আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

বলক কি, ইহা কেমনে হয়, একটি অনুসন্ধানী চিত্র প্রতিবেদন

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৪

শেয়ারঃ
0 0 0

ইহা মূলত একটা অনুসন্ধানীমূলক চিত্র চিরুনী অভিযান। দীর্ঘদিন ধরিয়াই আমি শুনিতেছিলাম যে বলক নাম্নি একটিবিষয় এই ধরাধামে এমনকি আরো বিচিত্র, এই বাঙলাদেশে ঘটিয়া চলিতেছে। আমি কৌতুহলী মানু, তাই বন্ধুর বান্ধবীর বয়ফ্রেন্ডের বোনের ঘরের মেয়ের চাচাতো ভাইয়ের মাইধ্যমে আমি জানিতে পারিলাম ইহা একটি বিচিত্র বিষয়। ইহাতে অনেক হয় এবং আসেও।

তো আমি সেই স্থানে উপস্থিত হইয়া দেখিলাম কতিপয় মানুষ এই বৃষ্টিতেও একত্র হইয়াছে। তারা শুধু একত্রই হয় নাই তারা গোলজোগও করিতেছে। ইহাতে তাহারা বিয়াপক আনন্দও পাইতেছে। কিন্তু ঠিক কি কারণে তারা পাইতেছে তাহা বোঝা গেইলো না। তবে আমি হাল ছারিলাম না, হাল ধরিয়া রাখার অভ্যাস আমার বহুদিনের।

এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে জিগ্গাসিলেন ইহা কি বস্তু? আমি তাহাকে বলিলাম, আমি তাহার মতই মুর্খ, আমি উহা জানিতেই এইখানে আসিয়াছি। তবে একটি ঠিকানা আমি তাহাকে দিলাম যাহা স্পষ্টতই বলকের ঠিকানা, কিন্তু বড়ই বিচিত্র ভাষায় ডন্লুডব্লু ডব্লু বিন্দু সামহয়ারইন বিন্দু নেট ইত্যাদি দেখিয়া ভরখাইয়া গেলেও ঠিকানাটি তিনি লহিলেন।

এরপর আমি আরো তথ্য জানিতে বিভিন্ন জনের দিকে আগাইয়া গেলাম....
একজন লোককে দেখিলাম যিনি সমস্ত গাত্রে পেপার জড়াইয়া রহিয়াছেন..

এবং বিচিত্র ভঙ্গিতে অপর একজন কিঞ্চিত দাঁড়ির লোকের সাথে কথা বলিতেছেন..তিনিও মারমুখি।
দেখিলাম লুকজন কোন কারণ ব্যতিরেকেই ক্যামেরার দিকে বা অন্যদিকে পোজ মারিতেছেন, আমার আর কি করা বুঝিবার লোভে আমি ফটুক তুলিলাম।

কিন্তু আড্ডা ব্যাতিরেকে অন্য কোন দিকে তাহাদের কোন ভ্রুক্ষেপ নাই। তাহারা নিজেদের গল্পে এতই মশগুল যে উপর দিকে একটি উড়ো ফড়িং উড়িয়া গেলেও তাহারে কিঞ্চিত ভ্রুক্ষেপ হইলো না। আমার ধারণা জন্মিল যাহার আছেন তারা সকলেই বধির।

তাহারা পুনরাবৃত্তিতে গল্পে মশগুল হইলেন।


কিন্তু পত্রিকা পিরহিত সেই বিত্রিত লোকটিকে কোনভাবেই ফ্রেম হইতে বাহিরে ঠেলিতে পারিনা। তিনি কোন না কোনভাবে ফ্রেমে প্রবিষ্ট হনই। মজা হইল বাকীরা তাহার সাথে কথা বলিতে কার্পন্যও করেন না।

