কয়েকদিন ধইরাই ভাবতেছিলাম। এমনিতেই ব্লগে যৌবন ধইরা রাখন কঠিন। এর মধ্য রইছে পুরাতন ব্লগার গো নিয়মত চেনা পুষ্ট। পুরাতন মালেরা কিয়ের পর কে কি কইবো প্রায় বইলা দেওন যায়। এর সাথে যুক্ত হইছে নতুন গো পুরাতন কপি করণের খায়েশ। টিচার্স পেট, ভালু শিক্ষার্থীর নমুনা! হাহ!।
আমি এক আবাল কবিতা লিখতে লিখতে শ্যাষ, মাঝে মাঝে উচ্চমার্গীয় বালছাল। নিজের উর্পে পুরা বিরক্ত। নতুন যে কয়টা আসে তারা তাল সামলানীর লাইগা আপুমনি ভাইয়ামনি আড্ডামনি করতে করতে নিজের মৌলিকত্ব কবে যে হারায়ে ফেলছে তার কোন দিশা নাই। কপি-করণই য্যান মৌলিকত্ব হইয়া যাইতেছে।
আবার আছে ব্লগের পানি পানি পলিটিক্স। যেইটা বুইড়াগো ক্ষমতা কেন্দ্রীকরণের আসল জায়গা। কুতুপুতু নেটওয়ার্ক। কিন্তু ব্লগের যে রক্ত; ব্লগের যে সবকিছু উল্টাইয়া ফেলনের ক্ষমতা সেইটা এইমুখী হইলে শ্যাষ পর্যন্ত গল্প পুরাতন নেটওয়ার্কের এক্সটেনশন ছাড়া কিছু হইবো না। এই এসেন্সীয়ালিস্ট অবস্থাডা ভাঙ্গন দরকার।
পুরাতন আবালেরা যদি, “কতদিন ধরেই না এই ইমেজ আমি তৈরী করলাম” আর নতুন “আবালেরা যদি আমারো এমন ইমেজ আর হিট লাগবে” এই রাস্তাতে হাঁটতে শুরু করে তাইলে খবর আছে। এতে কারো কিছু ব্যক্তিগত লাভ হয়ত হইব কিন্তু আখেরে বহুত খারাবী আছে।
ব্লগে আসবে নতুন খেলা নতুন বিনোদন নতুন রক্ত .......আর দপদপ কইরা খালি জ্বালাইয়া দিতে থাকবো সৃষ্টি করতে থাকবো ভাঙ্গতে থাকবো গড়তে থাকবো ফালায় দিব উল্টায়া দিব....তাইলেই না ব্লগের যৌবন টিকা থাকবো। নতুন নতুন মৌলিকত্বর চর্চা না করলে কাহিনী শেষ পর্যন্ত আবালের পুনরূৎপাদনই হইব। এই যেমুন আমি।
এতদিনের ব্লগিং থেইক্কা এই একটা জিনিসই শিখলাম বইলা মনে হইল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


