আমার প্রিয় পোস্ট
- পরী এবং বিশটি বছর - ধূসর মেঘমালা
- শাওন - মানবী
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- বৃস্তি পলে লে... - তেলাপোকা
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- একটি গোপন কথা ছিল বলবার - বিন্দু আমি
- রেইন ইন দ্য সিটি অব ডেসটিনিজ - বৃশ্চিক
- দুঃখবিলাস… - ফারজানা মাহবুবা
- তুমি জানলে না - মুনিয়া
- I am livin' la vida loca - মাহবুবা আখতার
- বুদবুদ চিনেনা? - তেলাপোকা
রেসিপি : খাসীর মাংসের হালিম
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৮
মনটা অনেক উদাস । কিছুই করতে মন চাচ্ছে না । অনেক্ষন পেটে কিছু পড়েনি । আমি ক্ষুদায় রান্নাঘরের দিকে পা বাড়াই । কি খাওয়া যায় বলে ডিপ ফ্রিজ খুলে দেখি ছাগলের মাংশ । আমি রান্না-বান্নায় বিশ্বাসী না । তারপরও কেন যেন হঠাৎ মনে হলো আজ খাসীর মাংসের হালিম খেলে মন্দ হয়না । অধ্যাপিকা সিদ্দিকা কবিরের রেসিপি বই নিয়ে লেগে পড়লাম খাসীর মাংসের হালিম বানানোর জন্য । আপনাদেরও যাদের হাতে অফুরন্ত সময় তারাও সময়টুকু কাজে লাগাতে পারেন ।
চলুন তাহলে শুরু করা যাক ।
প্রয়োজনীয় সরঞ্জামাদী :
গম ১ কাপ , খাসীর মাংস ১ কেজি , টকদই আধা কাপ , আদা বাটা আধা চা চামচ , পেঁয়াজ বাটা আধা কাপ , রসুন বাটা ২ চা চামচ , এলাচ ৪ টি , মুগ ডাল ৭৫ গ্রাম , মসুরের ডাল ৭৫ গ্রাম , মাষকলাই ৫০ গ্রাম , মটর ৫০ গ্রাম , ছোলা ৫০ গ্রাম , খেসারী ৫০ গ্রাম , ঘি ৩ চা চামচ ।
এখন তাহলে শুরু করা যাক রান্না :
প্রথমে আপনাকে ১ কেজি খাসীর মাংশের সাথে দই , আদা রসুন , পেঁয়াজ বাটা মিশিয়ে কোরমা মত করে করতে হবে । মাংশটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন হাড় থেকে খুলে আসবে এমনকি আশও খুলে আসবে ।
এর মধ্যে আপনাকে ১কাপ গমকে এমনভাবে বাটতে হবে যেন একদম পিশে যায় ।
সব ডাল একসাথে মিশিয়ে লবণ দিয়ে ডুবো পানিতে সিদ্ধ করতে হবে । ডালটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন সেটা মিশে যায় ।
তারপর গম ভালোভাবে সিদ্ধ করে ডালের সাথে মিশিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে হবে ।
ডাল ও গমের সাথে মাংশ কমজ্বালে চুলোয় রেখে মাঝে মাঝে নাড়াচড়া করতে হবে ।
এখন আপনাকে ঘি গরম করতে হবে । পেঁয়াজের বেরেস্তা মোটা গুড়ো করতে হবে । বড় একটি বাটিতে হালিম ঢেলে উপরে কিছু ঘি ছড়িয়ে দিতে হবে । টার উপরে গুড়া মসলা ছিটিয়ে দিতে হবে । মসলাম উপর আবার ঘি আর টার উপর আদা পেয়াজ ছিটিয়ে শেষবরারে মত ঘি দিতে হবে ।
হয়ে গেলো সুস্বাদু খাসীর মাংশের হালিম । তো আর কি ?
Bon Appétit !
---তেলাপোকার এই লেখাটার সাথে মেশাতে চাইলাম---
ইরতেজা বলেছেন:
দারুন। আমি বেশ কিছুদিন ধরে খুজতেছিলাম। স্টিকি করে রাখলাম। ধন্যবাদ
লেখক বলেছেন: কি খুজতেছিলেন ইরতেজা ভাই ?
