somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ব্লগ এখন অশ্লীলতামুক্ত!!! আমার বেদনামাখা একটি.........
উত্যক্তকারীদের জ্বালায় ব্লগে লগ ইন করতে শরম লাগত। একজন ব্লগার এটাও বলেছিলেন আমি নাকি ঝামেলা করি। কেউ যদি সমগ্র ব্লগ ঘুরে দেখাতে পারেন আমি কাউকে কিছু মন্দ বলেছি তাহলে ব্লগে আর আসব না! বেশি কষ্ট লেগেছে আমার নিকটাকে যখন অন্যের নিক বলা হত!
আমার একটি ছড়া-কাব্য রিপোস্ট করলাম এখন।

(উৎসর্গঃ দেশের সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা)

একাত্তুরের যুদ্ধে বাবা পা দু'টি হারিয়েছেন


আমার বাবার অন্তর অফুরান শুভ্রতায় পূর্ণ
তিনি কখনো আমার আহ্লাদগুলো করেন নি চূর্ণ

ছোট্টবেলায় বাবা ডাকতেন ওগো আহ্লাদী 'মা-চান'
'বড় হলে পরে পড়বি রে মা সুন্দর শাড়ী কাতান'

কেননা আমি মায়ের শাড়ি পরার চেষ্টা করতাম
বাজারে যাবেন বাবা শুনলে অনেক বায়না ধরতাম

খেলনার পুতুল খেলনার হাঁড়ি খেলনার হাতি ঘোড়া
আনতে হবে বিস্কিট আচার, সাদা জুতা এক জোড়া

বাবা আনতেন ওগুলো সব আরো আনতেন কিছু বেশি
জানতে চাইতাম বাবার কাছে, 'পুতুলটা কি বিদেশী"?

বাবা বলতেন, 'না রে মা দেশের জিনিসই কিনি
দেশের জন্য সব কিছু করি, আগে দেশটাকে চিনি

আমার বাবা মুক্তিসেনা, পাকসেনা তাড়িয়েছেন
একাত্তুরের যুদ্ধে বাবা পা দুটি হারিয়েছেন

বাবার দিকে চাইলে আমার চোখে আসে পানি
আমার বাবার তুলনা নেই এই জগতে জানি।

]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28760367 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28760367 2008-01-12 19:47:00
ব্লগে আসতে মন চায় না!
কেমন আছেন সবাই? ভেবেছিলাম প্রতিদিন একবার ব্লগে আড্ডা দেব। কিছু লিখব। কিছু জানব। কিন্তু ব্লগে বিশ্রি রাজনৈতিক লড়াই গালাগালি ভাল লাগে না। তাছাড়া আমার নিকটাকে অন্যের নিক বলাটা অসহ্য লাগে! অফ লাইনে থেকে চলে যাই!

ব্লগটা কি সুন্দর আড্ডা হতে পারে না?]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28754626 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28754626 2007-12-28 16:17:59
আসবে কবে বল জানি আমি তুমি শুধু তোমার মতেই চল

পথের দিকে চেয়ে থাকি
মনে মনে তোমায় ডাকি

তুমি কি অন্য পথে অনেক দূরে গেলে?
ঘুমহীন এই আমাকে একা দূরে ঠেলে?]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28743123 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28743123 2007-11-06 14:41:50
যে সংগীতে আজ দেশের আকাশ বাতাস মুখরিত
আজ দেশের প্রতিটি টিভি চ্যানেলে রেডিওতে তাঁর ঈদের গানটি বারবার শুনছি। যতবার শুনি ততবার ভালো লাগে। কি আবেদন এই গানের! এর সমতুল্য আর একটিও ঈদের গান নেই!!
কথা ও সুরের কি মধুময় আকর্ষণ!

কোন তুলনা নেই! কোন তুলনা নেই! কোন তুলনা নেই!
নজরুল আপনি চিরঞ্জীব, আছেন থাকবেন সকল যুগেই!

সেটি হলো-

ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগীদ...
তোর সোনা দান বালা খানা সব রাহে লিল্লাহ
দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে নীদ
আজ পড়বি ঈদের নামাজরে মন শেষ এই রাতে
যে মায়দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ
ও মন রামজানের ঐ......
আজ ভুলে যা তোর দোস্ত দুশমান হাত মেলা হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব মুসলিম ইসলামে মুরিদ....।



সবাইকে ঈদের শুভেচ্ছা। আনন্দঘন হোক আজ সবার মনের অঙ্গন।]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28737485 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28737485 2007-10-14 16:04:44
একা একা ঘুরি পথে পথে ঘুরি পথে পথে
যদি কিছু চেনা হয়- ভালো
হারিয়ে গেলে
কেউ খুঁজোনা আমাকে-
নিজেদের বাতি জ্বালো।

দরকার নেই স্মরণে রাখার কিংবা ভালোবাসার
ভুলে গিয়ে ভালো থেকো হে 'অনন্ত বাশার'।]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28736487 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28736487 2007-10-09 19:36:28
খেলারাম তুমি কেনো খেলো এতো জুয়া? ছোঁয়া
দিলো ধোঁয়া
দিলো উত্তাপ
দিলো উষ্ণতা
দিলো মোহিনী স্রোত
আমি হলাম তোমার প্রিয় নদী করতোয়া।

স্রোতধারা
করে দিশেহারা
করে পাগলপারা
করে উন্মন
করে উদাস
তোমার হলো পতন আর আমি ঘরছাড়া!

সবশেষে দেখি কিছুই নাই সবকিছু ভূয়া
খেলারাম তুমি কেনো খেলো এতো জুয়া?]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28733085 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28733085 2007-09-23 17:54:20
আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই

আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই
নবীর নামে দুরুদ পড়ো সকল মুমিন ভাই

আরব দেশে জন্ম তাঁহার প্রিয় নবী তিনি
বাংলাভাষী এই অধমের পথের দিশা তিনি
তাঁহার হাদিস পড়লে আমি মনে শান্তি পাই

আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই

শত্রু মিত্র সব মানুষে দিতেন ভালোবাসা
দুঃখভরা অন্তরে ভাই জাগান তিনি আশা
এমন নবীর পথে চলো সবাই ছুটে যাই

আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই

আল্লা'র প্রেমে হেরা গুহায় তিনি মগ্ন ছিলেন
পাক কোরআনের কালাম আল্লা' নবীর কাছে দিলেন
সেই কোরআনের বাণীর মাঝে শান্তি খুঁজে পাই
সেই শান্তি আসলেই যে আমরা সবে চাই


আমার নবী সবার সেরা তাঁর তুলনা নাই
নবীর নামে দুরুদ পড়ো সকল মুমিন ভাই।



]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28732252 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28732252 2007-09-19 17:26:06
একাত্তুরের যুদ্ধে বাবা পা দু'টি হারিয়েছেন

আমার বাবার অন্তর অফুরান শুভ্রতায় পূর্ণ
তিনি কখনো আমার আহ্লাদগুলো করেন নি চূর্ণ

ছোট্টবেলায় বাবা ডাকতেন ওগো আহ্লাদী 'মা-চান'
'বড় হলে পরে পড়বি রে মা সুন্দর শাড়ী কাতান'

কেননা আমি মায়ের শাড়ি পরার চেষ্টা করতাম
বাজারে যাবেন বাবা শুনলে অনেক বায়না ধরতাম

খেলনার পুতুল খেলনার হাঁড়ি খেলনার হাতি ঘোড়া
আনতে হবে বিস্কিট আচার, সাদা জুতা এক জোড়া

বাবা আনতেন ওগুলো সব আরো আনতেন কিছু বেশি
জানতে চাইতাম বাবার কাছে, 'পুতুলটা কি বিদেশী"?

