চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

. . . অতপর ছায়াকন্যার সাথে প্রথম ভালোবাসা

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৭

শেয়ার করুন:                   Facebook

লেখার প্রথমে ভূমিকা পড়তে ভালো লাগে দিতে ভালো লাগেনা । আজ দেই । ইয়াসীন ভাইয়ার কথা খুব মনে পড়ছে । আমার মনে হয় না এটা ভার্চুয়াল এটা সত্যিকারের ভালোবাসা । আই লাভ ইউ ভাইয়া ।
বাবা-মাকে ভালোবাসব তার জন্য একটা তারিখ ঠিক করে ? আমার সবটুকু ভালোবাসা তাদের জন্য প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহুর্তে । আমার এতটুকু শক্তি থাকলে দেশে ছুটে যেতাম । আমাকে ঋণ করে রাখছে যে দেশ তাকে একটু কিছু দিতাম । বন্ধুগুলো ; তোদের অনেক ভালোবাসি রে ।

ছবি : ঈশি
ফটোগ্রাফার : ডট ডট ডট , ছবিটা তুলে দেওয়ার জন্য তোমাকে একটা টি কিউ এম




------- ------- ------


আমি সারা কলেজ ঘুরে একটা বেনসন সিগারেট পেলাম না । সবাই অবাক হয়ে আমার দিকে আঁড় চোখে তাকাচ্ছে । আমি ঠোটে বাঁকা করে একটা হাসি দেই । একটা সিগারেটের জন্য ৫ ইউরো ৫০ সেন্টস খরচ করে এক প্যাকেট সিগারেট কিনতে মায়া লাগছে । সামী বললো 'কাজটা কি মালবোরো দিয়ে চালিয়ে নিলে হয়না ? হলে নে এইটা' বলেই সে একটা সিগারেট বাড়িয়ে দিল । আমি হয়না বলেই উঠে চলে আসলাম ।

আমি এখন দাঁড়িয়ে আছি প্লাস দ্য ফসেঁর কোণার ফুলের দোকানটায় । একটা রক্তলাল গোলাপ কিনব । কিন্তু হাতের সিগারেট না শেষ হওয়ায় দোকানের ভিতর ঢুকতে পারছিনা । সিগারেট থেকে ধোঁয়া উড়ছে, আমি নাকের কাছে এনে গন্ধটা শুকলাম । খুব বাজে একটা জিনিস সিগারেটের গন্ধ শোকা কিন্তু এই কাজটিই আমি হাসিমুখে বার বার করছি ।
সিগারেট শেষ হলে হাতে হাত ঘসে মুখের গরম ভাব দিলাম । যেমন ঠান্ডা তেমন বর্ষা । ঠিক ৭ বছর আগে এই দিনে আমার জীবনের প্রথম গোলাপ কিনে মোস্তফা স্যারকে দিয়ে আমি আর বিশ্বজিত বলেছিলাম : স্যার উই লাভ ইউ । যায়গাটা ছিলো মংলা সমুদ্র বন্দরে ।

ঈশি প্রথমে আমার একটা ফোল্ডারের প্রেমে পড়ে । তাই ছোট একটা থ্যাংক্স দেই । তারপর ছোট ছোট ম্যাসেজ , চ্যাট তারপর প্রেম । ওকে বললাম :
- আই লাভ ইউ ঈশি
--- . . . ( নিঃশব্দ )
- কথা বলো
--- কি বলব ?
- আমার কথার উত্তর দাও
--- তুমি তো কোনো প্রশ্ন করোনি
- ঈশি, আমি তোমাকে ভালোবাসি
--- এই গানটা শোনো

। শুনে বলো উত্তর পেয়েছো ?
- থ্যাংক্স ঈশি ।

আমার হাতে একটা লাল গোলাপ । গোলাপের উপর বর্ষার ফোটা আর রাস্তার দু'ধারের হলুদ টিউব লাইটের আলো পড়ে সৌন্দর্য বেড়েছে । সন্ধ্যা ৬টা । তখন আমি খুবই ক্লান্ত । ঈশির আসার কথা ৭টায় । আমি বাস স্টপের পাশে দাড়িয়ে রয়েছি । বর্ষায় ভিজে একাকার । আমার সারা শরীর ভিজে জুবুথুবু অবস্থা । চশমায় বর্ষার ফোটা পড়ে ঝাপসা দেখায় । আমার জামা কাপড় থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে ।

সন্ধ্যা ৭টা বাজতে আরো কিছু বাকি । আমি দাড়িয়ে আছি মেরির রেস্টুরেন্টের ব্যালকনিতে । হলুদ আলো ছায়ার খেলা । ঈশির সাথে যেদিন প্রথম ফোনে কথা হয় সেদিনের কথা মনে পড়ে হাসি আসে । প্রায় ৭-৮ মিনিট চুপ করে ছিলো । আমি যখন বললাম ওকে আমি রেখে দিচ্ছি না কথা বললে . . .

