আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

নিজের হাইমেন রক্ষার উদ্দেশ্যই পুরুষ, নারীর হাইমেনের গল্প সাজাইছে

২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪১

শেয়ারঃ
0 0 0

সকালে উইঠা দুইটা পোষ্ট দেখলাম, হাইমেন বিষয়ক। দুইটাই শিশুতোষ এবং উদারবাদীতার ছদ্ম আবরণে বরাবরের মত পুরুষ। সতিত্ব কেন নারীর জন্য এত আবশ্যিক হইয়া উঠল এই গল্প ছাড়াই কুদরতী আহাউহু আর ভালো পুরুষ মন্দ পুরুষের কেচ্ছা। নারীর শরীর, সামাজিক মর্যাদা ইত্যাদির পুরুষতান্ত্রিক বালছালের মধ্য যে কথা আবারো হারাইছে তা হইল নারীর শরীর নিয়া নারী কি করব না করব সেইটা নিয়ন্ত্রণের ক্ষমতা পুরুষরে কে দিল? ক্যান হাইমেন নারীর সতিত্বের পরীক্ষার স্মারক হইয়া উঠল? এইজন্য যে নারীর এই বিশেষ শরীর গঠনটা আছে নাকি পুরুষ এই শরীর গঠনের উপর ক্যাপিলাইজ করছে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। শরীর সূত্রে প্রত্যেক পুরুষ তাদের প্রথম স্খলনের সাথে সাথেই অসতী।
কারণ এইটা ছাড়া কোন জৈবিক নির্ধারণী তার নাই বইলা।

গল্পটা সবসময়ই পুরুষ কতৃক নারীর শরীর নিয়ন্ত্রণের, তার গতিবিধি, যৌনতা, সামাজিক সম্মান সবকিছুর উপর খবরদারীর। এই ক্ষেত্রে কুদরতী রাস্তা হইল সবচেয়ে নির্বোধগুলার একটা। যেখানে পুরুষ ইহকালে বৈধ চার নারী আর মরণের পর হুরে হুর ঠিক কইরা রাখছে সেখানে নারীর ভাগে কি পড়ল হাইমেন আর এক পুরুষ। লৈঙ্গিক রাজনীতির স্মারক হিসেবে পুরুষ আসলে নিজের নিয়ন্ত্রণের হাইমেন যাতে ছিঁড়া না যায়, তার অবাধ খেলাধুলায় যাতে কোন ব্যাঘাত না ঘটে এই জন্য নারীর শরীর বৈশিষ্ট্যরে সংস্কৃতি আর ক্ষমতার জায়গায় নিয়া গেছে। আর শক্তিমান পুরুষ মহৎ সাইজা কখনো কয় যাও তোমার হাইমেন নাই তো কি হইছে আমি ভালো পুরুষ তোমারেও ভালো মনে কইরা মাইনা নিলাম। আরে চোদনা পুরুষ তোরে এই মাইনা নেওনের ক্ষমতা কেঠা দিছে? এই ব্যবস্থাই তো?

আর রইল হাইমেন পুন:স্থাপনের গল্প। এইটা তো হওনেরই কথা পুঁজিবাদ যদি ডিলডো, ভাইভ্রেটর, নকল ভ্যাজাইনা বানাইতে পারে, সে হাইমেন পুন:স্থাপন কইরা...পুরুষের ক্ষমতারে, পুরুষের নিয়ন্ত্রণ কাংখারে পুরুষের কাছে পুরুষতান্ত্রিক সমাজের কাছে বিক্রি করবো না ক্যান। কিন্তু এইটা নিয়া তথাকথিত উদারবাদীগো বিশ্লেষণ দেখলে হাসি লাগে। আরো হাসি লাগে যখন মেয়েরা এইসব নির্বোধ উদারবাদীতায় হাততালি দেয়। কোথাও তো বলা নাই..নারী পুরুষতান্ত্রিক হইতে পারবো না।

যখনি নারীর হাইমেন নিয়া কথা উঠে তখন ৯৯ভাগ ক্ষেত্রে আমি দেখতে পাই আসলে পুরষের নিয়ন্ত্রণের হাইমেন ছিড়ি ছিড়ি করতাসে আর তথাকথিত উদারবাদী পুরুষ এবং কোন কোন ক্ষেত্রে দূর্ভাগ্যজনকভাবে নারীরও সুড়সুড়ি পাইতাছে। নারীর হাইমেনের সীমা শরীর পর্যন্ত আর পুরুষের হাইমেনের সীমা সারা পৃথিবী ব্যাপী। কারণ পৃথিবী পুরুষতান্ত্রিক, বোঝা গেল বিষয়টা?

