আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

বিরিশিরি ঘুরিয়া ফিরিয়া,

০৩ রা মে, ২০০৯ বিকাল ৫:৫৮

শেয়ারঃ
0 0 0



















































































































যাওয়া থাকা ঘোরা:

মহাখালী ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে শেষ বাস ছাড়ে বিকেল ৫টায়। বিরিশিরি থেকেও একই ব্যবস্থা। অনেক দেরীতে রওয়ানা হলে প্রথমে ময়মনসিংহ হয়ে ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে। সরাসরি গেলে সময় লাগে সাড়ে পাঁচ ঘন্টা। বাস ভারা জনপ্রতি ২০০ টাকা। বিরিশিরি যেয়ে থাকার সবচেয়ে ভালো ব্যবস্থা ওয়াইএমসিএ তে। প্রতিদিনের ভারা ১৫০ টাকা। প্রতি রূমে তিনটি বেড। তবে একটি মাত্র ব্যাবস্থা হওয়ায় রূম খালি পাওয়াটা কষ্টকর। আগে থেকে যোগাযোগ করাটা কাজের হবে। ওয়াইএমসিতে থাকার জন্য ফোন করতে হবে সেখানের সলিল সামুগান নামে একজন ভদ্রলোকের সাথে। তার নম্বর ০১৭৩১০৩৯৭৬৯।
তারা এই পোষ্টে দিতে পারে। বিরিশিরি ঘোরার বিষয়টা নির্ভর করে কতদিনের সময় নিয়ে যাওয়া হচ্ছে তার উপর। একই দিনে রানী খং, বিজয়পুর, আদিবাসী সংস্কৃতিকেন্দ্র ও সৌধ ঘুরে আসা যায়। রিকশা ভারা প‌্যাকেজ ১৫০ টাকা, ভ্যান ২০০ টাকা। সোমেশ্বরী নদী পার হতে জনপ্রতি ৫টাকা, রিকশা ১০-১৫টাকা।

বিরিশিরির আশেপাশে অনেক জায়গা আছে ১০-১৫ কিমি বৃত্তে। এক্ষেত্রে মোটার সাইকেল ভারা করা কাজের হবে। দিনপ্রতি ২০০-৩০০ টাকা যতদূর মনে পড়ে। তবে এজন্য দূর্গাপুর শহরের ভেতরে যেতে হবে।

যারা পানে আগ্রহী তাদের জন্য স্থানীয় তরলের ব্যবস্থা করা সম্ভব। কেয়ারটেকারের সাথে খাতির এক্ষেত্রে কাজে আসবে। আমাদের মুরগী খাবার একটা বাতিক হইছিল সেইটা খুব সুস্বাদু হয় নাই। কৌশিকের দার্শনিক প্রশ্নের সমাধানও হয় নাই। মনে হয় বেসিক তথ্য দেওয়া হইছে।

চামে ঘুইরা আসেন।

 

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৯ রাত ১০:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০২
শ।মসীর বলেছেন: ২ নংটা জটিল।

আমার বাড়ীতেও আসুন :
Click This Link
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: অনেক আগেই ঘুরে এসেছি। অনেক চমৎকার।

৩. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
অন্যমনস্ক শরৎ বলেছেন: ২য়টা সম্ভবত খুবই সহজ আর মৌলিক।
৪. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
অপরাজিতা ০০৭ বলেছেন: কি ব্যাপার খালিদ সাইফুল্লা (ব্লগার খালদুন), কৌশিক দা এবং অন্যমনস্ক শরৎ একই যায়গা হইল ক্যামনে।
৫. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
অপরাজিতা ০০৭ বলেছেন: কি ব্যাপার খালিদ সাইফুল্লা (ব্লগার খালদুন), কৌশিক দা এবং অন্যমনস্ক শরৎ একই যায়গা হইল ক্যামনে।
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: এই যে এমনে।

৬. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
অদ্ভুতুড়ে বলেছেন: ভাই, শুধু ছবি না দিয়ে কেমনে গেলেন, কই থাকলেন আর কেমনে ফেরত আইলেন বিস্তারিত লিখলে ভাল হইত। আমরা কয়েক জন যাবার প্লান করছি তো, তাই।
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: দিয়া দিছি। এইবার খুশ?

