গাজীপুর : জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষের সকল আশা আজ হতাশায় পরিণত হয়েছে। দেশের মানুষ এখন সুখে নেই। ভুল পলিটিক্সের কারণে দেশ আজ পিছিয়ে। আমরা ভুল করিনি। তাই এখনো মানুষের মনে বেঁচে আছি।
জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় জেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে মুছে ফেলার বার বার চেষ্টা করা হয়েছে। নামফলক ভেঙে ফেলা হয়েছে। কিন্তু মানুষের মন থেকে আমার নাম মুছে ফেলতে পারেনি। জাতীয় পার্টির নাম দেশের ১৬ কোটি মানুষের মনের মাঝে লেখা আছে। এ নাম কেউ মুছতে পারবে না।
এ সময় তিনি গানের কথায় সুর মিলিয়ে বলেন, ‘কাগজে লিখ নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখ নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখ নাম, সে নাম রয়ে যাবে।’
ঢাকার বিভাজন প্রসঙ্গে সমালোচনা করে এরশাদ বলেন, বাংলাদেশের রাজধানী এখন কোনটি? ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ, তার হিসেব মিলে না। এ নিয়ে এখন আন্দোলন চলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



