চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

ফ্রেন্চ : এ এক আজীব ভাষা ! || ২ ||

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৪০

শেয়ারঃ
0 0 0

বলা হয়ে থাকে ফ্রান্সের পারফিউম বা সেন্টের দেশ এবং প্যারিস হলো এর রাজধানী । বিশ্বের সবথেকে নামী-দামী পারফিউম গুলো এখানে পাওয়া যায় । প্যারিস ভ্রমণে যিনি'ই আসেন তিনি'ই সুভেনির হিসাবে নিয়ে যান এখানকার নামকরা সেসব পারফিউম ।
সবথেকে আশ্চর্য ব্যাপার হলো সবথেকে দামী-দামী এই পারফিউম গুলোর গায়ে লেখা থাকে eau de toilette , যেটার বাংলা করলে হয় : টয়লেটের পানি ;)
তার মানে দাড়ায় আপনারা যারা ফ্রেন্চ পারফিউম ব্যবহার করেন তারা টয়লেটের পানি ব্যবহার করেনB-) =p~


আপনারা কেও ফ্রেন্চে পচা কথা ( গালি ) বলতে পারেন ? না বলতে পারলেও সমস্যা নেই । আমি আপনাদের এখন একটি গালি শেখাবো । ফ্রেন্চে একটা গালি হলো Putin । আপনারা এখন একটি পচা কথা শিখলেন ফরাসী ভাষায় । কিন্তু সমস্যা হলো আপনারা যখন এটা উচ্চারণ করবেন । এটা যদি উচ্চারণ করা হয় তাহলে সেটি দাড়ায় পিতাX(
এখন আমার মতামত হলো : ফরাসীদের বাংলাদেশ ও জাতির স্বার্থে ভাবা উচিৎ তারা যেন ফ্রেন্চে কথা বলে তখন বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে কথা বলে । X( X((


আমি মাঝে মাঝে একটা বাঙালী একচেন্জের দোকানে যাই আড্ডা দেওয়ার জন্য । সেই দোকানের একাউন্ট ম্যানেজার হলো একটি খাঁটি ১০০% ফরাসী । এখানে আশ্চর্য বিষয় হলো তার নাম । তার নাম হলো Juto । তাঁকে ডাকা হয় জনাব জুতো বলে । =p~ =p~ =p~

আবার একি দোকানের একজন নিয়মিত কাস্টমার আসে । ঐ একটাই কাস্টমার যাঁকে দোকানের ভেতরে ঢুকতে দেওয়া হয় । অনেক টাকার লেনদেন করে । তো সেই লোকও খাঁটি ফরাসী এবং তার নাম হলো Lungi । তাকে ডাকা হয় জনাব লুঙ্গী বলে । :) :D B-) ;)

 

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৭
রাজসোহান বলেছেন: ব্যাফক মজা ফাইলাম
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: মজা পাইছেন দেখে খুশি হলাম । :)

২. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৫১
ডিজিটাল কলম বলেছেন:
হেহেহে ........ফেরেনচ ফারাই........... আলু ভাজা......


মজা পাইলাম
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন: ফারাই মানে ?? ফেরাই নাকি ?

আপনারে ধইন্যা পাতা না দিয়ে যান ফেরেনচ ফেরাই টাই দিলাম ।

৩. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৫২
মুরুববী বলেছেন: :) প্যারিস যাইতাম মন্চায় ...
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: চইলা আসেন । ;) একসাথে প্যারিস ঘুরবোনে ।

৪. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৯
অপ্‌সরা বলেছেন: জনাব জুতো আর জনাব লুঙ্গী নাম শুনে আমি হাসতে হাসতে শেষ ভাইয়া।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: আরো একজন ছিলো , তার নাম মনে নেই :( সেটাও বেশ ইন্টারেস্টিং !!

আপু কতদিন পর আমার বসতবাড়ীতে এলেন ? :(

৫. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:০২
বাবুনি সুপ্তি বলেছেন: আমার কেমন লাগছে তা থেকে বুঝতে পারছি ভাইয়া যে তোমার কেমন লাগে এই ভাষায় কথা বলতে।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: হাহা । মানুষ বলে ফরাসী ভাষা নাকি খুব রোমান্টিক ! হ্যান ত্যান !! কিছুই তো মনে হয়না আমার কাছে । :(

৬. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭
আজমান আন্দালিব বলেছেন: এক দেশের বুলি...
আরেক দেশের গালি...
কথাটা তাইলে ১০০% সত্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:১২

লেখক বলেছেন: হাহাহা । তা যা বলছেন !! লোলজ ;)

৭. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:

হা হা হা। ভাই কি শুনাইলেন?
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: হু কথা সত্য

০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৯

লেখক বলেছেন: বাংলা করে দেন । ইংলিশ বুঝি না । আর আপনার আসল মতলব টাকি সেটা ক্লীয়ার করেন । সরাসরি প্রশ্ন করেন পারলে ।

৯. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:০৫
ডিএইচ৫০০ বলেছেন: কিভাবে যে এক ভাষার সাথে আরেকভাষার মিল হয়ে যায় তাই চিন্তা করছি। এক ভাষায় গালি তো আরেক ভাষায় বুলি। এ দুনিয়া বড়ই ঝকমাড়ি।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০০

লেখক বলেছেন: সেটাই ভাবার বিষয় । আমার কথা হলো মিল যখব করলিই তোরা তো ভালো শব্দগুলো মিল কর । :( এমন ফাজিল টাইপের শব্দ মিল করবি ক্যান ? :(

১০. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:২০
নাজমুল আহমেদ বলেছেন: আসলেই আজীব ভাষা একটা। বহুত চেষ্টা করি কিন্তু মনে রাখতে পারি না।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২১

লেখক বলেছেন: শিখতেছেন নাকি ফ্রান্সেই থাকেন ??

১১. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
ত্রিভুজ বলেছেন: মি. জুতো রে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করো... রাস্তায় মানুষের গায়ে ধাক্কা খাওয়ার পর বলা যাবে "জুতোর বাড়ি" খেয়েছেন ভদ্রলোক! ;-)
০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: লোলজ । বলছো যা , হাহাহা ।

১২. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ ভোর ৬:৫৮
আমি পালোয়ান বলেছেন: কবে আবার মি. ফতুয়া আইসা পরে ঠিক নাই। তাইলে পুরা এক সেট হইবেক।

অট: প্যারিসে পারফিউমের দাম কেমন? ধরেন গিয়া সি.কে. বা ডি&জি ৫০এমএল।
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৫

লেখক বলেছেন: পালোয়ান সাহেব , ভালো বলছেন !! লোল

আমি সঠিক জানিনা । তবে বললে জানতে পারি । আমি পারফিউম ইউস করিনা । সেজন্য জানিনা । জানবো নাকি ?

১৩. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫০
পুরাতন বলেছেন: আমাদের এক জাপানী বসের নাম হাসিখুশী /:)
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৮

লেখক বলেছেন: লোল । উনি কি কাজেও হাসিখুশি নাকি ?

১৪. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭
রুচি বলেছেন: অতি দরকারি জিনিস, লুঙ্গি এবং জুতো +
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৫

লেখক বলেছেন: হু , নিত্যদিনের দরকারি জিনিস ;
+ এর জন্য ধন্যবাদ ।

১৫. ০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৩
নাজমুল আহমেদ বলেছেন: না ফ্রাঞ্চে থাকি না। তবে ভাষাটার প্রতি আগ্রহ থেকেই শিখা।
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৪

লেখক বলেছেন: ওহ । :) এখনো কি চালিয়ে যাচ্ছেন নাকি ?

১৬. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫২
বড় বিলাই বলেছেন: আসলেই আজিব একটা ভাষা। তাদের কাছে বাংলাটাও নিশ্চয়ই আজীব মনে হবে।:)
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৬

লেখক বলেছেন: আমারো তাই ধারণা । ওরা হয়তবা বলবে আমরা কাকা বলি কাকে আর টোমরা কাকে :(

১৭. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৪
নীল ভোমরা বলেছেন:
ধানমন্ডির আঁলিয়ন্স ফ্রসেজ-এ ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ কোর্স করেছি তিন সেমিষ্টার! অন্য ঝামেলায় ব্যস্ত হয়ে পড়ায় আপাততঃ ছেদ পড়েছে... সুযোগ হলে আবারও কন্টিনিউ করবো।

আমাদের জন্য ফ্রেঞ্চ ভাষার মূল সমস্যা হলো এর উচ্চারণ! প্রায় সব বর্ণ-ই ইংরেজীর অনুরূপ হওয়ায় বিপত্তিটা আরও বেশী! আপনি পড়তে গেলে ইংরেজী উচ্চারণটাই আগে চলে আসবে। কিন্তু ফরাসী উচ্চারণ অন্য কিছু.... ডিফিকাল্ট! প্রতিটি শব্দেরই আবার স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আছে... তবে বানান দেখে এবং ব্যবহার দেখেই জেন্ডার অনেক ক্ষেত্রেই বুঝে নেয়া যায়।

তবে সেকেন্ড ফরেন ল্যাংগুয়েজ হিসেবে ফ্রেঞ্চটা জানা থাকলে এটা আপনার ক্রেডেন্সিয়ালে ওয়েট ক্যারি করবে নিঃসন্দেহে!
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৮

লেখক বলেছেন: সেটা তো করবে অবশ্যই । বোনাস পয়েন্ট । আফ্রিকার অর্ধেকই অফিসিয়াল ভাষা ফরাসী । কানাডা তো পড়ে আছেই ।

চালিয়ে যান । তো আপনার কাছে সবদিক দিয়ে কেমন মনে হয় ? কঠিন নাকি সোজা ?

১৮. ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৫
আবু সালেহ বলেছেন:

আর কি কি আছে ????এবার তো জুতো আর লুঙ্গি আনছিস......

দেখি সামনে কি নিয়ে হাজিরা দিয়েছিস......
০৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:১০

লেখক বলেছেন: সামনে আর কিছু নাই স্টক ফুরায় গেছে । :( আবার ভাবতে হবে তাহলে নতুন করে ।

আপনার খবর কি ?

১৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
মাহবুবা আখতার বলেছেন: ভাষা শিক্ষা কোর্স.... হুমম... ভালো ভালো....
merci bocup (ঠিক বানান না হলে নাই) অর্থ কি বলেন তো ভাইজান?
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫

লেখক বলেছেন: ঠিক বানান না হইলে নাই মানে ? ইচ্ছা করে করলা ক্যান ?
অর্থ হইলো "অনেক ধন্যবাদ"

এইটা ভাষা কোর্স না , এইটা ভাষা নিয়ে ঠাট্টা করা ।

 

মোট সময় লেগেছে ১.০৫৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