বাবা বলতেন, 'না রে মা দেশের জিনিসই কিনি
দেশের জন্য সব কিছু করি, আগে দেশটাকে চিনি

আমার বাবা মুক্তিসেনা, পাকসেনা তাড়িয়েছেন
একাত্তুরের যুদ্ধে বাবা পা দুটি হারিয়েছেন

বাবার দিকে চাইলে আমার চোখে আসে পানি
আমার বাবার তুলনা নেই এই জগতে জানি।]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28730653 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28730653 2007-09-11 20:36:15
আমি তোমাকে ভারমুক্ত হওয়ার সুযোগ দিয়েছি
যতোটা পারো
তার অধিক গোপন গভীরে নেমে যাও
ওদিকে আমি উষ্ঞতার সিঁড়ি বেয়ে বেয়ে উটতে থাকি।

রাত্রির আঁধার সাক্ষী
সাক্ষী দুই প্রাণের নিঃশ্বাসের হাওয়া
আমি তোমাকে ভারমুক্ত হওয়ার সুযোগ দিয়েছি।

আমি ক্রিয়া
তুমি প্রতিক্রিয়া
আবার
তুমি ক্রিয়া
আমি প্রতিক্রিয়া
কী আর বলি, বলো?
সকলেই টের পেলো
আজ হয়ে গেলো
ঢাকা শহরের ওই ফুল-ভ্রমরের বিয়া!]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28730155 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28730155 2007-09-08 23:46:24
আমি জুলিয়েট হলে তুমি কি রোমিও হবে?
তুমি ডাকলেই আমি তোমার
'খুব কাছের' কাছাকাছি হতে পারি
ভালোবাসা ছাড়া তো আর
কিছুই বোঝে না এই বাঙালি নারী।

কিন্তু কথা হলো এই
আমি নিজ থেকে বলতে পারি না
ডেকে নাও তুমি আমাকেই
আমি স্বেচ্ছায় ওই কথা বলার ধার ধারি না!

আমি দিতে পারি তোমাকে প্রশান্ত ঝিলের মনোজ কান্তি
ভালোবাসাই দিতে পারে নারী ও পুরুষকে একটু পরম শান্তি।


তোমাকে দেখি নি কখনো
শুধু টের পেয়েছি তুমি আমাকে ভালোবাসো
রাত শেষ হয় নি তখনো
ঘুম ঘোরে দেখি তুমি প্রেম-বাতি জ্বালো আর হাসো


আমি জুলিয়েট হলে
তুমি কি রোমিও হবে?
হয়তো আমাদেরও প্রেমগাথা
অক্ষয় হয়ে র'বে।

আমি প্রেমের কথা বলি বাংলায়
তুমি কি শুনিতে পাও?
প্রেমের সাম্পান বেয়ে বেয়ে তুমি
কোন্ পথে ছুটে যাও?]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729920 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729920 2007-09-07 17:24:58
শাপলা দোয়েল ও ঝিঙেফুলের ভালোবাসা
আমাদের বাড়ির পাশের ঝিলে অনেকগুলো শাপলা ফোটে থাকে। প্রতিদিন একবার তাদের দেখতে যাই। কথা বলি শাপালারা আমার সাথে কথা বলে না। ওরা মলিন, বিমর্ষ, অপার বিষাদে আচ্ছন্ন।

কখনো কখনো ঝিল পারের বাঁশ ঝাঁড়ের কঞ্চিতে এসে বসে একটি দোয়েল দুপুর বেলা। আমি উৎফুল্ল হয়ে দোয়েলটির কাছে যেতে চাই। পারি না। সে পালায়। সে আমার কাছাকাছি হতে চায় না। দোয়েলটির অভিমানের কারণ আমি জানি না।

আমি মধ্য দুপুরের সূর্যতাপে দগ্ধ শাপলাদের দিকে চেয়ে থাকি। বলি তাদের, আমার নামও শাপলা। লাঠি হাতে চলা গাঁয়ের পথের, বুড়ো ভিখেরিনীর মতো নুয়ে পড়া একটি বয়স্ক শাপলা শু্ধু একবার আমার দিকে তাকিয়েছিলো। আমি ভেবেছিলাম কিছু বলবে। কিন্তু একটি কথাও বলে নি। যাতনা ভেজা আমি বাড়ি ফিরি চুপচাপ। পড়ন্ত বিকেলে এসে বসে থাকি বারান্দায়। দেখি, ঝিঙেফুলগুলো আমার দিকে চেয়ে আছে।]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729777 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729777 2007-09-06 19:44:48
চুপিচুপি কিছু কথা
এক
তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো, কথাটা একদম সত্যি
ভালোবাসা মানে দেয়া নেয়া- এতে ভুল নেই এক রত্বি (রত্তি)

আমি দেবো তোমাকে
তুমি দেবে আমাকে
দেয়ানেয়ার আগেই হবো কি প্রেমের ইসকুলে ভর্তি?

