চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

প্যারিসের পথে পথে : একটু নিরিবিলির খোঁজে

০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৩৬

শেয়ারঃ
0 0 0

পরদিন যখন বের হলাম তখন বাইরে ঝিরি ঝিরি বর্ষা । আজ যেহেতু আরাফাত ভাইয়ের শেষ দিন তাই চিন্তা করলাম ভার্সাইতে নিয়ে যাই । আমি কাওকে ঘোরালে তাকে একদম শেষে নিয়ে যাই ভার্সাইতে । আর সেই বলে : এখানে একদম শেষে আনার জন্য জরিমানা করা হবে শাওন তোমাকে ।


ভার্সাইয়ের সামনে থেকে এই দৃশ্য দেখা যায়

প্যারিসের বাইরে খোলামেলা আকাশে , বিশুদ্ধ বাতাসে , সবুজের মেলাতে আর সামনের নিস্তব্ধ পানিতে কেউই নিজেকে সংবরণ করতে পারেনা । আরাফাত ভাইও পারলো না । উনি বলেছিলো : ইশ শাওন , আমি পাগল হয়ে যাবো তো !
এর আগে আমি এখানে এসেছি মাইনাস -৫° ঠান্ডাতে । চারদিক বরফে সাদা । উপর থেকে বরফ পড়তেছিলো । চারদিক সাদা । পানি গুলা বরফ হয়ে গিয়েছিলো ।
এসেছি ৩০° গরমে । চারদিন হিমেল বাতাস । আকাশে সূর্যের কড়া তেজ ।
এসেছি রাতের জোৎনাভরা আলোতে । উপরে খোলা আকাশ । এক কোণে চাঁদ উকি দেয় । গাছের ডালপালার ভেতর থেকে তাকালে কেও আর শান্ত থাকতে পারবে না ।
এবার আসলাম ঝিরি ঝিরি বৃষ্টিতে । আসলাম আর ই আর সি ধরে । আর ই আর সি আবার বাংলাদেশের গরুর গাড়ির ন্যয় দ্রুত চলে । অনেক গতি ! দুতলায় উঠে চলে আসলাম ৩০ মিনিটের মধ্যে । আসার সময় ট্রেনের মধ্যে ফটো সেশনের কাজ সারলাম !
যখন বিশাল খোলা ময়দানে এনে ছেড়ে দিলাম তখনও মনে হয় আরাফাত ভাই কিছু বুঝে ওঠেনি ভেতরের দিকটায় কি আছে । আরাফাত ভাই মেইন গেটে দাড়িয়ে কিছু ফটো তুললো ঝপাঝপ । এবার আস্তে আস্তে ভেতরে আসলাম । আরাফাত ভাই তখুনি বলে উঠলো : শাওন আমি তো পাগল হয়ে যাব । তুমি এখানে একদম শেষে আনলে কেনো ?
আমি হাসতে থাকি ।


ভার্সাইয়ের এক পাশের চিত্র


এলোমেলো ঘরতে লাগলাম । তখন বর্ষায় ঝাপটায় একটা অনয়রকম অনুভূতি । আমাকে আরাফাত ভাই বলে উঠলো : কি ভাবো শাওন ? অন্যমনষ্ক মনে হচ্ছে ? আমি হেসে বলো : না তো কিছু না ।
আসলে ঈশিকে সেসময় খুবই মিস করছি । তখনই একটা জেদ চেপে বসলো ঈশি প্যারিসে আসলে আগে এখানে নিয়ে আসবো ওকে ।

এর মধ্যে আরাফাত ভাই আমাকে ফাটাফাটি একটা প্রস্তাব দিয়ে বসল । আমি অবাক হয়ে গিয়েছিলাম । নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না । নিশ্বাস তখন বন্দ ছিলো ! পরে আরাফাত ভাই নিজেই বললো : দেশে গেলে সব ঠিক করে দিবো । :) আমি শুনে নাচতে থাকি ।
বেশ খানিক্ষণ এলোমেলো ঘোরাঘুরি করার পর চলে আসার সময় হলো । তখন বিকেল । আর বৃষ্টি পড়েই যাচ্ছে ।

ওখান থেকে সোজা আসলাম নটর ড্যাম গীর্যাতে । প্যারিসের অন্যতম প্রধান গীর্যা । সামনে থেকে অনেক উচু । ওখানে কিছুক্ষণ থাকলাম । এবার বিদায় নেওয়ার পালা ।


নটর ড্যাম গীর্যা

মেট্রো হুশে ছেড়ে দিয়ে বিদায় দিয়ে চলে আসলাম । আরাফাত ভাই বুকের কাছে টেনে নিলেন । বললো : ঋণ করে রাখলে শাওন । আমি হুশ করে একটা শব্দ করলাম ! ফিরে উলটো দিক তাকালাম । উনি হাত নেড়ে বিদায় জানালেন ।
বিদায় আরাফাত ভাই , আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো খানে ।

---[ লেখাটা ঈশির জন্য । ওকে একদিন সময় করে বৃষ্টদিনে এখানে আনবো ]---

 

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ রাত ৩:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৩৯
মুহিব বলেছেন: ফ্রান্স সত্যিই এক স্বপ্নের দেশ
০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: খারাপ জিনিস গুলা তুলে ধরলে সেটি মনে হবেনা কিন্তু :(

২. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৪
কৌশিক বলেছেন: লেখা ভাল হইছে। মহাজন ঐখানে কি করে?
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: মহাজন কে ?

