আমি জুলিয়েট হলে তুমি কি রোমিও হবে?

০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৪

শেয়ার করুন:                   Facebook



তুমি ডাকলেই আমি তোমার
'খুব কাছের' কাছাকাছি হতে পারি
ভালোবাসা ছাড়া তো আর
কিছুই বোঝে না এই বাঙালি নারী।

কিন্তু কথা হলো এই
আমি নিজ থেকে বলতে পারি না
ডেকে নাও তুমি আমাকেই
আমি স্বেচ্ছায় ওই কথা বলার ধার ধারি না!

আমি দিতে পারি তোমাকে প্রশান্ত ঝিলের মনোজ কান্তি
ভালোবাসাই দিতে পারে নারী ও পুরুষকে একটু পরম শান্তি।


তোমাকে দেখি নি কখনো
শুধু টের পেয়েছি তুমি আমাকে ভালোবাসো
রাত শেষ হয় নি তখনো
ঘুম ঘোরে দেখি তুমি প্রেম-বাতি জ্বালো আর হাসো


আমি জুলিয়েট হলে
তুমি কি রোমিও হবে?
হয়তো আমাদেরও প্রেমগাথা
অক্ষয় হয়ে র'বে।

আমি প্রেমের কথা বলি বাংলায়
তুমি কি শুনিতে পাও?
প্রেমের সাম্পান বেয়ে বেয়ে তুমি
কোন্ পথে ছুটে যাও?

 

 

  • ২৩ টি মন্তব্য
  • ৩২১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৯
comment by: মানুষ বলেছেন: ভালো লাগেনি।
২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩১
comment by: কণা বলেছেন: ভাল লেগেছে ।
৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৪
comment by: ফখরুদ্দীন বলেছেন: ভালো লাগেনি।

৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: চালিয়ে যান...।
৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪০
comment by: সাইমুম বলেছেন: মন্তব্যহীন । তবে ৫।
৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: আমি জুলিয়েট হলে
তুমি কি রোমিও হবে?
-------------------------
আমি পথিক হলে তুমি কি
ধূলো মাখা পথ হবে ???
৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৯
comment by: মাথামোটা বলেছেন: হব না মানে কি?
হয়ে বসে আছি। ৫টা ....

শালা শারফু দেখি আমার চেয়েও বড় লুইস। আমার প্রতিদ্বন্দি হয়ে বসে আছে।
৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: তওবা তওবা হাজী সাবরে কন কি ? >> মাথামোটা
৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: Daijoubu Shapla?
১০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৪
comment by: শাপলা বলেছেন: হা হা হা সকলকে ধন্যবাদ।

মৈথুনানন্দ, ঢিল মেরো না কেউ গোস্বা হবে তোমর উপর।
আমি শাপলা শুধু শাপলা।

সাইমুম ভাই
মন্তব্যহীন কেন?
১১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৩
comment by: ইলিয়াস হোসেন বলেছেন: তুমি কি সেই নারী
যে কিনা ভালবাসি বলতে পারে না,
ভালবাসার কথা না জানালে
সে হারিয়ে যেতে পারে
তাকে খুজে আর পাবে না ।।

খুব ভাল লেগেছে।ধন্যবাদ।
১২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: ভালো লাগলো।
"আধেক পড়ে আছি, আর আধেক কোথায় আমার!"
১৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩২
comment by: নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার হয়েছে।
১৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৩
comment by: অভিক শাওন বলেছেন: তখন িক দুপুরের রোদ ভাত ঘুমে িছল
না চঁাদ কাদ িছল অন্ধকার অাকাশ দেখে....
১৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ ইলিয়াস হোসেন
হা হা হা হা

মৃম্ময় আহমেদ
আধেক আপনার কাছেই আছে......

নূর-ই-হাফসা
অভিক শাওন
ধন্যবাদ
১৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৬
comment by: নাজিরুল হক বলেছেন: অনেক দেরিতে পড়লাম।
ভাল লেগেছে।
১৭. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
comment by: রাশেদ বলেছেন: ভাল।
১৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৭
comment by: কালপুরুষ বলেছেন: হাউজ ফুল। মন্তব্য করার কোন জায়গা নেই। ব্লাকে টিকিট কাটতে হবে।
১৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩২
comment by: শাপলা বলেছেন: নাজিরুল হক ভাই ধন্যবাদ
রাশেদ ভাই ধন্যবাদ

কালপুরুষ ভাই হোয়াই লেট ......
আপনার মন্তব্যের জায়গা খালি পড়ে আছে!
ব্লাকে টিকিট নিয়েন না, দুদক আছে!
২০. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৪
comment by: কালপুরুষ বলেছেন: কাল রাত থেকে আজ সারাদিন নেটে বসতে পারিনি নানা ঝামেলায়। একটু আগে বসে শরতের জন্মদিনের পোষ্ট লিখে অন্য সবার ব্লগে ঢুকলাম। নইলে সবার প্রথমে "রোমিও-জুলিয়েট"এর টিকিটটা আমিই কাটতাম।
২১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৭
comment by: শাপলা বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষ ভাই।

"রোমিও-জুলিয়েট"এর টিকিটটা আমিই কাটতাম। '
হা হা হা হা হা
২২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
comment by: "বাংলাভাষী" বলেছেন: শাপলা, প্রেমগাঁথা নয়, 'প্রেমগাথা'।
মোটামুটি... আড়াই দেয়ার সিস্টেম নাই, তাই তিন।
২৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৪
comment by: শাপলা বলেছেন: ঠিক করেছি, ধন্যবাদ।

 



 


ঘন সবুজের
ছায়ায়
লুকিয়ে থাকতে
ভালো
লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫৭৮৯