দুই
ফোটা ফুলেরা জানে
ভোরের পাখিরা জানে
বৃষ্টিরাও এসে বলে গেলো কিছু আমার কানে কানে
আমি তোমাকে বলে দেবো সব আমার গানে গানে।

তিন
আমি তলদেশে লুকিয়ে আছি
খুঁড়ে খুঁড়ে কতোটা গভীরে যাবার পর তুমি থামবে
জানতে পারি?
মনে হয় ওই পথে চলতে চলতে সুনিবিড় তরঙ্গাঘাতে আমরা
পৌছে যাবো আনন্দের বাড়ি।

অবশেষে সকলে বলবে
তুমি পেয়ে গেছো আমাকে
আমি পেয়ে গেছি তোমাকে
তবু না পাওয়ার তৃষ্ঞা রয়ে যাবে
অন্তরে অন্তরে।]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729542 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729542 2007-09-05 14:04:28
আমি যাবো একদিন ওইখানে একা
আমি যাবো একদিন ওইখানে
হয়তো একা একা
কেউ যদি থাকেও 'পইথানে'
টের পায় না কারো স্বপ্ন দেখা।

কখনো আমার ভালো লাগে
অনেক অনেক 'তুমি'র সাথে ঘুরে বেড়াই
কখনো হৃদয়ে প্রশ্ন জাগে
কিসের লাগি এতো কিছু, কী আমি চাই!]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729295 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729295 2007-09-03 23:50:15
ভেজা লাজরাঙ্গা আমি চেয়ে থাকি ভালোবাসা এসে ভিজিয়ে দেয় আমাকে
আমি হয়ে যাই উন্মনা এক বালিকা
ঘাসফুলগুলো অপলক তাকিয়ে থাকে
শাপলারা প্রশ্ন করে, ও মেয়ে তুমি কার শ্যালিকা?'

আমি কারো শ্যালিকা নই, আমি একা শুধু একা
জানিনা কবে পাবো চলার পথে সুপুরুষটির দেখা।

আমাকে ঘরের বাইরে নিয়ে যেতে চায় ভালোবাসা
বাঙ্গালি নারী তা পারে না কখনো হায়
বহুবিধ বন্ধনের শিকল দ্যায় না সে আলো-আশা
ভেজা লাজরাঙা আমি চেয়ে থাকি, সময় বয়ে যায়।]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729200 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729200 2007-09-03 14:32:33
তবু তোমাকে

তোমার জন্য ভালবাসা দেয়া যেতে পারে কিছু
তুমি বুঝি আকাশে উড়ে উড়ে নাও আমার পিছু।

আমি শুধু শাপলা-শালুকের মাঝে লুকিয়ে থাকি
চুপি চুপি শুনি, তুমি পাশ দিয়ে যাও আমাকে ডাকি।

পাশে যেতে চাই, কেন জানি বার বার ফিরে আসি
দূরে দূরে থাকি তবু তোমাকে আমি ভালবাসি।]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729097 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28729097 2007-09-02 23:54:19
ভালো লাগে মন দেয়া নেয়া সবুজ ভালো লাগে
ভালো লাগে সবুজের ছায়া
শাপলা ফোটা ঝিলের পাড়ে
ডেকে নিয়ে যায় মোহমায়া।

চুপিচুপি কথা বলা হবে তাই
বলতে পারো আমি আসলে কি চাই?

]]>
http://www.somewhereinblog.net/blog/shaplablog/28728946 http://www.somewhereinblog.net/blog/shaplablog/28728946 2007-09-02 02:32:18