৮. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: হবে হবে সবই হবে। আপলোড করতে করতে তো সারাদিন গেল গা।
৯. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
সুবিদ্ বলেছেন: ভালো লাগলো.........হাজং বিদ্রোহের ভাস্কর্যের সামনে কোন ছবি তোলেন নাই নাকি???
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ছবি তুলেছি। কিন্তু ম্যনুয়ালে লেন্স ফোকাসড ছিলনা, ব্লার এসেছে। এইজন্যই দেই নি।

১০. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
টিংকু ট্রাভেলার বলেছেন: ছবিতে টাক মাথার মানুষটিকে দেখে খোকনের কথা মনে হলো। খোকন বিরিশিরি ঘুরে এসে আমাকে ঠেলে পাঠিয়েছিলো। খোকন ঘুরতে আর খেতে ভালবাসতো। কদিন আগে এ্যাকসিডেন্টে খোকনটা মরে গেছে। মনটা খুব খারাপ।
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: দু:খজনক।

১১. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:২১
তনুজা বলেছেন: আপনারা কি ওয়াইএমসিএ তে ছিলেন ? বর্ণনা দিয়েন সময় করে
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: দিয়া দিলাম।

১২. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
জেরী বলেছেন: আকাশের ছবিটা ভালো হয়েছে.........।তবে গির্জার ছবিগুলো ও সুন্দর হয়েছে অনেক
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জেরী।

১৩. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
শ।মসীর বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: ২য়টা সম্ভবত খুবই সহজ আর মৌলিক।
কিন্তু সুন্দর।
বিরিশিরির আরো কিছু ছবি :

Click This Link
১৪. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
মিছে মন্ডল বলেছেন: যাইতাম ক্যাম্বাই????
০৩ রা মে, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: এইবার লিখা দিসি। ওম শান্তি।

১৫. ০৩ রা মে, ২০০৯ রাত ৯:০৪
শেরজা তপন বলেছেন: বিরিসিরি যাবার ইচ্ছে ছিল। ছবি দেখে বাসনাটা তীব্র হল
০৩ রা মে, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: বাসনা সফল হোক।

০৩ রা মে, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: থ্যাঙকু।

১৭. ০৩ রা মে, ২০০৯ রাত ৯:৫৫
কৌশিক বলেছেন: ওয়াইএমসিতে থাকার জন্য ফোন করতে হবে সেখানের সলিল সামুগান নামে একজন ভদ্রলোকের সাথে। তার নম্বর ০১৭৩১০৩৯৭৬৯।
০৩ রা মে, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কৌশিক। পোষ্টেও দিয়া দিলাম।

১৮. ০৩ রা মে, ২০০৯ রাত ১০:৫২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: গুড। আমি যাব সামনে কোন এক ছুটিতে। এই ভ্রমণ পোস্ট আরো করেন কয়েকটা লিস্ট বড়ো হচ্ছে।

মহেশখালি

বিরিশিরি

...
০৪ ঠা মে, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: হুমম।।।

১৯. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:২২
মিছে মন্ডল বলেছেন: ছবিগুলোর বর্ণনা যুক্ত করলে খুবই ভাল হত...

আপনাকে অনুরোধ,ছবিগুলোর বর্ণনা দিন এক লাইন করে হলেও
১৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৯

লেখক বলেছেন: আমি এখনো আপনার অনুরোধে অপরাধী..কি আর করা পাপের বোঝা বাড়াইতাইসি আর কি।

১৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন: হোয়াট্জ আপ ব্রো..........থেএএন্কস....চাও...

২১. ২৩ শে জুন, ২০০৯ দুপুর ২:২২
যীশূ বলেছেন: ২য় ছবিটা আসলেই ভালো হইছে।
১৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: আই হায়!!! কও কি???!! অনেক থ্যাংকস।

 

মোট সময় লেগেছে ২.৯১৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