গানের যত কথা
৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১২
ছোটবেলায় কত গানই তো গেয়েছি। সবগুলোর কথা মনে নেই ভালো। আম্মার মুখে শুনেছি আমার গাওয়া প্রথম গানটা নাকি ছিল একটা বিখ্যাত হিন্দী ছবির বিখ্যাত আইটেম সং।
থাক ওটার কথায় পরে আসি। মেজআপা যে গানটা প্রথম গেয়েছিল সেটা ছিল ঐ হিন্দী ছবিরই বাংলাদেশী রিমেক "দোস্ত দুশমন" এর একটা গান, "চুমকী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কী তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরও ভালো"। আর আমার গাওয়া গানটা ছিল "শোলে" ছবির, "মেহবুবা, মেহবুবা"। আমি অবশ্য এভাবে গাইতাম না। আমি গাইতাম, "মাবুবা মাবুবা"।
ছোট বোনটা যখন গান গাওয়ার লায়েক হল তখন তাকে সাথে অনেক গান গাইতাম। যেগুলোর কথা বুঝতাম না নিজেরা কথা বানিয়ে নিতাম। আবার অনেক সময় দুইটা গান একসাথে মিলিয়ে রিমিক্স করে গাইতাম। বড়রা শুনে হাসাহাসি করত, হু কেয়ার্স। বিটিভিতে শুনে শুনে গান শিখতাম। একটা গান ছিল, "তুমি কি কখন, দেখিছ স্বপন, আমারে আমারে আমারে।" আরেকটা গানের প্রথম লাইনে ছিল, "ভুলিনাই, ভুলিনাই"। এই দুইটা গান আমরা মিলিয়ে গাইতাম, "ভুলিনাই ভুলিনাই, আমারে আমারে আমারে।" কয়েকদিন পর মনে হল নিজেকে ভুলিনাই কথাটা বলা মনে হয় ঠিক হচ্ছেনা। তাই নিজেরাই কথা একটু পাল্টে নিলাম, আমি গাইতাম, "ভুলিনাই, ভুলিনাই"। ছোট বোন পরের লাইন গাইত, "তোমারে তোমারে তোমারে"।
আব্বা মাঝে মাঝে গান গেয়ে শুনাতেন আমাদের দুই বোনকে। আমরাও শুনে শুনে শিখে নিয়েছিলাম। এর মধ্যে একটা গান ছিল, "ইস্কুল খুইলাছে রে মওলা ইস্কুল খুইলাছে, গাউসুল আজম মাইজভান্ডারি ইস্কুল খুইলাছে"। ছোট বোন "মাইজভান্ডারি" শব্দটা বুঝতে না পেরে গাইত, "মাজবা নাকি"। আরেকটা গান ছিল, "গোলেমালে গোলেমালে পিরীত কইরো না"। পিরীত শব্দটা বুঝতাম না তখন। আমরা মনে করতাম পিরিচের কথা বলছে মনে হয়। তাই আমরা একটু সংশোধন করে গাইতাম, "গোলেমালে গোলেমালে পিরিচ ভাইঙ্গো না"।
জানের জান ভাগ্নে কথা শেখার সাথে সাথে গানও শিখেছিল, প্রথম গানটা শিখেছিল তার নানার কাছ থেকেই, "শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একি শুধু অভিনয়"। ভাগ্নে
শব্দগুলো মোটামুটি ঠিকমতই বলত, শুধু "ক্ষণিক" এর জায়গায় "অনেক" বলত। কেউ ফোন করলে সে এই গান শুনিয়ে মুগ্ধ করে দিত। আরেকটা গান খুব আবেগ দিয়ে গাইত, "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।" একদিন তো সবাইকে চমকে দিয়ে একটা অতি(?) রোমান্টিক গান গেয়ে শুনিয়েছিল। গানটা শিখেছিল টম এন্ড জেরীর বাংলা ভার্সন থেকে।![]()
সবার শেষে নিজের নামে কিছু বলে যাই। ছোটবেলায় অনেক ছড়াগান শিখেছি, গেয়েছি। একটা গানের কথা না বললেই নয়। কারণ গানটা শুধু আমার জন্যই লেখা হয়েছিল। মিল্টন খন্দকার তার জীবনের প্রথম ছড়াগানটা লিখেছিলেন আমার জন্য। সুর করেছিলেন নজরুল ইসলাম। গানটা গেয়েছিলাম বিটিভির একটা অনুষ্ঠানে। গানটার কথা একটুখানি ভুলে গেছি। যেটুকু মনে আছে দিই। (যেটুকু ভুলে গেছিলাম, শাহানা আপু মনে করিয়ে দিয়েছে।)
তার নাম কালামিয়া
গলায় সে রশি দিয়া
বানায় যে টাই,
খালি গায়ে পরে কোট
বলে সে বাঁকিয়ে ঠোঁট
ফ্যাশানের যুগ নাকি এইটাই।
নাকে নাকে কথা কয় নাকে থাকে সর্দি
দেখায় না কবিরাজ দেখায় না বদ্যি
এমনি গলায় সে
সারগাম করে যে
চাটি মারে তবলায় ধাই ধাই।
টাক মাথা নিয়ে রোদে করে ছুটোছুটি
ক্ষিদে পেলে মাথাতেই বানায় যে রুটি
হাত দিয়ে ভুড়িতে
হেসে হেসে বলে সে
আছে শুধু নিজের এই ভুড়িটাই।
এই গানটা গাওয়ার জন্য আমার নামই হয়ে গিয়েছিল "কালামিয়া"। রিহার্সেলে সবাই আমাকে "কালামিয়া" ডাকত, মজাই লাগত ব্যাপারটা। মিল্টন ভাইয়ের সাথে পরে যতবার দেখা হয়েছে উনি আমাকে "আরে আমার কালামিয়া যে" বলেই ডেকেছেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছোটবেলা, গান, ছোটবেলা, গান ;
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দন্ডিত বলেছেন:
অপরবস্তা সিজন আসছেলেখক বলেছেন: ঠিক বুঝলাম না, আমিতো ঐরকম কোন কিছু লিখিনি। গল্প, কবিতা আমাকে দিয়ে হয় না।
লেখক বলেছেন: আমার তো এই বস্তার অভাব নাই।![]()
কালপুরুষ বলেছেন:
মজার কাহিনী মজার লেখা মজার বর্ণনা। তবে তোমার গাওয়া মজার সেই "কালামিয়া" গানটা রেকর্ড করা থাকলে ব্লগের আমরা সবাই শুনতে পেতাম। শোনার ব্যবস্থা কি করা যায় জনাব বড় বিলাই কালামিয়া। গান সংক্রান্ত লেখাটা বড়ই সরস হৈছে।
লেখক বলেছেন: আছেন তো রঙ্গে, সবকিছুতে রস খুঁইজা পান।![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ভুলিনাই ভুলিনাই, আমারে আমারে আমারে।
লেখক বলেছেন: ![]()
![]()
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এ তো ৩৩ বছর আগের কাহিনী! আপনারা দুভাই-ই এখনো বোধহয় আগের মতোই বাঁদর রয়ে গেছেন, কারণ গানের যে কোয়ালিটি'র নিজস্ব ভার্সন বানাতেন, জাত বাঁদর না হলে তা হয় না, আর জাত বাঁদররা সারাজীবনই বাঁদর থাকে, আর তারা খুব ব্রিলিয়ান্ট হয়ে থাকে।লেখক বলেছেন:
লেখক বলেছেন: মনে পড়লে তো চুপ করে বসে থাকা চলবে না রে ভাই, লেগে পড়ুন, দেখি আপনি কত বড় শিল্পী।
লেখক বলেছেন: ছুডুবেলায় ভ্যা ভ্যা করতাম আর কি।
অনন্ত দিগন্ত বলেছেন:
"গোলেমালে গোলেমালে পিরিচ ভাইঙ্গো না" ...খিক খিক.... গানটা তোমার গলায় শুনতে বড়ই ইচ্ছে করতেসে
লেখক বলেছেন: জো হুকুম।
গোলেমালে গোলেমালে পিরিচ ভাইঙ্গো না।
কেমন লাগল?
লেখক বলেছেন: আপনাকে তো ডেকেছিল তখন আমার সাথে ডুয়েট গাওয়ার জন্য, আপনি সুন্দরবন না বান্দরবন কোথায় জানি ছিলেন, সাড়া দেন নাই।
কাব্য বলেছেন:
আমার এউকগা গানের কথা মনে পইড়া গেলোগা
"ও আমার জীবন সাথী
এ জীবন যাও নিয়া যাও
তুমি বিনা মরন ভালো
উপহার তাই দিয়া যাও"
এই পাবলিক প্লেসে এরুম শরমের গান গাওয়াটা কি ঠিক হইলো
লেখক বলেছেন: আপনের আবার শরম, এগুলা কী কন?
লেখক বলেছেন: ভাই বাথরুমে গান গাবেন, কেউ করবে না মানা। বর্তমানে আমার গান গাওয়ার জায়গা ঐটাই। অনেক ধন্যবাদ।
কোন প্রোগ্রামে দর্শক ভাগাতে চাইলে আমার বিকল্প নাই এটা আমি শিউর
লেখক বলেছেন: বিটিভির দর্শক এখনও আছে নাকি? ভাগাবেন কাকে?
সাধারণমানুষ বলেছেন:
ক্লাস এইটে বৃত্তি কোচিং করতাম।ছেলে মেয়ে একসাথে কোচিং হইতো । "রেশমি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কী তাতে"
কিন্তু বিধিবাম ঐ দিন ক্লাস নাইনের এক সেকশন টিফিনে খালি হয়ে যাওয়ায় সহ: প্রধান শিক্ষক নিজে বাহির হইছিলেন বেত নিয়া পুলাপানের খোজে
শুধু বলি স্যারের ৩ টা বেতের দফারফা হয়েছিল ঐ দিন
লেখক বলেছেন: শিল্পীদের মর্যাদা দিতে জানল না বেরসিক বেত।
সাধারণমানুষ বলেছেন:
১৫ নং কমেন্ট কাহিনি টারে আলাদা ভাবে পোষ্টাইলাম । Click This Link ইচ্ছা হইলে আসতে পারেন ।
লেখক বলেছেন: দেখে আসলাম। ![]()
তিক্ত বলেছেন:
ভাই সেই রকম ।
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
শাহানা বলেছেন:
"চাটি মারে তবলায় ধাই ধাই"... মনে পড়েছে?
লেখক বলেছেন: ওহ থ্যাংকু থ্যাংকু, আপনি কিভাবে মনে রাখলেন। আরেকটা জিনিস মনে করিয়ে দেবেন নাকি? আমাদের বড় জন প্রথম কোন গানটা গেয়েছিল।
শাওন৩৫০৪ বলেছেন:
কালামিয়া... বস, আপনের এই পর্বটা চরম হৈছে..
কিছুক্ষন পৈড়া পৈড়াই হাসছি...গানের বিবর্তন গুলা খুব উইটি ছিলো, সেই ছুডুবেলায়ও দেখি আপনি বুদ্ধিমতি আছিলেন...
এই পর্বের জন্য আপনাকে সালাম...
আবারো কৈ, চরম..
লেখক বলেছেন: হে হে হে। ওয়ালাইকুমুসসালাম। আপনের ছবিটাতো সুবিধার লাগতেছে না। ঘটনা ঘটায়া ফেলছেন নাকি।
লেখক বলেছেন: থাইরয়েড সমস্যা বানায়া ফেলছেন? সস্তায় চাইলে ঢাকা মেডিকেলে যাইতে পারেন। তবে লম্বা লাইনে দাঁড়ানোর প্রস্তুতি থাকতে হবে। বারডেমে গেলে বেশী ভালো হবে।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আমার ছুডুবেলার গান মানেই, হাওয়া হাওয়া ও হাওয়া দিস্কো দিওয়ানা, পাতলা পায়খানা আরেকটা হইতাছে, আই এম এ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, বিয়া করলে হয় সংসার, চকি ভাইঙ্গা পড়লে হয় আনসার।
আর বিটিভিতে একবারই নিজের খোমা দেখানির সুযোগ পাইছিলাম। তারপর দেখি পাড়ায় আমি বেশ জনপ্রিয়।
লেখক বলেছেন: আপনার গান গুলোও চরম।![]()
লেখক বলেছেন:
মোঃমোজাম হক বলেছেন:
[yt|http://www.youtube.com/user/mozambof#p/a/u/0/3QDLa3L0VYsআপনার সেই গানটি এখানে রিমিক দেখাচ্ছে!
লেখক বলেছেন: লিংকটা ঠিকমত দেয়া হয়নি। আর এটা আমার গান না, মেজপার গাওয়া প্রথম গান।
লেখক বলেছেন: এবারও লিংকটা ঠিকমত আসেনি।
লেখক বলেছেন: আমার গানের গলা কোথায় পেলেন আপনি।
শাহানা বলেছেন:
বড় আপা গাই "আমি এক দুরন্ত যাযাবর"। দুরন্ত শব্দটিতে একটা লাফ দিত। আপসুস, আমি দেখিনি, আম্মা বলেছেন।
লেখক বলেছেন: হুমম আপসুস আমারও।
লেখক বলেছেন: গুড লাক।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আমি তখন গলা ভারী করে গাইতাম.......
"আয় খুকু আয়
আয় খুকু আয়"
লেখক বলেছেন: মজার তো। ![]()
লেখক বলেছেন: হেহ হেহ।
লেখক বলেছেন: আজাইড়া বলে কিছু না, তবে ইদানিং একটু বেছে বেছে পড়ছি, এটা ঠিক। রাগ করবেন না প্লিজ। আমি কিন্তু কাউকে ভুলে যাইনি।
তাজা কলম বলেছেন:
তার নাম কালামিয়াগলায় সে রশি দিয়া
বানায় যে টাই,
খালি গায়ে পরে কোট
বলে সে বাঁকিয়ে ঠোঁট
ফ্যাশানের যুগ নাকি এইটাই।
গানটি শুনতে ইচ্ছে করছে। আপনাকে পাইলে বলতাম গাইতে।
ভাল লেগেছে পোষ্টটি। +
লেখক বলেছেন: গানটা সত্যি মজার। তবে অন্য কেউ গাইলে মনে হয় বেশী সুন্দর লাগত।
কাব্য বলেছেন:
ডাক্টোর আফার শইলডা কিমুন !! টারজান ছাবে কিমুন আছে?আমার ওষুধ কুনখানে ?
লেখক বলেছেন: শইল আছে মোটামুটি, ছাবেও ভালাই। আপনের ওষুধ খাওয়ার দিবস তো চইলা গেল, খান নাই?
ভাঙ্গন বলেছেন:
পুরোনো সেই দিনের কথা বললে আমার বেশি পুরোনো নয়।......
স্বরণকালে যেক'টা গানের কথা মনে পড়ে তার মধ্যে এক্টা হলো আমার আপুর খুবই প্রিয় গান
"চারা গাছে ফুল ফুইটাছে ডাল ভাইঙ্গোনারে মালি, ফুল ছিঁড়োনা"
গানটা যখন আমার আপু গাইতেন তখন ফিসফিস কন্ঠে গাইতেন। কারণ বাবা শুনলে আচ্ছা করে দিত!
.....
আমার এক্টা প্রিয় গান ছিল
"পৃথিবীকে ভাল বেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছো"।
এ গানটা আমার জীবনে সম্ভবত আমি প্রথম পূর্নাঙ্গ লিরিক শিখে নিয়েছিলাম।
.....
মজার বিষয় হচ্ছে এখনো আমার প্রিয় সখের একটি হচ্ছে কোন গান যদি আমার ভাল লেগে যায়, তবে সে গান আমি মুখস্ত করেই ছাড়ি।
অদ্যবধি...।
খোদা জানেন, আমার পেটে কত গান মুখস্ত!
লেখক বলেছেন: বেশ ভালো ব্যাপার তো।
লালসালু বলেছেন:
ফারিহান মাহমুদ বলেছেন: এ তো ৩৩ বছর আগের কাহিনী! আপনারা দুভাই-ই এখনো বোধহয় আগের মতোই বাঁদর রয়ে গেছেন, কারণ গানের যে কোয়ালিটি'র নিজস্ব ভার্সন বানাতেন, জাত বাঁদর না হলে তা হয় না, আর জাত বাঁদররা সারাজীবনই বাঁদর থাকে, আর তারা খুব ব্রিলিয়ান্ট হয়ে থাকে।গানটা শুনতে মঞ্চায়
লেখক বলেছেন: আমারও শুনতে মন চায়।
লেখক বলেছেন: ভিডিও ক্যাসেট ছিল, নষ্ট হয়ে গেছে।![]()
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
btv র তো বিশাল আর্কাইভ আছে।ওদের কাছে নিশ্চই তোমার সেই প্রোগ্রামের রেকর্ডও আছে চেয়ে নাও ।
লেখক বলেছেন: অনেক আগের রেকর্ডতো, নাও থাকতে পারে, আগে তো আর্কাইভ ছিল না।
লেখক বলেছেন: বাচ্চাদের গলায় গান শুনতে ভীষণ মিষ্টি লাগে। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















.jpg)
