চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

যেভাবে ভিডিও থেকে অডিও কনভার্ট করবেন

১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৬

শেয়ার করুন:                   Facebook

অনেকদিন আগে আউটল্যান্ডিশের কম ইগেন গানটা ইউটিউবে দেখার পর ওটার এম পি থ্রি ভারসন ডাউনলোড করতে মন চায় । সেটা এখান থেকে বছর এক আগে । পরে হাজারো যায়গায় খুজেও যখন এম পি থ্রি ভারসন পেলাম না তখন মেজাজ টা খারাপই হলো ।
কিন্তু পরে এক ব্লগার অবশ্য আমাকে এম পি থ্রি ভারসনটা পাঠায় ।

যাইহোক গতকালও যখন একটা রিমিক্স গান ইউটিউবে ভালো লাগল তখন ওটার এম পি থ্রি ভারসন খুজেঁ রিমিক্স ভারসনটা পেলাম না । পেলাম সেই পুরানো আমলের আসল গানটা । পরে ঘাটাঘাটি করে উদ্ধার করলাম কিভাবে ভিডিওটি অডিও করা যায় সেটি ।

তাহলে চলেন দেখা যাক :

১/ প্রথমে আপনাকে যা করতে হবে সেটি হলো Click This Link এই ওয়েব সাইট থেকে এই সফটওয়ারটি ডাউনলোড করতে হবে ।

২/ ডাউনলোড করার পর ইনসটল করুন ।

৩/ ইনসটল হয়ে গেলে ওটা রান করুন ।

৪/ এবার আপনি যে ভিডিও টি অডিও করতে চাচ্ছেন সেটির লিংকটি কপি করুন । কপি করে প্রথম বক্সটিতে পেস্ট করেন ।

৫/ এবার কনভার্টে ক্লিক করুন ।

অডিও হয়ে গেছে । আরো অনেকভাবে করা যায় । তবে আমি এটা দ্বারা উপকৃত হয়েছি । সুতরাং শেয়ার করলাম আর কি ।

 

 

  • ৫ টি মন্তব্য
  • ৩০১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
comment by: অজানা একজন বলেছেন: উপকৃত হব আশা করি ।
২. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
comment by: 'ভিমরু' বলেছেন: এত ঝামেলা না করে catchTube.com এর হোমপেজে চলে যাও.. মচৎকার একটা টুল পাইয়া যাইবা।
৩. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০১
comment by: সোনার বাংলা বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
৪. ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:২০
comment by: নাজিরুল হক বলেছেন: এভাবে যাদের নেট স্লো তারা কাজ করতে পারবে বলে মনে হয় না। সব চেয়ে সূবিদা হল প্রথমে ইউটিউব থেকে ভিডিওটা ডাওনলোড করে পরে সে ফাইলটা এটা দিয়ে কনভার্ট করে নেওয়া।
ব্যাস এমপি ত্রি সিলেক্ট করে নিলেই অডিও ফাইল ঞয়ে যাবে।
৫. ১৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩০
comment by: তানজিলা হক বলেছেন: ইউটিউব থেকে ভিডিওটা ডাওনলোড করে কিভাবে?

 



 


মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা, মুখর প্রহর । তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর । সেই শহরে আবার দেখা হবে ....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯২৭৯৮