আমার প্রিয় পোস্ট

সে আমাকে আদর করে অনেক নামেই ডাকে!

এই তো এলাম শঙ্খ রোদের বাঁকে মন জুড়াতে।

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩

শেয়ারঃ
0 0 0

আমার ছবি.........


এই তো আমি শঙ্খ রোদের মেঘলা পথের বাঁকে ছুয়ে দেখো আমায়, ঝরে পড়বে মর্চে ঝাকে ঝাকে


এই তো এলাম................................


এই তো এলাম!
বসে আছি নিশ্চুপ নিঝুম কৃত্রিম সময় ছুয়ে,
কী-বোর্ডে আঙুল ছুয়ে কথোপকথোন, কিছুক্ষন
নির্বাক অস্পৃশ্যে অন্তকরন ছুয়ে কিছু অনুরনণ।

এই তো এলাম!
দড়জা ভিড়িয়ে জানালা খুলে মুক্ত হলো আবদ্ধ,
আঙুলের ফাঁকে চেপে থাকা সিগারেট, আর সকাল গড়িয়ে
সন্ধে হয়ে আসা সময়ের ধুলো আর জমাট জটা ধোয়া
সঙ্গমাবৃতোবস্থায় বেরিয়ে পরছে মুহূর্তঙ্গ থেকে ছাড়িয়ে।

এই তো এলাম!
কামনার চুল খোলা, চোখ বুজতেই কারো বেনি খোলা রাত,
কারো সন্তর্পনে গোপন অঙ্গে ছুয়ে হাত
ছুয়ে আকাশের বিশালতায় ঠাই দেয়া অন্তিম করাঘাত।

এই তো এলাম!
সাথে এলো কাক চিল শালিক শকুন আর তার প্রতি পিছু টান,
কতটা এগিয়ে গিয়েছি ভেবে,
এই তো এলাম সব ছাড়িয়ে অনেক দুরে,
আরো এগিয়ে যাবো বলেই এই মনে জত্তসব লোভ
সংস্রবহীনতার গোলাপ জবা বেলি বকুল হাসনাহেনার গন্ধ।


এই তো এলাম!
যন্ত্রনা গুলো ভুলে যাবার ছলে, ক্লন্তি গুলো বেদম ক্লান্ত করছি
ঠোটের পিঠে চরে জড়তার ঘুম ভাঙা হাসি, আনমনটায় ভাসছি,
আর সামহোয়্যার ইন ব্লগে এই অগোছালো লিখছি, হয়তো অজথাই....

এই তো এলাম।
শব্দ গুলো কথার ক্ষতে নিশ্চুপ কথাহীন
অথচ অসহ্য ভাবনার কলাহলে জড়াজীর্ন হয়ে থাকা হয়ে, কখনো
তুমিও আস হয়তো এমনই ভাবে আমারি মত, তাইনা!!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা কি না জানিনা। ;
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: একফোটা হাসির রস মাখালো আখি,
এমনও বাতায়নে হেয়ালি ঘুম রাখি
আর যদিও যদিটা কে সরিয়ে নিতে বাকি......
তবুও ডাকি তারে উদাস চেয়ে থাকি।

২. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আর সামহোয়্যার ইন ব্লগে এই অগোছালো লিখছি, হয়তো অজথাই...


কে বলেছে অজথাই?? ভালইতো
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: হয়তো এই জড়তা কাটবে কখনো।
নয়তো আবার আসবো আমি অজথাই........

ধন্যবাদ।

৩. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এই তো আমি শঙ্খ রোদের মেঘলা পথের বাঁকে
ছুয়ে দেখো আমায়, ঝরে পড়বে মর্চে ঝাকে ঝাকে
--------------------------------------------------------


ভালো হয়েছে।
২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন:
ভালো থাকবেন ভালো থাকার মতন।

৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৭
হুমায়রা হারুন বলেছেন: ++++++++
আপনার লেখাটি কি নিতে পারি আমার ই ম্যাগাজিনের জন্য? অনুমতি দিলে খুব খুশী হব।
ই ম্যাগাজিন লিংক http://www.nauba-aloke-bangla.com/

 

মোট সময় লেগেছে ০.৯৫৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কম্পিউটার বিজনেস করি, যে কোন কম্পিউটার এক্সাসারিজ ল্যাপটপ ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথেঃ facebook.com/srf.khan অথবা ০১৮১৭৬৯৮৪৩২
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই