somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... পথ চলা এই আমার শেষ পথ চলা
এই পথ শেষ হলেই
হয়ে যাবে পথিকের মৃত্যু
আর এই আমি আমিই রব
শুধু পথিক হব না
এই পথও হবেনা আমার
আমিও এই পথের হবনা
তবুও অজানা পথচলা
জীবনের এই পথে
থেমে গেলেই সব হবে শেষ
যেখানে আমি কারও হবনা
কেউ আর হবেনা আমার।]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28844887 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28844887 2008-09-18 19:22:45
দুঃখ পাইলাম http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28841630 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28841630 2008-09-11 15:01:48 নদী আর আমি কত পথ চলেছি আমি, কত দুর পথ ?
আমিও জানিনা নদীও জানেনা
বয়ে চলি শুধু আমি আর নদী
একই পথে আমি ভাসমান নদীতে
আর নদী বয়ে চলে আমার নিয়ে
অবিরাম দুজনা একসাথে
বহু দিন থেকে চলছি এ পথ
কোথায় শেষ, আমিও জানিনা নদীও জানেনা
ভাসমান আমি ,আছে সাথে ভাসমান
সেই ভালোবাসা, দেইনি কাউকে এখনো
যার সাথে চলছি এ পথ যে আমায়
বয়ে নিয়ে চলে দেইনি তাকেও এখন
আসলে ভালো বাসা কি
আমিও বুঝিনা নদীও বোঝেনা
সেই ভালোবাসা ফিরিয়ে দিলাম পাড়ে
ভালোবাসা ছাড়াই যে নদী আমি
বড্ড ভালো, বড্ড একসাথে।

]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28835943 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28835943 2008-08-28 14:29:15
ভালোবাসা এখনো.... আমাকে তুমি দশবার কিনে
দশবার বিক্রি করতে পার
বিক্রি করতে পার তুমি আমার
প্রতিটি অঙ্গ এমনকি রক্ত কনাও
কিন্তু বিকোতে পারবেনা
আমার হৃদয়টি, যেখানে অনেক
ভালোবাসা জমা হয়ে আছে।

এক ফুতে তুমি উড়িয়ে দিতে পার
টেবিলে রাখা ভালোবাসার চিরকুটগুলো
উড়িয়ে দিতে পার তোমাকে নিয়ে লেখা
কবিতার খাতার পোড়া ছাইগুলো
বুকপকেটে রাখা সব টাকা তুমি
উড়িয়ে দিতে পার এক মুহূর্তে
কিন্তু বুকের ভেতরর রাখা ভালোবাসা
তুমি উড়াতে পারবেনা কখনো।

তুমি আগুনে ঝলসে দিতে পার
আমার সবটুকু , প্রতিটি অঙ্গপ্রতঙ্গ
হতে প্রতিটি লোম কুপ পর্যন্ত সব,
পুড়িয়ে ছাই করে দিতে পার এক মুহূর্তে
ঝলসে দিতে পার আমার হৃদয়টা সব টুকু
তবু ঝলসাবেনা কখন হদয়ে রাখা ভালোবাসাটুকু
ভালেবাসা আগুন চেনেনা, চেনেনা পানি
শুধু চেনে প্রিয়তমকে, যারজন্য সে অনির্বান
সেই শুরু থেকে আজও অকৃত্তিম অবিরত।
]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28833160 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28833160 2008-08-21 14:00:00
পরপার যাত্রা প্রাইভেট লিমিটেড কত উচু নিচু পথ দিলাম পারি
কত ঝড়ঝঞ্জা পার হয়েছি নিমিশেই
পার হলাম কত মানুষের সারি
চলেছি আজ মরনে পথে দূরে
ঠিকানাহীন পথে সঙ্গীহীন আমি
আজ কিছু সঙ্গী পেতে চাই, চল
সবাই একসাথে মরনের পথে নামি।
জীবন যেখানে দগ্ধ হচ্ছে নিয়মিত
সেই পৃথিবী ছেড়ে নেমেছি এই পথে
