জ্বর মাপার পর অসুস্থ হয়ে পড়া
২০ শে মে, ২০০৮ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক দিন আগে জ্বরে পরে ছিলাম সারা দিন জ্বর থাকেনা আবার রাতে জ্বর আসে খুব বিরক্তিকর ব্যপার এদিকে জ্বর মাপার জন্য কোন থার্মোমিটার নেই কত জ্বর বুঝতে পারিনা তাই সুস্থের মত চলাফেরা করি। একদিন মনে হল আমি কিছুটা সুস্থ হয়ে উঠেছি। সেটা বুঝার জন্য একটা থার্মোমিটার কিনে আনলাম মাপার পর দেখলাম ১০২ ডিগ্রী জ্বর মানে এর আগে আর ও বেশি ছিল এই ভেবে অসুস্থ হয়ে বিছানায় পরে রইলাম অথচ এর আগে দিব্যিঘুরে বেড়িয়েছি । বুঝলাম জ্বর মাপার আগেই ভাল ছিলাম।
আমাদের দেশের অবস্থা হয়েছে তাই দেশ আগে থেকেই অসুস্থ ছিল কিন্তু জ্বর মাপার মত কেউ ছিলনা হটাৎ করে ১/১১ এল আর জ্বরটা মেপে দিয়ে বলেদিল আসলে আমরা কতটা অসুস্থ। এই অসুস্থ দেশটা সে অসুস্থ বুঝতে পারায় আরও বেশি অসুস্থ হয়ে পরলো আর দেশে শুরু হল হজবরল অবস্থা এখন মানুষ ঠিক মত খাবার পায়না সব সময় দৌড়ের উপর থাকে। তাই সবার মনে হচ্ছে জ্বর মাপার আগের অবস্থাই তো ভাল ছিল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন