আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

দেবী বা দানবী প্রেমে না ভুগী

৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৭

শেয়ারঃ
0 0 0

বিজয়ের পরপরই বিজয়ীকে দেবী/দেবতা এবং বিজিতকে দানব/দানবী বানাবার চর্চা এদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বহুকালের পুরান রোগ। রিপালসিভ হওনের খাইসলত থেকে আমাদের মুক্তি মনে হয় এখনো সুদূর পরাহুত। যাউগ্গা, একদমে হাসিনা সোনিয়া গান্ধী হইয়া যাইবো বা তাদের কেন্দ্র কইরাই পৃথিবী ঘুরতে শুরু করব এমন দু:স্বপ্ন না দেখনই ভালো। বিজয় হজম করণ বিজয় করণের চাইতে বহুত কঠিন।

আম্লীগ ডান বাম সব ভালো হয়ে যাইবো তাগোরে পুঁজা করতে শুরু করতে হইব, এই প্রবণতারে বাদ দেওনের এখনি সময়। জনগণরে বরং মনে করায়া দিতে চাই মৌলিক দাবী পূরণের বিষয়ে যেন কোন আপোষ বা অতিনির্ভরতা যেন না তৈরী হয়। গতকাল ব্লগার সৃজনের লগে কথা হইতেছিল। হাসিনা এখন পর্যন্ত একটা বেফাঁস কথা কয় নাই এইটারে একটা পজিটিভ জিনিস মনে হইল। বাক এবং কর্ম সংযম না থাকলে বা না ধরাইয়া দিলে পাল্টি খাইতে সময় লাগে সবচেয়ে কম। ক্ষমতার কেন্দ্রীকরণের ফলে মহাজোটের পিছলানির সম্ভাবনা সবচেয়ে বেশি। তারা যাতে না পিছলায় এইটার ব্যবস্থাও জনগণরেই করতে হইব। এখন তারা কইতে পারব না যে সংবিধান পরিবর্তনের জন্য পর্যাপ্ত ক্ষমতা না থাকায় যুদ্ধাপরাধীদের বিচার করণ যায় নাই।

কাহিনী মাত্র শুরু হইল বেরাদার, মিষ্টি খাইতে রাজি আছি আরো দুই বছর পর। নাইলে আবার চেইন্জ বা আবার নির্বাচনের প্রস্তুতি নিয়া থাকনের পক্ষে আমি। দেশ শাসকের পদরে দক্ষতা আর সততা দিয়া বুঝতে চাই, হিরুইক দেবীত্ব বা দেবত্বের মাইরে বাপ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নির্বাচন ২০০৮ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৩
আহসান হাবিব শিমুল বলেছেন: হুমমমম.........।রাইট পোষ্ট অ্যাট দ্যা রাইট মোমেন্ট।
৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৭
সৃজন বলেছেন: সব ঠিক আছে খালি নিরংকুশ বিজয় ব্যাপারটা পছন্দ হয় নাই .... ২০০ মাইনাস হইলেই ঠিক হইত ।
৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: হ!!
এখন দেখনের কাম, মহাজোট খেলারে কেমনে সামলায়।
ভালো নির্বাচনের জন্য তত্ত্বাবদায়কের ধইন্যাপাতা।

৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৮
রাগ ইমন বলেছেন: কিসের মিষ্টি ? কাজ তো মোটে শুরু হইলো । হাসিনারে সব সময় টো এর উপর রাখা লাগবে । নো সিম্প্যাথি , নো এক্সকিউজ ।

সুযোগ একটা আসছে , কানে ধরে কাজে লাগানো লাগবে ।

আওয়ামী লীগের ভেতরে এখন দানবে ভরপুর । তাহারা মানুষ , ইচ্ছা করিয়া হইবে , এই রকম আশা করা আহাম্মকি ছাড়া কিছু না
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: দানব নিধনের জন্য মানব হওন আগে দরকার। বাকী আলাগের লগে একমত।

৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১০
আরিফ জেবতিক বলেছেন: মিষ্টি পাঁচ বছরের আগে খাওয়া ঠিক হবে না ।
উপমহাদেশের সবগুলো ব্রুট মেজরিটি শেষ হয়েছে কিন্তু জরুরী অবস্থা জারির মাধ্যমে ।
৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: ঐটার কথাই কইতেছিলাম। পিছলানীর জন্য পুরা পাঁচ বছর পইড়া আছে। অতএব সাধু সাবধান। খিয়াল কইরা খুব।

৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৩
বৃত্তবন্দী বলেছেন: মনের কথাগুলা একদমে কইয়া ফালাইলেন...
৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
মুক্তি মণ্ডল বলেছেন: আপনার চিন্তনের সঙ্গে সহমত পোষণ করতেছি, এখন যেটা করা দরকার তা হলো বিজিতদেরকে ক্রিটিককরণ ( প্রথম থেকেই করা দরকার, যেসব বিষয়গুলোর সুরাহা হওয়া দরকার খুব জরুরীভাবে, যেমন যুদ্ধাপরাধী বিষয়টি)।
তাদের, বিজিতদের অঙ্গীকারগুলোর সারকথাগুলোকে সামনের দিকে নিয়ে আসা এবং তা পালনে চাপ দেওয়া প্রয়োজন।

আপনাকে দেখিনা ক্যান?
৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: থিসিস শেষ কইরা ঢাকার বাইরে গেছিলাম। যখন ফিরলাম, দেখি ঢাকায় ঢুকতে পারতাছিনা। আমি এলিয়েনেশনের চূড়ান্ত পর্যায়ে বিচরণ করলাম, জনগণের কাছে সাহায্য চাইলাম অনেক মনোযোগ দিয়া শুনলো, কিন্তু কাছে আইলো না পাছে আমি তাদের ভেতরের এলিয়েনেশনরে বাইর কইরা আনি। এখনো ঢাকায় ঢুকার প্রচেষ্টায় আছি, এজন্যই দেখতে পান নাই। আমার সংক্রমণ ক্ষমতায় আমি মুগ্ধ, নিজের এলিয়েনেটড অবস্থা দেইখা শংকিত।

৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৯
জেরী বলেছেন: ঠিক বলেছেন।
৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২১
প্রণব আচার্য্য বলেছেন: গল্পতো সবে শুরু....




+++
১০. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৮
কঁাকন বলেছেন: খাট কথা লিখসেন
১১. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হিরুইক দেবীত্ব বা দেবত্বের মাইরে বাপ।

ঠিক কথাগুলোই ভাবতেছিলাম। লেখার জন্যে ধন্যা!!
১২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
যীশূ বলেছেন: হ, দেখা যাক।
১৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
নাজিম উদদীন বলেছেন: একমত। মহাজোট এসেছে খুবই খুশীর খবর, কিন্তু মিষ্টি পাঁচ বছরের আগে খাওয়া ঠিক হবে না ।
১৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
এখনও গল্প লিখি বলেছেন: সহমত। আশা করছি যুদ্ধাপরাধী নামক ফোড়া এবার কেটে যাবে।
আর রাগ ইমনের কথা মানছি।


সুযোগ একটা আসছে , কানে ধরে কাজে লাগানো লাগবে ।

 

মোট সময় লেগেছে ০.৯৬৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