পরপার যাত্রা প্রাইভেট লিমিটেডে
যাত্রা শুরু করি চল সব এক সাথে।

]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28830133 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28830133 2008-08-12 16:45:00
উদ্দেশ্যহীন যাত্রা সেই থেকে চলছি হেটে এই পথে
পথের শেষ জানা নেই তবু চলছি অবিরাম
আমি পথিক এক উদ্দেশ্য হীন
নেমেছে অজানার পথে ঠিকানা জানা নেই
ঘড়ির কাটার সাথে সময় পেরিয়ে যায়
তবু পথের শেষ হয়না কখনও
ভাবি যেদিন সময় ফুরিয়ে যাবে
সেদিন খুজে পাব আমার ঠিকানা।
হয়তো সেদিন দেখা পাব সেই এক জনের
যার সময় হয়তো ফুরাবেনা তখনো।
]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28829352 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28829352 2008-08-10 14:49:16
স্বপ্ন বৃষ্টি গুগল সার্চ দিয়েও পাচ্ছি না
এখন খুব বৃষ্টির দিন
কত দিন ধরে ধুলো পরে থাকা
স্বপ্নগুলো কে যে ভেজাবো আমি
আমি ভিজে যাই তবু যে স্বপ্ন ভেজেনা
যে তুমি নিয়ে গেছে আপনার স্বপ্ন সব
একটু বৃষ্টিতে ভিজ না
তুমি ভিজে গেলে ভিজে যাবে
আমার স্বপ্ন সব আর বৃষ্টি ভেজা
সব সজিব স্বপ্ন গুলো ছুয়ে
যাবে তোমার হৃদয় জলে।]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28828973 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28828973 2008-08-09 11:09:49
কে আছে আমার অপেক্ষায় হৃদয় পেতে এই বিরান দুপুরে
কাকে বলবো বলে
সময় কাটে কর্মহীন এই প্রহরে
কাকে পেতে বাড়াই হাত
কোলাহল হীন শুণ্য প্রান্তরে
কার স্পর্শের অপেক্ষায়
পুরো দেহনগ্ন হয়ে থাকে পড়ে।

কে আছে আমার অপেক্ষায়
যাকে শুধু বলব আমি
ভালো বাসি তোমায়।

]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28826510 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28826510 2008-08-02 12:15:58
উনারা এখন কোথায়? অপর জন তো আরও বিখ্যাত, দেশের বিশিষ্ট ধনবান এইব্যক্তি দেশের সবাইকে ধনী মনে করতেন আর তার প্রভাব এতই বেশি যে তার এক উক্তিতে দেশে চাউলের দাম দ্বিগুন হয়ে গিয়েছিল।
উক্ত ব্যক্তিদের মধ্যে প্রথম জন শ্রদ্ধেয় জনাব ব্যরিষ্টার মইনুল হোসেন
অপরজন জনাব তপন চৌধুরী। বলতেন পারেন তারা এখন কোথায় আছেন? যাদের খবর ছাড়া মিডিয়া এক দিনও চলতে না তাদের খবর আজ কেউ রাখেনা, তাদের খবরও তো জানানো উচিৎ। ]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28820462 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28820462 2008-07-15 11:39:32
চারা গাছ মন তুমি আমায় ছুয়ো
আমার চার গাছ মন
যেন একটু আলো পায়
ঝির ঝির বৃষ্টি
তুমি আমায় ধুয়ো
চারা গাছ মনটি যেন
নতুন কুড়ি ফোটায়।
সাদা সাদা মেঘ
তুমি একটু ছায়া দাও
নতুন ফোটা ফুলটি যেন
একটু আরাম পায়
ঝড়ো ঝড়ো বাতাস
তুমি একটু জোড়ে বও
মন ফুলের গন্ধ যেন
