চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

প্যারিসের পথে পথে : পাশ্চাত্য সংস্কৃতি

০২ রা মে, ২০০৮ বিকাল ৪:৪৯

শেয়ারঃ
0 0 0

পরদিন সকাল ৯টায় চলে আসলাম আমি । এসে দেখলাম তখনও গভীর ঘুমে অচেতন আরাফাত ভাই । ঘুম ভাঙাতে কষ্টই লাগছিলো । পরে ভাবলাম ফুল সাউন্ডে মিউজিক দেই , এমনিতেই ঘুম ভেঙে যাবে । মিউজিক অন : ধুম তা না না . . . ধুম তা না না না
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপনের সিঁড়ি বেয়ে সীমাহীন

গান শুনে হুড়মুড় করে লাফিয়ে উঠলো । আমি বলি কাহিনী কি ? উনি বললেন , এই গান তুমি পেলে কই শাওন ? এটা তো আমার প্রিয় একটা গান ।

আমরা যখন বের হলাম তখন বাজে ১১টা কয়েক মিনিট । তখন আমরা বের হয়েছি মিউজিয়াম লুভর'এর উদ্দেশ্যে । মেট্রো তখন হু হু করে ছুটে চললো ।

লুভরের সামনের গেটে এসে আরাফাত ভাই বললো : এই তাহলে লুভর মিউজিয়াম যেখানে মোনালিসার ছবি আছে ! আমি হাসি , বলি ছবিটি দেখার পর সেরকম কিছু মনেই হবেনা আরাফাত ভাই ।
মিউজিয়ামের ভেতরের দিকটায় ঢুকলে দেখা যাবে ৩টি কাচের পিরামিড । সবথেকে বড় পিরামিডের মধ্য দিয়ে ঢুকতে হয় সেন্টারে । নিচে নামলাম তখন দেখা যায় ৪দিক ৪ রকম গ্যালারি । আমরা আগাতে থাকলাম মোনালিসার ছবি দেখে ।



যাহোক , পরে আমি মোনালিসার ঘর যেদিকে সেদিকে এগোতে থাকি ।

ঘরের মধ্যে আনলাম আরাফাত ভাইকে । ছোট্ট একটি ঘরে শত শত মানুষ । আর সোজাভাবে তাকালে দেখা যায় বুলেট প্রুফ কাচ দিয়ে ঘেরা ছোট্ট একটি ছবি । মোনালিসার ছবি । ছবি দেখে আরাফাত ভাই হতাশ গলায় বললো : এই জিনিস দেখার লাইগা তুমি ১৮€ খরচ করে আমাকে এখানে আনলে শাওন ?
আমি হাসতে হাসতে বলি , আমি তো আগেই বলেছিলাম ।


এই সেই মোনালিসার আসল ছবি

ফটাফট কয়েকটা ছবি তুলে বের হয়ে আসলাম । বেশিক্ষণ আর থাকা যাবেনা । ক্ষুদায় পেট চু চু করছে তখন । আর সময় ও বেশি নেই । খাওয়ার পর উদ্দেশ্য আইফেল টাওয়ার ।

ওখান থেকে বের হয়ে ম্যাকডোতে ঢুকলাম । ঢোকার নামমাত্র ইচ্ছা আমার ছিলোনা । আরাফাত ভাইয়ের জন্য ঢুকলাম । দুপুরের খাবার টা ধীরে ধীরে শেষ করলাম । খাবারের মধ্যে গল্প করতে থাকলাম দেশ আর রাজনৈতিক আলাপ নিয়ে । হাহা , নিজেকে অনেক বড় মনে হতে থাকে ।

ম্যাকডো থেকে বের হয়ে আর ই আর সি ধরে রওয়না দিলাম টাওয়ার আইফেলের উদ্দেশ্যে । নামলাম ঠিক পাশে । উঠেই টাওয়ারের মাথা দেখা যায় । বাজে তখন বিকাল সাড়ে ৬টা । আমি সেটা দেখেই আরাফাত ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম । আকাশে তখন কালো ঘন মেঘ ।


সেন নদীর অপর পাশ থেকে আইফেল টাওয়ার


---[মোনালিসার ছবিটা সহ এই পোস্টটি মাহবুবা আখতারের জন্য । মোনালিসার প্রতি ওর টান দেখে বিশেষ করে ওর জন্য ছবিটি তোলা]---

 

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ রাত ৩:৪৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মে, ২০০৮ বিকাল ৪:৫৩
নতুন বলেছেন: হুম.... বেড়াতে যাতে হবে...
০২ রা মে, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: চলে আসেন :)

০৪ ঠা মে, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: :)

৩. ০২ রা মে, ২০০৮ বিকাল ৫:৩০
মাহবুবা আখতার বলেছেন:
ইয়াহুউউউউউ........
আমার জন্য পোস্ট!!!
:D:D:D:D:);)
শোকেসটা কই গেল আমার দেখি তো......
আমার জন্য পরথম পোস্ট সোনা দিয়া মুইড়া রাখতেছি শাওন। অনেক থ্যাংকু.........
মন থেকে +++++
মোনালিসাটা আরেকটু যত্ন করেও তুলতে পারতে... তবে যাই হোক, ভালো লাগছে। সবাইকে দেখানো যাবে এটা অরিজিনাল মোনালিসার ফটো! দারুণ ব্যাপার!!
থ্যাংকস।
:)
০৪ ঠা মে, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: মাহবুবা আপা , শোকেচে নিলেন কেনো ? :( আগে জানলে ভালো করে পোস্ট দিতাম । এমন ফালতু পোস্ট আপনার শোকেচে ? কেমন একটা হয়ে গেলো তো :(
পোস্ট টা মুছে আবার ভালো করে দিবো কি না ভাবছি :(

০৪ ঠা মে, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০২ রা মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
একরামুল হক শামীম বলেছেন: মনে বড়ই সাধ ছিল প্যারিস যাইমু। লুভর মিউজিয়াম দেখুমু
০৪ ঠা মে, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: আহারে রে শামীম ভাই :( দুস্ক পাইলাম ।

৬. ০২ রা মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
গিফার বলেছেন: আহ! কি সুন্দর ...

নেক্সট টাইম বিদাষে যাওয়ার আগে আমারে নিয়ে যাইয়েন..
০৪ ঠা মে, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: প্যারিসের পথ দেখলে সুন্দর বের হইতো না মুখ থেকে ।
দেখবোনে :)

৭. ০২ রা মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
গিফার বলেছেন: ছবি গুলো কি এডিট করা ...আপনি তুলেছেন?
০৪ ঠা মে, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: ছবি আমার তোলা । এডিট বলতে পিকাসা দিয়ে সাইজ করছি

০৪ ঠা মে, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: কই মজার ? :( আমার ভালো লাগেনা :(

৯. ০২ রা মে, ২০০৮ রাত ৮:১০
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: ছবিগুলো দুর্দান্ত তুলছো শাওন। ভালো থেকো ...
০৪ ঠা মে, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: কি যে বলেন দাদা !
আপনিও ভালো থেকেন ;)

১০. ০২ রা মে, ২০০৮ রাত ৯:০৬
মাহবুব সুমন বলেছেন: বাঙালীর এই সিস্টেম করার স্বভাবটা বড্ড বাজে।
০৬ ই মে, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব ভাই পড়া, কমেন্ট সাথে সুইট প্লাস :)

১৩. ০২ রা মে, ২০০৮ রাত ১০:২১
বিবেক সত্যি বলেছেন: ধুত্তোর , ২ বার গেছে ক্যান ? :(

শাওন ভাই, এইটা আর উপরের একটা মুছে ফেলেন তো ...
০৬ ই মে, ২০০৮ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: ফেলেছি :) আর মেহরাব ভাইয়ের কমেন্ট টা দেখেন । ১ = ১০৫থেকে ১০৭ । ওঠা নামা করে ।

১৪. ০২ রা মে, ২০০৮ রাত ১০:৩০
মাহমুদ রহমান বলেছেন: মোনালিসার আসল ছবি!, রাইখা দিলাম.......
০৬ ই মে, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৬. ০৬ ই মে, ২০০৮ দুপুর ২:৪৫
সামী মিয়াদাদ বলেছেন: আহারে???

খালি ফটুক দেইখাই শান্তি পাইতে হইবো?

ধুর
০৬ ই মে, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: সামী ভাই , বললাম না আসল ছবি দেখে তখন রাগে গা জ্বলবে আপনার । বলবেন , এত টাকা খরচ করে এখানে মরতে আসলাম ?!!!

১৭. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৩:০৪
মুহিব বলেছেন: সুনীলের ছবির দেশে কবিতার দেশে বইটা কতবার পড়লাম
০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: আমার পড়ার সুজোগ হয়নি । :(

১৯. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:


এত্তো তাড়াহুড়ো করে ল্যভর দেখতে গিয়ে ? আরাফাত ভাইরে রিশেলিউ উইং এর গ্রীক সভ্যতা আর নেপোলিয়ান বোনাপার্ট এর এপার্ট্মেন্ট দেখায়ে আনতেন, কিছু পয়সা উসুল হইত।

মোনালিসার চাইতেও অসাধারন সব ছবি আছে ল্যুভরে, ডেনন দিয়া ঢুক্তে থাকলে।

 

মোট সময় লেগেছে ০.৯৯০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