একটি জন্মদিন, একটি শ্রেষ্ঠ উপহার
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫২
হাওয়ামে উরতা যায়ে
মোরা লালটু পাট্টা মাল মাল কা
জি মোরা লালটু পাট্টা মাল মাল কা হো জি, হো জি
ইধার উধার নেহেরায়ে
মোরা লালটু পাট্টা মাল মাল কা
লালটু পাট্টা মাল মাল কা . . .
ভোর সাড়ে ৫টায় যখন এমন গান কানে বাজতেছে তখন আমি হু হু করে দৌড়াচ্ছি দিনের প্রথম ট্রেনটা ধরার জন্য । মোরা লালটু পাত্তা মাল মাল
যাক বাবা ট্রেনটা কয়েক সেকেন্ডের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছিলো এখুনি । হাপাতে হাপাতে ভেতরের দিকের এক সিটে যেয়ে বসলাম । বেশ লম্বা বগি, কিন্তু কোনো মানুষ নেই । উইকেন্ডের প্রথম দিনের প্রথম ট্রেনে মানুষ না থাকাটাই স্বাভাবিক ।
নেক্সট মিউজিক ৩ ২ ১
ইধার উধার নেহেরায়ে
মোরা লালটু পাট্টা মাল মাল কা
লালটু পাট্টা মাল মাল কা . . .
হাতে ঘড়ি নেই বলে মুঠোফোনের সাহায্য নিতে হয়েছে । কাজ শুরুর এখনো বেশ ২৫ মিনিট বাকি । ফাঁকে দেশে ফোন দেওয়া যেতে পারে । ফোন দিয়ে শুনলাম বাসায় ছোট চাচি আর পিচ্চি এসেছে ।
মুঠোফোনের কথা বলতে যেয়ে একটা কথা না বলে থাকতে পারতেছিনা । ঈশিকে কোটিবার বলার পর তার মোবাইল নেওয়ার সময় হয়েছে । নেওয়ার পরই ম্যাসেজ দেওয়া শুরু করছে । ওকে বললাম ম্যাসেজ দেওয়ার দরকার নেই যদি কখনো মিস করো তাহলে মিস কল দিও তাতেই হবে । পরমুহুর্তে ওপার থেকে বলে উঠলো : শাওন প্রতি সেকেন্ডে মিস কল দেওয়ার কোনো পদ্ধতি তোমার জানা আছে ? মোরা লালটু পাট্টা মাল মাল
পকেটে হাত দিলাম । ইউরো লাতিনা কার্ড বের হতেই কোড টিপলাম । পকেটে শুধু একটাই কার্ড আর কিছু নেই । টাকা পয়সা কিছু নাই । আজ ২৯ তারিখ এখনো ২দিন চলতে হবে টাকা ছাড়া চলতে হবে সেটই মনে করতেই মাথা ঘুরায় । পরের মুহুরর্তে হেসে উঠি , ওহ টাকা তো এমনিও থাকার কথা না ।
২৯ তারিখ ?! আমি চমকে উঠি আজ নাকি ২৯ তারিখ ! তাও আবার মার্চ মাসের । এজন্যই তো বলি ছোট চাচী আজ আমাদের এখানে কেন । আজ তো ওনার জন্মদিন ! ওহহো, মানুষ হলিনা শাওন । শাওন কাচুমুচু করে ছোট চাচীকে ফোনটা দিতে বলে , শুভ জন্মদিন ছোট চাচি ।
শাওন চমকে ওঠে এটা বলার সময় । কিছুদিন আগেও একটা ফালতু ইমোশন নিয়ে ছিলো সে। অনেক কষ্ট করে এক আন্টির কাছ থেকে উত্তরাধিকার, কালবেলা আর কালপুরুষ জোগাড় করলাম । অনেকদিন আগে কে যেন বলেছিলো : শাওন কালপুরুষ, কালবেলা আর উত্তরাধিকার বইটা জোগাড় করে পড়বে । সেটা যোগাড় করলাম পড়তে শুরু করলাম । এমন সময় ইমোশন আঘাত হানে । শাওনের মন শাওনকে বলতে থাকে ২৯ তারিখে যেন বইটা শেষ হয় এমনভাবে পড় শাওন । সেভাবেই আগাচ্ছিলাম । হঠাৎ মাথা ঝিম ঝিম করে । সব শালা চুলোর ছাই ! ২৯ তারিখে না শেষ করলে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে !? তাই তার আগেই কালপুরুষ শেষ করলাম ।
