somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্বোডিয়ায় পানি উৎসবে পদদলিত হয়ে ৩৩৯ জন নিহত

২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্বোডিয়ায় পানি উৎসবে পদদলিত হয়ে ৩৩৯ জন নিহত

ঢাকা, ২৩ নভেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): কম্বোডিয়ায় পানি উৎসবে সোমবার পদদলিত হয়ে কমপক্ষে ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েক শ’ লোক। কর্মকর্তারা এ কথা জানান। কর্মকর্তারা জানান, রাজধানী ফেনম পেনহ’র ডায়মন্ড দ্বীপে সোমবার তিনদিনব্যাপী পানি উৎসব শুরু হয়। এর অংশ হিসেবে টেঙ্গল সেপ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে কয়েক হাজার মানুষ একটি সেতু ও এর পাশের সড়কগুলোতে জড়ো হন। হঠাৎ জনা দশেক লোক জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই আতঙ্কিত লোকজন হুড়োহুড়ি শুরু করে দেন। অনেকে লাফিয়ে পানিতে পড়ে। সেতুতে পদদলিত হয়ে বিকেল পর্যন্ত ৩৩৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। এ উৎসবে প্রায় ২০ লাখ লোক সমাগম হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়। উদ্ধারকর্মী, স্বজন ও উপস্থিত লোকজন হতাহতদের উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে কয়েকশ অ্যাম্বুলেন্স দেখা গেছে। অনেককে রাস্তায়ই চিকিৎসা দেয়া হয়। তারা বলছেন, অনেক লোক আতঙ্কিত হয়ে পানিতে লাফিয়ে পড়ে। তাদের অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজ আছে অসংখ্য মানুষ।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে রাষ্ট্রীয় মালিকানাধীন বেঅন টেলিভিশনকে বলেন, দুই শতাধিক লোক মারা গেছে। আহত হয়েছে কয়েক শ’। (শীর্ষ নিউজ ডটকম/সিই/০২.১৮ঘ.)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×