চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

ফ্রেন্চ : এ এক আজীব ভাষা !

২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২১

শেয়ারঃ
0 0 0

প্রথমেই বলে রাখি ফ্রেন্চ ভাষার প্রতি আমার কখনই কোনো টান ছিলো না । এই ভাষা নিয়ে কিছু লেখার সাহস বা ধৈর্য কোনো টাই নেই আমার । তবুও লেখাটা না লিখে পারছি না সেদিনকার ঘটনার পর ।

সেদিন দুপুরে একসাথে খেতে বসলাম প্যারিসে এক বাঙালী আন্টির বাসায় । কিছুক্ষণ খাওয়ার পর পাসে বসে থাকা আট বছর বয়সী খালাত ভাই বললো : আম্মু আর খাবো না , ভাতে কোনো গু নেই । আমি শুনে অবাক ! বলেকি ছেলে !! ভাতে কোনো গু নেই মানে ? পরে আসল ব্যাপার বুঝলাম । আসলে ও বাংলা ফ্রেন্চ একসাথে বলেছে । আমরা হলে বলতাম : ভাতে কোনো টেস্ট নেই । টেস্ট শব্দটার ফ্রেন্চ করলে দাড়ায় গু ।


আবার মনে করেন সেদিন আমি মেট্রোতে করে যাচ্ছিলাম । পরিচিত একজনের সাথে ট্রেনে মোবাইলে কথা বলতেছিলাম । কথার ফাকে বললাম : আমার মেজো কাকা গিয়েছিলো । পরক্ষণেই দেখি লোকজন আজীব ভাবে আমার দিকে তাকাচ্ছে । আমি ভুল বুঝলাম । তারা বাংলা না বুঝলেও কাকা শব্দটা বুঝেই আমার দিকে ওভাবে তাকাচ্ছিলো । বাংলায় কাকা শব্দটা ফ্রেন্চ করলে হয় : মলমুত্র


আমি লেখাটা এমন দেগুতো ( ডিসগাসটিং) ভাবে শুরু করতে চাইনি । তবুও হয়ে গেলো ; যেহেতু এমন আজিব ভাষা সেহেতু হয়ে গেছে । আমার কিছু করার নেই ।


সেদিন এক বাঙালী বড় ভাই বলতেছিলো : শাওন ভাই, এই ভাষা শিখলেন ক্যামনে ? যে ভাষায় লেখা মোরগ আবার উচ্চারন করার সময় করে মুরগী , সে ভাষা শিখবো কি করে ?
আসলেই এই ভাষায় লেখার সাথে উচ্ছারণের কোনো মিল নেই । যেমন ধরুন লো । লো মানে হলো পানি । লো ফ্রেন্চে লেখার সময় লেখা L'eau । উচ্চারণের সময় Lo । তাহলে এত কঠিন করার দরকার টা কি আমার মাথায় ঢোকে না ।


সব থেকে আজব বিষয় তো এখনো বলিনি । এখনকার বর্তমান জেনারেশনের পোলাপাইন ফরাসী ভাষাটাকে আরো কঠিন করে ফেলতেছে । এরা কোনো এক শব্দটাকে উল্টিয়ে কথা বলে । এবং এটা এখন সারা ফ্রান্সে চালু । যেমন ধরুন মেরসি মানে হলো ধন্যবাদ । আজকালকার পোলাপাইন মেরসি বলে না , বলে সিমের । মেরসি উল্টিয়ে সিমের ।


একদিন আমার এক ফ্রেন্ড হাঠাৎ কাছে এসে বললো : তুমি কি একটা ফেকা চাও ? আমি হা হয়ে জিজ্জাসা করলাম ফেকা কি ? ও বললো : ক্যাফে । খেয়াল করছেন জিনিসটা ? ক্যাফে'টাকে উল্টিয়ে ফেকা করেছে
এমন আরো কিছু শব্দ যেগুলা উল্টিয়ে বলা যায় :
সে তোয়া ( তোমার বাসায় ) = সে ওয়াত
সে মোয়া ( আমার বাসায় ) = সে ওয়াম