তবে হ্যা, আমার মত ছেলেমেয়েরা যারা হুমায়ুন খেতে খেতে পঁচে গলে বাসী গেছে তাদের কাছে এই সমরেশ পড়লে অন্য এক জগৎ বের হবে এটা নিরদিদ্ধায় বলা যায় ।
গতকাল ভালই ধরা খেয়েছি একজনের কাছে । ইয়াহু চ্যাটে অভ্যাস নেই বলে জানিও না কোনখানে কি অপশন । যে ধরা খাওয়াইলোরে বাবা , চিরকাল মনে থাকবে । এ বছরের প্রথম জন্মদিন পেয়ে ভালই লাগল ।
--- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
এতটুকু লেখার পর মনে হলো সকাল থেকেই সব এলোমেলো হয়ে গেল । আজকে আকাশে ছিলোনা বৃষ্টির ছিটেফোটা , ছিলো মেঘের ঘনঘাটা , ছিলো নতুন একটা সূর্য ওঠার দূর্দান্ত প্রস্তুতি । কিন্তু হঠাৎ প্রকৃতি মাতাল হয়ে উঠলো । নেশা জুড়িয়ে গেলো তার প্রতিটি বিন্দুতে । যা আশা করেছিলাম তা হলোনা ।
বাবা-মা'র কাছে খারাপ হয়ে থাকলাম এখনো । একটুও বুঝতে পারলনা আমাকে । একটুখানি বোঝার চেষ্টাও করলোনা ।
তারপরও সারাটা দিন আমি খুশিতে কাটালাম । অনেক চেষ্টা করে গোমড়া মুখটাকে হাসিমুখ করে রাখছিলাম ।
আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা পেয়ে গিয়েছি ।
---- শাওন গতবছর ধরে তোমাকে একটা কথা বলব বলব করছি কিন্তু বলা হয়ে ওঠেনা ।
- কি ?
---- চিন্তা করে দেখবা , যেটা বলব সেটা মোটেও সুখের হবেনা ।
-তারপরও আমি শুনতে চাই ।
---- শিওর ?
-হু শিওর ।
---- কথাটা শোনার পর হা হুতাশ করোনা , আগে থেকে চিন্তা করে দেখো ।
- বললাম তো । বলো , আমি শুনতে চাই ।
---- আমি এখন . . .
-তুমি এখন ?
---- যদি না বলি ?
-উফফ , বলো ।
---- আমি এখন নামাজ পড়ি ।
আমি কল্পনা করিনি এতটা এত তাড়াতাড়ি হবে । আজ মনে হয় আমার চেয়ে সুখী আর কেও না এই ধরণীতে । আমি সুখী, সুখী এবং অনেক সুখী । এটাই ছিলো আমার জীবনের সবথেকে বড় পাওয়া ।
আর লিখতে ইচ্ছা করতেছে না । অনেকদিন লিখিও না । শাওন ভালো আছে , ভালো থাকবে । বাহ! কি সুন্দর কথা ! হাহাহা । হু আসলেই ছায়াকন্যার শেষ ছায়ায় চিরকাল বেঁচে থাকবে শাওন । চুলোর ছাই থাকবে ! শালা গ্যারগ্যান্ডিবোস ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রোডায়া বলেছেন:
ডুগ লেখা৷
লেখক বলেছেন: ধন্যবাদ রোডায়া
চিকনমিয়া বলেছেন:
জন্মদিন নি?
