আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

"আপা, বেগম, দাড়ি" নিয়া ব্যাঙ্গাত্মক/বিরোধী ব্লগ সমাজ, কিন্তু কেউ রাজনীতির কথা কননা

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩

শেয়ারঃ
0 0 0

এই রকম নানান ইস্যু নিয়া ব্লগের সরগরম হওন পুরান বিষয়। কিন্তু পাটাতন হিসেবে ব্লগের একটা বড় দোষ হইল এইটা প্রায় কোন না কোন ধরণের রাজনৈতিক তৎপরতারে পুরা বিলা কইরা দিতে সক্ষম। যদিও এই ব্লগেই জামাতী তৎপরতা প্রথম থেকেই খুব গোছানো।

যাই হোক যেটা মনে হইতাছে তা হইল ব্লগীয় পোষ্টে প্রতিরোধ/ব্যাঙ্গ প্রায়শই এমন একটা জায়গায় পৌছায় তাতে কোন রাজনৈতিক প্রতিরোধের জায়গা প্রায়শই ঢিলা হয়ে যায় বা আলাপটাই তৈরী হয় না। এই সংক্রমণ বেরাজনৈতিকীকরণের সেই পুঁজিবাদী প্রক্রিয়ার সাথে যুক্ত ব্লগ যার প্রযুক্তি, মতাদর্শ ও পদ্ধতিগত উৎপাদন। যেমন বাংলাদেশের প্রেক্ষীতে খুব জরুরী ও সহজ প্রশ্ন হইল সিভিলকর্পোরেটসামরিকজামাত যেভাবে "রাজনীতি" খারাপ বইলা রাজনীতিরেই উঠাইয়া দিতে তৎপর, সেটার কাউন্টারর রাজনীতি কি হইব?। বেরাজনৈতিকীকরণের এই প্রস্তাবনা ভয়ংকর রাজনীতির অংশ। ব্লগেও দেখি এই জিনিসেরই পুন:পুন: উৎপাদন রাজনীতি জিনিসটাই খারাপ বা এর ওর রাজনীতি খারাপ এই কথা কইয়া লোকে খালাশ। এই খালাশ করার অভ্যাস তৈরী করাই আসলে এই ছদ্ম মুক্ত বার্তালাপের মুখ্য উদ্দেশ্য। কথা কইতে দেয়ার নামে বেরজানৈতিকীকরণ কইরা তুলন। এবং এমন একটি বৃহৎ গ্রাহক গোষ্ঠী তৈরী করা যারা আসলে নতুন কোন রাজনীতির কথা বলবেনা। বা রাজনীতির কথাই বলবেনা।

নতুন মাধ্যম হিসেবে ব্লগের ক্রম শক্তিশালী হয়ে ওঠা ভেতরে ভেতরে দুইটা ভয়ংকর বার্তা দেয়।
১. রাজনীতির চেতনাহীন মানে শক্তিহীন আবাল গ্রাহক গোষ্ঠী।
২. বেরাজনৈতিক চিন্তা/কর্ম/চর্চা পরিসর।

এই বিষয়টা খুবই জরুরী হয়ে পড়েছে যে, জনমানুষ/ব্লগাররা কি এই বেরাজনৈতীকীকরণের প্রোডাক্ট/গ্রাহক হবে নাকি নিজ রাজনৈতিক পরিসর নিয়ে কাজ করবে, তৈরীর চেষ্টা করবে।

ব্লগ যেমন বেরাজনৈতিকীকরণের ভালো অস্ত্র হতে পারে তেমনি এটা কাউন্টার হিসেবেও ব্যবহৃত হতে পারে। সিদ্ধান্ত ও পদ্ধতি ঠিক করার এটাই সময় যে সামগ্রিক বেরাজনৈতীকিকরণকে কিভাবে ঠেকাতে হবে কিভাবে নতুন রাজনীতি তৈরী করতে হবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ/বাংলাদেশ/রাজনীতি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭
নাজিম উদদীন বলেছেন: আমার মনে হয় ব্লগ নতুন রাজনীতি তৈরি করবে।
বাংলাদেশে জামাতই এটা সবার আগে বুঝতে পেরেছে।
২. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৯
অন্যমনস্ক শরৎ বলেছেন: এই চুতিয়ারা অনেক অনেক এডভান্সড। মনে রাখা দরকার যে "প্রান্তিক" রাজনীতি সবসময় সবচেয়ে গোছানো। মূল প্রসঙ্গে আলাপ শুরু করেন।
৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২২
রুবেল শাহ বলেছেন: শয়তানে হাড্ডি...........
৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২০
মুক্তি মণ্ডল বলেছেন: কী বলবো আগে ভেবে চিন্তে নিই। রাতে এই নিয়ে কিছু বলা যায় কী না। পাটাতন তৈরি আসলেই দরকার সেটার পরিসরে কী ধরণের সাংগঠনিক তৎপরতা কোন ধরণের সমাজকে রিপ্রেজেন্টশন করবে সেগুলাও একটু ভাবনের দরকার। কারা এর কাঠামোতে ক্ষমতার চর্চা করবে কেন কিভাবে সেদিকগুলা নিয়েও তর্ক হওয়া দরকার।

আমার মনে হয় আরো একটু ভেঙে ভেঙে আলোচনা করা যেতে পারে। মানে রাজনীতি তো সবখানেই আছে, সবগুলাকে এক সাথে নিয়ে তো আলোচনা করতে গেলে পরিসরে ভাটা পড়তে পারে। তাই নির্দিষ্ট বিষয়কে আমলে নিয়ে এখানে আলোচনা শুরু হোক। আমি যোগ দিবোনে....
৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৪
মুক্তি মণ্ডল বলেছেন: এমন হতে পারে "সামরিকীকরণ ও রাজনীতি" এর ভেতর কোন কোন দলের সদস্য এবং কোন কোন সুশীল বুদ্ধিজীবীরা বাঁশী বাজাচ্ছেন এর রাজনৈতিক তাৎপর্য কী সে বিষয়ে আলোচনা হতে পারে।

বা অন্য কিছু আমি জাস্ট উদাহরণ দিলাম। তাহলে মনে হয সুবিধা হবে।
৭. ১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
মুনীর উদ্দীন শামীম বলেছেন: ব্লগ যেমন বেরাজনৈতিকীকরণের ভালো অস্ত্র হতে পারে তেমনি এটা কাউন্টার হিসেবেও ব্যবহৃত হতে পারে। সিদ্ধান্ত ও পদ্ধতি ঠিক করার এটাই সময় যে সামগ্রিক বেরাজনৈতীকিকরণকে কিভাবে ঠেকাতে হবে কিভাবে নতুন রাজনীতি তৈরী করতে হবে।
..........................................................................................
৮. ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৯
আমি ও আমরা বলেছেন: মুক্তি কিন্তু সব কইয়া দিলো, মামু দেশ ছাড়ার আগে চলো আরেকবার বসি।
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: মুক্তি খুব ভালো শুরু করছে বরং। চল বসি। আমার কোন সমস্যা নাই।

 

মোট সময় লেগেছে ১.৮৩১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