ব্লগ এখন অশ্লীলতামুক্ত!!! আমার বেদনামাখা একটি.........
১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
উত্যক্তকারীদের জ্বালায় ব্লগে লগ ইন করতে শরম লাগত। একজন ব্লগার এটাও বলেছিলেন আমি নাকি ঝামেলা করি। কেউ যদি সমগ্র ব্লগ ঘুরে দেখাতে পারেন আমি কাউকে কিছু মন্দ বলেছি তাহলে ব্লগে আর আসব না! বেশি কষ্ট লেগেছে আমার নিকটাকে যখন অন্যের নিক বলা হত!
আমার একটি ছড়া-কাব্য রিপোস্ট করলাম এখন।
(উৎসর্গঃ দেশের সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা)
একাত্তুরের যুদ্ধে বাবা পা দু'টি হারিয়েছেন
আমার বাবার অন্তর অফুরান শুভ্রতায় পূর্ণ
তিনি কখনো আমার আহ্লাদগুলো করেন নি চূর্ণ
ছোট্টবেলায় বাবা ডাকতেন ওগো আহ্লাদী 'মা-চান'
'বড় হলে পরে পড়বি রে মা সুন্দর শাড়ী কাতান'
কেননা আমি মায়ের শাড়ি পরার চেষ্টা করতাম
বাজারে যাবেন বাবা শুনলে অনেক বায়না ধরতাম
খেলনার পুতুল খেলনার হাঁড়ি খেলনার হাতি ঘোড়া
আনতে হবে বিস্কিট আচার, সাদা জুতা এক জোড়া
বাবা আনতেন ওগুলো সব আরো আনতেন কিছু বেশি
জানতে চাইতাম বাবার কাছে, 'পুতুলটা কি বিদেশী"?
বাবা বলতেন, 'না রে মা দেশের জিনিসই কিনি
দেশের জন্য সব কিছু করি, আগে দেশটাকে চিনি
আমার বাবা মুক্তিসেনা, পাকসেনা তাড়িয়েছেন
একাত্তুরের যুদ্ধে বাবা পা দুটি হারিয়েছেন
বাবার দিকে চাইলে আমার চোখে আসে পানি
আমার বাবার তুলনা নেই এই জগতে জানি।
লেখক বলেছেন:
ধন্যবাদ
চারদিকে গোপন সে যুদ্ধ সাজ
তবে যদি রয় সবে সচেতন
নাম ভাংগানো চেতনাধারীর হবেই হবে পতন।
লেখক বলেছেন: ধন্যবাদ
আওরঙ্গজেব বলেছেন:
সুন্দর হয়েছে, যদিও আমি কবিতা/ছড়া কম বুঝি।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
ত্রিভুজ বলেছেন: শিরোনামটা পরিবর্তন করে লিখতে পারেন "ব্লগ আপাতত অশ্লীলতা মুক্ত"। কারন শেষ পর্যন্ত যেই লাউ সেই কদুই হয়ে যাবে আবার।হতাশ হওয়া খুব স্বাভাবিক।
মন মণষা বলেছেন:
শাপলা, জানুয়ারি তে শেষ পোষ্ট...ব্লগ কে ভাল রাখার যুদ্ধ চালিয়ে যাওয়া উচিৎ নয় কি...?
আপনারা যদি পিছিয়ে পড়েন তবে আমরা সাহস পাই কি করে?


















কবিতাটা চমৎকার.... +