আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

হেজেমনিক পরিসরে আমাদের ফালাফালি

০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬

শেয়ারঃ
0 0 0

এক অদ্ভুত ছদ্ম সংযুক্তিতে ফাল দিয়া উঠতাসে এখানকার নেট,টিভি,পত্রিকা বিধৌত মানস চরিত। বিপরীত কথা কইলেই হয় তুমি পিছানো কিংবা দূরবর্তী। সবই আধুনিক ডিসকোর্সর ফসল। মনিকা ক্লিনটনের শিশ্ন চাটলে এখানকার যৌন চর্চায় তা চর্চিত হয়ে যায় এক পলকেই। বাসে বাসায় নিজেদের চুরুটের দূর্ভাগ্য নিয়া কষ্ট পাওয়া। অথবা হিলারীর স্ট্রাগল্ড জীবন, ওবামার বেষ্ট সেলার যখন প্লাস্টিক মোড়ক নীলক্ষেত থেকে এক একটা করে শেল্ফে ঢুকে যাচ্ছে তখন মহা উদ্যম এবং শান্তি আমরা সচেতন এবং জ্ঞাত তাই আম্রিকার কাছাকাছি আছি। পশ্চিম থেকে শেখনোর আছে অনেক কিছুই কোন দ্বিমত নাই। তবে সবচেয়ে বড়টা সম্ভবত তাদের রাজনীতি।
গায়ের বর্ণের রং তৃতীয়দের জন্য কোন বিশেষ 'মানবিক' ফল আনবেনা বলছিলাম অনেক আগের পোষ্টে। তবুও আমরা ফালাফালি করি। অনেকটা সেরকম যখন ক্লাসের ভালো শিক্ষার্থী তার বাজে নোটটা ব্যাকবেঞ্চারদের সাথে শেয়ার করে তখন ওকে মহৎ মনে করার একটা হীণমণ্য লোভ কাজ করে উচ্চাভীলাসী অনেকের মধ্যে। কিন্তু ব্যাকবেঞ্চাররা আর ভালো ফল করে না। টিফিন থেকে পিকনিকের সিদ্ধান্ত সব এইসব এলিটের হাতে। এমনকি খারাপ ছাত্রের ভর্তির গল্পটাও।
১/১১ এর পর আবার একটা আবাল নির্বাচনের প্রস্তুতি, জামাত এইবার সবচেয়ে বেশি দামে নিজেরে বিক্রী করব। আবার একটা ইনুস নোবেল পাইব। সিদ্ধান্ত দিব ভালো ছাত্রের দল। ১/১১ তে যেমন দিছিল, এইবারো দিব। না দেয়ার কোন চান্সই নাই। কিন্তু তারপরো আমাদের আশা মিটবো না, বর্ণ যাই হোক আম্রিকার ভিসার জন্য লাইনে দাড়ামু। আর ডিভি ভিসা নিয়া যাওয়া আমার খালাতো ভাই অর্থনৈতিক মন্দায় চাকরী হারাইবো। কিন্তু তারপরও আমরা আমাদের কালো নিতম্ব পাতিয়া দিব। আম্রিকার নতুন প্রেসিডেন্ট ফেরেশতা হইলেও, তার শিশ্নের রং কালো হইলেও এই তৃতীয়রাই....মারা খাইয়া যাইবো। আম্রিকারে সবচেয়ে ভালোভাবে পাঠ কর কোন সমস্যা নাই। এইটা দরকার। ক্যামনে লাভে বেচন যায় কেনন যায় ঠিক কর। কিন্তু শিশ্নের রং নিয়া এই আবাল উচ্ছাস আমার কাছে সেই পুরাতন....মারা খাইয়া, না ভুলিতে পারা সেই সুখ সুখ অসুখই মনে হয়। যারে সারে না কিন্তু বাড়ে প্রতিদিন। এবং তারপরও আবারো আমরা বলিব ধন্যবাদ ভালৈ দিয়া গেলেন, আবার আসবেন কিন্তু মানকি মুন হয়ে নয়ত ওবামার বেশে।

 

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
সৃজন বলেছেন: হ ............হুদাই ফালাফালি


মনের কথাডা কইছ
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২০

লেখক বলেছেন: হ, আবার এই আমিই স্কলারশিপের জন্য ইউএসএ তে এপ্লাই করুম। কারণ শিক্ষক হওনের বাতিক থাকলে এখন আবার নর্থ আমেরিকান গু মুত লাগে। নর্থ সাউথ এইটা খুব পছন্দো করে। খেক খেক খেক।

২. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
আহসান হাবিব শিমুল বলেছেন: হাসা কথা.....আমার একটা পোষ্ট ছিলো...।রিপোষ্ট করমু কিনা চিন্তা কর্তেছি......।

সঠিক সময়ে সঠিক কথা কইছেন।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: কামের মনে হইলে রিপোষ্ট মারেন সমস্যা নাই।

৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১০
রাজর্ষী বলেছেন: কিছু যদি করতেই হয়, তাইলে কি করতে কন আপনে। নাকি কিছু না কইরা বইসা থাকতে কন। আপনের কি কোন বিকল্প অফার আছে?
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: নিজের ঘর সামলান আগে। আর ব্লগে বইসা কিবোর্ড মৈথুন ছাড়া কিছু হইবো না এইটাও বলে দিলাম।

৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভাবতেছিলাম কিছু বলমু এভাবে। কিন্তু আপনে কয়া দিলেন। থ্যাঙ্কু। কেমনাছেন?
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: আছি ভালৈ। আপনেও লিখতে পারেন।

৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
মো: খায়রুল বাসার বলেছেন: আমাদের কিছু আছে দালালি, পদলেহন পছন্দ করে । তারাই এত লাফালাফি করে । এগুলা সব রাজাকার ।
৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৮
মুনীর উদ্দীন শামীম বলেছেন: আম্রিকার নতুন প্রেসিডেন্ট ফেরেশতা হইলেও, তার শিশ্নের রং কালো হইলেও এই তৃতীয়রাই....মারা খাইয়া যাইবো। ...................
৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
রাগ ইমন বলেছেন: অত্যন্ত সচেতন ভাবে তোমারে বোধ হয় এই প্রথম মাইনাস দিলাম ।

নিজের অসাধারন চোখের প্রতি তোমার অগাধ বিশ্বাস আমাদের দুজনের কারোরই অজ্ঞাত না । তাই , তুমি যখন সেই চোখ টাকে অর্ধেক বন্ধ করে কিছুটা " ভারতের মুসলমান প্রেসিডেন্সি বাংলাদেশের জন্য কিছুই নতুন বয়ে আনে না " ধরনের তিনকোনা পোস্ট দাও , তখন কষ্টের সাথে সাথে এই উপলব্ধিটাও আসে , কেন বাংলাদেশের সামনে কোন সাদা কিংবা কালো আলোই এখনো কেউ দেখতে পায় না । আমেরিকা তাদের সমস্যা গুলা সমাধানের জন্য একটা কালো মশাল খুজে পেয়েছে । এইটা বাংলাদেশের জন্য তেমন কোন পার্থক্য করে না , ফরেন পলিসি এবং অন্যান্য নানান ইস্যুতে ওবামা তেমন কোন পরিবর্তন নাও আনতে পারেন বলেই হয়ত, এইটা মনে করায় দেওয়াটা যেমন জরুরী , একজন নৃতাত্ত্বিক হিসেবে , তার চেয়েও বড় কথা , একজন সত্যিকারের তৃতীয় চক্ষু ধারী ও সফল গল্পকার হিসেবে , এইটাও সবাইকে দেখায় দেওয়া সমান জরুরী যে আমেরিকা নামক দেশটায় , যেখানে এই ৪০ বছর আগেও একজন সাদা মাকে গুলি করে হত্যা করা হয়েছে কালোদের ভোটের অধিকার চাওয়ায় , সেই দেশেই , মাত্র চার দশক পরে কেমন করে ওবামা প্রেসিডেন্ট হতে পারে ।

কেন হতে পারে !