এইবার আসি দেশের কথায় ! ছোটকাল থেকে পড়ে এসেছি বাংলাদেশ আমাদের মাতৃভূমি । কিন্তু ফরাসীরা বাংলাদেশকে বানিয়ে দিয়েছে পিতৃভূমি । কিন্তু আবার ফ্রান্সকে বানিয়েছে মাতৃভূমি । নিজেরা ঠিকই ওদের দেশটাকে মায়ের দেশ বানিয়ে নিয়েছে আবার বাংলাদেশকে পিতার দেশ বানালো । X( :-*
ফরাসীরা যখন ফ্রান্সের কথা বলে তখন বলে : লা ফস ( এখানে লা হলো স্ত্রী লিংগ ) আবার যখন বাংলাদেশকে বলে লো বাংলাদেশ ; ( এখানে লো হলো পুং লিংগ )


লেখা আর বড় করবো না । নিজের নামের ব্যাপারটা দিয়ে শেষ করবো । ফরাসী ভাসায় H শব্দটার কোনো উচ্চারন নেই । এখন আমার আরেক নাম হলো মেহেদী । এখন যখন মেহেদী নামে ডাকে তখন ওরা উচ্চারণ করে : মেয়েদী , আবার এখনকার জেনারেশন মানে আমার কয়েকটা ফ্রেন্ড উল্টিয়ে বলে : দীমে । কোথায় মেহেদী আর কোথায় মেয়েদী আর কোথায় দীমে ।

এর থেকে তাহলে আশ্চর্যজনক ভাষা তাহলে আর কোথায় পাবো ???

 

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন: একটু অর্ধেক না !! ব্যাপককককক

২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৯
ভাবের অভাব বলেছেন: ত্রেভিয়া!!!! মেরসি++++
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: দো রিয়া

যদিও র শব্দের কোনো কিছু নাই । র হয় না । র রে খ বলে :(

৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩
আবু সালেহ বলেছেন:
আরে!!! নতুন নাম পাওয়া গেলো ...@ দীমে(শাওন).....

ভাতে কোন গু নেই ...এইটা শুইনা মজা পাইছি.....
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: হুর মিয়া , আমি রাগে জ্বলতে থাকি :( এইটা বললে /

লোল ভাতে আসলেই গু নেই । অরুচি রে ভাই । :(

৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬
ত্রিভুজ বলেছেন: ইন্টারেস্টিং..... ফ্রেন্চ শেখার একটা ইচ্ছে ছিলো। কিন্তু এরা যা নাক উঁচা স্বভাবের... ফ্রি টিকিট পেলেও ঐ দেশে কখনো যাবো না। পরে স্প‌্যানিশ শেখা শুরু করেছিলাম। ইদানিং আরবি শেখার চেষ্টায় আছি...

এই লেখাটার আরো কয়েকটা পর্ব করতে পারো...
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: নাক উঁচু কই এদের ? কি বলো এসব ??

একটা জার্মান মেয়ের সাথে পরিচয় হয়েছিলো মিউনিখে যেয়ে । মেয়েটা জার্মান , ও আরবি শিখতেছে ।

আরো যদি ইন্টারেস্টিং কিছু পাই তাহলে লিখবোনে । :) থ্যাংকু পড়ার জন্য ।

৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬
হোদল রাজা বলেছেন: রজাম তো নওশা ইভা!!
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ভাইরে এইটা যে লিখলেন এইটা বুঝতে যেয়ে আমার ঘাম বের হয়ে গেছে ।

২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: ভাই র হয়না । র এর উচ্ছারণ নাই । তয় আপনার মত করেই বলি : ব ঝুর :)

২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: মজা পাইছেন ?,

৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯
একলব্য১৯৭১ বলেছেন: //আজকালকার পোলাপাইন মেরসি বলে না , বলে সিমের//খাইছে,অগো ওইখানেও দেখি ডিজুস পোলাপাইন আছে!লেখাটা পইড়া বিয়াপক মজা পাইলাম।আরো লিখেন ফ্রান্স আর ফ্রেঞ্চ ভাষা নিয়া-অপেক্ষায় রইলাম।
২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: লোলজ । সবখানেই সব রকম চিড়িয়া আছে ; // মাথায় আসলে লিখবোনে :) ধন্যবাদ পড়ার জন্য :)

৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪০
আমিন আসিফ বলেছেন: হোদল রাজা বলেছেন: রজাম তো নওশা ইভা!!
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ইভা ইলেসআ রজাম

২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: ভালো লাগল শুনে খুশি হলাম । :)

২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: হোহো ।

১২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৩
ম্যাক্স পেইন বলেছেন: সিমের সিমের ক্যু ব্যু
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: ভাইজান ক্যু ব্যু মানে কি ? :( আপনাকেও মন্তব্যের জন্য সিমের

১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪
পুরাতন বলেছেন: আমার এক কলিগের নামও মেহেদী। আবার মেহেদী একটা সিংহলিজ শব্দ , যার অর্থ এইখানে । ঝামেলাটা তখনই হয়,যখন অফিসের শ্রীলংকান কলিগরা মাঝে মাঝে মেহেদী! মেহেদী!! বলে একজন আরেকজনকে কি যেন দেখায়......

লেখাটা ভালো লাগলো+
২২ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: তাহলে মেহেদীকে ডাকতে ডহলে মেহেদী মেহেদী বলতে হবে ?? :-/ কিতনা সমস্যা !!
জার্মানীর একটা স্থানীয় ভাষায় মেহেদী নাকি "ছোট মেয়ে "
আমি যাবো কই ? দিশেহারা হয়ে যাব তো :(


লেখা ভালো লাগছে দেখে ধন্যবাদ ।

১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭
শাফিন বলেছেন: ভালো লাগলো।
২২ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ শাফিন ।

১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:

হা হা হা হা। আরো হা হা হা হা, করে হাসাতে চাই।
২২ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: কারে হাসাতে চান ??

১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫
সাদাকালোরঙিন বলেছেন: ফরাসীরা কথায় কথায় বলে দাকো ( d'accord) মানে হলো "ওকে" ।
একবার একজন আমাকে জিজ্ঞাসা করল আমার দেশ কোথায় ? আমি জানালাম বাংলাদেশ। সে বলল দাকো ( আমি ফ্রেনঞ্চ ঠিকমত শুনেও বুঝতে পারতাম না তখন ) আমি শুনলাম দাকা, ভাবলাম সে জিজ্ঞাসা করছে আমার বাসা ঢাকায় কিনা। আমি উই উই বলে সায় দিলাম। পরে তাকে জিজ্ঞাসা করলাম ঢাকা সে চেনে নাকি। সে বলে ঢাকা কি জিনিস ???
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: লোলজ । হাহাহাহা । ঢাকা কি জিনিস ? :-/ পরে কি গাধাটারে ঢাকা কি জিনিস শিখায়ছিলেন ? ? নাকি এমনেই ছেড়ে দিয়েছিলেন ?

১৭. ২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭
ঘুমরাজ বলেছেন: মজা পাইলাম পইড়া :) ++
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: সত্যি মজা পেয়েছেন দেখে খুশি হলাম । + এর জন্য থ্যাংক্স :)

১৮. ২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২২
বাবুনি সুপ্তি বলেছেন: আয় হায় ভাইয়া! শেষ মেষ দীমে হয়ে গেলা!!!!!!!! :P :P
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: :-/ আমাকে শাওন ডাকলেই আমি খুশি হই । কিন্তু ঐ বদেরা ইচ্ছা করেই ঐসব বানাবে । বলেন তো কেমন লাগে :(

তানজীর নামটাও আমার ভালো লাগে । আমার একটা নাম তানজীর থাকলেও পৃথিবীতে ২টা মানুষ আমাকে তানজীর বলে ডেকেছে । এক : আমার সবথেকে প্রি্য একটা স্যার ২য় : আমার ইয়ে :``>>

থ্যাংক্স আপু পড়ার জন্য ।

১৯. ২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫
বড় বিলাই বলেছেন: ভাতে কোনো গু নেই =p~ =p~ =p~ =p~
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: লোলজ । মজার না ?? =p~

২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: ভাইজান আপনি ?? কিতনা দিন পর আসিলেন । মাঝে মাঝে এসে দেখা দিয়ে যান ।
নিয়মিত হতে দোষ কি রে ভাই ? আছেন কেমন ?

