প্যারিস ভ্রমনকারী'দের জন্য একটি গাইড পোস্ট
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১২:৪৫
প্যারিসে ভ্রমণ কাহিনী নিয়ে অনেক ব্লগারের বেশ কিছু পোস্ট দেখেছি । প্যারিসে থাকি বলে-ই হয়তবা এই ভ্রমণ কাহিনী গুলো আমি বেশ উৎসাহ নিয়ে পড়ি এবং মন্তব্য করি । আমি অনেকের কাছেই বলতে শুনেছি : সাথে একজন গাইড হলে জমত ভালো ।
অবশ্য এর মধ্যে ৫-৬জন ব্লগার প্যারিসে এসে গিয়েছে যাদের সাথে আমার দেখা হয়েছে এবং ঘুরাঘুরিও হয়েছে । ঘুরাঘুরির পর বলতে শুনেছি : চেনাজানা একজন থাকার কারনে ঘুরাফেরা'টা দারূণ হলো ।
কিন্তু যখন কেও থাকবে না বা হঠাৎ করে কেও প্যারিস ভ্রমণর এসে গেলে যেন কোনো সমস্যার মধ্যে না পড়েন সেজন্যই এই পোস্টটি লেখা ।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্যারিসের প্রধান ট্যুরিস্ট প্লেস গুলোর নাম :
আইফেল টাওয়ার ( Tour Eiffel ) ,
নটরড্যাম গীর্যা ( Cathédrale Notre Dame ) ,
লা ডিফন্স ( La Défense ) ,
লুভর মিউজিয়াম ( musée du Louvre ) ,
ডিজনিল্যান্ড ( Disneyland ) ,
বাস্তিল দূর্গ ( La Bastille ) ,
জর্জ পম্পিডু লাইব্রেরী ( Georges Pompidou ) ,
ভার্সাই রাজবাড়ী ( Chateau de Versailles ) ,
পিগাল নাইট ক্লাব বা মুলা রুজ ( Moulin Rouge ) ।
( উপরের প্লেস গুলো-ই সব নয় । প্যারিসে এ ছাড়া দেখার মত অনেক কিছুই আছে । এগুলা উধাহরণ স্বরূপ দিলাম )
প্যারিস ভ্রমনে আপনার যে কথা গুলো জানতে হবে :
এখানকার প্রধান মাধ্যম হলো : ট্রেন , বাস , অথবা সাইকেল । তবে যে কোনোটির চেয়ে ট্রেনে করে যাতায়াত করাটাই হবে বুদ্ধিমানের কাজ । প্যারিসের ট্রেনগুলোর মধ্যে আবার দুটি ভাগ , যেমন : RER ( মোট ৫ টি RER) ও METRO ( মোট ১৬টি METRO ) । RER গুলো আপনাকে নিয়ে যাবে প্যারিস সেন্টার থেকে আউট প্যারিসে আর মেট্রো'তে উঠলে আপনি যেখানেই যান না কেন প্যারিসের মধ্যেই থাকবেন ।
আপনি যখন ভ্রমণে বের হবেন তখন প্রথম আপনাকে যোগাড় করতে হবে একটি ম্যাপ । ম্যাপ পাওয়া যাবে যে কোনো টিকিট কাউন্টারে ।
ম্যাপটি দেখতে হবে ঠিক এমন :
যেভাবে আপনি ঘুরাঘুরি করবেন :
ম্যাপ দেখে আপনি যে স্টেশনে আছেন সেই স্টেশন'কে মুল কেন্দ্র হিসাবে ধরে নিন এবং সেখান থেকে আপনি যেতে পারবেন প্যারিসের বিভিন্ন স্থানে । এখানে আমি ধরলাম প্যারিসের সব থেকে বড় স্টেশন গুলোর একটি Châtelet et Les Halles
কয়েকটি উধাহরণ
এখন Châtelet et Les Halles থেকে আপনি যাবেন আইফেল টাওয়ার ( Tour Eiffel ) = Châtelet et Les Halles থেকে RER B ধরে আসবেন Denfert-Rochereau স্টেশনে । সেখান থেকে METRO 6 চলে আসবেন Tour Eiffel স্টেশনে ।