প্রিয়ার কাছে পৌছায়।]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28820086 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28820086 2008-07-14 10:54:44
যৌবনের ডাক যৌবন নাকি যুদ্ধে যাবার সময় তবু নিরব থাকি
আমার হাত পা বাধা নয়,শক্তিশালী যুবক আমি
তবু বসে থাকি,যুদ্ধে আমার হয়না যাওয়া কখনো
এই জগৎ সংসারে আমার নেই কোন পিছুটান
আমি ভিতু নই, তবু আমার হয়না যুদ্ধে যাওয়া
দিনের প্রথম আলো ফুটলে চোখ মেলে আমি দেখি
আমি শির উচু করে বলি এই আমার প্রিয় জন্মভুমি
যাকে ভালোবাসি এত তবু তার জন্য যুদ্ধে নামিনা
মাঝে মাঝে তখন যৌবনকে বড় বেশি অসহায় লাগে
ভাবি যারা লড়েছে যৌবন কে হাতের মুঠোয় নিয়ে
নিজের যৌবনকে করেছে উৎসর্গ মাতৃভুমির জন্য
সেই যৌবনকে করছি লালন আমি কত আদরে
শিরদাড়া বেয়ে উঠা প্রতিটি রক্ত কনিকাও আজ
আমার যৌবনকে ধিক্কার জানায় প্রতিমুহূর্তে
যৌবন সবাইকে চমকে দিয়ে বল উঠে জোড়ে
কার জন্য যুদ্ধে যাব আমি ,দাম নেই যেখানে
এক ফোটা রক্ত কণারও,যুদ্ধে যারা দিয়েছে প্রাণ
যুদ্ধ ক্ষেত্রে যৌবন হারিয়ে আজ যারা বৃদ্ধ
পায়নি তারা যৌবনের দাম তবে কেন আজ
যৌবন আমার যুদ্ধে যাবে নিজেকে হারেতে
তবুও আজ হায়েনাদের দখলে যখন যুদ্ধক্ষেত্র
যৌবনের সেই পুরানো গান যে আজ নতুন করে গাই
'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'
আজ আর আর বসে থাকা নয় ,নয় নিরবতা
যেতে হবে আজ যৌবনের হাতিয়ার নিয়ে
যুদ্ধক্ষেত্রে যে আজ রচিত হবে যৌবনের জয়োগান
সকল যৌবনের কাছে আজ এই যুদ্ধের আহবান।

]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819979 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819979 2008-07-14 00:00:09
এই দুপুরে কি খেলেন? http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819458 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819458 2008-07-12 14:14:15 টাইম মেশিন
মি: রইস একজন প্রত্নতাত্বিক প্রাচীন সব খুজে বেড়ানই তার নেশা এভাবে খুজতে খুজতে একদিন তিনি একটি টাইম মেশিন পেয়ে গেলেন যা দিয়ে অতীত ভবিষ্যৎ সব জায়গায় যাওয়া যায়। তো তিনি চিন্তা করলেন অতীতে গিয়ে কি করবেন তার থেকে এই টাইম মেশিন দিয়ে ভবিষ্যতে যাওয়াই ভালো তো তিনি টাইম মেশিন দিয়ে ৫০ বছর ভবিষ্যতে চলে গেলেন সেখানে কিছুদিন থেকে তিনি চিন্তা করলেন ভবিষ্যতে যদি যাবই তবে ৫০-১০০ বছর কেন একেবারে ১০০০ বছর ভবিষ্যতে চলে যাব, টাইম মেশিন যখন হাতে আছেই তখন আর সমস্যা কি।তিনি ১০০০ বছর ভবিষ্যতে চলে যাওয়ার জন্য টাইম মেশিন চালু করলেন কিন্তু এক সময় তিনি আবিষ্কার করলেন তিনি প্রাচীন যুগে চলে এসেছেন ,ভবিষ্যতে না গিয়ে ১০০০ বছর অতীতে চলে এসেছেন। আসল সমস্যা টা হয়েছে, আসলে পৃথিবীর আয়ুই ১০০০ বছর নেই তাই তার টাইম মেশিন error করে ১০০০ বছর পেছনে চলে এসেছে আর এসে অকেজো হয়ে গেছে।আর মি: রইস ও বেশি ভবিষতে যেতে গিয়ে আটকা পরেছেন অতীতে।
