সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com/author/sharmabangla

ছাতা দিতে পারে সুরক্ষা ভয়াবহ আবহাওয়ায় (১৮+)(শুধুমাত্র পুরুষদের জন্য)
০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:০৮
প্রখর রোদ থেকে শরীর বাঁচাতে প্রয়োজন একটি ছাতার। আরও একটু বৈজ্ঞানিক ভাবে গেলে ছাতা শুধু রোদের তাপ থেকে রক্ষা করে না, ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকেও শরীর বাঁচায়। ত্বককে রক্ষা করে। বৃষ্টিতেও ভরসা হচ্ছে ছাতা। ঠাণ্ডায় সর্দি হতে পারে, কাশী হতে পারে, জ্বর আসতে পারে- তাই আশিক-দিবানা হয়ে বৃষ্টিতে ভিজে অসুখ ডেকে আনার কোন মানে নেই। তাই প্রয়োজন ছাতার। ছাতা চিহ্নটি সুরক্ষার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে সবুজ ছাতা ক্লিনিক না সবুজ সাথী নামে কি একটা কার্যক্রম ছিল।(এখনও আছে কি না বলতে পারব না)। অ্যান্টিভাইরাসের চিহ্নও ছাতা। বিভিন্ন প্রোডাক্টের মোড়কে ছাতার চিহ্ন দিয়ে বিশ্বস্থতা প্রকাশ করা হয়। ছাতার অনেক গুণ।
আজ আরেকটি ছাতার কথা বলব। নাম দেখেই তো আন্দাজ করে ফেলেছেন, আবার ১৮+ ও লিখে দিয়েছি। বিষয়টি মজার মনে হলেও গুরুত্বপূর্ণ। অনেকের কাছে অশ্লীল লাগলেও অতি প্রয়োজনীয়। বিপদে পড়লেই শুধু বুঝা যায় ঠেলার নাম বাবাজী।
আজকে প্রথম আলোয় দেখলাম- দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা একেবারে ভেঙ্গে গেছে। ভেবে দেখুন- কত ভয়ঙ্কর এক খবর। জনসংখ্যার বৃদ্ধি আমাদের জন্য এক অভিশাপ। এখন যা জনসংখ্যা আছে তাই নিয়েই হাজারো সমস্যা। আরও কয়েক বছরে যদি আরও বেড়ে যায় অবস্থা কি হবে। বাংলাদেশের উন্নয়নের পেছনে বাঁধা হিসেবে অনেক কারণই আমরা বের করতে পারব। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে জনসকখ্যা বৃদ্ধির অভিশাপ। দূর্ণীতি, চৌর্যবৃত্তি, পরিবেশের দূর্গতি, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য, নির্যাতন- প্রত্যেকটি জায়গায় রয়েছে এই অভিশাপ। এই অভিশাপ থেকে বাঁচতে অনেক পথ খোলা আছে। জনসংখ্যা বৃদ্ধি শুধু এদেশের নয় সারা বিশ্বের এক মহামারী। এ রোগ থেকে রক্ষা পেতে হাতের কাছেই কত সুযোগ রয়েছে। নিয়ন্ত্রনের ব্যবস্থা না গ্রহন করলে সামনে আরও ভয়াবহ দূর্যোগ অপেক্ষা করবে আমাদের জন্য। এই অভিশাপ থেকে ছাতাও সুরক্ষা দিতে পারে।
আরেক আতঙ্কের নাম হচ্ছে এইডস। এর বিষয়ে বিস্তারিত বলার দরকার নেই- সবাই তো জানেন। এই অভিশাপের ছায়ায় পড়া মানে জীবন শেষ। জীবনের শেষ বেলার প্রহর গুণে যাওয়া। যদিও স্বাভাবিক জীবন যাপন করা যায় কিন্তু সেই স্বাভাবিক আর রোগহীন স্বাভাবিকের মাঝে তো পার্থক্য অবশ্যই আছে। এই মৃত্যুরূপী ভয়ঙ্কর দূর্যোগ থেকে রক্ষা করতে পারে ছাতা।
