আমার দিনলিপি

সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com/author/sharmabangla 

বয়সটা এভাবেই বেড়ে গিয়েছিল

১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০২

আমাদের বয়সটা বেড়ে গিয়েছিল। তারাভরা রাতে যেদিন একটি তারা অনেকক্ষণ জ্বলে উত্তর থেকে দক্ষিণে এসে পড়েছিল, সেদিন থেকে। সেদিনই প্রথম অনুভূত হয়েছিল, কারও নিঃশ্বাসের কার্বন-ডাই-অক্সাইড গ্রহন করেও সুখ পাওয়া যায়। শরীর শিহরিত হয়। শরীর কাঁটা দিয়ে উঠে। লোমগুলো সব খাড়া হয়ে যায়। সেদিনই প্রথম এমন লেগেছিল, অধরের পাতলা ত্বকের প্রলেপটুকু...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

এক আসরের ইতিকথা

১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫১

জলের প্লাবন এসেছিল!
যদিও তার চোখে প্লাবন ছিল
(যেন) অনন্ত কাল ধরে।
যেদিন থেকে লজ্জাবতী লাজে মরতে শিখেছে সেদিন থেকে।
কারণ- তাকে ঘোমটার আঁড়ে লাজে মরতে দেখেছি,
অন্তসলিলার মত বইতে দেখেছি,
যদিও অঝোর ধারায় চোখের জল-সিঞ্চন কখনও কখনও-
চাঁদের তিথিতে সাকার হত; আর সেদিন তটিনীও উত্তাল হত...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

আপন হবার পুরাকথা

০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৮

ঢেউ এসে ছিঁড়ে নিয়ে গিয়েছিল লাল মাটির ঘাটে বাঁধা
মাঝি বাড়ির নৌকা;
ঢেউ তার খবর রাখেনি।
সেই যে ছেঁড়া রজ্জুর নসিবে লেখা সব ভাগ-লিখন,
নৌকার কপালেই ছিল সব, যেন কেউ দু’হাত মেলে দান দিয়ে গেছে।
কপালের লিখন তার কপোলের জল হয়ে ঝরেনি,
যদিও সলিল সমাধি খণ্ডাতে পারেনি দু’পাশের
লাল-কালো বেলে-এঁটেলের তীর।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

রূপনগরের রূপমতির জল

৩০ শে মে, ২০১১ ভোর ৫:৫১

হিজল বনের পাতা-ছোঁয়া হাওরের জলে উতলা বাতাস
গায়ে মেখে মেখে বয়ে যায় বেলা রূপনগরের;
বিলি-কাটা ঢেউ গুনে গুনে লেখে যায় কেউ
বৈঠার ছলাত-ছলাতে- মনের গোপন ঘরে বাতি জ্বেলে চিঠি,
যার দিঠিও থাকে গোপনে-গহিনে; গোপনেই মিলায়
যেভাবে মিলায় ঢেউগুলো ঢেউয়ে মিশে।
পানসী পালের হাওয়া ভাটির টানে সুর তোলে ‘হু হু’ গান গায়,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

দ্বিপ্রহরে একাল সেকাল

২৯ শে মে, ২০১১ সকাল ১১:৫৯

পাতা-ঝলমল দুপুরে আকাশমণির পীত-সবুজ পাতায়
দুপুরের রোদ খেলে খেলে যায়, খেয়ালী-পাগল
দ্বিপ্রহরের বাতাস কখনও এখানে কখনও সেখানে, ইচ্ছেমত তার
দিয়ে যায় উত্তাপ মেশা তবু শীতল স্পর্শ; দুলিয়ে যায় শাখা
বালিকার বেণীর মত, অথবা কানের পাশে নেমে আসা কিশোরীর
কেশাগ্রের মত- সে বারবার তাকে পিছে নিয়ে যায়, সে বারবার
ফিরে আসা; ঠিক যেন জেদী-অবুঝ অশান্ত যৌবন।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

প্রতি প্রতীক্ষার খৌফ

১৯ শে মে, ২০১১ রাত ৩:৫৪

বড় ধীরে ধীরে রাত জ্বলে গেল, বড় সুনসান নিরবতায় চাঁদ ঢলে গেল,
সন্ধ্যায় জ্বলা চেরাগের বুকে তো খৌফ এখন, এত পুড়া-প্রহরের পুড়া শেষে
তাকে আবার জ্বলতে হবে বলে; তাকে আবার জ্বলতেই হবে! জ্বলতেই হবে!
সবই ভুল, ‘গতস্য সূচনা নাস্তি’- একথাও ভুল।
ভুল ভুল ছিল, ভুল আছে; সবই ভুল ছিল, সবই ভুল আছে;
অগত্যা কিছু...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

নিবেদন

১৪ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০৮

দিনের শেষে নীলচে হতে হতে
আকাশটা কালো হয়ে গেল,
এভাবেই একেকটা দিন চলে যায়!
জীবন থেকে হারিয়ে যায়।
ঠিক যেমন হারিয়ে যায় সকালের ফুল
বিকেলে ধূলায়।

আমি তোমার জীবন থেকে একটি মাত্র দিন চাইব,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

কৈফিয়ৎ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৪

ভালবাসি তোমাকে
এ আমার ভুল নয়,
আমি ভুল করে ভালবাসিনি।
অমাবস্যার ক্ষয়ে যাওয়া চাঁদ
পূর্ণিমায় উতলে উঠে ভরা যৌবনে,
ভুল নয় সে চাঁদের চাঁদনী।

ভুল নয় সে জল যে জল উঠে আসে জোয়ারের টানে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

সুখ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৭

সুখ কাকে বলে আমি চিনি না জানি না বহুদিন,
মনে হয়- তার সাথে কোন লেনাদেনা নেই,
লেনাদেনা ছিল না কোন কালে,
সেই যে একদিন সন্ধ্যায় তাল গাছের ডগায়
পাতায় বুনা বাবুইয়ের বাসা
ঘনায়মান আঁধারে
দৃষ্টির সামনে থেকে হারিয়ে গিয়েছিল;
তারপর থেকে।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

ব্যবধান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৫

সময় অথবা দূরত্ব
আমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়,
কদাচিৎ হয়তো, হয়তো সর্বদা।
আমার দ্বিপ্রহরে তুমি আড়মোড় ভাঙ্গা
কোন এক সকাল বেলার পাখি, অথবা
তোমার সন্ধ্যায় আমি নিশি যাপনে রত
নিশাচর প্রাণী এক।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.৯৪৬০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষেত্রঃ তড়িৎ-তাড়িৎ-যান্ত্রিক এবং নবায়ন শক্তি ও সবুজ প্রকৌশল
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৯৩টি
  • মন্তব্য করেছেন: ৩৯৬৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৫৩৮১টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১ মাস
  • ব্লগটি মোট  ৭৭৯৭৭ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