এখন বলি আসল কথা আমাদের ফকরুদ্দিন সাহেব ও তার সরকার দায়িত্ব নেবার পর মনে করলেন তারা টাইম মেশিন পেয়েগেছেন সেই টাইম মেশিন দিয়ে তারা দেশকে অনেক দূরে নিয়ে যাবেন কিন্তু তারাও মি: রইস এর মত হিসাবে ভুল করে ফেলেছেন দেশ আসলে ভবিষতে যতদূর যাওয়ার কথা তারা তার থেকে একটু বেশি দূরে নিয়ে যেতে চেয়েছিলেন দেশ কে আর তাই তাদের টাইম মেশিনও error করেছে আর তাই দেশের আজ এই অবস্থা ,আর স্বাভাবিক অবস্থায়ও ফিরছেনা। তাই আমাদের অপেক্ষায় থাকতে হচ্ছে আর একটা টাইম মেশিনের যা আমেদের স্বভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে আমরা তারই অপেক্ষায় আছি]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819089 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819089 2008-07-11 07:55:45
পরামর্শ দিন এর আগে কখনও প্রেমের প্রস্তাব কাউকে দেওয়া হয়ে উঠেনি এ ক্ষেত্র আমি একেবারেই নতুন কিছুই বুঝিনা।]]> http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819081 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819081 2008-07-11 05:58:28 কষ্ট কষ্ট ভালোবাসা কতটা কষ্ট পেলে ভালোবাসা খাটি হয়?
কতটা কষ্ট পেলে জীবনটা মাটি হয়?
ততটা কষ্ট আমি ধারন করেছিএ হৃদয়ে।

প্রসব বেদনার কষ্ট ধারন করে যে নারী
সেই নারী হয়েও বুঝলেনা কষ্ট আমার
যে ভালোবাসা তুমি ফিরিয়ে দিয়েছ
সেই ভালোবাসা যে শুধুই তোমার
এ হৃদয়ে যা প্রসব করেছি আমি ।

কষ্টের মাঝে যে জীবন যাপিত
যে জীবনের ভালবাসার নামই কষ্ট
সেই জীবনের ভালোবাসা তুমি
এক মূহুর্তেই করে দিলে নষ্ট।
শুধু বুঝলেনা,
কষ্টের জলে জন্মে যে ভালোবাসা
সে যে কখনও ডোবেনা।


]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819044 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28819044 2008-07-11 02:46:42
জীবনের প্রথম প্রেম কারণ মানুষ প্রতি মূহুর্তে প্রেমে পড়তে পারে।এই পৃথিবীতে স্বপ্ন দেখা আর প্রেমে পড়ার জন্য কোন অর্থ অপচয় করতে হয়না তাই প্রেমে পড়তে দোষ কি? যদিকেউ বাস্তবের কারও সাথে প্রেমে পড়তে না পারে তাহলে স্বপ্নে কারও প্রেমে পড়ে।কারণ বাস্তবে প্রেমে পড়লেও প্রেমটা করা হয়ে উঠে না কিন্তু স্বপ্নে কেউ ব্যর্থ হবেনা তা প্রমিকা ঐশ্বরিয়াই হোক কিংবা এনজেলিনা জলি।আর প্রেমে পড়েনাটা কে সে আইনস্টাইনই হো কিংবা আমার মত যদুমধু,প্রেম সবাইকে ঘোলা জল খাইয়ে ছাড়ে।
প্রেমে তো মানুষ অনেকই পড়ে কিন্তু প্রথম প্রেমেপড়ার কথা কতজন মানুষ মনে রাখে। কাউকে যদি প্রশ্ন করা হয় সে প্রথম কবে কার প্রেমে পড়েছিল তাহলে তার স্মৃতিশক্তি ভালোই ঝালাই করতে হবে।সবচেয়ে বড় কথা সবাই চিন্তা করবে সেই ছোট্ট বেলায় যে মেয়েটির সাথে খেলতো সে কি তার প্রেমে পড়েছিল ?প্রেম বোঝার ক্ষমতা কি তখন ছিল? বার বার মাথাটাকে restart দিলেও সত্যিকার প‌্রথম প্রেমে পড়ার(প্রেম করা নয়) ব্যপারটা মনে করাটা একটু কষ্ট করে হয়ে যাবে।