এখন Châtelet et Les Halles থেকে আপনি যাবেন নটরড্যাম গীর্যা ( Cathédrale Notre Dame ) = Châtelet et Les Halles থেকে RER B ধরে আসবেন Saint Michel Notre Dame স্টেশনে ।
এখন Châtelet et Les Halles থেকে আপনি যাবেন লা ডিফন্স ( La Défense ) = Châtelet et Les Halles থেকে METRO 1 ধরে চলে আসবেন La Défense স্টেশনে ।
এখন Châtelet et Les Halles থেকে আপনি যাবেন ভার্সাই রাজবাড়ী ( Chateau de Versailles ) = Châtelet et Les Halles থেকে RER B ধরে চলে আসবেন Saint Michel Notre Dame স্টেশনে ।
সেখান থেকে RER C ধরে চলে আসবেন Chateau de Versailles স্টেশনে ।
এখন Châtelet et Les Halles থেকে আপনি যাবেন লুভর মিউজিয়াম ( musée du Louvre ) = Châtelet et Les Halles থেকে METRO 1 ধরে চলে আসবেন musée du Louvre স্টেশনে ।
এখন Châtelet et Les Halles থেকে আপনি যাবেন ডিজনিল্যান্ড ( Disneyland ) = Châtelet et Les Halles থেকে RER A ধরে চলে আসবেন Parcs Disneyland স্টেশনে ।
সবসময় মনে রাখবেন , আপনি যেখানেই যান না কেনো আপনি হারাবেন না । তারপরও সর্বরকম সমস্যায় যোগাযোগ করতে পারেন :
জরুরী ডাক্তার বা নার্স পেতে কল করুন 15 তে
জরুরীভাবে পুলিশ পেতে হলে কল করুন 17 তে
আপনার কোনো রকম শারীরিক সমস্যা হলে জরুরীভাবে কল করুন 18 তে ।
যদি আপনার কাছে ফোন না থাকে তাহলে খুঁজে নিন একটা টেলিফোন বুথ । এই বুথ গুলো থেকে উপরের তিনটি নাম্বারে আপনি ফ্রি কল করতে পারবেন ।
শেষের কথা : আনন্দময় হোক আপনার পথ চলা । শুভ হোক আপনার প্যারিস ভ্রমণ । আর লিখে ফেলুন ব্লগে ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: প্যারিসে হোটেলে থাকবেন ।
বাংলা খাওন পাওন যায় । গার দ্যু নর্ড নামক স্থানে এক রেস্টুরেন্টের সামনে সাইন বোর্ড টাঙানো : ভাই ভাই রেস্টুরেন্ট
স্থাপিত : ১৯৮৪ ( সাল টা ঠিক মনে নেই তবে এমনই , আর ১৯৮৪ হলেও সেটা ফ্রান্সে নিশ্চই না , সেটা বাংলাদেশে )
ঐখানে খাঁটি বাংলা খাবার পাওন যায় যে খাবার খেয়ে আমি ১ সপ্তাহ বেডে ছিলাম ।
নাইট ক্লাবে বাজানের মানা থাকলে যাবেন না । জোর করে যাওনের কিছু নাই
আমি টো টো করে বেড়াই ।
কেমনে নিমু ?
দরিয়া বকু
অমি রহমান পিয়াল বলেছেন:
নভেম্বরের দিকে আসতেছি ১৫ দিনের জন্য।
লেখক বলেছেন: দেখা সাক্ষাত না করে গেলে মাইন্ডাবো কিন্তু । আসার আগে একটা ছোটখাট ঝাকা দিয়েন ।
অপেক্ষায় থাকলাম ;
লেখক বলেছেন: ওকে ।
আইসেন
হাশেম বলেছেন:
ধন্যবাদ শাওন ভাই। তথ্যগুলো আমার খুব কাজে আসবে।অবশ্য এরই মধ্যে আইফেল টাওয়ার, লা ডিফন্স, লুভর দেখেছি।
আপনি প্যারিস কোথায় থাকেন?