২১. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৬
মিসিরআলী বলেছেন: ভালা লাগছে। আমিও ফেঞ্চ শিখবার চাই! ;)
২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: মিসির আলী সাথে নীল গোলাপ ! কেমন যেন আলো ছায়ার ভাব । জোশ আপনার নিক সাথে প্রোফাইলে নীল গোলাপ ।

এইবার লেখার বিষয়ে আসি । খবরদার ভাই এই জিনিস শিখতে যেয়েন না । :( ধরা খাবেন জীবনে । এর থেকে চাইনিজ ভাষা শেখেন । ;)
কথায় বলে না : শিক্ষার জন্য চায়না পর্যন্ত যান !

২২. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৫
'লেনিন' বলেছেন: ঢাবিতে গিয়েছিলাম ফ্রেঞ্চ লং কোর্সে কিন্তু সময়ের অভাবে শেষ করতে পারি নাই। আফসোস!
২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: আমার মনে হয় কি জানেন , কোনো ভাষা শিখতে গেলে সেই দেশে যেয়ে শেখাটাই বেটার । অনেক কারণ , যেমন সত্যি কথা বলতে গেলে বলতে হয় আমি এইখানে ক্লাস করে যেটুকু শিখেছি টার থেকে মানুষের সাথে কথা বলে আরো বেশি কিছু শিখেছি । মানুষের সাথে মিশতে হবে ।

আর বাংলাদেশের ব্যাপারটা হলো আপনি ওখানে শিখলেন , বেশ ভালো ভাবেই শিখলেন । কিন্তু এইখানে যখন আসবেন তখন সবকিছুই উল্টাপাল্টা মনে হবে । ঐখানে যেসব উচ্চারণ শিখবেন এইখানে তার কিছুই বুঝবেন না ।

২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: ভাইজান ইতা খিতা কইলেন ? কিছুই তো বুঝলাম না :(

২৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৫
তায়েফ আহমাদ বলেছেন: এই ভাষা শিখার জন্য আমি জীবনেও আগ্রহ পাই নাই!
বন্ধুরা সব ধুমাইয়া শিখছে......
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আমিও পাইনি : জীবনে এইজন্যই কোনো উন্নতি করতে পারি নাই :'(

স্প্যানিশ শিখলেও ভালো ।

২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: ধইন্যা পাতা মুনিয়াপু । কি খবর আপনার ?

২৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
দ্বীপবালক বলেছেন: আসলেই বিরক্ত হই ফ্রেঞ্চ দেখলে। আমেরিকার কিছু জায়গার নাম আছে ফরাসী [ফ্রেঞ্চ] ভাষায়। যেমন "ইলিনয়"। বানান লিখার সময় লিখছে ইলিনয়স [Illinois]। বলার সময় ইলিনয়। বাইরে থেকে নতুন আসলে সবাই যেভাবে বানান আছে সেভাবে বলে তখন এখানকার লোকেরা হাসে। ইতিহাসের ক্লাসে কতবার যে "ট্রীটি অফ ভার্সাই" আসে। কিন্তু লিখার সময় লিখছে Treaty of Versailles. কিছু ছাত্র-ছাত্রীরা ঠিকই পড়ছে ট্রীটি অফ ভারসেইলিস।

মনে হয় ওরা জার্মান [ফ্রাঙ্ক-একটা জার্মান গোত্র] বংশোদ্ভুত হয়েও ল্যাটিনাইজড হয়ে যাওয়ায় এ দশা।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: এসবের জন্যই তো অসয্য লাগে । একি কারণ । লেখা এক , পড়ে আরেক :(

২৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫
""শ্রাবণী"" বলেছেন: নিজের মাতৃভাষা ছাড়া যেকোন ভাষাই মানুষের কাছে "আজীব" লাগে। আপনার ফ্রেঞ্চ বন্ধুদের বাংলায় কাকা, গু এরকম কিছু শব্দের মানে বলে দেখেন ওদের কাছেও বাংলা "আজীব" ভাষা মনে হবে :)

ফ্রেঞ্চ আসলেই অনেক কঠিন। তবে আমার মনে হয় le français est très romantique langue :P

আপনি আর আপনার পোষ্ট অনেক মজার :)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: আসলেও । ওদের কাছেও একি জিনিস মনে হয় ।

রোমান্টিক ? এই আজাইরা ভাষাটারে রোমান্টিক ? আজ পর্যন্ত je t'aime কথাটা মুখ থেকে বের করতে পারলাম না । আর বের করলেই মনে হয় শেখানো বুলি আওড়াচ্ছি । মন থেকে কোনো ফিলিংস ই আসে না ।

পোস্ট মজার বুঝলাম । কিন্তু আমি মজার ? ফাজলামি কোরো নাকি ?

২৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
নতুন বলেছেন: আমি বহুত কস্টে ফ্রেন্সে C গ্রেড পাইছিলাম B-)) :#)

এখন মার`সি..উই...জমাপেল *** ছাড়া কিছুই মনে নাই..
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: হাহাহা । আরো একটা মনে আছে । চেষ্টা করে দেখেন । সিল ভু প্লে টা মনে থাকার কথা ।

কোথা থেকে সি গ্রেড পাইছিলেন ?

ও পড়ার জন্য ধন্যবাদ নতুন ভাই । :)

২৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৫১
হাশেম বলেছেন: ব্যাপক মজা পাইছি।
ভাষা নিয়ে আমি একটা পোষ্ট দিয়েছিলাম, পড়ে দেখতে পার: Click This Link
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২৪

লেখক বলেছেন: পড়লাম হাশেম ভাই । জোশ লিখছেন । :)

৩০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
েহলাল খান বলেছেন: Comment allez-vous?-আপনি কেমন আছেন?
Comment vas-tu? -তুমি কেমন আছো?
Je suis bien-আমি ভাল আছি।

গত মাসে শিখা শুরু করলাম। মজার ভাষা।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৬

লেখক বলেছেন: মজা পাচ্ছেন ?? যাক ! আপনি আরো মজা পান , আরো বেশি শিখুন :)

আমি মজা পাই না :(

লেখা পড়ার জন্য ধন্যবাদ

৩১. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:২০
নির্জন রহমান বলেছেন: কথার ফাকে বললাম : আমার মেজো কাকা গিয়েছিল।

ইতালীও মলমূত্র কে কাকা বলে। তাই এখানের ছেলে মেয়েরা কাকা শব্দটা কম ই ব্যবহার করে চাচাই বলে থাকি।

আপনার লেখাটি পড়ে মজা পেলাম । ধন্যবাদ
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: মজা পেয়েছেন শুনে ভালো লাগল । হু আমি কোথায় যেন শুনছিলাম যে ইটালীয়ান ভাষায়ও একি জিনিস । :)

৩২. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:২০
নির্জন রহমান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। ভাল থাকবেন।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: আপনাকেও নির্জন ভাই ।
ভালো থেকেন :)

৩৩. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৩
টুমটি বলেছেন: লেখা পড়ে খুবই মজা পেলাম.........আসলেই আজীব ভাষা।

নতুন বছরের শুভকামনা জানাই। ভালো থাকবেন।
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা । লেখা ভালো লাগছে দেখে খুশি হলাম । :) ভালো থাকবেন ।

৩৪. ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৩
প্রতীক্ষা বলেছেন: :(
জার্মানির চাইতে তো সহজ!
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: তা আছে বোধ হয় । আমি ৩ দিন জার্মানী ক্লাসে যেয়ে বাধ্য হয়ে স্প্যানিশ নিয়েছিলাম ।

 

মোট সময় লেগেছে ১.১০৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