তাই এই প্রশ্ন করা আচ্ছা মনে করুন তো প্রথম কবে কার প্রেমে পড়েছিলেন? ]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28817648 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28817648 2008-07-07 11:45:25
পিষাচ নিজেকে তখন বড় দুঃখ পাপি মনে হয়
যখন শুনি নরপিচাষের থাবার নিচে
ভুলন্ঠিত হয়েছে কোন নারীর সম্ভ্রম
নিজেকে তখন বড় অসহায় লাগে
মনে হয় পাপটা যেন আমিই করেছি
ওদের মত আমিও তো পুরুষ
যারা করেছে এই পিষাচার কাজ
তাই কষ্টে নিজের পুরুষত্ব হারিয়ে
নপুংষক হয়ে যেত ইচ্ছে করে
নিজে না হই আর এক টি পিষাচের
জন্ম যেন হয় এই পৃথিবীতে। ]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28817378 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28817378 2008-07-06 15:10:36
প্রথম দেখা সূর্যোদয় ভোরে উঠেও পাইনি সূর্যের দেখা
সুর্যটা যে তোমায় দেখা না দিয়ে
আমাকে তার মুখটিও যে দেখাবে না ।
যে মুখে ছড়ায় সূর্যের আলো সেই মুখটি
না দেখে কি করে আর সূর্য ছড়ায় আলো,
অনুরোধ তাই চাঁদ মূখ টাকে একটুকু
বাইরে আসো,ঐ মুখটা দেখেই তবে
সূর্য যে ছড়াবে তার আলো,আর তাই
তোমাকে না হলে দেখা আমার তো
প্রথম সূর্যোদয় যে আর হতনা দেখা ।

(মাকে উদ্দেশ্য করে লেখা)

]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28816636 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28816636 2008-07-04 06:29:59
কিছু পাগলের কৌতুক ২.রোকেয়া হলের সামনে অনেক আগে এক পাগল থাকতো। মেয়েরা যখন হলের সামনে দিয়ে যেত তখন সে তার লুঙ্গীটা একটু তুলে বলতো, আপা দেখবেন?আর মেয়েরা লজ্জা পেয়ে চলে যেত।একদিন এক সাহসীকে মেয়েকে পাগলটি একই কথা বললে, মেয়েটি সাহস করে বলে উঠলো হে দেখবো দেখান কি দেখাবেন, তখন পাগল লজ্জা পেয়ে চলে গেল তারপর থেকে পাগলটি আর রোকেয়া হলের সানে আসেনি।
(উপরের কৌতুক দুটি হুমায়ন আহম্মেদের এলেবেলে থেকে নেওয়া)

৩.আমেরিকার প্রয়াত রাষ্ট্রপতি জন এফ কেনেডি একবার পাগলা গারদ পরিদর্শনে গিয়েছেন তো সেখানে গিয়ে এক পাগলকে বললেন,' জানো আমি আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি'।পাগলটি তার উত্তরে বললো,'এখানে আসার আগে আমি নিজেকে আব্রহাম লিংকন বলতাম'।
৪.এক পাগল পাগলা গারদের এক বাথরুমের বেসিনে মাছধরার ছিপ ফেলে বসে আছে। তো এমন সেই পাগলা গারদের পরিদর্শক খুব আগ্রহ নিয়ে তার কাছে এসে বললেন,'কি খবর কয়টা মাছ ধরলেন'। পাগল টি খুব বিরক্তি নিয়ে উত্তর দিল আপনি পাগল নাকি এই বেছিনে কি কখনো মাচ ধরা যায় ।
উপরে কৌতুক গুলো আমার ধারনা অনেকের ই শোনা তবুও নতুন করে বললাম কারণ এই দূরমূল্যের বাজারে সবকিছুর দাম বেড়েছে শুধু মানুষ হিসেবে আমাদের দাম বাড়েনি।তাই সুস্থ হয়ে বেঁচে থাকাটা খুব কষ্ট কর হয়ে গেছে একমাত্র পাগলের নাকি কোন চাওয়া পাওয়া নেই তাই যদি পাগল হয়ে বেঁচে থাকা যায়। তাই পাগলের কৌতুক গুলো বলা।]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28816592 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28816592 2008-07-04 01:45:54