মামড়া- দ্যা এভার লিভিং বলেছেন:
পোষ্টটা ষ্টিকি করা হউখ
লেখক বলেছেন: রান্না করে ফেলেন ।
লেখক বলেছেন: কথা ঠিক দাউদ ভাই । আমি ভাত রান্না করতে পারি , নুডুলসও রানতে পারি ।
তবে আমি রান্না বান্নায় বিশ্বাসী করিনা । না খেয়ে থাকতে রাজী কিন্তু রানতে রাজী নই ।
বিবর্তনবাদী বলেছেন:
গম ভালোভাবে সিদ্ধ করে ডালের সাথে মিশিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে হবে ।---> গম বেচারা তাহলে কয়বার সিদ্ধ হবে???
লেখক বলেছেন: এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদম পিশে যায় ।
হালিম আবার কঠিন ফেভারিট , তবে একটু আগে বিয়ে খেয়ে আসলাম বলে এখন কিছুই খেতে ইচ্ছা করছে , নয়তো মনটা হালিম বিরহে আনচান করে উঠতো
লেখক বলেছেন: মেহরাব ভাই
বিয়ে খেয়ে আসলেন নিয়ে গেলেন না ? একটাবার দাওয়াত ও দিতে পারতেন । 
খাসীর হালিম বলে কথা ! আবার জিগায় ![]()
কতবতবকতকত বলেছেন:
উপরের কমেন্টগুলো পড়ে আমার হাসতে হাসতে পেট খারাপ হয়ে যাচ্ছে শাউন ভাই!একজন আবার মাইনাসও দিসে। নিশ্চয়ই চিকনমিয়া। তোমার হালিমের গন্ধ পাইয়া আসছিলো। মাগার টেস পায় নাই। তাই মাইনাচ!
হা হা হা ।
লেখক বলেছেন: কতবতবকতকত , ভুলটা যেমন ভাবেই হোক না কেনো শাওন বানান টা ঠিক করবেন দয়াকরে ?
মাইনাস দিলে কি আর না দিলে কি ? আমি রেটিং এ বিশ্বাসী না ।
না টেস পাইলে ওগো রান্না ওরা নিজেরাই খাক ।
( এত কষ্ট করে রানলাম
বোধিস্বত্ত বলেছেন:
ছাগুনিধন প্রকল্প
লেখক বলেছেন: আরে নাহ , মাত্র ১ কেজি গোশত লাগবে তো ।
তীরন্দাজ বলেছেন:
তেলাপোকার লেখার সাথে মিশিয়েছ..ভাল কথা। তবে তেলাপোকা মিশিও না যেন!
লেখক বলেছেন: ওয়াক !!
হাহাহা । মেশাবো না ।
নিলা বলেছেন:
রান্নার কেচালে যাব না। আর মাংস মোটেও পছন্দ না। যাই হোক, এই রেসিপি রাইখা দিলাম। বিয়ের পর জামাইকে দিব না...মন চাইলে রেঁধে খাবে সে।
লেখক বলেছেন: হাহাহা , আপনি তো বড়ই কিপটা নিলাপু । জামাইকেও রেধে খাওয়াবেন না ! জামাইয়ের কপালে বড়ই খারাপি আছে !!
লেখক বলেছেন: 
নেমেসিস বলেছেন:
দেখি ১ বাটি দেন। কেমন টেস্টি হইছে খাইয়া বলি ।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
এর মধ্যে আপনাকে ১কাপ গমকে এমনভাবে বাটতে হবে যেন একদম পিশে যায় । সব ডাল একসাথে মিশিয়ে লবণ দিয়ে ডুবো পানিতে সিদ্ধ করতে হবে । ডালটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন সেটা মিশে যায় ।
শাওন, ডাল আর গম তো হালিম মিক্স এ প্রিপেয়ারড দেয়া থাকে। তুমি বেশী কষ্ট করছ। এত কষ্ট করে হালিম বানানোর মানে কি? শানের মিক্স ব্যবহার কর।
লেখক বলেছেন: কথাটা ঠিক উম্মু আবদুল্লাহ আপু ,
আমি বেশি খাটা খাটনি করছি মনে হয়
পরের বার তাই করবো
উম্মু আবদুল্লাহ বলেছেন:
এর মধ্যে আপনাকে ১কাপ গমকে এমনভাবে বাটতে হবে যেন একদম পিশে যায় । সব ডাল একসাথে মিশিয়ে লবণ দিয়ে ডুবো পানিতে সিদ্ধ করতে হবে । ডালটা এমন ভাবে সিদ্ধ করতে হবে যেন সেটা মিশে যায় ।
শাওন, ডাল আর গম তো হালিম মিক্স এ প্রিপেয়ারড দেয়া থাকে। তুমি বেশী কষ্ট করছ। এত কষ্ট করে হালিম বানানোর মানে কি? শানের মিক্স ব্যবহার কর।
লেখক বলেছেন: রান্না ভালো হয়নি কণাপু । প্রথমবার তো । পরের বার ঠিক হয়ে যাবে ।
উম্মে হানী বলেছেন:
শানের মিক্স মনে হয় ফরাসী দেহসে পাওয়া যায়না @ আব্দুল্লাহ্র আম্মু।
লেখক বলেছেন: হুমমম
লেখক বলেছেন: মামি না আসা পর্যন্ত অপেক্ষা করেন তাইলে
মাহবুবা আখতার বলেছেন:
এহ হেরে! নান্না বান্না শুরু করছ?ভালো ভালো..... মা তোমার হাতের নোয়া অক্ষয় হোক! হাতের চামচ অক্ষয় হোক!!