এরপর দেখিলাম কি বিচিত্র ভঙ্গিতে তাহারা যোগাযোগ করেন। ইহা বড়ই আমোদজনক। দেখিয়া মনে হইল এই বলক বিষয়টা বিচিত্র যোগাযোগের একটি মাধ্যম।

অত:পর তাহাদের মইধ্যে কেউ কেউ কোন প্রস্তুতি ব্যতিরেকে মূল্য সংযোজন করের মত একের পর এক বসিয়া যাইতে লাগিলেন এবং বিচিত্র ভঙ্গিত ইতিঊতি করিতে লাগিলেন।

আমি খেই হারাইয়া ফিরিয়া ফেনা উৎপাদনকারী ব্যক্তির দিকে ফিরিলাম।


ঠিক তখনি আমার উপলব্ধি হইল একজন ডোরাকাটা ললনা একই জাতীয় ক্যামেরা লইয়া ফটুক তুলিতেছেন। আমি আগ্রহী হইলাম।



কিন্তু বেশিদূর অগ্রহর হইতে পারিলাম না তারপূর্বেই...


আমার তখন মনোযোগ আকর্ষিত হইল নব ছবি তুলন পদ্ধতির দিকে।
কিভাবে নিজ'কে জ্বালাইয়া কসরৎ করিয়া ফটুক তুলিতে হয় আমি তাহা বুঝিলাম। শিল্প একটা কঠিন পরিশ্রমী বিষয় বটে। জয়তু হে শিল্পী।

দেখিলাম একটি চমৎকার যুগল বিচিত্র ভঙ্গিতে বিপরীত দিকে তাকাইয়া রহিয়াছেন।
আমি বুঝিলাম বলক একটা যুগল বিষয়ও বটে।


কিন্তু সেই ডোরাকাট ললনা পিছু ছাড়িলেন না..তিনি তখন টাইটানিক ভঙ্গিতে সমানে পোজ দিয়া চলিতেছেন।


ইতোমধ্যে চকোলেট বিতরণ শুরু হইয়াগিয়াছিল। দেখিলাম তাহাদের সাথে সাথে এলাকার মানুষজনও তাদের সাথে যুক্ত হইতাছেন। আমার তখন পর্যন্ত কোন ধারনাই জন্মায়নাই বলক কি বস্তু।


এরপর ঘটিল একটা অসাধারণ ঘটনা। বিনা বাক্য ব্যায়ে লুকজন পকেটে হাত প্রবেশ করিয়া পোজ দিতে শুরু করিলেন...

তাহার পোজ দিয়াই গেলেন। আমি বুঝিলাম বলকে সবাই পোজ দিয়া থাকেন। কি বিচিত্র।


কখনো হস্ত বাড়াইয়া, কখনো স্কন্ধ বাঁকাইয়া,

কখনো জামাতের সহিত হাত জড়াইয়া, বড়ই বিচিত্র....

অত:পর একজন ব্যক্তির প্রতি আমার মনোযোগ আকর্ষিত হইল, তিনি সকল বক্ত্যব্যের শুরুতেই হ্যান্ডসআপ ভঙ্গিমা দিয়া শুরু করেন, আমার মনে হইল বলক একটি দু:সাহসিক কাজও বটে। তা না হইলে উদ্র্ধহস্ত ভঙ্গিমা হইবে কেন? নিশ্চয় পুলিশ বাহিনীর সঙ্গে একটি নিবিড় যোগাযোগ ইহার রহিয়াছে।

বিচিত্র ভঙ্গি একই গতিতে চালু রহিয়াছে....কিম আশ্চর্য্যম।

কি নিদারুন অনন্যতা, ছাতা হাতে নিয়া, নিজকে কেবল আশ্রয় দিয়া আরেক ললনা সমানে হাসিয়া চলিতেছেন

অত:পর চর জোড়া চক্ষু কোন দিকে তাকাইয়া রহিয়াছে তাহা আমার কোনক্রমেই বোধগম্য হইলো না।

অথবা বিশেষত ইহা, যাহাতে একজন কি এমন বিষ্ফোরণের কথা বলিলেন আর তাতে অপরজন্ নাক মুখ চাপিয়া ধরিলেন তাও পরিষ্কার হইলো না।

অথবা ইহা..উনারা কোন ধরণের মার্গে বিচরণ করিতেছেন তাহাও, অতি উচ্চ অতি...

