somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শত দুঃসংবাদের ভীড়ে একটি মন ভাল করা খবর: বিশ্বে প্রথম কৃত্রিম কিডনি তৈরি করলেন বাংলাদেশি বিজ্ঞানী

১২ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: কৃতী চিকিৎসা বিজ্ঞানী ড. শুভ রায়

বাংলাদেশ নিয়ে সর্বশেষ কবে একটি ভাল সংবাদ শুনেছিলৈন বলুন তো?? আমার কিন্তু মনে পড়ছে না! প্রতিদিন পত্রিকার পাতা খুললেই দেখি খুন, ধর্ষন, সন্ত্রাস, ঘুষ-দুর্নীতি, সড়ক দূর্ঘটনা, মঙ্গা, জলদস্যুতা, বিদ্রোহ, শেয়ার বাজারে ধ্বস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, প্রতিহিংসার রাজনীতি সহ নানা দুঃসংবাদ। সেদিন আবার কাঁপিয়ে গেল শাহরুখ খান! নানা অস্থিরতার মাঝে এবার একটি ভাল সংবাদ চোখে পড়ল। পাঠকদের সাথে শেয়ার না করে পারছি না। :) :) :)

বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি তৈরী করে সারা বিশ্বে ঝড় তুলেছেন বাংলাদেশেরই কৃতী বিজ্ঞানী ড. শুভ রায়। কফির কাপের আকারের এই কৃত্রিম কিডনি আসল অঙ্গের মতোই কাজ করতে সক্ষম৷ অর্থাৎ রক্তের বিষাক্ত পদার্থ ছাঁকা থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ ও ভিটামিন ডি তৈরি, সব কাজই করতে পারবে এই কৃত্রিম কিডনি। ইতিমধ্যে ছোট ছোট প্রাণীর ওপর এই কিডনির কার্যকারিতা পরীক্ষা করেছেন শুভ রায়৷ তিনি আশা করছেন, কয়েক বছরের মধ্যে এই কিডনি মানবদেহে প্রতিস্থাপন করা সম্ভব হবে। তবে এ জন্য প্রয়োজনীয় পরীক্ষার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি দরকার। আপাতত সেই অনুমতির অপেক্ষায় আছে শুভ রায়ের দল।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকাশিত পত্রিকা 'টেকনোলজি রিভিউ'-এ কৃত্রিম কিডনি তৈরির খবর প্রথম প্রকাশ হয়। টেকনোলজি রিভিউতে বলা হয়, কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে সব সময় কিডনিদাতা পাওয়া যায় না। তাছাড়া চিকিৎসাটি খুব ব্যয়সাপেক্ষ। প্রতিস্থাপনের সময় কিডনিদাতার দেহ থেকে সংক্রামক রোগের জীবাণু কিডনি গ্রহীতার শরীরে সংক্রমিত হওয়ারও আশঙ্কা থাকে। কিন্তু কৃত্রিম কিডনির ক্ষেত্রে এ সমস্যা থাকে না।

শুভ রায় কালের কণ্ঠকে জানান, দশ বছর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সহকর্মীকে নিয়ে তাঁরা কৃত্রিম কিডনি তৈরির প্রকল্প শুরু করেন। প্রাণীদেহ অর্থাৎ ইঁদুর ও শূকরের দেহে সফলভাবে এই কৃত্রিম কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। আশা করা যায়, আগামী দুই-তিন বছরের মধ্যে মানবদেহে সেটি সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হবে।

সংক্ষিপ্ত পরিচয়: শুভ রায়ের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি জেলার রোসাংগিরি গ্রামে। ১৯৬৯ সালের ১০ নভেম্বর শুভ রায় জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। তাঁর বাবার নাম ডা. অশোক নাথ রায়, তিনি চট্টগ্রামের আশকারদিঘির উত্তর পাড়ের মাউন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। মা রত্না রায় গৃহিণী। দাদা নগেন্দ্র দে ছিলেন বোয়ালখালীর কানুনগোপাড়া কলেজের ইংরেজির অধ্যাপক। দুই ভাই এক বোনের মধ্যে শুভ সবার বড়।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া থেকে কলকাতায় আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছেন শুভ রায়। তাঁর সঙ্গে দেখা করতে গেছেন তাঁর মা-বাবা। মা রত্না রায় কালের কণ্ঠকে বলেন, 'ছোটবেলায় বাংলাদেশ থেকে শুভ আমাদের সঙ্গে আফ্রিকা মহাদেশের উগান্ডায় চলে যায়।' চাকরি সূত্রে শুভর মা-বাবা উগান্ডায় গিয়েছিলেন। পরে তাঁরা বাংলাদেশে ফিরে আসেন। আর উচ্চশিক্ষার জন্য শুভ চলে যান আমেরিকায়। শুভ বলেন, 'এবার সময় নেই, কলকাতায় খালার বাসা থেকে সরাসরি ক্যালিফোর্নিয়া চলে যাব। আগামী বছর বাংলাদেশে আসব।

অথচ দুঃখজনক ব্যাপার হল চিকিৎসাবিজ্ঞানে অসাধারণ এই কীর্তির অধিকারী এই বাংদেশী বিজ্ঞানীকে ভারতসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত বলে প্রচার করা হচ্ছে! বিভিন্ন সংবাদ মাধ্যমে শুভ রায়কে ভারতীয় হিসেবে উল্লেখ করায় তিনি বেশ বিব্রত। এ প্রসঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে কালের কণ্ঠকে বলেন, 'আমি বাংলাদেশের ছেলে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গেছি। আমাকে কেন ভারতীয় হিসেবে উল্লেখ করা হচ্ছে_এই নিয়ে আমি বিব্রত।'

কলকাতার আনন্দবাজার পত্রিকা গত ৪ ডিসেম্বরের সংখ্যায় 'তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি, কৃতিত্ব বাঙালি গবেষকের' শিরোনামে ওয়াশিংটন থেকে সংবাদ সংস্থার বরাত দিয়ে শুভর এই কৃতিত্বের কথা তুলে ধরে। ওই সংবাদের দ্বিতীয় প্যারায় শুভ রায়কে বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। X(X(X( এতে আরো উল্লেখ করা হয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকাশিত পত্রিকা 'টেকনোলজি রিভিউ'-এ কৃত্রিম কিডনি তৈরির খবর প্রথম প্রকাশ হয়।

'দি টাইমস অব ইন্ডিয়ার' একই দিনের সংখ্যায় তাঁর পরিচয় দেওয়া হয় এভাবে, 'ইউএস বেইজড ইন্ডিয়ান ক্রিয়েটস ফার্স্ট আর্টিফিশিয়াল কিডনি' (যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত তৈরি করেছেন প্রথম কৃত্রিম কিডনি)।
X(:PX(:P

ধন্যবাদ শুভ রায়, বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য। এভাবেই একদিন আমরা মাথা উঁচু করে দাঁড়াব বিশ্বের দরবারে। এগিয়ে যান শুভ রায়, এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ।


শুভ রায়কে



তথ্যসূত্র: ডয়েচে ভেলে, প্রথম আলো

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৬
৩২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×