আকাল বৃষ্টির ফোটার কোন আকাল নেই
আকাল নেই কদম গাছে কদম ফুলেরও
শুধু আকাল পড়েছে ভালোবাসার,
কদম ফুলের জন্য কারও অপেক্ষা নেই
তবও তা ফোটে নিয়মিতই
শুধু আমার জন্য ভালোবাসা নিয়ে
কেউ আর বসে থাকেনা
তবুও আমি যাবনা চলে বিস্মৃতদের দলে
শুধু অপেক্ষায় রব সেদিনের
যেদিন বৃষ্টির ফোটায় ভালোবাসা ঝড়বে
আমার মত বৃষ্টি বিলাসীভাজে নেবে
সেই ভালোবাসার বৃষ্টিতে,
ভালোবাসার আকাল ধুয়েযাবে
যেন এক ঝটকাতেই।
]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28815705 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28815705 2008-07-01 14:00:13
স্বপ্ন নগর বানায় বিশাল অট্টালিকা
সেখানে একটি কক্ষ যে চাই
যা থেকে যায় আকাশ দেখা ।
স্বপ্ন আমার বিশাল বড়
আকাশ ছাড়া যায়না দেখা
আমার প্রিয়ার স্বপ্ন গুলো
সবই আছে সেথায় রাখা।
এমন একটি কক্ষ আমায়
দেওনা তুমি স্বপ্ন কারিগর
আমার প্রিয়ার স্বপ্ন ঘিরে
বানাই আমি স্বপ্ন নগর।]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28815666 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28815666 2008-07-01 12:25:19
পুরনো কৌতুক নতুন করে বলা আমাদের অবস্থা হয়েছে এই রকম।বাজারের দ্রব্য মূল্য যতই বাড়ছে আমরা ভদ্র লোকের বলছি ভালো হচ্ছে না কিন্তু আর বাজারে দ্রব্য মূল্য ততই বেড়ে চলেছে, বাড়তে বাড়তে যখন এমন এক পর্যায়ে চলে যাবে যখন আর মুল্য বাড়বে না তখন হয়তো বাজারের বিক্রেতা বলে বসবে এর থেকে ভালো আর পারিনা।]]> http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28814894 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28814894 2008-06-29 12:44:28 স্বপ্নবাজি দেখাও তোমার স্বপ্ন রাজি
এক দানেই জিতে নেব
আমি তোমার স্বপ্ন গুলো
শুধু তুমি একবার বলো
এক বাজিতেই শেষ হবেনা
তোমার জীবনের খেলা
দুজন মিলে চলে যাবো দুরে
যেখানে স্বপ্ন উড়াউড়ি করে মেলা।
তবুও আমি জিতে নেব সব
তোমার স্বপ্ন গুলো
কারন আমার মত স্বপ্ন হারার
কি আছে আর বাজিতে
স্বপ্ন জেতা ছাড়া
তোমায় যদি হারিয়ে ফেলি তবুও।
তোমায় হারালেও খুজে নেব কোথাও
স্বপ্ন হারালে যে আমিই হারিয়ে যাব।
]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28814040 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28814040 2008-06-26 21:40:42
আন্ডারওয়ার অবস্থা যা হবার তাই হলো ,পুরো অফিসের সবাই লজ্জায় পরে গেল।ম্যানেজার আবার মবিন সাহেবকে তার রুমে ডেকে পাঠালেন এবং শুধু আন্ডারওয়ার পড়ে আসার কারণ জানতে চাইলেনমবিন সাহেবের সোজা উত্তর আপনি আন্ডারওয়ার পড়ে আসতে বলেছেন তাই পড়ে এসেছি।ম্যানেজার বুঝিয়ে বললেন তিনি যেন সাথে প্যন্ট পড়ে আসেন।