লেখক বলেছেন: তাই তো মনে হয় ।
একরামুল হক শামীম বলেছেন:
শুভ জন্মদিন শাওন।
অনেক অনেক সুন্দর হয়ে উঠুক অনগত জীবনের জ্যামিতিক দিনগুলো। যাপিত জীবনের নানা রং, নানা স্মৃতি মধুর অনুপ্রেরণা হয়ে ভেসে চলুক জীবন তরীর সাথে।
কিছু অনুপ্রেরণা মানুষকে অনেক বড় হতে শেখায়। যতটুকু বড় হলে স্বপ্নের সীমা আকাশ ছোয়ার ইচ্ছা প্রকাশ করে।
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই ।
অনেক ভালো একটা কমেন্ট পেয়ে ভালো লাগছে । দুপুরে ঘুম থেকে ওঠার পর থেকেই মাথা আউলা । অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য ।
চিকনমিয়া বলেছেন:
শুভ জন্মদিন
লেখক বলেছেন: ধইন্যাপাতা
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক ।
লেখা তো অখাদ্য
লেখক বলেছেন: ধন্যবাদ
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
+
শাওন বলেছেন:
+ কেনো ?
সবুজমিয়া বলেছেন:
শুভ জন্মদিন
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ
ম. রহমান বলেছেন:
শুভ জন্মদিন...কেক রেখে দিও না হলে খবর আছে...
লেখক বলেছেন: হাহাহা । লন্ডনে আনবো ? খিক খিক ধন্যবাদ ।
ফারজানা মাহবুবা বলেছেন:
এই শাওন, জন্মদিনটা ছোটচাচীর নাকি তোমার? প্যাচ খেয়ে গেছেরে ভাই।
লেখক বলেছেন: আমার আর ছোট চাচীর একি দিনে জন্মদিন । ২৯ তারিখ
লেখক বলেছেন: দূর হ সামনে থেকে । দূর হয়ে যেয়ে তোর আগের বছরের এই দিনে তোর নিজের পোস্ট খানা পড় । বের হ এখন । রাগাইস না ।
লেখক বলেছেন: ভাবের খ্যাতা পুরি !
লেখক বলেছেন: ধইন্যাপাতা সালেহ ভাই
ফারজানা মাহবুবা বলেছেন:
হুম, কিন্তু শাওন পোষ্টের এইটা কি তোমার ছবি? মাথার সমস্যা কি তখন থেকেই শুরু? বালতির ভিতর ঢুকতে চেষ্টা করতেছ কেন??! আবু সালেহ ভাই দেখি শুভ বলতে গিয়ে তোতলানো শুরু করেছেন! আবার শাওনের জন্মদিন, অথচ ত্রিভুজ ভাই তার পিচ্চি ছবি দিয়ে বসে আছেন, তার মানে কি? একাত্নতা ঘোষনা টাইপ কিছু চলছে নাকি??
লেখক বলেছেন: হু আমার ছবি ।
আপনি বুঝলেন কি করে যে সেই তখন থেকেই মাথার সমস্যা
। বালতির মধ্যে গরমের চোটে ঢুকছিলাম বোধ হয়
খুশবু বলেছেন:
মাফ করো প্লিজ । মাফ কর ভুলে গেছি । মাফ কর নইলে সরবো না তোর সামনে থেকে ।
লেখক বলেছেন: হু , অপরাধ মউকুফ হয়েছে ।
লেখক বলেছেন: বৃত্ত ভাইজান লেখার কিছু বুঝছেন নাকি খালি + ছাড়া কিছু দেওয়া যায়না তাই + দিলেন ?
লেখক বলেছেন: কোন কান্ড ? ![]()
মাহবুবা আখতার বলেছেন:
হে হে হে.... কেমন পচেছ ইয়াহু চ্যাটে সেটা তো বলিলে না ভাই
আমি তো আগেই বার্থডে উইশ করেছি... আবারও করলাম।
বাই দ্য ওয়ে, লাল্টু পাট্টা কি জিনিস??
লেখক বলেছেন: জ্বী , বলিলে আমার আর কতটুকু যাবে ? আমি অমন একটা কিসমিস খেয়ে আকাশে উড়িতেছি ।
লাল্টু হইলো আমাদের বাড়ীর পাশে থাকত । পাট্টা হইলো পাট ক্ষেত ।
এনিওয়ে , ধইন্যা পাতা উইশের জন্য ।
লেখক বলেছেন:
আপনার ছোট বনের বলেন একবার বালতিতে ঢুকে দেখতে । মজা পেয়ে গেলে আর ভুলবে না । তখন সারাক্ষণ বালতিতেই বসে থাকবে । খাওয়া দাওয়া সব ওতেই সারতে হবে ।
আমি নামছিলাম গরমে । একটু পানিতে শরীরটা এলিয়ে বসে থাকার জনয় । তো এর জন্য হাসির কি হলো ?