নেতিবাচক " শিক্ষামূলক" পোস্ট অনেকেই দিতে পারে । দিচ্ছেও । দিতে থাক ।

কিন্তু , যখন তোমার মত মানুষেরা ভুলে যায় , এইটা একটা সুযোগ বাংলাদেশকে চোখে আংগুল দিয়ে দেখায় দেওয়ার যে মানুষ , যুথবদ্ধ মানুষ যখন সত্যি সত্যি পরিবর্তন চায় , যখন যুদ্ধাপরাধীদের বিচার আর অর্থনৈতিক ধ্বংসের থেকে মুক্তি চায় , যখন নিজেদের পূর্ব পুরুষের আত্মত্যাগকে মনে রাখতে চায় --- তখন কি করে তা করা সম্ভব ।

বারাক ওবামার শিশ্ন থেকে আর কিছু না পাওয়ার থাক , পরিবর্তন যদি আমরা সত্যিই চাই , তাহলে শেখার কিছু আছে ।

৮ বছরের ঘৃন্য , জঘন্য শাসনের অবসান ঘটানোর জন্য সারা দেশকে একত্রিত করার , উজ্জীবীত করার , বিপদজনক " কিছুই করার নাই , কিছুই বদলাবে না " থেকে ধাক্কা দিয়ে জাগিয়ে " ইয়েস উই ক্যান" মিছিলে পরিনত করার ক্রেডিট টুকু তারে দাও ।

আর দয়া করে ওবামার কালো শিশ্নের কথা বলার সময় জাহানারা ইমামের শিশ্ন বিহীন অটল , স্থির ক্যান্সার আক্রান্ত শরীরটার কথাও একটু বলো ।

নইলে , আমরা হয়ত সত্যি সত্যি ভুলে যাব , এই দারিদ্র - রাজনৈতিক লোভ- অবক্ষয়ের দেশেও বলা সম্ভব ,

" ইয়েস , উই ক্যান "।

২২১ বছর লাগলো ওবামার , আমরা ৩৭ বছরেই এত হতাশ হইতে দেখলে কেন জানি ঘৃণা বোধ হয় ।

নাথিং পারসোনাল । ভালো থাকো ।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: মাইনাস দিস কোন সমস্যা নাই। তোমার উদারনৈতিক ইয়েস ইউ ক্যানের বয়ানটা দিয়া সবচেয়ে বেশি ......মারা খেয়েছে বাংলাদেশের জনগণই। যেমন তোমরা উন্নত হইবা, গণতন্ত্র আসিবেক, রাজাকার নিপাত যাইবেক ইত্যাদি ইত্যাদি। আমেরিকার মশাল নিয়া আমাদের মত ৩য়দের যে ঐকান্তিক একত্মতা সেইটারে হেজেমনি কয়। তুমি সেই একই আশাবাদী হেজেমনী বিধৌত হয়ে স্বপ্ন দেখছো সেটা আরো আশার(আসলে হতাশার)। কেননা এই আশা দিয়াই তারা তোমারে কিনবো। বর্ণবাদী গল্পে ওবামার উত্তরণ এরকম উদারনৈতিক চোখে খুব ভালো দেখাবে নিশ্চয়ই, কিন্তু একইসাথে সাম্রাজ্যবাদী মুখটারেও সুন্দর করে ঢেকে দেবে। যেমন তোমার চোখেও দিয়েছে।
আর একটা কথা, দক্ষিণ আফ্রিকায় এখনকার সবচেয়ে ধনী নিপিড়ক গোষ্ঠীর বড় অংশ কিন্তু অনেক কালো মালিকানাধীন কর্পোরেট। তারা সাদাদের চাইতেও বর্ণবাদী।
আর ঐক্য প্রসঙ্গে যে জাহানারা ইমামের কথা বললা তা সম্ভবত প্রাসঙ্গিক না। আমি এখনি ব্লগে বসে বাংলাদেশ পাল্টে দিচ্ছি না।
তুমিও ভালো থাকো।

৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮
রাগ ইমন বলেছেন: সবাই খালি বাঙ্গালীর জন্য হতাশার কথাই বলে । আমাদের এইটা খারাপ । আমাদের ঐটা ভালো না ।

ওবামা কার কি "***" ফালাইলো সেইটা শুনতে কে চাইতাছে ?