বেঁচে থাক বাবা!! বেঁচে থাক (অন্তত আমাদেরকে হালিম খাওয়ানো পর্যন্ত)....
খাওয়ানোর পর পাবলিকে বাঁচতে দেবে কিনা সেটা অবশ্য একটা বড় সমস্যা!!!
লেখক বলেছেন: এত বড় অপবাদ দিলা তুমি আমাকে ? এ জীবন আর রাখব না । গলায় দড়ি দিবো আমি কচু গাছে !
মাহবুবা আপাজান , আপনে খেয়ে দেখেন নি , খেয়ে দেখলে বুঝতেন । আমি নান্না বান্নাতে শান্তি (!)পুরষ্কারও পেয়ে যেতে পারি !
তবে নান্না বান্না না পারলেও ভর্তা বানাতে পারি ভালই
মানুষ বলেছেন:
আমি নুডুলস আর চা রান্না করতে পারি। আজকাল পাস্তার উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছি।
লেখক বলেছেন: নুডুলস বানাতে পারি , চা টাও করতে পারি , ডিম ভাজতে পারি ভাত ও রান্না করতে পারি ।
আগায় আছি দেখি মানুষ ভাই আমি আপনার থেকে
তবে খাসীর হালিমটা করে দেখতে পারেন , করে ব্লগারদের উৎসর্গ করে দেন
লেখক বলেছেন: টরাই লইরা কইয়েন কিন্তুক ![]()
মাহবুবা আখতার বলেছেন:
কি যে ভাবো তুমি ভর্তা বানানোকে.... ওইটা এত ডাইল-ভাত কাম না মিয়া!ভর্তা বানানো যথেষ্ট কঠিন কাজ (কারণ আমি সেটা পারি
নান্না বান্নায় তোমার শান্তি পুরষ্কারটা আসলেই প্রাপ্য... (তুমি যে হারে অশান্তি সৃষ্টি কর!!)
আমি নুডলস, চা আর ভর্তা করতে পারি....
ওহ আই অ্যাম আ জিনিয়াস !!!!!!!!
লেখক বলেছেন: জিনিয়াস ? তুমি ? হাহ! চাঁদ আজকে কোন দিক থেকে উঠেছে খয়াল করিনি । খেয়াল করতে হইতোক ।
নুডুস টা আমিও পারি ।
পান্থ বিপুল বলেছেন:
হালিমে গরুর মাংসই ভাল। খাসির হালিম কেমন?
লেখক বলেছেন: খারাপ না । টেস্ট করে দেখতে পারেন ।
কণা বলেছেন:
আমিও নুডলস রান্না করতে পারি তবে ঐটা শুধু আমিই খেতে পারি... উমমম.... আর কিছু পারি কিনা জানি না.. করে দেখিনি...
লেখক বলেছেন: এইটা নির্দেশিকা মত করে দেখতে পারেন কণাপু । কাজে দিতে পারে ।
আর আমিও নুডুলস বানালে অন্য খেও খেতে পারবে না । সেই জিনিস শুধু আমিই খেতে পারবো । হাহা
মাহবুবা আখতার বলেছেন:
"খয়াল" কি নতুন পদ্ধতির রান্না???তোমার বানান ভুল ধরসি!!!
কি মজা! কি মজা!
শোন, আমি আসলেও একটা জিনিয়াস কাঞ্চন...
তুমি বড়জোড় ইলিয়াস কাঞ্চন হতে পার
লেখক বলেছেন: তুই জীবনে বড় হ মা , তোর জন্য অশীর্বাদ রইলো ।
একটা বানান ধরে উল্টাই দিছে একদম ।
সময় তো আমারো আসবে , না কি?