এমনকি ইহাও যাহাতে পরিষ্কার নয় কেন তিনি বঙ্গ নায়কের ভঙ্গিতে দেয়াল বাহিয়া খাড়াইয়া আছেন, একজন কৌতুক অভিনয় করছেন এবঙ শেষজন নামাজের প্র্যাকটিশ করছেন...


বড়ই বিচিত্র বড়ই।
কেনইবা তিনি আপনে যদি না বুঝে থাকেন ভঙ্গিতে বলিলেন বা

ইনি কেনই বা তিনি বক্তৃতা দেয়া শুরু করলেন

অথবা ইনি আগাইয়া পিছাইয়া আগাইয়া গেলেন...


আমি অনেক চেষ্টা করিলাম চরিত্র করিলাম। কিন্তু কোন সদুত্তর পাইলাম না। কেউ আমাকে বলিলেন ইহা এক প্রকার জাল, কেহ বলিলেন ইহা এক প্রকার ইট বস্তু যাহা কম্পিউটারের মনিটরের সাথে ঘষিতে হয়। কেউ বলিলেন ঝামা ইট ব্যবহার উত্তম। কেউ বলিলেন বলকের ইতিহাসে ইহাই সর্বোচ্চ জন সমাগম। কিন্তু কেউ পরিষ্কার করিলেন না। কেউ বলিলেন ইহা একটি ছাপ যন্ত্র, একজন যিনি আছেন তার আছে সব জানা তিনিই বলকের ওরাকল, তিনি বলিতে পারিবেন বলক কেমনে করিতে হয়।

যাইহোক ইতোমধ্যে খাবার আসিয়াছিল...বলকের কেউই আমাকে অভুক্ত রাখেন নাই আবার আমি উত্তরও পাই নাই। তাই আমি ইনার মত বেদনা মুখ নিয়াই খাবার খাইলাম, যা ভালো ছিল, সুস্বাদু ছিল।

তবে আমি একটা বিষয় নিশ্চিত জানিলাম, বলকে খাওয়া যায়। আর যেখানে খাওয়া যায় সেটি উত্তম। কিন্তু আমায় ক্ষমা করিবেন সবাই; একটি ব্যার্থ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য, আমি এখনো বুঝিলাম না বলক কি...।

 

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২
সাইফুর বলেছেন: ্আড্ডা নিয়ে আজকের সেরা পোষ্ট..
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: অনেক থ্যাঙ্ক্স। বহুত মজাই হইল।

২. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৩
সাধারণমানুষ বলেছেন: কোনটা কে ট্যাগ মারেন
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: বলক কি? ট্যাগ কি?

৩. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৩
রাতমজুর বলেছেন: বস, ছবিগুলা এ দিবেন প্লিজ?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: দিলাম, দ্বায়িত্ব নিয়ে ব্যবহার ও সংরক্ষণ কইরেন। আর লিফটের জন্য থ্যাংকস।

৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬
অতন্দ্র তওসিফ বলেছেন: এখন পর্যন্ত পড়া আজকের আড্ডার সবচেয়ে মজাদার রিপোর্ট...
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: থ্যাঙকস তওসিফ।

৫. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭
একরামুল হক শামীম বলেছেন: খিক খিক।
ছবি পারলে মেইল কইরেন। :)
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: মেইল কি বস্তু? আমি নিজে পুরুষ কিন্তু আপনাকে মেইল= পুরুষ করবো কিভাবে?

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন: থ্যাংকস...