৩. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৮
তারার হাসি বলেছেন: দারুন কিছু ছবি আর আপনার ভালবাসা !
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৫১
মুহিব বলেছেন: মূল রুঝ বা অন্য নাইট ক্লাবে যান নাই?
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: মুলা রুজের ভিতরে ঢুকিনি । কারণ ঐ সংস্কৃতি আমার জন্য এখনো না :) হেহে ।
তবে ওর সামনে প্রায়ই যাওয়া পড়ে । কারণটি অবশ্য ভিন্ন । তবে ঐ এলাকা হলো ফ্রান্সের সবথেকে বাজে এলাকা । ফুটপাথ ধরে হাটতে গেলেও সমস্যা ;)

৫. ০৬ ই মে, ২০০৮ বিকাল ৪:৫১
মুহিব বলেছেন: মূলা রুঝ বা অন্য নাইট ক্লাবে যান নাই?
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৭. ০৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
রাখাল বলেছেন: স্বপ্নের দেশে কিছু চোর বদমাশ ও আছে। একা পেলে পার্কে ছিনিয়ে নেবে আপনার টাকার থলে।
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: বারবেজ এলাকাটা চোর বদমাশের এলাকা :)

০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: হাহাহা । ধন্যবাদ দাঊদ ভাই । আরো ভালো ছবি যেন তুলতে পারি । দোয়া করবেন । :)

৯. ০৮ ই মে, ২০০৮ রাত ১:০৭
বৃত্ত বলেছেন: উফ!
আমিও তো পাগল হয়ে গেলাম। বর্ণনা শুনে আর ছবি দেখে। শাওন, আল্লাহ দিলে একদিন ফ্রান্সে বেড়াতে যাব। কোন এক বৃষ্টি দিনে।
লেখাটা খুবই ভালো লাগল। প্রিয়তে অ্যাড করেছি কি?
লেখাটা এত স্মুদ! পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম.....
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: হাহা , ধন্যবাদ বৃত্ত । বেড়াতে আসবেন ? আসলে বইলেন । কোনো কাজে লাগলে বলবেন ।
প্রিয় , পড়া , কমেন্ট , প্লাস সব মিলিয়ে অনেক অনেক ধইন্যা পাতা । :)

১০. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
র‌্যাভেন বলেছেন:
জামাতি ব্লগার তাই মাইনাস
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১২. ০৮ ই মে, ২০০৮ রাত ৮:৫৩
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: স্মৃতিগুলো অনেক মধুর, আবারো দেখা হবে শাওন, এই পৃথিবীর কোন এক প্রান্তে, কোন এক ব্যস্ত ক্ষনে ...
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: :) হু , সেটাই

১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: হু ঈশি ;)

১৪. ০৯ ই মে, ২০০৮ সকাল ৭:০৯
বৃত্ত বলেছেন: শাওন: ঘরে বদ্ধ, নেট-কম্পিউটার নিষিদ্ধ?
তারপরও কী করে শাওন ব্লগলাইন(অনলাইন-ব্লগলাইন)?
মেসেঞ্জারে পাই না কেন?
:(
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: নাইকা :(

১৫. ০৯ ই মে, ২০০৮ সকাল ৯:৫৫
মাহবুবা আখতার বলেছেন:
ইস... ঈশি!!! ;)...
জায়গাটা তো মনে হয় তাহলে রিয়েলি সুন্দর....:)>>>:(
হাহ! খালি মনে হয় ছবিই দেখতে হবে, বাস্তবে হয়ত দেখা হবে না :(....
আমাদের এখানে নটর ডেম তো পোলাগো কলেজ :D... অবশ্য দুইটাই দর্শনীয় (ভালো ছাত্ররাও পাত্র হিসেবে দর্শনীয় ;))
হেভি ঝাক্কাস করে লিখেছ লেখাটা "আই মাস্ট সে.."
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: ঈশি :)
আহা ! ধইন্যা পাতা মাহবুবা ।

১৬. ১২ ই মে, ২০০৮ সকাল ৮:০৪
""শ্রাবণী"" বলেছেন: ওয়াও!!!
আমি কিন্তু এখনি ব্যাগ গোছানো শুরু করলাম... ;)

ইশ্! কোন এক বৃষ্টিদিনে ঐ সবুজ ছাঁয়াময় পথটা ধরে যদি খালি পায়ে হাঁটতে পারতাম...

আহা!
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: ব্যাগ গুছিয়ে চলে আসার জন্য ওয়েট করতেছি । সিরিয়াসলি ।

১৭. ১২ ই মে, ২০০৮ সকাল ৮:৫১
রন্টি চৌধুরী বলেছেন: আপনি প‌্যারিসে থাকেন? প‌্যারিসে এক লোককে খূজতেছি। আপনার হেল্প লাগতে পারে।
১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: লাগলে বইলেন

১৪ ই মে, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: আসল বাচতাম কিন্তু

১৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
বিবেক সত্যি বলেছেন: ঢাকার পথে পথে কেমন চলতেছে ?

 

মোট সময় লেগেছে ১.০৪১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