বসন্তের শুভেচ্ছা . . .

আমি ঘুরে দাড়ালাম । ঈশি সামনে দাড়িয়ে । ঐ পাসটা থেকে আলো এসে আমার মুখের উপর পড়েছে । ঈশির দিকটা অন্ধকার । এখনো ওর নির্মল মুখটা দেখিনি । আমি কাছে যেয়ে দাঁড়ালাম । হাতটা বাড়িয়ে দিলাম । আমার ডান হাতের মুঠোবন্দি ওর বাঁ হাত । আমরা ঐ পিচঢালা পথ দিয়ে হেঁটে চললাম ।


 

 

  • ৪১ টি মন্তব্য
  • ৫০৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৩
comment by: অ্যালন বলেছেন: মে ইলপা ইছো..?..
আমার সবটুকু ভালোবাসা তাদের জন্য প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহুর্তে ..আমার এতটুকু শক্তি থাকলে দেশে ছুটে যেতাম.. :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: হুপাইছি ।

ভালো থাকুক তারা ভালো থাকুক "মিসু"

২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৪
comment by: ভাঙা চাঁদ বলেছেন: ভালা,,, খুব সুনদর হইছে। খুব ভালা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: ধইন্যা পাতা

৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৪
comment by: বিবেক সত্যি বলেছেন: ফান্টুস হইসে... মানে ফাটাফাটি হইছে..

শাওনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা..:)...এবং ভালোবাসা দিবস ও অন্যান্য দিবসের ভালেবাসা..:)
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: আপনাকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা ।
এবার বুঝলেন হুইজ মানে কি ?

৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৪
comment by: ত্রিভুজ বলেছেন:

ধুর মিয়া... সিগারেটের কথা লিখছো ক্যান? আমার এখন সিগারেট খেতে ইচ্ছা করছে...

সিগারেট ছেড়ে দিলাম তো অনেক দিন হলো.. কিন্তু মাঝে মাঝে অনেক ইচ্ছে করে খেতে... কিন্তু কিনে ধরানোর পর আর টানতে ইচ্ছে করে না.. আজব ব্যপার!


দুস্কিত শাওন.. অপ্রাসঙ্গিক মন্তব্য করার লাইগ্যা.. কিন্তু আমার মাথায় এখন সিগারেট ঘুরতাছে... :)


চ্যানেলে আসো.....
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: সিগারেট ভালোবাসো ? আজাইরা যত্তসব ।

চ্যানেলে আপাতত সম্ভব নয় । পাসে সব ।

৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৮
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

+

বাট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

সিগারেট সম্পর্কে কথাটার সাথে অমত নেই ।

৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: মেঘেতে জলপরী নেই, মেঘেতে মেঘপরী কই... মহাকাশ শূন্য অসীম, সে রেখায় একা একা, পৃথিবীর পানে চেয়ে, দুচোখে স্বপ্ন নিয়ে...

ভালোবাসা শুধুই ভালোবাসা...
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ভালোবাসা শুধুই ভালোবাসা...

কথাগুলো অসম্ভব ভালো মৃন্ময় ভাই । কমেন্টের জন্য +

৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১২
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: ভালো না লাগার কারণে হঠাৎ করেই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি।। আবার করে ইচ্ছে হবে জানি না...

বাই দ্যা ওয়ে, গ্রুপের সমস্যা গেছে?
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: একবার ঢুকে আর পারিনা । আবার একটা ইনভাইটেশন এসেছে । দেখা যাক কি হয় ।

৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৮
comment by: ""শ্রাবণী"" বলেছেন: +
প্রিয় তালিকায় যুক্ত করলাম। কাটাকাটি হয়ে গেল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: কাটাকাটি খেলতে খুব ভালো লাগে তাই না ?

৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩০
comment by: নিলা বলেছেন: সুন্দর ভালোবাসার কথা শুনতে ভালো লাগে।

ভালো লাগলো তোমাদের দুজনের কথা শুনে।
এইভাবে হাতে হাত রেখে যেন দুজনের প্রতিটা মুহুর্ত কাটে সুন্দর ভাবে। শুভুকামনা রইলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ । আপনি ভালো থাকবেন ।

১০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৬
comment by: ফারজানা মাহবুবা বলেছেন:
শাওন ভাই,
ঝাক্কাস!!
চলতে থাকুক! আমরা তাহলে একটা প্রেমের ধারাবিবরনী পেতে যাচ্ছি আস্তে আস্তে? কী বলেন?:) :)

ইম্মা!
গানটাও দেখি ফাটাফাটি!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: উহু , আর লিখবো না । :-/ এবার কিছু রিমিক্স কাহিনী লিখবো কিছু মানুষকে অবাক করার জন্য । মানুষের অবাক হতে দেখলে শাওনদের ভালো লাগে । বিসমিল্লাহ । দেখা যাক কি হয় । সৃষ্টিকর্তা সবাইকে সুখে রাখুক ।

১১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৭
comment by: মুনিয়া বলেছেন:

হায় হায় এই বয়সে এত কাহিনী করে ফেলেছিস?
কাউকে না খাইয়ে প্রেম করলে কিন্তু বদদোয়া লাগে। বুঝিসই তো...

ভালাইসসে ভালাইসসে....

+
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: চিপস খাবেন ?
প্লাসানোর জন্য চিপস ।

১২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৮
comment by: খুশবু বলেছেন: তোর কমেন্ট টা পড়ে সকালে মন ভালো হয়ে গেল । পোষ্ট টা দেখে ভাবছি আসলেই কি এটা তোর কথা ?নাকি শুধু গল্প ।

সত্যি হলে আরো বেশি খুশি হব ।


গানটা । হুম
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: হু আমার কথা । কাহিনী কিছু সত্য কিছু মিথ্যা ; সত্য যেন হয় দোয়া কর ।

১৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৬
comment by: শাওন বলেছেন: নিজের কমেন্ট মোছা যায়না @ স্বপ্ন
১৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯
comment by: স্বপ্নময় বলেছেন:
আমারটা মুছে ফেল।

সময় নাকি শেষ হয়না। আগুনে হাত রেখে বলতি পারছিনা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: হেহে /

১৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: স্বপ্নময় বলেছেন:
মেফিসষ্টোফিলিস!
ইয়াক ইয়াক

যাইহোক। এতো ক্ষ্যাপলি কেন? কুল, কুল। এতোটা হৃদয়হীন হইছ না। এখন আপাতত দৃষ্টিতে যা দেখছিস তা সত্য নাও হইতে পারে। সত্য ঐটাই যেটা মিথ্যের খুব কাছাকাছি থাকে।

যাইহোক, গানটা শুন,
Click This Link
১৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: শাওন বলেছেন: আমি ক্লাসে ; পরে গান শুনব । ক্ষেপলাম কই ? কাল বলছি না মাফ করে দিলাম ।
১৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: শর্মী বলেছেন: কিরে বড় হয়ে গেলি ? অভিনন্দন!
শুভ কামনা রইলো ...
১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৮
comment by: আবু সালেহ বলেছেন: শাওন

সত্যি নাকি???

তা কেমন চলছে....
১৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৬
comment by: মাহবুবা আখতার বলেছেন: এহহহ!!!
আমাগোরে না খাওয়াইয়াই তুমি এইসব কীর্তি শুরু করেছ?
ছিঃ ছিঃ ছিঃ
তুমি এতো খারাপ!!!:(
২০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৩
comment by: নরাধম বলেছেন: বিবাহপূর্ব বেগানা মেয়ের সাথে ভালাবাসা ইসলামে জায়েজ নেই। নিজামীরও এটাই অভিমত।
২১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৭
comment by: মুনিয়া বলেছেন:
পরবর্তী কাহিনী কী হলরে? জানাবিনা নাকি? তুই না চাস তো খেতে যাব না... ঘটনা তো জানা.....
২২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৬
comment by: বড় হুজুর বলেছেন: তুমি স্বাগতম জানালা আর মন্তব্যের অধিকার পেয়ে গেলাম।
আই লাইক ইউ শাওন।
২৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১২
comment by: ত্রিভুজ বলেছেন:
শাওন,
তুমি এখনো পানির নিচে কি করো? নায়িকার নাম ভুল হইছে.. ছায়া কন্যা না হয়ে জলকন্যা বা মৎস কন্যা হইলে ভাল হইতো... B-) B:-/

শুনলাম তুমি নাকি চিনিযুক্ত মাইন্ড খাও... ঘটনা কি সত্যি?
:D
২৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৪
comment by: সালিশদার বলেছেন: না, না, এ আমি বিশ্বাস করি না। এ হতে পারে না। কিছুতেই না।
২৫. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:১১
comment by: প্রচেত্য বলেছেন: খুবই ভাল লাগল লেখাটা
২৬. ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৫
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
কি রে ? হচ্ছে কি এইসব ?? এ্যাঁ

 



 


মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা, মুখর প্রহর । তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর । সেই শহরে আবার দেখা হবে ....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯২৭৫৩