যে সংগীতে আজ দেশের আকাশ বাতাস মুখরিত

১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০৪

শেয়ার করুন:                   Facebook

আমাদের বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলাম যে কত প্রভাবশালী প্রতিভা!!

আজ দেশের প্রতিটি টিভি চ্যানেলে রেডিওতে তাঁর ঈদের গানটি বারবার শুনছি। যতবার শুনি ততবার ভালো লাগে। কি আবেদন এই গানের! এর সমতুল্য আর একটিও ঈদের গান নেই!!
কথা ও সুরের কি মধুময় আকর্ষণ!

কোন তুলনা নেই! কোন তুলনা নেই! কোন তুলনা নেই!
নজরুল আপনি চিরঞ্জীব, আছেন থাকবেন সকল যুগেই!

সেটি হলো-

ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগীদ...
তোর সোনা দান বালা খানা সব রাহে লিল্লাহ
দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে নীদ
আজ পড়বি ঈদের নামাজরে মন শেষ এই রাতে
যে মায়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ
ও মন রামজানের ঐ......
আজ ভুলে যা তোর দোস্ত দুশমান হাত মেলা হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব মুসলিম ইসলামে মুরিদ....।



সবাইকে ঈদের শুভেচ্ছা। আনন্দঘন হোক আজ সবার মনের অঙ্গন।

 

 

  • ১৫ টি মন্তব্য
  • ২০২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০৭
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: ঈদ মোবারক।
আপনাদের সবার ঈদ হোক আনন্দে ভরপুর।
২. ১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১০
comment by: শাপলা বলেছেন: ধন্যবাদ ভাস্কর ভাই।
৩. ১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৯
comment by: সুন্দর সমর বলেছেন: এ গানটি আমাদের জাতীয় ঈদ সংগীতে পরিণত হয়েছে। গানটির একটি লিংক এর আগে একজন দিয়েছিলেন, কিন্তু গানটির নানা রুপবদল আছে, মানে একক পুরুষ কন্ঠে, কোরাস প্রভৃতি, কেউ কি এসব রুপ বদলগুলো আপলোড করতে পারেন?
তা হলে বড়ই ভাল হয়। আর এ গান নিয়ে সুন্দর লেখাটির জন্য আপনাকে ৫।
৪. ১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৯
comment by: বন্ধনহীন বলেছেন: ঈদ মোবারক।
মাঝে মাঝে আমার মনে হয়, বাঙ্গালী নিজেকে গানে ও কবিতা সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারে।
৫. ১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৯
comment by: শাপলা বলেছেন: সুন্দর সমর ভাই আপনাকে ধন্যবাদ। রেটিং ৫ কিন্তু ভুলে দেন নাই মনে হচ্ছে হা হা হা হা

ধন্যবাদ বন্ধনহীন ভাই
বাঙালীর মননে ভাববাদের প্রভাব বেশি হয়তো তাই।
৬. ১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪১
comment by: সুন্দর সমর বলেছেন: দিলাম। দুঃখিত।
৭. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৬
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: সত্যিই গানটির আবেদন খুব গভীর।
৮. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:২৪
comment by: ঘোর বলেছেন: এটা মিডিয়ার কারসাজি। ঈদ নিয়ে কী আর কেউ হাবিলদার নজরুল ইসলামের চেয়ে ভালো কিছু লেখেনি? লিখেছে হয়তো, প্রকাশিত হয়নি। অথবা এ গানের তাণ্ডবে এ বিষয় নিয়ে লেখার আগ্রহ পায়নি কেউ...
৯. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:৫০
comment by: সূর্য বলেছেন: শাপলা আপনাকে অনেকদিন পর দেখলাম। আপনার চমতকার কবিতাগুলে মিস্ করছি। নতুন কিছু দিন।
১০. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৩
comment by: শাপলা বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ ও ঈদ মোবারক।
কেউ কিন্তু গানটা দিলেন না!
১১. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৫৬
comment by: মানবী বলেছেন: দেশে রমজান মাসে শেষে এই গানটি শুনলে খুব ভালো লাগতো। গানটি না শোনা পর্যন্ত মনে হটোনা রোজা শেষ, কাল ঈদ!

গানের লিংক পেলে খুব ভালো হয়!

চমৎকার এই গানটি নিয়ে পোস্টের জন্য অনেক ধন্যবাদ শাপলা।

১২. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১৬
comment by: চতুরভূজ বলেছেন: ৫৫৫
ঈদের আগের দিন রাতে সারারাত আমি এই গানটি বাজিয়েছি কিচেনে আর এটা সেটা রাঁধছিলাম। হা হা হা ।
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগীদ...
তোর সোনা দান বালা খানা সব রাহে লিল্লাহ
দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে নীদ
আজ পড়বি ঈদের নামাজরে মন শেষ এই রাতে
যে মায়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ
ও মন রামজানের ঐ......
১৩. ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১৮
comment by: চতুরভূজ বলেছেন: আজ ভুলে যা তোর দোস্ত দুশমান হাত মেলা হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব মুসলিম ইসলামে মুরিদ....।
১৪. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৬
comment by: মুহিব বলেছেন: ঈদের শুরু গানটি দিৎ।য়ে। ইতযাদিতে র্রতিবার দেখায় ।৪
১৫. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
comment by: শাপলা বলেছেন: চতুরভূজ আপনাকে বিশেষ ধন্যবাদ গানটি দিলেন বলে....

 



 


ঘন সবুজের
ছায়ায়
লুকিয়ে থাকতে
ভালো
লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫৭৮৪