মবিন সাহেব চিন্তা করলেন এত দামি আন্ডারওয়ার প‌্যান্টের নিচে পড়লে কেউ দেখবে না তাই তিনি প‌্যন্টের উপরে পড়ে আসলেন আবার সেই একই অবস্থা যথারিতি তার ডাক পরলো ম্যানেজারের রুমে ,ম্যানেজার তাকে বললেন তিনি যেন প‌্যান্টের নিচে আন্ডরওয়ার পরে আসেন।
মবিন সাহেব তাই করলেন কিন্ত চিন্তা করলেন এত দামি জিনিস কেউ দেখবেনা তা হতে পারেনা তাই তিনি তার প‌্যন্টের জিপারটা খোলা রাখলেন এবং অফিসে গিয়ে তিনি এমন ভাবে বসতেন যেন সবাই তার আন্ডারওয়ার দেখতে পারে।প্রতি দিন তিনি এভাবেই অফিসে আসতে থাকেন কিন্তু একদিন তিনি আন্ডার ওয়ার পড়তে ভুলে যান।প্রতিদিন তিনি যেভাবে জিপার খুলে বসেন সেদিন সেভাবেই বসেছিলেন। অফিসের সবাই তার জিপার খোলা আন্ডারওয়ার দেখতে অভ্যস্ত হয়ে উঠলেও সেদিন আন্ডারওয়ার বিহীন অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে ছিল। তিনি যে সেদিন আন্ডারওয়ার পরে আসেননি তা তার মনে নেই সবাইকে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন ,দেখুন দেখুন বাসায় এমন আরও কয়েকটা আছে।]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28807754 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28807754 2008-06-09 13:03:30
গ্রামের স্কুল বাবা চাকরি নিয়ে গ্রামে চলে আসায় এখানে ভর্তি হতে এসেছি। প্রথম দিন স্কুল দেখে বাসায় এসে বলেছিলাম যে আমি ওখানে ভর্তি হবনা। অবশ্য ঐ স্কুলে পরে তিন বছর পড়েছি। অভিজ্ঞতাটাও ছিল চমৎকার।
স্কুলে শিক্ষক ছিল চার জন, পুরো স্কুল কন্ট্রোল করতে তাদের কষ্ট করতে হতো তাই তারা প্রায়ই ক্লাস নিত না।
স্কুলে কোন পিয়ন ছিল না তাই কোন ঘন্টা বাজতো না। স্যাররা যখন ইচ্ছে তখন ক্লাস নিত , কখনো আধঘন্টা কখনো আবার দুই ঘন্টা পর্যন্ত ক্লাস নিত।কোন ক্লাস শেষ হলেই সবাই মিলে মাঠে বের হয়ে আসতো আর শরু করতো খেলা।প্রতি ক্লাস পর পর টিফিনের মজা আর কত রকম খেলা ,দারিয়াবান্ধা ,বরফ পানি সহ আর ও কত রকমের খেলা ছেলেদের সব চেয়ে প্রিয় খেলা ছিল গাদম খেলা( কোর্ট কেটে খেলা পা দিয়ে ছুয়ে দিতে হয় সঠিক নামটা জানিনা) । এসব কিছু আমার কাছে ছিল নতুন। আগে ঢাকায় থেকেছি তাই প্রথম দিকে স্কুলের সবার সাথে মিশতে আমার বেশ কষ্ট হত,ভাষাটা একটা বড় সমস্যা হত।ওদের অনেক কথা আমি বুঝতে পারতাম না তাই আমাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা হত। পরে যখন ওদের সাথে মিশতে শুরু করলাম তখন সময়টা বেশ মজায় কাটিয়েছি।
স্কুলের সামনে বিক্রি করা আটআনা দামের আইসক্রিম কিংবা পলিপ্যাকে ভরে বিক্রি করা রঙ্গিন পানির ফানটাও তখন অমৃত মনে হত।
গ্রামের স্কুলের স্যাররা এমনিতে মারতে পছন্দ করে তাই মারার জন্য বিশেষ ভাবে বানানো বেত থেকে অনেক বারই পিঠ বাঁচাতে পারিনি।
যতনা পড়ার জন্য মার খেতাম তার থেকে বেশ খেতাম দুষ্টামি করার জন্য।