৭. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭
সহেলী বলেছেন: ইস্, কি মিস না করলাম !
রওয়ানা দিয়েছিলাম , রাস্তায় যেতে যেতে ছাতাখানা বাতাসে উড়াইয়া লইয়া গেল !
তা না হলে আজ আমাকেও দেখা যাইত !

পোষ্টের ছবিগুলো দেখে দু:খ ভুলে গেলাম ।
বাঙালী আড্ডাবাজ --মিথ্যা নয় ।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: ব্লগ নিয়ে অনেক পোষ্ট আছে, এনজয়। ধন্যবাদ।

৮. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭
রায়হান(তন্ময়) বলেছেন: ভালু হৈসে। :)
ফটুক গুলা আমারে এক্টু মেইলান

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: দিলাম, দ্বায়িত্ব নিয়ে ব্যবহার ও সংরক্ষণ কইরেন।

৯. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৮
পল্লী বাউল বলেছেন: আমার ছবি কৈ?

আপনারে মাইনাচ।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: আপনি কিভাবে এড়াইলেন? দেখি স্মৃতি খো-জিয়া।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: বাইদ্যা ওয়ে মাইনাচ কি?

১০. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০১
এন্তার এত্তেলা বলেছেন: অসাধারন বর্ননা শরৎ-দা।।।
আপনার চোখ আর ক্যামুর লেন্স যে কিছুই মিস করেনাই...

ধন্যবাদ ছবিগুলো শেয়ারের জন্য। শোকেসে তুলে রাখলাম স্বযতনে...।।। :)
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: আরে অনেক থ্যাঙ্কস রক্ত...

১১. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০১
আইরিন সুলতানা বলেছেন: কিন্তু আমায় ক্ষমা করিবেন সবাই; একটি ব্যার্থ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য, আমি এখনো বুঝিলাম না বলক কি...।
=====================

বলক কি বুঝতে হইলে এইটা দেখেন এট্টু...

http://www.somewhereinblog.com


:P
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: এইচ টি টিপ দুই বিন্দু দাগ দাগ...ইহা কি...ক্যমোনে?

১২. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০২
সাধারণমানুষ বলেছেন: ছবি গুলা ইট্টু পাটাইলে খুসি হৈটাম
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: দিলাম, দ্বায়িত্ব নিয়ে ব্যবহার ও সংরক্ষণ কইরেন। বুঝটে পারলেন বিষয়টা? ট্যাংকু অনেক।

১৩. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০৫
কালপুরুষ বলেছেন: অনুসন্ধানী পোস্ট ভাল হৈছে।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: থ্যাংকু কালপুরুষ দা।

১৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০৬
পথিক!!!!!!! বলেছেন: মজা হৈছে তয় মাছ ধরার বিষয় নাই ক্যান ?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: মাছ ধরিতে গিয়াই তো এত কান্ড সেইটা ওরাকল বলতে পারেন...হে হে হে...

১৫. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০৮
ব্যতিক্রমী বলেছেন: আমিও দেহি ফটুকে আছি ৫ ও ১৫ নাম্বার ফটুকে।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: বাহ! চমৎকার। ক্যামনে কি? মনে হয় অনেকেই বাদ পড়ছেন। তবে আপনে ছিলেন বইলা থ্যাংকু।

১৬. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৫
কাক ভুষুন্ডি বলেছেন: সব্চে অনুশরৎান্ধানী পুস্ট হৈসে
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: হা হা হা উচ্চারণ করতে যাইয়া তব্ধা খাইয়া গেলাম। আসলে সব্চে আকর্ষনীয় বিষয় ছিল অসংখ্যা নতুন সম্ভাবনাময় ব্লগারের সাথে পরিচিত হওয়া। এইটা জোশ। কত নতুন মুখ, নতুন সম্ভাবনা।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: অনেক থ্যাংকস পারভেজ।

১৮. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:১৯
নাজমুল আহমেদ বলেছেন:

