এবার আওয়ামীলীগের মানসম্মান নষ্ট করল ছাত্রলীগ, রাবিতে ছাত্রলীগ কর্মীকে এবার দোতলা থেকে নিক্ষেপ

১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৫

শেয়ারঃ
0 0 0

রাজশাহী, ১৫ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): ইফতারির টোকেন নিয়ে বিরোধের জের ধরে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে দোতলা থেকে নিচে ফেলে দিল সভাপতি গ্রুপের কর্মীরা। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাবির এসএম (শাহমখদুম) হলে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম নাসিমুল হক নাসিম (২২)। সে ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এ নিয়ে হলে

উত্তেজনা দেখা দিয়েছে। সহপাঠিরা জানায়, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান শেষে ইফতারির টোকেন নিয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবীর জয় (পলাতক) ও মাজেদুল ইসলাম অপু (জেলহাজতে) গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ওই টোকেন কিভাবে বিতরণ করা হবে এ নিয়ে বিরোধের জের ধরে এক পর্যায়ে সভাপতি গ্রুপের জাহিদ, মশিউর ও জহুরুল মিলে সম্পাদক গ্রুপের নাসিমকে দোতলা থেকে নিচে নিক্ষেপ করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে শাহমখদুম হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ক্যাম্পাসের হল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

(শীর্ষ নিউজ ডটকম/এমআর/এসএস/এসএম/১৩.৪১ঘ)

 

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৭
সাইমুম বলেছেন: অালীগই ছাত্রলীগের মান সম্মান নষ্ট করে। কারণ ছাত্রলীগের গ্রুপিং মূল নেতাদের দলাদলির প্রতিফলন।
২. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫
bangal manus বলেছেন: ছাললীগে শিবির ঢুকিয়া পড়েছে...
১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:২০

লেখক বলেছেন: ভাই নিজেদের দোষ অন্যকে দিয়া লাভ আছে?
ছাত্র লীগেই নেতাদের অভাব নাই আর এখন আবার শিবির ???????????????
হাসাইয়েন না ভাই।.............

৩. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৭
বালক বন্ধু বলেছেন: এদের কোন দোষ নেই। এরা দেশের পরিবেশ নষ্ট কররছে না। এরা দেশের জন্য ঝুকি নয়।
৫. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৯
ত্রিভুজ বলেছেন: রাজশাহী ভার্সিটির ছাত্রদের একটু আওয়ামী চেতনার স্বরুপ বোঝার দরকার আছে... রোজার মাসেও চেতনার জোর এতটুকু কমে নাই...

জয় বাংলা
৬. ১৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২০
কলমবাঁশ বলেছেন:
আজকে কাঙ্গালী ভোজে কি হইছে সেটা কন মিয়া ভাই!!

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই