আমার প্রিয় পোস্ট

পুরান চাল ভাতে বাড়ে, পুরান ব্লগার ভাতে মরে

সাকরাইন!সাকরাইন!! ঐ ঘুড্ডি বাকাট্টা : এ ফটো স্টোরী

১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩০

শেয়ারঃ
0 3 0

নিশ্চিত খবরটা পাই আবু সাঈদ আহমেদের পোষ্ট থেকেই। পুরান ঢাকার রক্ত বয়ে বেড়াচ্ছি জন্ম থেকে, তাই সাকরাইনের খবরে কয়েকদিন ধরে চাপা উত্তেজনা, এইবার যেতেই হবে। নিজের দাদাবাড়ীর শহুরে ভিটাতেও তো যাই না অনেকদিন, যুগ পুরোলো প্রায়। শেকড়ের প্রতি মানুষের কি অসীম টান। আমি জানি এমন কারো হয় নাকি, আমার হয় নিশ্চিত; আজিমপুর পার হয়ে ছোট্ট মাজারটাকে বায়ে রেখে ডানের রাস্তায় ঢুকে যাবার সাথে সাথে আমার ভাষা পরিবর্তিত হয়ে যায়। প্রমিত বাঙলা পাল্টে..এলাকায় আয়া পড়ছি। কাককা মুডে ধুম! কনভারশন; কখন হয়ে যাই টেরও পাই না।...
১. আয়া পড়ছি এলাকায় লাট্টিবাজি সুরু কর... (রহমতুল্লাহ স্কুলের মাইয়াগো শাখা ডাইনে, একটু আগায়া দাদাবাড়ী, ঢুকুম না ঢুকুম না; যাই গা পাতলি গলি দিয়া আমলি গোলা)।


২. আরে পুলাপানডি সকালেই সুরু কইরা দিছে, হইবো তোগোরে দিয়াই হইবো...চালা ব্যাডা..


৩. পুলাপানডি ধুমায়া কেডড্ডি মারতাছে, আর (আমার মনে পড়ছে ঢাকার সবচেয়ে সুস্বাদু ডালপুরির দোকানের কথা, কিন্তু সকালে তো তারা শুধু নাস্তা বানায়) আবার লাট্টু গোল গোল


৪. জে এস রোড ধইরা রকে লুকজন দ্যাখতে দ্যাখতে আইসা দেখি কিল্লার পিছে, কাকায় একই রকম বইয়া রইছে, কিছুই পাল্টায় নাইক্কা...


৫. হুট কইরা চকে যাওনের ইচ্ছা হইল, কতদিন চকে যাইনা। চক মানেই রঙীন দুনিয়া, চাকচিক ঝিকঝাক...


৬. কিল্লার পিছে দিয়া হাঁটতে হাঁটতে দেখলাম, জীবন্তু পুরান ঢাকা রোদে বইয়া রইছে। এই চাচাও রসিক মানুষ, আমারে কয় ছবি তো তুললা মাগার আমারে একটা কপি দিয়া যাইবা না? আমি কইলা টেনশন লেনকা নেহি...ঠিক মতো পায়া যাইবেন,....



৭. আমার মনে মইধ্যে তখনো খালি বায়ান্নো বাজার তিপ্পান্ন গলি ঘুরতাছে....
পুরান ঢাকার গন্ধে হাঁইটা বেড়াইতাছি


৮. চকে যামু চকে...


৯. চকে ঢুকনের আগে দেখি গলিতে এই পুলাডা কাম করতাছে...কেমুন য্যান চিন চিন লাগলো...


১০. চকে আইসাই খুইজ্জা পাইত্তা সিড়ি দিয়া উর্পে উইঠা পড়লাম


১১. পুরা মনে রঙ লাইগা গেল


১২. আমি এক্কেরে ছাদে গেলাম গা


১৩. মনে এমুন রঙ লাগছে, পুরা রিকশা নিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়...দুইজন জুনিয়ার বন্ধু অপেক্ষা করতাছে...
আরে রঙরে...


১৪. ইস খাইতে ইচ্ছা করছিলো রে...


১৫. এইটা দেইখা তো পুরা টাসকি খাইছিলাম...


১৬. জামে হালায় পিস্সা ফালাইলো, অনেক কস্তে আইলাম সদর ঘাট....


১৭. পুলাপানডি তখনো কেলাস করে, হায়রে পুলাপান...
আমি কি আর বইয়া থাকুম নিহি,....কি সুন্দর একটা ব্যাকা লাইন হইছে


১৮. কি সুন্দর রঙ রে...