লেখক বলেছেন: ধন্যবাদ হাশেম ভাই । কাজে লাগলেই ভালো লাগবে আমার ।
আমি আউট প্যারিসে থাকি হাশেম ভাই । আর ই আর বি তে.
তারিক রিদওয়ান বলেছেন:
দেশ ভ্রমণের শখ আমার বহুদিনের। এঈ শখ আমি পূরণ করবই ইনশাল্লাহ। প্যারিসেও একদিন না একদিন এসে পড়ব।
লেখক বলেছেন: তারিক তোমাকে এখুনি স্বাগতম দিয়ে রাখি । আমারো যেহেতু শখ সেহেতু কখন কই থাকি কিছুই বলা যায় না । তবে আসার আগে জানিও ।
নূর-ই-হাফসা বলেছেন:
ভাল পোষ্ট।
লেখক বলেছেন: থ্যাংক্স ছোট্ট আপু । কেমন আছো তুমি ?
লেখক বলেছেন: কোন বইন্যার পর ? সামনে কি কোনো বইন্যা আসিতেছে নাকি ? ![]()
মুনিয়া বলেছেন:
প্যারিস যাব।
লেখক বলেছেন: চলে আসেন । স্বাগতম
লেখক বলেছেন: আসলে টোকা দিয়েন কিন্তু । চলে আসেন । বেড়িয়ে যান ।
লেখক বলেছেন: কাজে লাগলেই হলো । আশলে বইলেন কিন্তু
মুহিব বলেছেন:
সুনীলের ছবির দেশে কবিতার দেশে বইটি পড়লে খুব ইচ্ছা করে রাসী দেশ ঘুরে আসতে। একদিন আসব ইনশাল্লাহ। তখন আপনাকে গাইড হিসেবে পেলে আনন্দের সীমা থাকবে না। হয়ত এর মাঝে ২০ বছর পেরিয়ে যাবে।
লেখক বলেছেন: মুহিব ভাই স্বাগতম জানিয়ে রাখলাম ।
সুবিদ্ বলেছেন:
জানিনা কবে যেতে পারবো......মনে আশা পুষে রাখি......সেই আলোকিত ভবিষ্যতের জন্য......প্রিয়তে
লেখক বলেছেন: আশা হলে টোকা দিয়েন সুবিদ ভাই ।
শাফিন বলেছেন:
Apnar information gulo kaje ashbe . Paris ashbar shomoi print kore nibo.
লেখক বলেছেন: কাজে লাগলেই লেখাটা সার্থক হবে । ধন্যবাদ । আর আসলে টোকা দিয়েন ।
লেখক বলেছেন: ইনশাল্লাহ
সাদাকালোরঙিন বলেছেন:
আমিও আরইআর বি তে থাকি । আমিও শাওন । আমাকে আ্যড করেন : shawon105অ্যাটyahooডটcom
যাক আশেপাশে বাংগালী পেলাম তাহলে।
লেখক বলেছেন: হবে হবে , হয়ে যাবে আশা থাকলে ![]()
লেখক বলেছেন: বিয়াভেনু ...
এক্টা আওয়াজ দিয়েন ![]()
আতিকুল হক বলেছেন:
এই মাসেই ফ্রান্সে আসব, থাকব তিন মাস মত। প্যারিসে থাকছি না, কিন্তু উইক এন্ডে প্যারিসে আসার প্ল্যান। প্যারিসে সস্তায় থাকার ব্যবস্হা কেমন? ফ্রেন্চ না জানলে চলতে কতটা সমস্যা হয়?
লেখক বলেছেন: প্যারিসে সস্তায় হোটেল বলতে কমপক্ষে ৩৫ ইউরোর কমে তো পাওয়া টাফ । এর নিচে হয়না সাধারণত । ফ্রেন্চ না জানলে চলাচলের ভালই সমস্যা কিন্তু আপনি তো বললেন ৩ মাস থাকবেন , সুতরাং চলে যাবে ৩ মাস ।
লেখক বলেছেন: welcome to paris ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















আফনে খুব সুন্দর লিখছেন। সহি সালামতে থাইক্যেন। মেছি বকু।