খেলারাম তুমি কেনো খেলো এতো জুয়া?

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪

শেয়ার করুন:                   Facebook


ছোঁয়া
দিলো ধোঁয়া
দিলো উত্তাপ
দিলো উষ্ণতা
দিলো মোহিনী স্রোত
আমি হলাম তোমার প্রিয় নদী করতোয়া।

স্রোতধারা
করে দিশেহারা
করে পাগলপারা
করে উন্মন
করে উদাস
তোমার হলো পতন আর আমি ঘরছাড়া!

সবশেষে দেখি কিছুই নাই সবকিছু ভূয়া
খেলারাম তুমি কেনো খেলো এতো জুয়া?

 

 

  • ২৬ টি মন্তব্য
  • ২৪৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৬
comment by: মোসতাকিম রাহী বলেছেন: মন্দ না, ভ্রাতা।
২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২০
comment by: ইমন০০৭ বলেছেন: খারাপ না, ভ্রাতা।
৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ রাহী ভাই

ধন্যবাদ ইমন ভাই।
৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: জুয়া খেলে গেছি কামনায় অনুভবে...

(ষ+ণ=ষ্ণ)
৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ মৃম্ময় ভাই।
'উষ্ণতা' ঠিক করলাম।
৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৮
comment by: মোসতাকিম রাহী বলেছেন: শাপলা, আগের মন্তব্যে পুরো মুগ্ধতা প্রকাশ পায় নি। তাই আবার মন্তব্য করতে বসলাম, দারুণ হয়েছে শাপলা! সত্যি দারুণ...
৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
comment by: শাপলা বলেছেন: আপনাকেও দারুনসসসসসস ধন্যবাদ।
৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
comment by: সাইমুম বলেছেন: আমি দেখারাম। দেখে ৫ দিলাম। পড়লে কি বেশি দিতাম???
৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ সাইমুম ভাই। হা হা হা হা হা
১০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০১
comment by: "বাংলাভাষী" বলেছেন: চমৎকার হয়েছে,শাপলা! চোখ বন্ধ করে ৫। রোমিও-জুলিয়েট কবিতায় ৩ দিয়েছিলাম। এটাতে সম্ভব হলে আরও বেশী দিতাম। এরকম আরও কবিতা লিখুন।
১১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: অনেক দিন পর আপনার ব্লগে আগমন; ভাল লাগল কবিতাখান।
১২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৮
comment by: আইরিন সুলতানা বলেছেন: আরেকটু বলি, প্রথম দুটো প‌্যারা আর সর্বশেষ প‌্যারা'র মধ্যে ভাবের পার্থক্য মনে হচ্ছে আমার কাছে কেন জানি ...
১৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৯
comment by: অন্ধকার বলেছেন: চলবে... চলুক আরো...
১৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৭
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ বাংলাভাষী আপা

ধন্যবাদ আইরিন আপা
শেষ প্যারাটা হলো, এক সময় শরীরি ভালোবাসাটাও পানসে হয়ে যায়। তার আগের দু'প্যারায় মাতাল করা প্রেম!!

ধন্যবাদ অন্ধকার ভাই।
১৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৫
comment by: কালপুরুষ বলেছেন: উরি বাব্বা! এ যে দারুন কবিতা। ফাটা ফাটি!
১৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫২
comment by: দেবদারু বলেছেন: @ শাপলা, অদ্ভুত সুন্দর কবিতাটির জন্য অনেক ধন্যবাদ.... ৫ তো বটেই!
১৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১২
comment by: আইরিন সুলতানা বলেছেন: শাপলা - ব্যাখ্যা পছন্দ হয়েছে । ব্যাখ্যার জন্য পুরোদস্তর ৫...
১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪১
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ কালপুরুষ ভাই

অদ্ভুত সুন্দর ধন্যবাদ দেবদারু দা!!

আইরিন আপা আবারো ধন্যবাদ!
১৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৬
comment by: মনিটর বলেছেন:
২০. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:৩০
comment by: শাপলা বলেছেন: হাসিটার অর্থ না-বুঝে ধন্যবাদ মনিটর।
২১. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:০০
comment by: চতুরভূজ বলেছেন: ৫
শাপলা....আপনাকে ডাকছি।
ভিষন সুন্দর লিখেনতো। আমি আগে কেন এখানে আসিনি? লজ্জা করছে শাপলা।
২২. ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:০৮
comment by: রাশেদ বলেছেন: আপনি কুথায়!
২৩. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৪
comment by: শাপলা বলেছেন: অনেক ধন্যবাদ চতুরভূজ আপুমণি।

রাশেদ ভাই আমি তো আছি ঢাকায়। কি ব্যাপার ডাকছেন কেন!!
২৪. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩২
comment by: অভিক শাওন বলেছেন: এটা নাকি ষারোয়ার চদররীর ছদ্ম নিক?
২৫. ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫
comment by: শাপলা বলেছেন: কি সব আবোলতাবোল বলছেন?
২৬. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
comment by: অভিক শাওন বলেছেন: তাই নাকি?লোকে বলে শুনি।

 



 


ঘন সবুজের
ছায়ায়
লুকিয়ে থাকতে
ভালো
লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫৭৯১