চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

প্যারিসের পথে পথে : ধন্যবাদ জানা পু

২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০১

শেয়ার করুন:                   Facebook

দুপুর ২টায় ফোন বাজল । হাতে নিয়ে দেখি স্ক্রীনে লেখা আরাফাত ভাই । হ্যালো বলতেই ওপাশ থেকে আরাফাত ভাইয়ের কন্ঠ, শাওন আমি তো এসে পড়েছি । আমি বললাম , আসার কথা তো আড়াই'টায় । আগেই এসে পোছালেন ? বলেই বললাম, ওকে যেখানে নামছেন ওখানেই বসে থাকেন , আমি ২০ মিনিটের মধ্যে আসছি ।


গ্যালিনি থেকে ওনাকে রিসিভ করে মেট্রোতে উঠে আমার মনে হলো আমার পেট ছিড়ে পড়ছে । আরাফাত ভাইয়েরও ক্ষুদা লাগছে । তৎক্ষণাত সিদ্ধান্ত নিলাম আগে মেট্রো থেকে বের হয়ে খেয়ে নিই । ঢুকলাম কে এফ সি'তে । মেন্যু : বক্স মাষ্টার ।

এবারই প্রথম মুখ খুললেন তিনি ।
আরাফাত ভাই : যে শাওনে'কে ব্লগে লিখতে দেখেছি সেই শাওন আমার সামনে ?! চিন্তা করতেই কেমন লাগে ! ব্লগ কতটা কাছে এনে দিয়েছে আমাদের ।
আমি হাসি ।
আরাফাত ভাই : এবার বলো ব্লগের কার কার সাথে দেখা হয়েছে তোমার ?
আমি : বলি , সুইডেন থেকে একজন ব্লগার আর আপনি ।
আরাফাত ভাই : হাসিন , জানা, আরিল্ড এদের সাথে দেখা হয়নি ?
আমি : দেশ থেকে আসার পরই তো ব্লগে দেখলাম । দেশে গেলে হয়ত দেখা হতে পারে ।
আরাফাত ভাই : আমার সাথে জানা'র কথা হয়েছে বুঝলে । জানা'র স্বপ্ন ছিলো এই ব্লগ ।
আমি : জানা আপুকে তাহলে সামনে পেলে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে । এই ব্লগের কারণে কতকিছুই না হলো ।

এভাবেই কথা হতে হতে কখন যে খাওয়া শেষ হয়ে গেলো বোঝাই গেলোনা ।

রেস্টুরেন্ট থেকে বের হয়ে আরাফাত ভাইকে বললাম : ২টা কাজ করা যেতে পারে এখন । এক, আপনি যদি অনেক টায়ার্ড থাকেন তাহলে বাসায় যেয়ে রেস্ট নেওয়া আর ২য়টি হলো : টায়ার্ড না থাকলে এখুনি ঘুরে ঘুরে দেখা যেতে পারে প্যারিস । তখন আমাদের মাথার উপর ছিলো সুন্দর একটা সূর্য । গরম ছিলো ২০° ।

উনি ঘুরবেন বলেই সিদ্ধান্ত নিলেন । সুতরাং মেট্রোতে উঠে এবার রওনা দিলকাম অ্যানভার্সে । অ্যানভার্সে গিয়ে দেখি শত শত মানুষ সবুজ ঘাসের উপর শুয়ে পড়েছে গরমে । আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম । একদম উপরে উঠে দেখি বেশ কয়েকজন বাঙালী । হঠাৎ দেখে চিন্তে পারি ওদের । এ তো পুরা পাগল ! কাজ সারছে । আরাফাত ভাই দেখে বললেন চলো শাওন পরিচিত হওয়া যাক । আমি আগে থেকে সাবধান করে দিলাম ওনাকে , আরাফাত ভাই , পুরা আউলা পাবলিক কিন্তু , দেখেবন , সাবধান । আরাফাত ভাই আমাকে অবাক করে দিয়ে বলে : আমি ঝাউলা পাবলিক । চলো দেখা যাক কি হয় ।

- সালাম ভাইজান , ভালো আছেন ?
আরাফাত ভাই : জ্বি ভালো , আপনারা ?
- আল্লাহর ইচ্ছা । ভাইজান কি করেন ?
আরাফাত ভাই : কাজ, ওকাজ দুটোই করি । দিনে কাজ , রাতে অকাজ ।

আমি অন্যদিকে ফিরে হাসি লুকানোর ব্যর্থ চেষ্টা করি । আকাশে ফাঁকা , নীলাকাশে উরোধূড়ো মেঘ । আকাশের দিকে কিছুক্ষণ তাকানো যেতে পারে । হাহ হা ( নকল হাসি । এটা হলো আরাফাত ভাইয়ের হাসি , শুনলে বিচিত্র লাগে )


ওয়ালী ভাইয়ের ফোন , শাওন কোথায় তোমরা ? আমি বললাম, সাক্রে করের মাথায় । বললো আমি আসতেছি ১৫-২০ মিনিটের মধ্যে ।

সাক্রে কর থেকে নিচে নামতে শুরু করলাম একটু একটু করে । আরাফাত ভাইকে বললাম চলেন লিফট দিয়ে নামি । উনি বললেন : নাহ , এভাবে নামতেই মজা লাগছে .

পরে নিচে নেমে ওয়ালী ভাইয়ের সাথে দেখা । আরাফাত ভাইকে ওয়ালী ভাইয়ের কাছে হাস্তান্তর করেআমি রওনা দিলাম বাসার দিকে । মাথার উপরের আকাশ টা তখনও রৌদ্রজ্জ্বল ।

 

 

  • ৪৩ টি মন্তব্য
  • ৪৭৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ৬ জনের ভাল লাগেনি
১. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৫
comment by: মুহিব বলেছেন: বলতে থাকেন। ছবির দেশে কবিতার দেশে কি করলেন
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: পড়তে থাকেন :)
দেখি কতদূর নিয়ে যাওয়া যায় ।

২. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১০
comment by: মদন বলেছেন: ফটুক কই?????
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: ফটুক দিতাছি ।

৩. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১২
comment by: গিফার বলেছেন: হুমম... ভালো +
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: হুমম , পড়া + সবকিছুর জন্য ধন্যবাদ :)

৪. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১২
comment by: সামী মিয়াদাদ বলেছেন: হুমমমম.....

প‌্যারিস.....আহ...প‌্যারিস
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: :( তেমন মজা নাই কিন্তু । দেশই ভালো :)

৫. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৩
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: :) , সত্যি অন্যরকম
আমার তো মনে হয় ব্লগে দা-কুমড়া সম্পর্কের দু'জন ব্লগার সামনা সামনি হলে একে অন্যকে বরণ করে নেবেন
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: আসলে আমারো তাই মনে হয় আমারো । প্রাপ্তির জন্য সবাই একসাথে হলো । প্রাপ্তির জন্য যে টাকা পাঠালাম যে নিয়ে দিলো সেও একজন ব্লগার ছিলো আবার যার কাছে দিলো সেও ব্লগার । আগেরদিন রাতেই গালাগালি চলছিলো । পরের দিন টাকা দিয়ে কথা বলে আসলো :)

কিন্তু অনেক সময় না । হাসিবের মত আসলেও ।

৬. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৪
comment by: মাইনুল বলেছেন: ভালো।+
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ মাইনুল ভাই

৭. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: হাসিব মাহমুদ বলেছেন: সবাই না @ মেহরাব শাহরিয়ার
৮. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৫
comment by: গিফার বলেছেন: সবাই না বলতে কে কে? @ হাসিব
৯. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৪
comment by: সবুজমিয়া বলেছেন: হমমম+
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১০. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৫
comment by: আবু সালেহ বলেছেন: আরাফাত ভাই

কবতে গেলো প্যারিসে.....???
ভালোই মজা করতাছো...@ শাওন....
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ২৭ তারিখ আসলো তো । আজকে চলে যাবে ।
মজা নাই , ঘুরতাছি কিন্তু মনের মধ্যে হাহাকার । :(

১১. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩৭
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: :)
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: মুন্না ভাই , মন ভালা ? শইল ভালা ? এমনে হাসলেন যে , কিছু বলেন ।

১২. ২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: হাসিব মাহমুদ বলেছেন: এই যেমন আমি প্যারিস গেলে ওয়ামি শাওনের খোজ লাগাবো না । @ গিফার । আমি আরোও কয়েকজন ব্লগাররে জানি তারা প্যারিসে গেলেও ঐ পথ মাড়ান নাই । (আবার জিগায়েন না হেরা কারা)
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: ওয়ামি প্যারিস থাকে আইজকা পরথম শুনলাম তোমার কাছ থেকে @হাসিব । মাথা আউলায় গেছে পুরাটা নাকি তোমার ?