 

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮
রাতমজুর বলেছেন:
"আরো হাসি লাগে যখন মেয়েরা এইসব নির্বোধ উদারবাদীতায় হাততালি দেয়।" ফাটছে।
৪. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫১
এস বাসার বলেছেন: একদম ফাটায়া দিছেন,
হাততালি দিয়া ছোট করুমনা।
++
৬. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৫
সামছা আকিদা জাহান বলেছেন: থ্যাক্স। সকাল থেকেই মেজাজ খিচরে ছিল পোস্ট গুলি দেখে। কি হাস্য কর ভাবে এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেছে সকলে।

মানুষের চিন্তা এত্ত ন্যারো। এত্ত লেখাপড়া করে তারা এত্তটুকুও বোঝেনা হাইমেন কি কেন থাকে এবং কি কি কারনে তা না ও থাকতে পারে। সতিত্ব কি ?? কেন?? ছিঃ ছিঃ সতিত্ব বলে যা আছে তা হরন করে পুরুষ আর সেই পুরুষইখুঁজে ফিরে সতিত্ব।

একটা পোস্ট দেবার জন্য লিখতেও বসেছি লেখা কিছুটা আগানোর পর মনে হল সবার পরিহাসের বিষয় হয়ে দাড়াব আমি এবং কিছু নির্বোধের বাজে মন্তব্য ও কথার উত্তর দিতে হবে। মাথাওটা ঠান্ডা হোক তার পর পোস্ট দেব।

যাই হোক আপনার লেখাটা ঝরঝরে।

৭. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৫
নকীবুল বারী বলেছেন: বেশ্যাপাড়ায় গেলে পুরুষগো হাইমেনের কি হয়????
৮. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৮
নতুন বলেছেন: আরে চোদনা পুরুষ তোরে এই মাইনা নেওনের ক্ষমতা কেঠা দিছে

++++++++++++
৯. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০২
তেলাপোকা বলেছেন:
/*
কারণ পৃথিবী পুরুষতান্ত্রিক, বোঝা গেল বিষয়টা?
*/
ছাড়া বাকি সবকিছুর সাথে একমত :)

বাংলাদেশ তো পৃথিবীরই নাকি? বাংলাদেশ মহিলাতান্ত্রিক!!

ভাইবা দেখেন, বার্মা আমাদের অন্ডকোষ চেপে ধরার সাহস করে!
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: আরে না, বাংলাদেশ তো খুবই পুরুষতানিন্ত্রক।

১০. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭
যীশূ বলেছেন: আবার সেই চর্বিত চর্বন। নতুন কিছু পাইলাম না।
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: আবরো সেই ক্লিশে কমেন্ট। নতুন কিছু এ্যাড হইলো না। হা হা হা।

১১. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: অলস ছেলে বলেছেন: মাইনাচ
১২. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৪
দ্বিতীয়নাম বলেছেন: লেখক বলেছেন: নতুন বলেছেন: আরে চোদনা পুরুষ তোরে এই মাইনা নেওনের ক্ষমতা কেঠা দিছে?++++++
১৩. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৮
বৃত্তবন্দী বলেছেন: সতীত্ব কেনো একটা পাতলা পর্দায় নিরুপিত হবে এটাই আমি ভেবে পাইনা। সতীত্ব হ'লো মনে। একজন যৌনকর্মীও যদি মনের দিক দিয়ে ঠিক থাকে তাহলে তাকেও সতী বলতে আমার কোনই দ্বিধা নেই...
১৪. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৮
সিউল রায়হান বলেছেন: আগুন পোস্ট......

প্লাস
১৫. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩১
সিউল রায়হান বলেছেন: বৃত্তবন্দী বলেছেন: সতীত্ব কেনো একটা পাতলা পর্দায় নিরুপিত হবে এটাই আমি ভেবে পাইনা। সতীত্ব হ'লো মনে। একজন যৌনকর্মীও যদি মনের দিক দিয়ে ঠিক থাকে তাহলে তাকেও সতী বলতে আমার কোনই দ্বিধা নেই...[/sb

কমেন্টে প্লাস.........


এবং যারা একজন যৌনকর্মী কেন যৌনকর্মী হয়ে উঠে সেই কারণটিকে ঘৃণা না করে যৌনকর্মীদের ঘৃণা করে তাদের ধিক্কার...
১৬. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৬
সুস্ময় সুমন বলেছেন: সতী এর পুরুষবাচক শব্দ কি???

মারদাঙ্গা পোষ্ট।
১৮. ২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
আকাশ_পাগলা বলেছেন: ডরাইছি।

এইটা সত্য কথা যে সতীত্ব আসলে মনে থাকে। ধর্ষণে কারও হাইমেন ছিড়লে, সে অশুচি হয়ে যায় না।
এরকম কিছু একটা বুঝাইছেন কী? তাইলে ঠিকই আছে।

ইয়ে, ওই জিনিসটা খুব ইনজয় করি, যখন লিপস্টিক দিয়ে কোন নারী আমাকে নারীবাদী ডায়লগ দ্যান। তখন মনে মনে খুব হাসি পায়। আবার মজা লাগে যখন শখ করে বিজ্ঞাপণে পণ্য হতে আসা মেয়েগুলাকে নিয়ে নারীবাদী সংগঠন গঠিত হয়। এরাই যখন হম্বিতম্বি করে যে, পুরুষরা মেয়েদের পণ্য ভাবে কেন?

এই কথাটা বড়ই সত্য, নারীদের পুরুষতান্ত্রিক হতে কোন বাধা নেই। পুরুষরাও পুরুষতান্ত্রিক আর নারীরাও। অবলার পক্ষে কেউ নাই। ব্লগেই দেখেন, যতজন নারী পাবেন, খোঁজ নেন, এরা কি পুরুষদের চোখে নিজেকে আকর্ষণীয় করার জন্য কিছু করে কী না? লিপস্টিক দেয় কী না, ভ্রু প্লাক করে কী না? এইটা দোষের কিছু না। কিন্তু এরাই যদি নারীবাদী ডায়লগ দেয় তাইলে কেমনে হবে? এরা তাইলে সাজগোজ করতেছে কেন?

মেয়েরা তখনই সত্যি করে উঠে দাড়াতে পারবে, যখন তারা বাহুল্য বাদ দিবে। আশেপাশের সবার মনোযোগ আকর্ষণের জন্য নিজের লুকিংসের প্রতি মনযোগ না দিয়ে কাজের/গুণের প্রতি মনযোগ দিবে।

তয়, পার্সোনালি সুন্দর মেয়েদের আমার ভাল্লাগে। তারা সাজলে আরও ভাল্লাগে। আমার মনযোগ আকর্ষণের জন্য সেজে আসল, আর আমি তাকিয়ে থাকলে সেইটা দোষের হয়ে গেল, আর পুরুষতান্ত্রিক সমাজ বলেই আমি এমন সাহস পাই, এইটাইপ কথা শুনে আমি মুগ্ধ হই। সুন্দরীদের সব কথাই আমার ভাল্লাগে।
২০. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৮
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা হা । মজা পাইলাম পড়ে । পুরা চানাচুর পোস্ট ।


তবে এইটা দেখেও মজা পাইলাম , অনেকেরই ধারনা নারী সাজে শুধু পুরুষের ভালো লাগার জন্য ।

নারী যে নিজের ভালো লাগার জন্য সাজতে পারে , নিজের গায়ের গন্ধ নিজের নাকে আরাম বোধের জন্য সেন্ট মাখতে পারে , নিজের চেহারাটা ঝেড়ে মুছে টিপ্টপ করতে চাইতে পারে আয়নায় দেখার জন্য , এইটা এখনো বুঝে আসে নাই !