১৯. ব্যাগ আর ব্যাগ কি লয় মানুসজন এতু?


২০. এ্যারপর ঘটলো একটা আচানক ঘটনা, জুনিয়ার দুইটারে নিয়া যখন ধুপখোলা মাঠে যামু যামু করতাছি তখনি দেখি এই দুই মালের বামজন আইসা কইল ভাই ছবি তুইলা কি করবেন? আমি কইলাম সামইনে দিমু, হেয় কয় ভাই আপনেও সামইন নাকি? আমি কইলাম হ, আমার নিক এইডা। সে কয় আরে ভাই.....মুক্তি নাই মুক্তি নাই...বামের জন নতুন জয়েন করছে সামইনে...


২১. এরপর তো পুরা ফর্মে...ছবি তুলতে যায়া টের পাইলাম পুরা কাহিনীর মিডলমে আ গায়া হ্যায়...ঘুড্ডি....আর ছাদে ছাদে সাউন্ড সিস্টেম....


২২. এইটার ফাকে


২৩. তো ঐটার উর্পে

২৪. কখনো জোড়ায় তো...


২৫. ত কখনো দোকানে...


২৬. বাচ্চা...


২৭. বুইড়া...


২৮. টু স্মার্ট গাইস



২৯. টু বিক্রেতা...


৩০. কইতর পর্যন্ত ঘুড্ডি দিয়া জোড়া ,মিলায়

৩১. পুলাপান নিজের চেয়ে বড় নাটাই নিয়া নাইমা পড়ছে

৩২. আরেক পাট্টি বুকে ভইরা, যতগুলা ঘুড্ডি পারছে যোগার করছে...


৩৩. সিরিয়াস পাব্লিকও দেখি আসে...


৩৪. আছে পুরা ফ্যামিলি প্যাকেজও


৩৫. আছে আকাশে দুর্ধর্ষ ফাইট শেষে..পরাজিত যোদ্ধার লাশ


৩৬. কিন্ত এই পরাজয়ে গ্লানি নেই...


৩৭. আছে চেষ্টা



৩৮. ঘুড়িদের আধিপত্যে পায়রারা গৃহ ছাড়া


৩৯. আর দখল হয়ে যাওয়া আকাশ নিয়েই কাক যুগলের গভীর শলা পরামর্শ



৪০. তবুও মানুষ আশার ঘুড়ি ওড়ায়


৪১. স্বপ্নে



৪২.গোধূলীতে



৪৩. এমনকি সন্ধ্যায়



সাকরাইন সাকরাইন! ডাক দিয়ে আমি প্রমিত পৃথিবীতে চলে আসি।

প্রিয় বন্ধু ফোনে বারবার উপস্থিতি জানান দেন, খোঁজ খবর করেন। আমি বাখরখানি আর মোরগ পোলাউএর গন্ধে মাতি।
অফিসের দ্বায়িত্ব সামলে বাসায় ফিরি...রাত ১০:৩০ এ।

 

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭
কালপুরুষ বলেছেন: ভাল পোস্ট। সুন্দর সব ছবি।
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: থ্যাংকু কালপুরুষ দা। অনেক।

২. ১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪০
তাহসিন আলম বলেছেন: Form a long distance i miss old dhaka. i miss field of JU. i miss sakrin.
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: হুমম যারা এটার সাথে বড় হয়েছেন তারা মিস করবেন নিশ্চয়ই। ধন্যবাদ অনেক।

১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দ্বিতীয় নাম।

৪. ১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩
কাজী তাসনীফ ইসলাম বলেছেন: ৫,২৫,৪০,৪২ এই চারটা ছবি দারুন। বাকিগুলাও সুন্দর।
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তাসনীফ।

৬. ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪
লাল দরজা বলেছেন: দারুন, সেই রকম!