সেরা আড্ডা পোষ্ট হৈচে এটা :)
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: এইটা সম্ভব হইছে অনেক নতুন ব্লগারদের সাথে পরিচিত হবার মধ্য দিয়েই। ধন্যবাদ অনেক।

১৯. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২১
নতুন রাজা বলেছেন: দাদা, বাস হইতে কি জানি আপনার মাথায় পড়িয়াছিল, দিন কতক পূর্বে। তাহা নিশ্চিত ভুলিয়া যান নাই... দোয়া রহিল, আবারো তেমন কিছু আপনাদের সকলের মাথায় পড়ুক। আর একটি বিশেষ কারণে আজ যাহারা বলক খাইতে গিয়াছিলো, তাহাদিগকে ভেংচি.......
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: শিক কাবাব আর রুটিটা কিন্তু জোশিলা হইছিল। হে হে হে ....

২০. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:২৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কইষা মাইনাচ!

আমি রাজশাহী আসলেই কেন ব্লগ আড্ডার আয়োজন করা হয়? কেনু, কেনু?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: আয়োজকদের ধইরা বাইন্ধা মাইনাচ দেন। আমি তো নিরিহ লুক যে বলক কি বুঝতে গেছিল।

২২. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৩০
মিআমি বলেছেন: সবাই ঘুমাই পড়ছে।সকালে দেখখেন মন্তবের ঝড়।

লুংগি পরে এই ব্লগে আসা যায় ?


খুব মজা পেলাম যদিও প্রবাসে

কিন্তু এখন মনে হচ্ছিল আমি দেশে

+ দিলাম
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: কেন আসা যাবে না লুঙ্গী পড়ে? দেশে বিদেশে সবখানে লুঙ্গী পড়েন।

২৩. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৮
মহাকালর্ষি বলেছেন: আড্ডাটা আপনিই সবার সাথে শেয়ার করলেন! তাই অসংখ্য ধইন্যা!
একবার ভাবছিলাম যামু, মাগার ঠিক ঐ সময়ডাতেই মরার ঘুম....
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: আপনারেও। আসলে এত নতুন মুখের সাথে পরিচয় হইল, এইটা দারুন একটা অভিজ্ঞতা।

২৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৪৩
রথে চেপে এলাম বলেছেন: হা হা হা হো হো হো...... দারুন ভাই :) =p~
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: থ্যাঙ্কস এ লট।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: উল্লাফজনিত আনন্দিত হইলাম। ধইন্যবাদ আফোনাকই

২৬. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৪৯
ফিউশন ফাইভ বলেছেন: চিরুনি রিপোর্ট ভালো হৈছে। তবে কালপুরুষরে নিয়া তো চিন্তায় পৈড়া গেলাম। উনার ডানে মেয়ে, বামেও মেয়ে- এইগুলা কী?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: তিনি জবাব দিয়া দিছেন মনে লয়।...চিরুনি পরিষ্কার কইরা লই খারাও। থ্যাংকু।

২৭. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৪
বৈকুনঠ বলেছেন: ঘন ঘন আড্ডা হৈতাসে। খুব দেশে যাইতে ইচ্ছা করে
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: আইসা পড়েন আর আমারে বুঝান বলক কি?

২৮. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৮
এলোমেলো বলেছেন: দাদা ছবি গুলা দেন
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: পাইছো?

২৯. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১:৫৯
মাটি ও মানুষ বলেছেন: কঠিন একখান পোষ্ট দিচেন
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: পুরা শাইখশিরাজ কমেন্ট। হাহাহাহাহাহা...অনেক ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: আপনে ছবি তুলতে মানা করলেন না তখন? আজিব তো ভাই..বলক কইরেন না কিন্তুক।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: থ্যাঙকু অনেক....জটিল মাইন্ড খাইতে পারে কিন্তু হে হে হে....

৩২. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ২:৫৯
বিদেশী বাঙালী বলেছেন: আজকের আড্ডায় আসিতে না পারিয়া, কি মিস করেছি বুঝিতে পারিয়া আমার মাথাটা যে 'বলক' হইয়া যাচ্ছে!!
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: আমরাও বুঝিলাম বলক খাইতে পারাও বলক করিবার একটা বিষয়। কি আশ্চর্য্য।

৩৩. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৩:০৮
পাথুরে বলেছেন:
হায় হায় বেবাক ফাঁস??
এ জীবন আর রাখব না। :(
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: বলকে আয় বাবুল বলকে আয়....

৩৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৯
পুরাতন বলেছেন: কে কুনডা ঝাতি ঝানতে চায় :)
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: সকলেই বলক করেন..ইহা হয়, কিভাবি হয় তা বোঝ্তে পার্লাম্না....পরিচুয় নিজেরা দিবেন তারা সকলেই মহান

৩৫. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৮
অলস ছেলে বলেছেন: আপনেই সফল সাম্বাদিক হইতে পারবেন, অনুসন্ধানী রিফুট পড়ে ভালু লাগছে
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: কেমনু জানি সেলিব্রিটি স্ফিয়ার লাগিতেচে..ইহা কি বলকীয়?

৩৬. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪০
মেসবাহ য়াযাদ বলেছেন: ব্যায়াপক.... বুঝলেন না, ইহাকেই বলক বলে
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: আমিও বুঝিলাম পত্রিকা একটি বিয়াফক....পোশাক। ধইন্য...

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: ইহা একটি যোগ আসন বুঝিলাম।

৩৮. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৬
কুঙ্গ থাঙ বলেছেন: হাসতে হাসতে মাথা ঘুইরা পইড়া গেলাম... এই ব্যয়াপক রিফুট যারা পড়েন্নাই তাগো বলকজরম বেত্থা!!!!
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: কি ব্যাথাজনক কতা...বলক হইয়া গেলাম পুরাই, ধইন্যাবলকী ফাতা..

৩৯. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৬
জানপরী বলেছেন: দেখিয়া মনে হইল এই বলক বিষয়টা বিচিত্র যোগাযোগের একটি মাধ্যম। বর্ণনা জটিল হইছে।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: হাহাহা অনেক থ্যাংকু আফা থুক্কু ভাইয়া থুক্কু ছুডু বল কার?

৪০. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩২
তৃষ্ণার্ত বলেছেন: ব্যাপক মজা পেলাম। :D
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: ইহা কি বলকীয়?

৪১. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪২
কালপুরুষ বলেছেন: @ফিউশন ফাইভ, কি আর করা! আপনিতো চিরকালই পর্দার আড়ালে। তাই আপনার হয়ে প্রক্সি দিলাম। আপনি আড্ডায় উপস্থিত থাকলে সেই সুযোগ আমার কখনোই হতোনা। ভবিষ্যতে আরো আড্ডা হবে, ডাইনে বায়ের জায়গা আপনার জন্য খালি রাখা হবে। তবে পর্দার আড়ালের মানুষ নাকি দিনের আলোয় নাকি লোক সম্মুখে আসতে ভয় পায়, কারণটা কি জানিনা- আমার আবার সেই ভয় নেই। আমি দিনের আলোর মতোই পরিস্কার। ছত্রাক রাতের আঁধারেই কমফোর্ট ফিল করে- দিনের আলোয় নয়।
৪২. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ব্যপক সময় ব্যয় করিয়া আপনার হাবিজাবি লেখাটির মর্মদ্ধার করিতে পারিলাম না।
এইসব আজব প্রজাতির মানুষগুলি কেনই বা এইরূপ ভঙ্গিমা করিতেছে বুঝিতে পারিলাম না।
পরিশেষে প্রশ্ন.....বলক কি? উহা খায়? না পরিধান করে?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: আমারো একই জিগ্গাসা ইহা কি ক্যামনে খায়? ইহা কি সুস্বাদু?

৪৩. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪০
ক্যামেরাম্যান বলেছেন: "অত:পর একজন ব্যক্তির প্রতি আমার মনোযোগ আকর্ষিত হইল, তিনি সকল বক্ত্যব্যের শুরুতেই হ্যান্ডসআপ ভঙ্গিমা দিয়া শুরু করেন, আমার মনে হইল বলক একটি দু:সাহসিক কাজও বটে। তা না হইলে উদ্র্ধহস্ত ভঙ্গিমা হইবে কেন? নিশ্চয় পুলিশ বাহিনীর সঙ্গে একটি নিবিড় যোগাযোগ ইহার রহিয়াছে।"

ছাত্র তো পূরাই ল্যাবেনডিশ, আবার বলক করা শিখতে চায়। ওহে ছবির ব্যক্তিটি অনমনস্ক শরৎ এর ভূড়ি ক্যামনে বলক করতে হইবেক সেইটা শিখাইতেছেন।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: ইহা তইথ্য সন্ত্রাস ইহা, আমি ডড়াইছি ভয়ে আমার হাত পা.....আন্নে কিন্তু ভারতনাট্যমীয় মুদ্রাতেই হস্ত বিস্তারণ করিতেছেন ইহার সাথে ভুড়ির কি বা যোগাযোগ?

৪৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০
রুবেল শাহ বলেছেন:

শরৎ ভাই একটা ক্যামেরা নিকব, কোনটা কিনব বুঝতে পারছিনা .....

বাজট ৫০/৭০ .......

জানাবেন। তবে আমার মনে ধরেছে Nikon D90 টা, একটা কেমন ?
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: এইটা ভালো ক্যামেরা। আমি অবশ্য ক্যাননের দিকে ভারসাম্যহীনভাবে বেশি ঝুলে থাকি......নাইকন ডি ৯০ ভালো ক্যামেরা চাইলে লেন্স বাইচ্ছা কিনিয়া লহিতে পারেন।

৪৬. ০৩ রা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
জেরী বলেছেন: আমি বুঝিলাম বলক একটা যুগল বিষয়ও বটে ,,,,,,,,,,যুগলদের ব্লগীয় নাম কি??

কয়েকজন বাদে অনেক কেই চিনতে পারছিনা:(
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: উনার চন্দ্রতারাআমবশ্যা সম্র্পকিত একটি যুগল বাকীটা বুঝিয়া লন। আন্নের বলে আসনের কতা আছিল?

৪৭. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুবই ভালো লাগলো পোষ্ট......
শুভেচ্ছা শরৎ।
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: আফনারে অনেক ধইন্য....কিন্তু সাজিয়া গুছিয়া সুলতানা শিরীন আফা বলক কি?

৪৮. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:১৫
কৌশিক বলেছেন: পড়িয়া দেখিয়া প্লাস দিলাম
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: যোগ বিয়াম একটি কষ্টকর বিষয়। তাই আফনারে ধইন্যা পাতা। এই নামে আমার একজন ফরিচিতিও লুক আছন....পিস।

৪৯. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৭
এলোমেলো বলেছেন: দাদা ছবি কিন্তু পাই নাই , প্লিজজজজজজজজজজজজজজজজজ
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আবার দিলাম। দ্বায়িত্ব নিয়া ব্যবহার আর সংরক্ষণ কইরেন।

৫০. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
রুবেল শাহ বলেছেন:
লেন্স এর বিষয়টা বুঝাইয়া দেন ......... শরৎদা
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: রুবেল। প্রথমেই ভালো রেইন্জের একটা লেন্স কিনন ভালো। আমার ট্যাকা থাকলে তাই করতাম। যেমুন ৭৫-২৭৫মি মি একটা ক্যানন লেন্স আছে আইএস সহ এইটা ভালৈ। সাথে যেইটা পাবেন সেইটারে যত্ন কইরা রাখন জরুরী। বাকী আলাপ পরে সময় নিয়া করন যাইবো নে।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: আর হ্যা নাইকনের জন্য নিক্কর লেন্স তো আছেই। ফলে বাজেট বুইজ্জা ভালো বডি আর লেন্স একলগে কিনেন।

৫১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩
রুবেল শাহ বলেছেন:
আচ্ছা আমি আপনারে কল দিমুরে. ......
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: দিও দিও বুজ করিয়া।

৫২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫০
সামী মিয়াদাদ বলেছেন: শরৎবাবুর খবর কি?