লেখক বলেছেন: হাহাহা জিহাদ ভাই , আমিও একি ধারায় বিশ্বাসী ।
মুনিয়া বলেছেন:
আরে, তোর যে এত গুণ জানতাম না... আমার রান্না করতে ভাল লাগে। কিন্তু দেখা যায় চুলায় খাবার পুড়ে গন্ধ বের হচ্ছে, আর আমি আকাশের মেঘ দেখতে দেখতে কেমন যেন একটা মাদকতাপূর্ণ গন্ধে আকুল হয়ে উঠছি...
*** বিয়ের পরে বরকে কিছু রেঁধে টেধে খাওয়ানো লাগলে তোকে ডাকব ভাবছি... তোর এত গুণ...
লেখক বলেছেন: আহা কি ভাবের পাগলী ! একদিকে রান্না পুড়ে আরেকদিকে আকাশের মাতাল হাওয়া !! জীবন আমার সার্থক !
মানবী বলেছেন:
বাহ্! শাওন এমন কঠিন রান্না করে!বাংলাদেশে "রাধুনী হালিম মিক্স" দেশি কোন স্টোরে পাওয়া যেতে পারে। পাকিস্তানি "শান হালিম মিক্সের" চেয়ে হাজার গুন ভালো এবং সহজ
"সুস্বাদু খাসীর মাংশের হালিম" এর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ শাওনকে।
লেখক বলেছেন: হাহা মানবীপু ধন্যবাদ । আসলেই তো আমার রাধূনী গুড়া মসলার কথা মনেই হয়নি । ওটা দিলে আরো সুস্বাদু হতো ।
পরের বার দিবোনে ।
ম. রহমান বলেছেন:
সব দেখি অকমা...শাওন ই কাজের...এখনও একটু পাঠায়ে দেও,হালিম টেস্ট করে দেখি...
লেখক বলেছেন: এতদিনে বুঝলেন শাওনকে , আরো আগেই বোঝা উচিৎ ছিলো রহমান ভাই ।
আরো আগে বোঝেন নি বলে পাঠালাম না না হলে পাঠাতাম ![]()
মানবী বলেছেন:
"তারপর গম ভালোভাবে সিদ্ধ করে ..."গ্রোসারী স্টোরে(আমরিকান, ভারতীয়) কখনও গম চোখে পড়েনি!!!
আবু সালেহ বলেছেন:
(লেখক বলেছেন: কথা ঠিক দাউদ ভাই । আমি ভাত রান্না করতে পারি , নুডুলসও রানতে পারি । তবে আমি রান্না বান্নায় বিশ্বাসী করিনা । না খেয়ে থাকতে রাজী কিন্তু রানতে রাজী নই । )কি বললি আর কি করলি ....রান্নাও করলি আর খাইলিও....
দেশে আসলে এই রেসিপি অনুযায়ী রান্না করে দাওয়াত দিস....
লেখক বলেছেন: ওকি ধকি সালেহ ভাই ।/
লেখক বলেছেন: পচা হইছে না ? খেতে হবেনা । চুপ করে বসে থাকো ।
খুশবু বলেছেন:
হালিম ভালো লাগে না
লেখক বলেছেন: না লাগলে কি করা । জোর করে গিলবি নাকি ?
লেখক বলেছেন: ধইনয়াপাতা , খেয়ে দেয়ে মোটা হন ।
লেখক বলেছেন: ভালো আছি স্বপ্ন কন্যা , তুমি কেমন ?
রান্না পছন্দ হয়েছে ?
এই আমি বলেছেন:
ভাইয়া আপনাকে রেসেপিটা শিখালো কে???
লেখক বলেছেন: বই থেকে পড়ে শিখেছি । অধ্যাপিকা সিদ্দিকা কবিরের রেসিপি বই থেকে । ![]()
ফারজানা মাহবুবা বলেছেন:
শাওন, গুড গুড! প্রেম থেকে চুলা!এ যে দেখি প্রেম আমারে করিল রান্ধুনী!
হিহিহিহিহি!
:-)
লেখক বলেছেন: :-( আরে ধুর , সেরকম কিছু না । ![]()
মাহবুবা আখতার বলেছেন:
বানান ধরে "উল্টাই" দেয় কেমনে???
লেখক বলেছেন: মানে কি হলো ?
লেখক বলেছেন: টেরাই মারতে হইবো
পাশা বলেছেন:
শাওন , খাদ্য রান্না বিদ্যা কোথায় শিখলা?
লেখক বলেছেন: সিদ্দিকা কবীরের রেসিপি বই আছে না !
লেখক বলেছেন: আহা ! ![]()
লেখক বলেছেন: খবর নাই সালেহ ভাই । বাইচা আছি এইটা হলো মেইন সংবাদ শিরোনাম । আর কোনো খবর নাই ।


