বাঙালীর মাইরের উপর আর ওশুধ নাই ।
জাহান৮২ বলেছেন:
ভাল লেখা। শুভ জন্মদিন নয়, আগামী জীবন টা আলোকিত হোক।
লেখক বলেছেন: শুভ কামনাটুকুর জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: থ্যাংক ইউ তো আমার দেওয়ার কথা । আপনি দিলেন কেনো ? :-(
মুকুট বলেছেন:
শুভ জন্মদিন শাওন! শুভহোক আগামীর পথচলা!
লেখক বলেছেন: ধন্যবাদ ক্রাউন । ধন্যবাদ দোয়ার জন্য ।
লেখক বলেছেন: হাহা , নো প্রবলেমো
ধন্যবাদ ![]()
মাহবুবা আখতার বলেছেন:
আরে মিয়া!!! কি যে সব বল? ঈশি শুনলে তোমার মাথা কাঁচা চিবায় খাবে
ফারজানা মাহবুবার ছোট বোন তোমার নাঙ্গু ছবি দেখে হাসছে কিন্তু!!
লেখক বলেছেন: কিছু বললাম না তোমারে ; ছেড়ে দিলাম ।
বৃত্ত বলেছেন:
হা হা হা...পাগল হয়ে গেছে শাওন!
ইয়াহুতে কি বার্থডে জেনে ফেলেছিল?
জন্মদিন পার হয়ে গেলে শুভ বলে কি হবে, আবার যখন আসবে, তখন বলব!
এই বছরটা পার করে শাওন তাড়াতাড়ি বুড়ো হোক, যাতে পরের বছর তাকে বার্থডে উইশ জানাতে পারি!
লেখক বলেছেন: হুমমমমমমমম
বৃত্ত বলেছেন:
অবশ্য শাওনের কারণে যদি কেউ নিয়মিত নামাজ পড়ে, তবে তো ভালোই!
লেখক বলেছেন: হু এটাই ছিলো শ্রেষ্ঠ উপহার
ডেলফ বলেছেন:
শুভ হোক আপনার আগামী
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: বেচারী ?? 
লেখক বলেছেন: আপনি গ্রেট মামা । আমার মনে আছে গতবার আমাকে মেইল করেছিলেম +০৭ দিন আগে । মেইল করে বলেছিলেন ভাইগনা জন্মদিনের শুভেচ্ছা নাও । আর এবার -০৭ দিন ।
সামনের বার কি হয় দেখার আশায় . . .
শাওন 
লেখক বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই ।
লেখক বলেছেন: ভাইজান , ভালো থাকলাম । আপনিও থেকেন । বিয়ের কার্ড পাঠাইছিলেন কিন্তু যাইতে পারিনাই । দুঃখিত । দেশে আসতেছি ইনশাল্লাহ এসে ভাবীর হাতে খেয়ে আসবোনে
বিয়ের কার্ড টা জট্টিল হয়েছিলো ।
এস এম বাবু বলেছেন:
পড়তে দেরি হয়ে গেল! ভাল লাগা জানাই!
পুষ্প বলেছেন:
অনেক দেরিতে পড়লাম।দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা জানালাম;চমৎকার লেখা হয়েছে।
পুষ্প বলেছেন:
''তবে হ্যা, আমার মত ছেলেমেয়েরা যারা হুমায়ুন খেতে খেতে পঁচে গলে বাসী গেছে তাদের কাছে এই সমরেশ পড়লে অন্য এক জগৎ বের হবে এটা নিরদিদ্ধায় বলা যায় । ''আমারও ভীষণ প্রিয় লেখক সমরেশ,কালবেলার ন'পৃষ্ঠা শেষ করছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