হালায় আইলসামী কইরা মিসকর্লাম।:(
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: অনেক অনেক থ্যাংকস লাল দরজা। আসলেই মিস কর্ছেন।

৭. ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪
হু-কেয়ারস বলেছেন: দিলেন তো ছোটকালের কথা মনে কইরা। আর ইকটুসি ডাইনে যায়া আগে বারলেই আমার বাড়ীর ছবিটা ও তুলতে পারতেন মিয়া। খুব খারাপ ভাই নস্টালজিয়া পায়া গেছে আমারে.............................ছবি গুলো খুবই সুন্দর হইসে। +++++++++++
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: ক্যান আপনে কোন বাড়ী পুলা, খুইল্লা কাশেন তো.....
অনেক অনেক ধন্যবাদ, আপনে কোথায় কেয়ার করেন তা বোঝা গেল।

৮. ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭
দারাশিকো বলেছেন: কালকে যে সাকরাইন ছিল এইটা মনেই ছিল না, থাকলে সারাদিন থাকতাম, বিকালে শনির আখড়া গিয়া জানার পর চুল ছিড়তে ইচ্ছে করতেসিল
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: মিস কর্ছেন মিয়া।

৯. ১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬
মুক্ত বয়ান বলেছেন: ফাটাফাটি। প্রিয়তে।
১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: আরে থ্যাংকু মুক্ত, অনেক অনেক।

১০. ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪১
রেজোওয়ানা বলেছেন: আমার সাপা ঘুরি (যে গুলোর লম্বা লেজ থাকে) বেশি ভাল লাগে। এখানে কেউ কি এই ঘুড়ি উড়ায় না?

ঘুরির ছবি গুলো ভাল লাগলো।
১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: সাকরাইনে এ জাতীয় ঘুড়ি দেখিনি। তবে পরের বার যাতে তারা করে এমন প্রস্তাব দিয়ে রাখতে পারি।

১১. ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৯
নীল-দর্পণ বলেছেন: সাকরাইন মানে কি?
ছবি গুলো দারুঊঊউন! বিশেষ করে ঘুড়ির। :)
১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নীল, এই যে লিংক Click This Link

১২. ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
তায়েফ আহমাদ বলেছেন: ওরে সেইরকম হৈছে রে!
:)
১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ওরে থ্যাঙকু রে অনেক থ্যাঙকু রেএএএ.....

১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: থ্যাঙকু রোহান.....

১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: আরে চাচা ল জাইগা আরে চাচা ল জাইগা...আরে যাবি কই আরে যাবি কই....ক্যান ফটু তুলতে?
থ্যাঙকুরে...

১৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৭
হাসান মাহবুব বলেছেন: সামুর অন্যতম সেরা ফটোব্লগ। হাজারটা প্লাস।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান।

১৬. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬
ছায়ার আলো বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সামুর অন্যতম সেরা ফটোব্লগ। হাজারটা প্লাস।

পুরাপুরি একমত :)

প্রিয়তে নিলাম...
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০০

লেখক বলেছেন: অনেক অনেক টু দি পাওয়ার ধন্যবাদ।

১৭. ২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৮
সিনসিয়ার বলেছেন: জোস... থ্যাংকস ফর শেয়ার...

পিয়তে নিলাম...
১৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: মেলা সুন্দর।

উৎসবগুলা মনে হয় আমরা গেলেও অতো ভালা উপভোগ করতে পারুম না, আপ্নে যেইরকম পারছেন। সাকরাইন আসলে কি? একটু খুইলা কন তো। এই শহরে আগন্তুক, বুঝেন ই তো?
২১. ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৭
জাহিদুল হাসান বলেছেন: ফাটাফাটি হইসে বস। ২০১০ সালে আপনে দিসেন, ২০১১ সালে আমি দিলাম। আমারটা কেমুন হইসে একটু দেখবেন?

ছবিব্লগ-সাকরাইন ২০১১। ঘুড়ি উড়ানো উৎসব ও ফায়ারওয়ার্কস
২৩. ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৭
জিসসান বলেছেন: মামু। পরশু দিন উড়ায়া আমার পুরা শইল ব্যাথা করতাছে। সকালে তো হালায় বাতাস আছিলো না। ঘুড্ডিরে ঠোংগায়া আমার হাত ব্যাথা কইরা লাইছি। দুপুরের পরে এলা বাতাস ছাড়ছে, তহন মজা পাইছি
মজা করলেন কিমুন?
১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: আমি সেরাম মজা করলাম। হেভি মাস্তি।
এই যে লিংকু:
Click This Link

২৪. ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৭
বিদ্যাসাগর বলেছেন: ভালো লাগলো....... সুন্দর ছবি.........
২৫. ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৫
মিশুক - ঢাকা বলেছেন: ..........বোকাট্টা..............ছাপ্পা...................................
২৭. ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫১
সামী মিয়াদাদ বলেছেন: নতুন করে বলার কিছু নাই...সেইরকম গল্প হইছে।

 

মোট সময় লেগেছে ১.১০৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি তোমার ইমেজ মতই
প্রোফাইল বানাও
কি ব্লগে
কি জীবনে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