somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লং মার্চে গেলেন এরশাদ, টোল দিলেন মন্ত্রী

১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

prothom-alojobs news details small ad
লংমার্চে অংশ নেওয়া ক্ষমতাসীন মহাজোটের শরিক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের গাড়িবহর ভৈরব সেতুতে টোল দেয়নি।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বুধবার টোলের টাকা পরিশোধ করেছেন। মন্ত্রী সংসদ থেকে পাওয়া তাঁর বেতন-ভাতা থেকে ৩০ হাজার ২০০ টাকা তুলে এই টোল পরিশোধ করেন।
ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে এরশাদ গত শনিবার সিলেটের উদ্দেশে ঢাকা থেকে লংমার্চ শুরু করেন, ফিরে আসেন রোববার। ভৈরব সেতুতে প্রতিটি ছোট গাড়ি পারাপারের জন্য টোল নির্ধারিত আছে ১০০ টাকা। সে হিসাবে ৩০২টি গাড়ির টোল পরিশোধ করা হয়েছে। সওজ সূত্র জানায়, যাওয়ার সময় ২৬৬টি এবং ফেরার পথে ৩৬টি গাড়ির টোল হিসাবে এই অর্থ পরিশোধ করেন মন্ত্রী।
অবশ্য এরশাদ শনিবার সিলেটের জনসভায় বলেছিলেন, তাঁর লংমার্চ কর্মসূচিতে দেড় হাজার গাড়ি অংশ নিয়েছে। বহরে থাকা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট যাওয়া ও আসার পথে গড়ে প্রায় ৪০০ গাড়ি এরশাদের বহরে ছিল। ঢাকা থেকেই ২০০ গাড়ি রওনা দেয়। পথে পথে আরও গাড়ি যোগ হয়।
সওজ সূত্র জানায়, এরশাদের বহরে থাকা গাড়ি লংমার্চে যাওয়ার পথে সেতুর ভৈরব প্রান্তে টোলের জন্য দাঁড় করালে কয়েকজন নেতা-কর্মী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা টোল আদায়কারী বেসরকারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে টাকা পরে দেওয়ার আশ্বাস দিলে গাড়িবহর ছেড়ে দেওয়া হয়। রেজা কনস্ট্রাকশন সরকারের হয়ে টোল আদায় করে থাকে।
লংমার্চ শেষ করে রোববার রাতে আশুগঞ্জ প্রান্তের টোল প্লাজায় এলে টোলের জন্য আবারও গাড়িবহর দাঁড় করানো হয়। কিন্তু জাতীয় পার্টির নেতারা তখন বলেন, তাঁরা মহাজোট সরকারের অংশীদার, তাই টোল দেওয়া লাগবে না। এর পরও টোল দাবি করে গাড়ি আটকে রাখা হলে তাঁরা যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করেন। মন্ত্রী টোল ছাড়াই গাড়িগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর গাড়ি ছেড়ে দেওয়া হয়।
গত রাতে ফোনে যোগাযোগ করা হলে মন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকা-সিলেট পথে ভৈরব সেতু ও হবিগঞ্জের আউশকান্দিতে বাইপাস সড়কে টোল দিতে হয়। সূত্র জানায়, এরশাদের গাড়িবহর লংমার্চে যাওয়ার পথে ভৈরব ছাড়াও আউশকান্দিতে অনেক গাড়ির টোল দেওয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার মাধ্যমে আশুগঞ্জ টোল প্লাজায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ-কালের মধ্যে টাকা জমা হয়ে যাবে।’ তিনি বলেন, টোল না দেওয়ার কোনো চিন্তা তাঁদের ছিল না। ঢাকায় এসে পরিশোধ করার কথা বলা হয়েছিল।
এর আগে বিএনপির রোডমার্চের সময় টোল পরিশোধের বিষয়ে কোনো অভিযোগ শোনা যায়নি। যোগাযোগ করা হলে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুল সালাম বলেন, বিরোধীদলীয় নেত্রীর গাড়ির জন্য নিয়ম অনুযায়ী টোল দিতে হয় না। তবে তাঁর বহরের অন্য গাড়িগুলোর টোল যথারীতি পরিশোধ করা হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×