এখানে; আমাদের স্বপ্নের দূয়ারে কিছু মাছি জড়ো হয়েছে, কালচে নীল গভীর বর্ণ আর উড়ন্ত। একই ছন্দে ছন্দভেদী। তাই এখানে আমাদের স্বপ্নরে দূয়ারে মাছিদের মৌ মৌ ভন ভন শোনা যাচ্ছে। কাটাকাটা ছাড়াছাড়া শব্দগুলোর মতই শেকলহীন আবার সুশৃঙ্খলও। কোন এক বিষণ্ন বিকেলে তোমাকে মনে করিয়ে দেবে প্রজাতির সুস্পষ্ট বিভেদের কথা; এবং এই বিমানবিক কালে ভেদরেখা মুছে যাবার কথাও।
ঠিক কোন কারণে কোন এক বিকেলে একগুচ্ছো মাছিকে দেখে তোমার কেবল মাছি ই মনে হবে না মৌমাছিও মনে হবে; কখনো কখনো যতটা না মাছি মনে হবে তারচেয়ে অনেক বেশি মৌমাছি মনে হবে সেটা বুঝতে চাওয়ার জন্যই তুমি আমাদের স্বপ্নের দূয়ারে এসে উপস্থিত হয়েছো। দু:খিত ভুল হল; তুমি তোমার স্বপ্নের দূয়ারে এসে উপস্থিত... তাদের উড়তে দেখে বিহ্বলিত হচ্ছ আর আমরা আমাদের স্বপ্নের দূয়ার থেকে তোমাকে...... দু:খিত, ভুল হল আবারো তোমার স্বপ্নগুচ্ছোকে দেখছি। আমরা সবাই একইসাথে মিলেমিশে একগুচ্ছো মাছিকে দেখছি। সেই একগুচ্ছো মাছি হয়তো ঠিক তোমার একগুচ্ছো মাছি নয় কিন্তু আমরা কোনদিনই নিশ্চিত হতে পারবো না। তবে আমরা অনুভূতিগুলো পরস্পরকে জানাতে পারি। যেমন এই মুহুর্তে মাছিগুলোকে যতটা না মৌমাছি মনে হচ্ছে তারচেয়েও বেশি চাষ করা মাছ মনে হচ্ছে। তুমি কখনো চাষ করা মাছ দেখেছো? নতুন নতুন কাটা সুন্দর পুকুরে এরা দল বেঁধে ঘুরে বেড়ায়। খাবারের সময় হলে স্কুলের বাধ্য বাচ্চাদের মত একই জায়গায় জড় হয় একই সাথে হইচই করে, খাবার নিয়ে মারামারি করে। কিন্তু সবার মধ্যেই একটা বাধ্য বাধ্য ব্যাপার......
কি বললে? কেবল নতুন করে কাটা পুকুরেই মাছ চাষ হয় না?
হতে পারে, কিন্তু মাছ চাষ করা পুকুরগুলোকে আমার সবসময় নতুন কাটা মনে হয়। মাছগুলোকেও....
তো যা বলছিলাম...সবার মধ্যেই একটা বাধ্য বাধ্য ব্যাপার....
কি বললে? মাছিগুলোকে তোমার এখন হাতি মনে হচ্ছে....
একসাথে মাথা নাড়ানো দেখে...
তাহলে ঐ যে সবুজ কালো নীল হাজার হাজার চোখগুলোকে দেখে তোমার কি মনে হচ্ছে?
অসংখ্য জলবিন্দু!!
বাহ চমৎকার...
বর্ষাকালের.....ছাইরঙা বৃষ্টি
ছাদের উপর আছড়ে পড়ছে
ম্যাটম্যাটে ধোঁয়াটে ছাদে
কোন প্রতিবীম্ব নেই কোন বর্ণচ্ছটা নেই
শুধুই আছড়ে পড়া.....
বাহ! দারুন, এভাবেই এভাবেই আমরা আমাদের একগুচ্ছো মাছিকে নিয়ে বর্ননা করতে পারি। যদিও তোমার মাছিগুচ্ছো আর আমাদের মাছিগুচ্ছো যে একই তা আমরা কখনোই নিশ্চিত করে বলতে পারবো না। যেমন পারবো না এটা বলতেও যে নিশ্চিত করেই তারা পৃথক...তারা ভিন্ন। খুব মজার একটা প্রশ্ন এখনো নিরুত্তর রয়ে গেল কিন্তু, কোন এক বিষণ্ন বিকেলে কেন তোমার একগুচ্ছো মাছিকে মৌমাছি, আমার মাছ, আবার তোমার হাতির মাথা আর জল মনে হল তার সঠিক উত্তর কিন্তু পাওয়া গেল না। কি আর করা এটাই হয়ত নিয়তি, যাই হোক তোমার সাথে কথা বলে ভালো লাগলো....দেখা হবে আবারো কোন এক স্বপ্নের দূয়ারে....
.........
বিদায় তাহলে..
কি বললে?! বিদায় নেবার আগে তুমি তোমার শেষ অনুভূতি জানাতে চাও....এই বিষণ্ন বিকেলে এই অনুভূতিটাই তোমার সবচেয়ে জোরালো মনে হচ্ছে....
........................................
..........................................
তুমি নিশ্চিত এই অনুভূতিটাই তুমি জানাতে চাও?
তুমি নিশ্চিত এই বিষণ্ন বিকেলে নিজের স্বপ্নের দূয়ারে যেসব মাছি জড়ো হয়েছে তাদের তোমার মানুষ মনে হচ্ছে?
শুধু তাই নয়, যেসব মানুষ জড়ো হয়েছে তাদের তোমার মাছিদের তুলনায় কয়েকগুণে বর্ণহীন ,শব্দহীন, গন্ধহীন মনে হচ্ছে...
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।