গর্ভপাত-ভ্রুণ হত্যার মত কাজ থেকেও রক্ষা করবে ছাতা। সামান্য ভুলের কারণে গর্ভধারণ হয়ে যেতে পারে। অবিবাহিত অবস্থায় প্রেমাবেগের বশে ভুল হয়ে যেতে পারে। এসব ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে ছাতা।
উপরের বিষয়গুলো অশ্লীলতার কোন বিষয় নয়- অনেকে হয়তো বলতে পারেন অশ্লীল। ফালতু কোন বিষয়ও নয়, আবার মজার বিষয়ও নয়। এ ব্যাপারে সবাই ভেবে দেখবেন, ব্যবস্থা নিবেন। দেশের জন্য, নিজের জন্য কিছু করার কথা ভাববেন।
এখানে একটু আনন্দের জন্য ছাতার কিছু বিজ্ঞাপন যুক্ত করে দিলাম। ১৮+ মজার বিষয় হতে পারে তবে সত্যিকারভাবে ভাববেন। ভাবনার সময় চলে গেলে ভেবে কিছু হবে না। ঠেলায় পড়ে বাবাজী বলেও লাভ হবে না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: প্রথম আলোর খবর পড়ে চিন্তিত হলাম। তাই লিখতে বসলাম। ১৮+ না লিখে দিলে তথাকথিত ভদ্ররা আবার ভদ্রতা দেখানো শুরু করবেন।![]()
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্তপূর্ণ একটি বস্তু এই ছাতা।
লেখক বলেছেন: ছাতার সুব্যবহার নিশ্চিত করতে হবে।
লেখক বলেছেন: দোয়া করি ঠেলায় পড়ে বাবাজী বাবাজী যেন করেন। মাইনাস প্লাসে যায় আসে না কিছু। আমি এক টাকা পাবও না, আমাকেও দিতে হবে না। আপনার মর্জি। ধন্যবাদ। ভাল থাকবেন।
হাসান মাহবুব বলেছেন:
হেহে,ভিডুগুলান মজার। আগে চুখে পড়েনাই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সৌম্য বলেছেন:
হাসান মাহবুবরে মাইনাচ।এডগুলা সেইরকম জটিল। ১ নাম্বারটা আর লাস্টের আগেরটা (মোটর সাইকেলের চাবি) এই দুইটা দেখে হা হা প গে।
লেখক বলেছেন: আরও কিছু ছিল তবে সেন্সরে সমস্যা হবে এরজন্য দেইনি।
লেখক বলেছেন: ইনস্টল করে নিন। ফ্লাশ প্লেয়ারের তো একেবারে ছোট আকারের প্রোগ্রাম। ইউটিউবের লিঙ্ক দিতে পারি কিন্তু ফ্লাশ প্লেয়ার না থাকলে ওখানেও দেখতে পারবেন না।
শেরজা তপন বলেছেন:
জন সচেতনা মুলক পোস্টের জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ তপন ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ রিজভী ভাই।
ঘাসফুল বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল।
অলস ছেলে বলেছেন:
পছন্দ হইছে দাদা। শুকরিয়া!
লেখক বলেছেন: আপনাকেও শুকরিয়া দাদা।
জনশক্তি প্রোডাক্ট টা ভালই তৈরি হচ্ছে!!
লেখক বলেছেন: খুবই চিন্তার বিষয়। যে হারে প্রোডাক্ট হচ্ছে সে হারে ধান আর ফলে না। কয়দিন পরে তো দেশের মানুষ না খেয়ে মরবে।
লেখক বলেছেন: ধন্যবাদ প্রবাস কণ্ঠ।
সাদা মনের মানুষ বলেছেন:
সুন্দর পোষ্ট,+++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সিটিজি৪বিডি বলেছেন:
+++
ডট কম ০০৯ বলেছেন:
ভাল লেখছেন।
হেমায়েতপুরী বলেছেন:
ডট কম ০০৯ বলেছেন: ভাল লেখছেন।
শুভ সকাল বলেছেন:
কিছুই বুঝলাম না
লেখক বলেছেন:
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















কিন্তু আমি তো 18 forever
"বাঁচতি হলি ঝান্তি হবি"