১৩. ২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন:
ফটুক হৈলৈ ভালা হইত।
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: সামনের বার ফটুক দিবোনে

১৪. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১৯
comment by: গিফার বলেছেন: হেরা কারা ? @ হাসিব
১৫. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৭
comment by: হাসিব মাহমুদ বলেছেন: আমারটা আমি কৈলাম । আর কারো নাম নিমু না আগেই কৈছি ।
১৬. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪১
comment by: গিফার বলেছেন: কও না ভাইয়া ..@ হাসিব
১৭. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৭
comment by: হাসিব মাহমুদ বলেছেন: অকারনে খোচাখুচি ভাল্লাগেনা গিফার । একজনের নাম বললাম । আর সে দেখা গেলো কাউরে না জানায়া গেছে ইচ্ছা করেই । এখন আমি তার নাম বলে তারে কি ফলস পজিশনে ফালাবো ?

নাকি ভাবতেছো এইযে আরো কয়েকজনের রেফারেন্স দিলাম এইটা একটা চাপা ? চাপা মনে করলে ঝাইড়া কাশো । আলোচনা আগাই তারপর । আমি প্যারিস থিকা খুব দুরে থাকি না ।
১৮. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫২
comment by: গিফার বলেছেন: আরে হাসিব ভাই আমি আপনার লগে ইয়ারকি করছিলাম আপনি দেখি সিরিয়াস গিয়েছেন...

ভালো সব জিনিষ নিয়ে সিরিয়াস হওয়াই ভালো..
১৯. ৩০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৯
comment by: রামন বলেছেন: এ্যানভার্সের নামটি মনে পড়ে গেল আপনার লেখা পড়ে । সেই ২০ বছর আগের কথা, একবার গিয়েছিলাম সেখানে ,শুধু আবছা আবছা মনে পড়ে। প্যারিসে অনেক সুন্দর স্হান দেখার জন্য আছে, কেন যে লোকে সিঁড়ির উপর বসে কালক্ষেপন করে বুঝতে পারি না।
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: ২০ বছর আগে ? আমি তখন মায়ের পেটে ছিলাম ? হাহা , অনেক যায়গা ঘুরছেন দেখি :)

২০. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৪
comment by: শাওন বলেছেন: নোংরা মন্তব্যগুলো মুছে দিতে বাধ্য হলাম ।
২১. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৪
comment by: কালপুরুষ বলেছেন: বেশ মজাই হইলো মনে হয়।
২২. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৬
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: কি আর বলবো? কিছুই বলার নাই।
২৩. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৫
comment by: কৌশিক বলেছেন: ইস কতদিন শাওনকে দেখি না!
২৪. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: গিফার বলেছেন: ধন্যবাদ শাওন..

কি আর করার বলুন ওদের কাজবাজ নাই তোহ এর জন্য নোংরা মন্তব্য করে বেড়ায়..

আপনি কি পেরিসে থাকেন নাকি ঘুরতে গিয়েছেন?
০২ রা মে, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: আমি তো ভাই প্যারিসে থাকি ।

২৫. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০১
comment by: গিফার বলেছেন: পারলে পেরিসের কোন জায়গার ছবি তুলে দিয়েন..
২৬. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০২
comment by: আইরিন সুলতানা বলেছেন: মজা তো ...:)
০২ রা মে, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: হু , মজাই :)

২৭. ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১২
comment by: বিবেক সত্যি বলেছেন: প্যারিসের পথে পথে আমারও (প্রায়) ঘোরা হয়ে গেলো : ধন্যবাদ শাওন ভাই এবং জানা পু :P
০২ রা মে, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন:
হাহা , ধন্যবাদ জাতির বিবেক ভাই

২৮. ০২ রা মে, ২০০৮ রাত ৯:৩৪
comment by: গিফার বলেছেন: প্যরিসে থাকেন ? বাংলাদেশে আসবেন নাহ?

 



 


মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা, মুখর প্রহর । তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর । সেই শহরে আবার দেখা হবে ....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯২৭৯৭