প্রিয় পোষ্টে নিলাম।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: আর বইলো না জর্মনজাতো....প‌্যাদানী প্রক্রিয়ায় নিরন্তর জীবিকা লড়াইরত.....
মাইজে মইদ্য পটুক পাটুক তুলি।

ধইন্য হইলাম। অনেক থ্যাংকু।

৫৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭
রিফাত হাসান বলেছেন: বলক নিয়ে অতি সুন্দর আলোচনা।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: অনেক ধইন্য ফাতা......

বলক কি এইটা জানতে চাইছিলাম সুদ্দু। বলক কি?

৫৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮
দূর্ভাষী বলেছেন: হায় হায় কাউয়া দেহি বিড়ি খায়।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: হে হে হে হে......

৫৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
নুশেরা বলেছেন: ব্রিলিয়ান্ট!
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: এইটার মানে কিন্তু আমি বুঝি পাখী আপা। অনেক ধইন্য। কিন্তু ঝাতির বিবেকের কাছে প্রইস্ন্য বলক কি....পিলিজ কননা বলক কি?

৫৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬
আরিয়ানা বলেছেন: বলক কি জিনিস? তবে বর্নান দরুন। ছবি গুলাও মারাত্তক যদিও ফ্লাশ দিয়ে চোখে অন্ধকার দেখিয়েছেন ভুহুবার :)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: এইডা কি কইলেন? আফনেও জানেন না বলক কি? ক্যামোনে হইবেক? ফিলাশের লাগিয়াইতো কি চমৎকার দেখা গেল।
অনেক ধন্যবাদ।

৫৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: চমৎকার.. ধন্যবাদ দাদা..:)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এত চমৎকার আয়োজনের জন্য।

৫৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৬
ব্রাইট বলেছেন: খাইসে! ব্যাপক জ্ঞান অর্জন হৈল। একটা জিনিস বুঝিলাম, যে যাহি খুজে সে তাহা পায় না।

+
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: হা হা হা হাহা হা হা অনেক থ্যাংকস।

৫৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
বড় বিলাই বলেছেন: অতি অতি উত্তম। এইতো আপনে বলক করা শিখা গেছেন।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: বলক কি বস্তু? কি শেখলাম ক্যামোনে?

৬০. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯
সোনালীডানা বলেছেন: আফসুস! :| বলক কি জিনিস? :(
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: কি এইডা?

৬১. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১১
রোবোট বলেছেন: বলক কি- এই ব্যাপারে "মিথস্ক্রিয়া ৫/ভীত ৯০" এর সাথে যোগাযোগ করুন।

যোগ ব্যায়াম করলাম।

আড্ডাওয়ালাদেরকে প্রবাসীদের তরফ থেকে "খাস দেলে" বদদোয়া করলাম।
০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: দেলে তো দেলে না, এমনে কেন দেলে?

যোগ বিয়াম স্বাস্থ্যের জন্য উপকারী।

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: আপনে তো মিয়া আমার দলে আপনারে খুঁজতে খুঁজতে হয় রান। আসেন আমরা পথিক !!!!!!! আর আইরিনকে আন্তুরিকভাবে ধইন্যবাদ দেই যারা সেই মহান ব্যক্তিদ্বয়, তারা আমাদের কালো অন্ধকারাচ্ছন্ন মগজে বলক কি এই প্রশ্নটি ব্যখ্যার রাস্তা দেখিয়েছেন।

মাগার আমার প্রশ্নু বলক কি?

 

মোট সময় লেগেছে ১.২২৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