somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো একজন বোকা লোকের মুখোমুখি

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার প্রায়শই চিৎকার করে বলে, দ্রব্যমূল্য বাড়ছে তো কি হয়েছে? মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তারচেয়েও বেশি। তাগো কথা শুনলে মনে হয় মানুষজন এতই ক্রয়ক্ষমতাশীল হইছে যে তারা এখন ঘরে ঘরে একটা পারমানবিক বোমা রাখে।
তারা এও বলেন, এইবারের রোযায় কোন জিনিস পত্রের দামই নাকি বাড়েনি। বরং সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় লেনদেন হয়েছে এই ঈদের বাজারে। সরকার কত কথা বলেরে.......। যাই হোক ম্যাঙ্গো পাব্লিক রোযা শেষ কইরা ঈদ হজম কইরা সুয়েরেজ লাইনে ফলাফল ঢাইলা আবার জীবনের জন্য, থুক্কু যুদ্ধের জন্য ঢাকায় চলে আসতে শুরু করেছে। এই দেশে বেঁচে থাকার অপর নাম হইল বোকা থাকা আর ভালো থাকা। এই জাতি বাই ডিফল্ট এত ভালো যে খালি বোকা রাখার কাজটা সরকারের করতে হয়, তাও প্রতি পাঁচ বছরে একবার।

এবারের ঈদ এ বন্ধুস্থানীয় এক ছোট ভাই এর আমন্ত্রণে ফতুল্লা গিয়েছিলাম। রাতের বেলা সরাসরি ফতুল্লা ঘাটে। উদ্দেশ্য ছবি তোলা। ঘাটের ছবি তুলে যখন ফিরছি তখন চায়ের জন্য ভান্ডারীর দোকানে বসলাম। হাতে ক্যামেরা দেখেই জিগ্গেস করলেন সাংবাদিক কিনা...বাকীটা...


একজন সুদর্শন মানুষ। বিশেষত চুলের অনন্য বৈশিষ্ট্যের কারণে এবং খানিকটা জীবন আচরণের জন্য নাম হয়ে গেছে ভান্ডারী। গান গাইতে ভালোবাসেন। ভান্ডারী এমন মানুষ যাদেরকে স্থানীয় ক্যারিশমেটিক ব্যক্তিত্ব বলা যায়। যিনি খুব সাধারণের মধ্যেও খানিকটা অসাধারণ।



ভান্ডারী চা বিক্রেতা, এটা আপনারা ইতোমধ্যেই জানেন। কিন্তু ভান্ডারী আরো কি কি? তার আসল নাম কি?



ভান্ডারী ওরফে খোরশেদ মৃধা একজন মুক্তিযোদ্ধা। তার নাম, তার গল্প যায়যায়দিনে ছাপা হয়েছিল বছর তিনেক আগে। দেশের শ্রেষ্ঠ সন্তান এখন চা বিক্রেতা। তিনি সেই কিশোর যিনি দেশের হয়ে যুদ্ধ করেছেন। বাবা মার একমাত্র সন্তান হয়েও যিনি ঘরে বসে থাকেন নি, তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন।



নিজের যৌবনকে যিনি লগ্নি করেছেন দেশের জন্য। আরেকজন বোকা মানুষ।



সিগারেট খেতে পছন্দ করেন। আর উৎসাহিত হন....



যত্ন করে চুল আঁচড়িয়ে, ছবি তুলতে। তিনি সেইসব সাধারণ বাঙালীদের একজন যারা ক্যামেরার সামনে একটু হেসে ছবি তুলতে পারলেই খুশি। তাদের গল্প একটু পত্রিকায় ছাপা হলেই খুশি। তিনি সেইসব ভালো মানুষদের একজন যারা এদেশে সফল হবার আবশ্যিক ধান্দাবাজীকে গ্রহণ করেন নি। আর তাই তিনি...



সেইসব মানুষের দলে যিনি নিজের জীবনের জন্য কিছুই করতে পারেন নি। যাদের কথা পত্রিকায় পড়ে আমরা একটু আহা উহু করবো, একজন "প্রকৃত" মুক্তিযোদ্ধার প্রতিকৃতি হিসেবে কল্পনা করে একটু গর্ববোধ করবো। এবং অপেক্ষা করবো আরেকটি ফিচারের, আরেকটি ব্লগেরই হয়ত। অর্থাৎ আরেকজন বোকা লোকের।



কাকাতালীয় বিষয় হল। যখন তার সাথে কথা বলছিলাম, তখনি এক ছাগু তার দোকানের বিস্কিট চুরি করে খাওয়া শুরু করে। আমার মনে হল যেমন করে ছাগুরা মুক্তিযুদ্ধের সুফলগুলো চুরি করেছে/ডাকাতি করেছে এ যেন তারই রূপক।



একজন বীর মুক্তিযোদ্ধার ত্যাগের প্রতিদান হল একটি সার্টিফিকেট আর একটি সিরিয়াল নাম্বার: ১০১৭। ভাতা পাননি, সাহায্য পাননি। তারপরও তিনি দেশের মাটিতে রাজাকারের বিচার চান। তিন বছরে ভাসমান চা বিক্রেতা থেকে স্থায়ী চায়ের দোকান হয়েছে। বাহ! অনেক অগ্রগতি। তিনি এবং তার মত অসংখ্য বোকা মানুষ একটা নির্জলা ধান্দাহীন সার্টিফিকেট হাতে আমাদের দিকে তাকিয়ে কিছু একটা বলছেন। সেটা কেবল রাজাকারের বিচার হোক তা আমার মনে হয় না। মুক্তিযোদ্ধাদের সহ সকল সাধারণ মানুষের অর্থনৈতিক, সামাজিক মুক্তি হোক সেটাও হয়ত তারা বলছেন। অনেক মন:কষ্ট নিয়ে গোপনে সেটাও বলছেন।



২৪টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×