সাদা দেশে কালোদের দাসত্বের ইতিহাসে প্রথম কাল প্রেসিডেন্ট কেমনে হইলো , কি ভাবে হইলো , আমরা এইটারে কাজে লাগাইতে পারি কিনা , কেমনে কি , সেইটা কও ।

সত্যি কইতাসি , নাইলে মোস্ট ট্যালেন্টেড নৃতত্ত্ববিদ হইয়া তুমি বাংলাদেশের কি উপকারে আইলা , এইটা ভাবতে বাধ্য হই ।

তোমার লেখনির উপরে আমার অগাধ বিশ্বাস, সেই জন্যই হয়ত এক্সপেক্টেশন ও বেশি । তোমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব ।

আশা দেওয়া সম্ভব ।

হতাশাও দেওয়া সম্ভব ।

খুব কষ্ট লাগে যখন তুমি বা তোমার মত কেউ বা সবাই ------ নিজেদের শব্দ গুলাকে শুধু " অন্ধকার ছবি" আঁকায় ব্যবহার করে ।

বেশ কিছু শক্ত কথা বইলা ফেললাম । কিছু মনে কইরো না । মন মেজাজ বিলা হইয়া আছে , খুব বেশি ।

আবারো , ভালো থাকো ।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: আশাবাদরে স্ট্র্যাটেজিকালি পোক্ত করতে হইলে আগে নিরাশা বিধৌত হওয়া বোধহয় খারাপ পথ না। তুমি খালি ইমোশোনাল হও। ভালো থাকো। আর গল্প এর বেশি পার্সোনাল না হওয়াই ভালো।

৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩
আহসান হাবিব শিমুল বলেছেন: @রাগ ইমন, ওবামা তো ফুল ব্ল্যাক না , হাফ হোয়াইট বলা যেতে পারে।কিন্তু কন্ডোলিজ্জা রাইস তো পুরো কালো।আবার মহিলা।

তাইলে তো, এন্টি এপারথেইড এবং নারীবাদী উভয় দৃষ্টিভংগী থেকেই তার পররাষ্ট্রমন্ত্রী হওয়া বিশাল এক অ্যাচিভমেন্ট বলতে হবে।আপনিও কি সেইটাকে অ্যাচিভমেন্ট ভাবেন নাকি?

রাজনীতিবিদদের মুল্যয়নে তার বর্ণ, ব্যাক্তিগত সততার বোধ নাথিং বাট ফ্লুক।


১০. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯
রাগ ইমন বলেছেন: হা হা হা , হাসতে পারলাম অনেক্ষন পর , সেই জন্য তোমারে ধন্যবাদ দেই । তোমার উত্তর দেখার আগেই পরের মন্তব্যটা লিখসি । এখন পইড়া দেখি , পইড়া লিখলেও কিছু বদলাইতো না ।

তোমার উরপে চেতি নাই রে বাপ , মনটা খারাপ । খারাপ যে আমাদের দেশের জন্য একটা ওবামা আমরা এখনো করতে পারতেসি না। ওবামা আমাদের জন্য ভালো না । এইটা ঠিক । তয় আমেরিকার জন্য ভালো । ( সিউর না , তয় মনে হইতাসে এট লিস্ট বুশের থেইকা ভালো )

এইটাই হইলো কথা । আমাদের কাউরে দরকার যে বাংলাদেশের জন্য ভালো । সেইটা কেমনে করা যায় , সেইটার কথা কেউ কইতাসে না দেইখা খারাপ লাগতাসে ।

তয় ওবামারে নিয়া রোমান্টিক স্বপ্নে বিভোর হওয়ার পাবলিক যে আমি না , সেইটা তুমিও জানো ।

দেশের সকল সরকারী ও বেসরকারী ক্ষমতা দুই নারীর হাতে চলে যাওয়ার পরেও দেশে জনির মত কন্যারা মৃত মায়ের বুকে আশ্রয় খুজে । সিমি , ইয়াস্মিন , রাহেলা হয় । টান বাজারে কন্যা, স্ত্রী , প্রেমিকারা বিক্রি হইতেই থাকে ।

