাস্যজ্বল মুখে। এরপর চা খাওয়া, সিগারেটের ধোঁয়ায় টেবিল গরম করা আর এক অদ্ভুত নৈকট্য উদযাপণ। নোয়াখালী শহর নতুন করে আবিষ্কৃত হল যেন। এরপর রাসেল........, রাইসু, হিমু, অমি পিয়াল, কৌশিক, (মাঝখানে কৌশিকের ফোন) আন্দালীব, মাঠশালা, অশোক, কবি, কবিতা, এটিম, নার্ভাস, ছাগু তন্ত্র, রাজাকার, ঢ়াজাকার, মুক্তবুদ্ধি, ধর্মানুভূতি, ইমনের বিয়ে, আরিফ জেবতিক, মাহবুব মোরশেদ, মৈথু, ব্লগীয় ইতিহাস, অপর বাস্তব, শ্বাশত, তথাকথিত মফস্বলতা , ঢাকার কেন্দ্রবাদীতা, সামাজিক নির্মাণ, চর্চিত ধর্ম, জামাত কি না। মুকুল বারবার বলছেন তিনি নিজে লেখক নন (আমার যদিও তা কখনই মনে হয় না)। প্রণব বলছেন কবিতার কথা যদিও শুনছেন আরো বেশি। এরপর আলাপের জন্য অনাকাঙ্খিত ভীর লক্ষ্য করে মুকুলের বাইকে চড়ে প্রেসক্লাবের সামনে আড্ডা। আরো কয়েক দফা চা বিড়ি এবং কোনভাবেই আমাকে বিল দিতে না দেয়া। প্রণব ১০ মিনিটের জন্য একটু বাইরে গেলেন কিন্তু জুটে গেলেন আরো কয়েক জন যেমন মাসুদসহ আরো মেধাবী অনেকেই। জারদারি টু ইউনুস এনজিও টু কর্পোরেট কি নয়। আজাদ, ফরহাদ মজহার, আল মাহমুদ, আধুনিক উত্তরাধুনিক যত তর্ক। কিন্তু প্রাণটুকু অটুট আর উত্তেজনায় আমার বাচালতাই বেশি, তবুও বাকীরা ধৈর্য্যশীল শ্রোতা। এক দারুন বন্ধন। এর মধ্যেই আলাপ ওপেন সোর্স সফট নিয়ে; একজন প্রস্তাবনা করলেন সফটওয়ার দিবস পালনের। আবার সে বিষয়ে আলাপ।

আমি জেনে চলেছি আমি বুঝতে চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নানা ক্ষেত্রের মেধাবী মানুষজনদের মানস চরিত। আর বুঝতে পারছি কত কম জানি আসলে। শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিযুক্তি নিয়েও তর্ক জমে উঠল খুব। আর মাঝখানে সবাক এসে ঘুরে গেলেন, আমাকে ব্লগার হিসেবে চিহ্নিত না করেই, আরেক মজা শুরু হল। প্রণব, মুকুলের সাথে আঁতাত হল যে তাকে বলাও হবে না; তিনি জানবেন ব্লগ পড়তে এসে। হয়ত সবাকের সাথেই কথা বলে প্রেসক্লাব ক্যাফেতে ব্রাউজ করেছি। তিনিও আমাকে ব্লগার হিসেবে চেনেননি আমিও নই। অদ্ভুত মজার টুইস্ট। এইভাবেই কেটে গেল পাক্কা দুই ঘন্টা। মুকুলই মনে করিয়ে দিলেন যে আমার উঠতে হবে। তার বাইকে আবার মিউনিসিপ্যালিটি বাজারে ফিরে আসা এবং বিদায় নেয়া। দারুণ আনন্দিত মুহুর্তগুলোর রেশগুলো শুধু ঢেউয়ের মত বয়ে যেতে থাকা। সারাদিনই সুন্দর সময় কাটানোর ব্যবস্থা করেছেন নতুন এক ব্লগার বন্ধু, অনেকক্ষণ ফোনে কথা বলেছেন আর ব্লগের আপডেপ দিয়েছেন। আর জন্মদিনের সবচেয়ে চমকপ্রদ উপহারটা দিলেন মুকুল, প্রণব আর তাদের বন্ধুরা। তাই কৃতজ্ঞতা সবার কাছেই আর সবাকের জন্য টুইস্ট আপনি শুধু পেছন থেকে না দেখে আড্ডায় এসে যুক্ত হলেই পারতেন, সকালের ক্যাফে ব্রাউজারের সাইন বইটা কি আপনার হাতেই ছিল? গতকাল সকাল ১০:৩০ এর সাইনটা এই অধম বান্দাই করেছিল। যাই হোক ক্যাফের স্পিড ভালো ছিল কিন্তু, শুধু আমার পিসিতে ইয়াহু মেসেঞ্জার ছিলনা।

ছবি: আমার ডিসপ্লে বিহীন এন ৭০ ক্যামেরায় আন্দাজে গত বিকেলের আকাশ। এই ছবিটা আড্ডার জন্য উৎসর্গীকৃত।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০২
২৭টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×