স্কুলের পাশের ক্ষেত থেকে শসা চুড়ি করার জন্য মার খেয়েছি, আবার মার খেয়েছি ক্লাসে মারমারি করার জন্য। আজ যার সাথ মারামারি করছি কাল আবার তার সাথে গলাগলি ধরে থেকেছি । গ্রামের স্কুলে পড়ে একটা জিনিস বুঝেছি গ্রামের ছেলেরা তাদের সহপাঠিকে যতটা আপন করে নিতে পারে শহরের ছেলেরা ততটা পারেনা।
টিফিনের সময় সবাই মিলে একসাথে মুড়ি খাওয়া, কারও কোথাও কেটে গেলে দৌড়ে গিয়ে দুর্বাঘাস চিবিয়ে এনে দেওয়াআর ক্লাস শেষে সবাই মিলে ক্ষেতের আইল দিয়ে দৌড়ে বাড়ি ফেরা ,এই স্মৃতিগুলো মনে পড়লে কষ্ট লাগে। মনে হয় পরে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এত মজা করতে পারিনি।
]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28806480 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28806480 2008-06-05 14:18:04
সবটুকু আমি দেখিনি কখনো তাকে নয়
যে আমাকে দেখছে শুধু
তাকেই শুধাই আমি
তুমি কি আমার সঙ্গী হবে
পাশাপাশি রবে সবসময়।
হৃদয়টি আমার এখনও খালি,
শুধু তুমি এলে হবে পুর্ণ।
তবুও তুমি শুধু আমায়
দেখে যাও,তাই তোমায় বলি
তুমি এখনো কিছুই দেখনি
আমার,যখন সব টুকু আমি
শুধু আমার হৃদয়ের মাঝে আছি ।]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28806153 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28806153 2008-06-04 13:54:38
পুরুষ তবুও কোন নগ্ন নারী সামনে এলে
তাই আমি ছুটে যাব তার কাছে
কিংবা জরিয়ে ধরবো তাকে
আমি পুরুষ কিন্তু নপুংষক নই
তাই সুযোগ পেলে তার সাথে
মিলিত হবো কিংবা বাধা পেলে
জোড়পুর্বক ধর্ষন করব তাকে
কিন্তু আমি হয়তো তা করবো না
কারণ পুরুষ হলেও আমি মানুষ।]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28806109 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28806109 2008-06-04 11:49:39
মৃত্যু দর্শন
]]>
http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28805509 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28805509 2008-06-02 17:19:44
জ্বর মাপার পর অসুস্থ হয়ে পড়া আমাদের দেশের অবস্থা হয়েছে তাই দেশ আগে থেকেই অসুস্থ ছিল কিন্তু জ্বর মাপার মত কেউ ছিলনা হটাৎ করে ১/১১ এল আর জ্বরটা মেপে দিয়ে বলেদিল আসলে আমরা কতটা অসুস্থ। এই অসুস্থ দেশটা সে অসুস্থ বুঝতে পারায় আরও বেশি অসুস্থ হয়ে পরলো আর দেশে শুরু হল হজবরল অবস্থা এখন মানুষ ঠিক মত খাবার পায়না সব সময় দৌড়ের উপর থাকে। তাই সবার মনে হচ্ছে জ্বর মাপার আগের অবস্থাই তো ভাল ছিল।]]> http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28800407 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28800407 2008-05-20 13:30:32 রাজাকারদের ঘৃনা করার জন্য কি খুব সাহসি হতে হয়? http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28799870 http://www.somewhereinblog.net/blog/shaonsustlonely/28799870 2008-05-19 16:08:10