সুতরাং , সাদাদের চেয়েও বেশি রেসিস্ট কিংবা পাকিস্তানীদের চেয়েও বেশি পাকিস্তানী ( রাজাকার) গল্প গুলা আমি ভুলি না ।

যাই হোক , এইবার বিদায় , মাথা ছিড়া যাইতেসে ব্যথায় । পরে আবার কথা কমুনে ।

আর হ্যাঁ , তোমারে ক্ষেপতে দেইখা মজা পাইলাম । এই দুষটা আমি জানতাম আমার একলার । হা হা হা হা , ভালো থাকো বন্ধু ।তোমারে খুচানোর জন্য দুঃখিত ।

দেখা হবে , যুদ্ধের ময়দানে।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: কই ক্ষেপতে দেখলা বুজলাম না। যাই হোক ঘুমাও গিয়া।

১১. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১০
রাগ ইমন বলেছেন: শিমুল, দুঃখিত বেশি লম্বা লিখতে পারতেসি না । এখন সম্ভব না ।

রাইসের ব্যাপারে আমার কথা হইলো , তারে আমার শিক্ষিত খালেদা জিয়া ছাড়া কিছুই মনে হয় নাই । সেইভাবে যদি বলেন, কালোদের ভাগ্য বদলানোর ব্যাপারে ওবামারেও আমার এচিভমেন্ট মনে হয় নাই , তবে , ওবামা নিজেও যেইটা বলছে " ইট ইজ নট এ চেঞ্জ বাট এ চান্স ফর মেকিং দ্যাট চেঞ্জ " এইটার সাথে আমি সম্পূর্ণ সহমত ।

রাইস, পাওয়েল এদের ভূমিকা যাই হোক, খাটো করে দেখার উপায় নাই । রাইস , পাওয়েল হইসে বলেই আজকে ওবামা ও হইতে পারসে । কেউই পুরা পথটা হয় না । তবে প্রত্যেকেই পথটার এক একটা ইট হয় । সেই টুক মনে রাখাটা মনে হয় ভালো ।


মুহম্মদ (সাঃ) এর দুনিয়াতে আশাটা কি এচিভমেন্ট মনে করেন ?

ইসলাম তো এখনো সারা পৃথিবীর সবার ধর্ম না । তাইলে ? এখানেও গল্পটা একই ।

ইউ ক্যান বি গিভেন দা ট্রুথ , বাট হোয়াট হ্যাপেন্স নেক্সট ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু উইথ দা ট্রুথ ।
১২. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৬
মুক্তি মণ্ডল বলেছেন: টাকিলা লেখা। মনের কথাগুলো বলে ফেলা হলো যেন।
০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: আমার জ্বর সর্দি চলতাসে। অর্ধেক বোতল লাগবো। ব্যবস্থা করেন। টাকা পড়ে দিমু।

১৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৬
আহসান হাবিব শিমুল বলেছেন: লগ আউট করে ফেলছিলাম।

যতটুকু বুঝে আসে, আপনি ওবামা, পাওয়েল কিংবা রাইস প্রত্যেককেই কালো(প্রতিকূল পরিবেশ থেকে) হওয়া সত্বেও আপাতভাবে বর্নবাদী দেশে ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠই হওয়াকে পজিটিভলি দেখতে চাচ্ছেন।আমার এইখানটাতেই আপত্তি।

ব্রিটিশ কলোনীর অনেক জায়হায় ন্যাটিভদেরকে ক্ষমতায় কেন্দ্রের প্রতিষ্ঠিত করা হতো।একথাই অবশ্যই স্বীকার্য যে, যারা এই ক্ষমতার কেন্দ্রে যেতে পারতো তারা প্রত্যেকেই মেধাবী, তাদের জীবনেও স্ট্রাগল আছে।কিন্তু তাদের সমস্ত অর্জন সত্বেও এই কথা নির্দ্বিয়ায় বলা যায় ন্যাটিভদের ক্ষমতায়িত করা হতো মুলত উপনিবেশিকতা টিকিয়ে রাখার স্বার্থেই।বৃহৎ জনগোষ্টীকে প্রবোধ দিতে তোমরাও চেষ্টা করো, তোমরাও ক্ষমতার কেন্দ্রে আসতে পারবে।তবে তাদের মনে অচেতনভাবে সাম্রাজ্যের মহানুভবতা ঢুকিয়ে দেওয়া হতো।

পাওয়ার রিলেশন আপার-এন্ড যদি কোন কালোমানুষ হাতে থাকে তবে লোয়ার-এন্ডে কালো আছে না সাদা আছে;সেইটা বোধকরি দেখার প্রয়োজন পড়েনা।

সাদামালিকের হাত থেকে মুক্ত কৃষ্ণদাস, শেষে কালোদেরই
দাসমালিকই বনে যায়।

ভারতের প্রধানমন্ত্রী একজন শিখ, প্রেসিডেন্ট মুসলিম, আর সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী একজন বিদেশি খ্রীষ্টান নারী, তাতে ভারতীয়
হিন্দুত্ববাদী সাম্রাজ্যের আকাংখার কোন হেরফের ঘটেছে।

আমি সেইটাকেই এচিভমেন্ট মনে করি, যেইটাতে শুধু ব্যাক্তি না, সিস্টেমেরও পরিবর্তন ঘটে, এবং সেটা পজিটিভ ডাইরেকশনে।

মুহম্মদ(সা:)-এর আগমন সেই কাতারে পড়ে বলেই ,আমি সেইটাকে অ্যাচিভমেন্ট মনে করি।

১৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
আহসান হাবিব শিমুল বলেছেন: মুহম্মদ(সা:)- এইটা টাইপিং মিসটেকের ফলে হয়েছে।

আসলে মুহম্মদ(সা: ) লিখতে চেয়েছিলাম।অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
১৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০
হাসিব বলেছেন: ঠাঠাকৈরাএক্টাহাসিদিলাম ।


× পুস্ট পৈড়া না । কিছু মন্তব্য পৈড়া ।
১৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
আহসান হাবিব শিমুল বলেছেন: @হাসিব, কার মন্তব্য পৈড়া ঠাঠাকৈরা হাসি দিলেন।একটু শোনবার মন চায়?
১৮. ০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
অন্যমনস্ক শরৎ বলেছেন: তারপরো আশাবাদের প্রতি আমার অনেক আস্থা। এই কথা কইলে কি পোষ্টের সাথে খুব কনট্রাডিকটরি হইব?
১৯. ০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১১
রাজর্ষী বলেছেন: ব্লগে কিবোর্ড মৈথুন ছাড়া কিছু হইবো না এটা হতাশাবাদী কথা। নিজের ঘর, নিজের বাড়ী, নিজের দেশ, নিজের গ্রহ, নিজের সৌরজগৎ........উউউপসসস.... বেশী দুরে চইলা যাইতাসি মনে হয়। যাইহোক, সবই নিজের আর পৃথিবীটা আসলেই ছোট হয়ে যাইতেছে। আর আমরা কিছু শিখি, আর ভবিষ্যতে কিছু করার চিন্তা করতে তো দোষ নাই, তাই না? আর ওবামা যা দেখাইছে সেখান থেকে তো মনে হয় কিছু শিখার আছে।
২০. ০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ওবামার ভাষণটা দেখলাম আজকে। অনেক অনেক অনেক কথা বলছে। কথা কথা কথার ভারে পড়ে হাঁসফাঁস লাগতেছে। এভাবে কথা দিয়ে ভুলায়ে কী লাভ? ব্যাপারটা সেই একই। আগে তবু বুশের কথা শুইনা কমেডি শো দেখতেছি এরকম মনে হইতো, এখন ড্রামা সিরিয়াল লাগলো- থরো থরো আবেগে গলা কাঁপানো কথা।

০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন: হা হা হা হা। যা এক্টা কইছেন মজাক পাইলাম।

 

মোট সময় লেগেছে ২.২৭৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