আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই
১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
নাতে রসুল
আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই
নবীর নামে দুরুদ পড়ো সকল মুমিন ভাই
আরব দেশে জন্ম তাঁহার প্রিয় নবী তিনি
বাংলাভাষী এই অধমের পথের দিশা তিনি
তাঁহার হাদিস পড়লে আমি মনে শান্তি পাই
আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই
শত্রু মিত্র সব মানুষে দিতেন ভালোবাসা
দুঃখভরা অন্তরে ভাই জাগান তিনি আশা
এমন নবীর পথে চলো সবাই ছুটে যাই
আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই
আল্লা'র প্রেমে হেরা গুহায় তিনি মগ্ন ছিলেন
পাক কোরআনের কালাম আল্লা' নবীর কাছে দিলেন
সেই কোরআনের বাণীর মাঝে শান্তি খুঁজে পাই
সেই শান্তি আসলেই যে আমরা সবে চাই
আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই
নবীর নামে দুরুদ পড়ো সকল মুমিন ভাই।
২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩
অন্ধকার বলেছেন:
মারহাবা...।
অন্ধকার বলেছেন:
মারহাবা...।
৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৪
৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৯
৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
কালপুরুষ বলেছেন:
বিটিভি'তে পাঠিয়ে দাও। রমজানে প্রচার করুক কারো দরাজ কন্ঠে।
কালপুরুষ বলেছেন:
বিটিভি'তে পাঠিয়ে দাও। রমজানে প্রচার করুক কারো দরাজ কন্ঠে।
৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
মেহরাব শাহরিয়ার বলেছেন:
কেউ একজন ১ রেটিং করে গেল
৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
ইছামতীর পাড়ে বলেছেন:
৫
৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
পিটার বলেছেন:
ব্লগে ধর্ম ব্যবসা
পিটার বলেছেন:
ব্লগে ধর্ম ব্যবসা
৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
শাপলা বলেছেন:
সুমি ধন্যবাদ।
১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০২
১১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
১২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫৫
১৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩২
শাপলা বলেছেন:
ধন্যবাদ মইন ভাই।
১৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫০
বিবেক সত্যি বলেছেন:
শত্রু মিত্র সব মানুষে দিতেন ভালোবাসা
দুঃখভরা অন্তরে ভাই জাগান তিনি আশা
এমন নবীর পথে চলো সবাই ছুটে যাই
চমতকার
৫
বিবেক সত্যি বলেছেন:
শত্রু মিত্র সব মানুষে দিতেন ভালোবাসাদুঃখভরা অন্তরে ভাই জাগান তিনি আশা
এমন নবীর পথে চলো সবাই ছুটে যাই
চমতকার
৫
১৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৭
শাপলা বলেছেন:
ধন্যবাদ বিবেক সত্যি।
১৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩১
মোসতাকিম রাহী বলেছেন:
শাপলা, ভালো লাগলো পড়ে।
'বানী' বানানটা ভুল, শুদ্ধরূপ: বাণী।
দুরুদ হবে নাকি দরুদ?
আপনাকে আর আপনার ভাইকে প্রায় একই সময়ে দেখা যায় ব্লগে। উনি কোন দেশে থাকেন যেন!
মোসতাকিম রাহী বলেছেন:
শাপলা, ভালো লাগলো পড়ে। 'বানী' বানানটা ভুল, শুদ্ধরূপ: বাণী।
দুরুদ হবে নাকি দরুদ?
আপনাকে আর আপনার ভাইকে প্রায় একই সময়ে দেখা যায় ব্লগে। উনি কোন দেশে থাকেন যেন!
১৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৭
শাপলা বলেছেন:
ধন্যবাদ রাহী ভাই
বহুদিন পর ভুল করে আপনার পদধুলি আমার ব্লগে পড়িলো! ধন্যবাদ
দুরুদ ও দরুদ দুইটাই চলে। বাণী শুদ্ধ করলাম। আপনি কি 'বাংলাভাষী' আপার ভাই? ভুল ধরে দেয়ার মতো উপকারি কাজটি তিনিও করেন।
বহুদিন পর ভুল করে আপনার পদধুলি আমার ব্লগে পড়িলো! ধন্যবাদ
দুরুদ ও দরুদ দুইটাই চলে। বাণী শুদ্ধ করলাম। আপনি কি 'বাংলাভাষী' আপার ভাই? ভুল ধরে দেয়ার মতো উপকারি কাজটি তিনিও করেন।
১৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৫
মোসতাকিম রাহী বলেছেন:
কিছুদিন আগে বাংলাভাষীকে শাপলার সাথে গুলিয়ে ফেলেছিলেন একজন, এখন আপনি আমার সাথে। ভুল ধরিয়ে দেওয়াটা কি দোষের? অনেকেই তো ভুল বানান দেখলে ধরিয়ে দেন, তাদের সবাই কি আমার ভাই-বোন? অবশ্য এই ব্লগের সবাইকে আমি আমার ভাই-বোনের মতোই ভাবি, আপনাকেও। (ভাই নাকি বোন, বললাম না!
)
দয়া করে অতি চালাকি করতে যাবেন না, তাহলে হাঁড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে....(ক্লোজআপহাসি)
মোসতাকিম রাহী বলেছেন:
কিছুদিন আগে বাংলাভাষীকে শাপলার সাথে গুলিয়ে ফেলেছিলেন একজন, এখন আপনি আমার সাথে। ভুল ধরিয়ে দেওয়াটা কি দোষের? অনেকেই তো ভুল বানান দেখলে ধরিয়ে দেন, তাদের সবাই কি আমার ভাই-বোন? অবশ্য এই ব্লগের সবাইকে আমি আমার ভাই-বোনের মতোই ভাবি, আপনাকেও। (ভাই নাকি বোন, বললাম না!
)দয়া করে অতি চালাকি করতে যাবেন না, তাহলে হাঁড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে....(ক্লোজআপহাসি)
১৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
শাপলা বলেছেন:
'ভুল ধরিয়ে দেওয়াটা কি দোষের? '
আমি বলেছি কি?
অকারণ গোস্বা, অকারণ অভিযোগ, অকারণ ইত্যাদি ইত্যাদি না-করলে কি হয় না রাহী ভাই?
আমি বলেছি কি?
অকারণ গোস্বা, অকারণ অভিযোগ, অকারণ ইত্যাদি ইত্যাদি না-করলে কি হয় না রাহী ভাই?
২০. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:০২
২১. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৫
শাপলা বলেছেন:
ধন্যবাদ চতুরভূজ আপুমণি।
২২. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২২
২৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৬
শাপলা বলেছেন:
স্বাগতম নীল জোছোনা। ধন্যবাদ
২৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
সাঈফ শেরিফ বলেছেন:
এ পোস্ট প্রসঙ্গে অচেনা বাঙালি'র আগ্রাসী ও ব্যতিক্রমী মন্তব্য আশা করছি।
সাঈফ শেরিফ বলেছেন:
এ পোস্ট প্রসঙ্গে অচেনা বাঙালি'র আগ্রাসী ও ব্যতিক্রমী মন্তব্য আশা করছি।
২৫. ২২ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৭
শিলা বলেছেন:
এটা কেন আগে চোখে পড়েনি। ৫।
শিলা বলেছেন:
এটা কেন আগে চোখে পড়েনি। ৫।

এসেই-- নেটে বসলাম---
প্রথম তোমার লেখাটা পড়লাম আপু---
৫