যাক, সমস্যা নাই ।

একদিন বড় হবে ,
অনেক দূরে যাবে,
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবে ।
২১. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হাহাহা!
আরেকটু গুছায় লিখতেন। সমস্যা হলো এই ঘটনাগুলা যারা বুঝার তারা এমনিতেই বুঝে। চোখের মধ্যে একবিন্দু বালু পড়লেই কটকট করে উঠে। কিন্তু যাদের বুঝাইতে চাইলেন তারা এই ভাষায় লিখলে কিসুই বুঝবে না!

হাইমেনের কথায় সতীত্ব নিয়ে পুরুষবাদী চিন্তাটারে বুঝার চেষ্টা করি একটু। যেহেতু সতী মানেই কোমল, নতুন এবং উপাদেয় কিসু তেমনি পুরুষের 'সতীত্ব' বইলা আরেকটা টার্ম বানানি হৈলো যেটার আসলেই কোন অর্থ নাই।

=====
বৃত্তবন্দী বলেছেন: সতীত্ব কেনো একটা পাতলা পর্দায় নিরুপিত হবে এটাই আমি ভেবে পাইনা। সতীত্ব হ'লো মনে। একজন যৌনকর্মীও যদি মনের দিক দিয়ে ঠিক থাকে তাহলে তাকেও সতী বলতে আমার কোনই দ্বিধা নেই...
===
বৃত্ত, সতীত্ব শব্দটারে এর অর্থ কে দিয়েছে? নিশ্চয়ই সতীচ্ছদ নামটাও সেখান থেকে আসা। পুরুষের লিঙ্গের কোন নামের সাথে কিন্তু এই শব্দটা নাই। খেয়াল করছেন?

পুরা শব্দভাণ্ডারই পুরুষের বানানো। সতীচ্ছদ শুনে শিরশির করে, ভগাংকুর শুনে ভেঙে ভেঙে পড়ে। খুবই মজার রসায়ন!
২২. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০২
শয়তান বলেছেন: যেখানে পুরুষ ইহকালে বৈধ চার নারী আর মরণের পর হুরে হুর ঠিক কইরা রাখছে সেখানে নারীর ভাগে কি পড়ল হাইমেন আর এক পুরুষ।

---- জটিল কথা :)
২৩. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০১
আকাশ_পাগলা বলেছেন: (নারী যে নিজের ভালো লাগার জন্য সাজতে পারে , নিজের গায়ের গন্ধ নিজের নাকে আরাম বোধের জন্য সেন্ট মাখতে পারে , নিজের চেহারাটা ঝেড়ে মুছে টিপ্টপ করতে চাইতে পারে আয়নায় দেখার জন্য , এইটা এখনো বুঝে আসে নাই !)


হা হা হা হা। আয়নাতেই তাহলে দেখুক। এই জন্যেই ভ্যানিটি ব্যাগে সবসময়ে আয়না রাখা হয়??হা হা হা। কমন ডায়লগ। কমন অজুহাত। সত্য স্বীকারে ভয়।

আমি চাই নারী আমার সামনে সেজেই আসুক। আমি খুশিই হব। তবে, আমি মন করি সত্যি সত্যি যদি নারী নিজেদের উন্নতি করতে চায়, তাহলে আমার কাছে তাকে যথেষ্ট সুন্দর লাগছে কী না সেটা চিন্তা না করেন, নিজের মত এগিয়ে যাক।

আগের কমেন্টে এই লাইনটাই ব্যাখ্যা করছি। যারা যারা বিপক্ষে গেলেন, তাদের বলার কিছু নাই। আমিই বুঝি না। সবাই বুঝে।
২৪. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৭
শায়লা হক বলেছেন: দারুণ হয়েছে। চিয়ার্স!

 

মোট সময় লেগেছে ১.০৭২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