আমিও মগা
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪১
সকালে মার্কেটে গিয়েছিলাম। প্রথমেই পিচ্চি ভাগ্নেটার জন্য টুকটাক কেনাকাটা করলাম।
এরপর চশমার দোকানে গিয়ে চশমা পছন্দ করা শুরু করলাম। একটার পর একটা পরে পরে দেখছি। হঠাৎ এক লোক হন্তদন্ত হয়ে ঢুকে বলল, ভাই এখানে একটা প্যাকেট রেখে গিয়েছিলাম কালকে, পেয়েছেন নাকি। দোকানের লোকজন বলল, না ভাই আমরা তো কোন প্যাকেট পাইনি, হয়ত অন্য কোন দোকানে রেখেছেন। লোকটা পাশের দোকানে গেল খুঁজতে। আমি মনে মনে ভাবলাম, এমনও মগা পাবলিক হয়, পুরো একদিন পর মনে পড়েছে দোকানে প্যাকেট ফেলে গেছে, তাও আবার কোন দোকানে ফেলে গেছে তাও মনে নেই।
অনেক গুলো চশমা দেখে একটা পছন্দ করলাম। দাম মিটিয়ে বের হয়ে অন্যান্য কেনাকাটা করতে থাকলাম। প্রায় ২০ মিনিট পর খেয়াল হল, আরে আমার হাতে একটা প্যাকেট ছিল পিচ্চি ভাগ্নের জিনিসপত্রের। কোথায় রাখলাম ওটা, মনে পড়েছে, ঐ চশমার দোকানেই। আবার গেলাম ঐ দোকানে। লোকটাকে বললাম, ভাই আমি মনে হয় একটা প্যাকেট ফেলে গেছি। লোকটা বলল, হ্যাঁ আপা এই যে রেখে দিয়েছি, দেখে নেন সব ঠিক আছে কি না। চট করে দেখে নিয়ে 'ঠিক আছে, থ্যাংকস' বলে তাড়াতাড়ি বের হয়ে গেলাম, আর কেউ দেখার আগেই।
নাহ, আমিও মগাই হয়ে গেলাম।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাবিজাবি, বোকামি ;
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
লেখক বলেছেন:
তাই তো গুনি জনে বলে কানা কে অন্ধ বলিও কানা বলিও না।
লেখক বলেছেন: ঠিক কথা।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
নাহ, আমিও মগাই হয়ে গেলাম.....
লেখক বলেছেন: আপনিও এমন করেন নাকি।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
হা হা হা। হা হা হা।
লেখক বলেছেন: অন্যের দুঃখে এত হাসা ঠিক না।
ফয়েজ ০৮ বলেছেন:
মগাই হয়ে গেলা।
লেখক বলেছেন: তাই তো হলাম।
লেখক বলেছেন: আপনের সাথে নিজেরে তুলনা কইরা শান্তি পাইলাম।
লেখক বলেছেন: মন খারাপের কী আছে, প্যাকেটটা উদ্ধার হয়েছে তো।
লেখক বলেছেন: সে আর চিনতে বাকী নাইরে ভাই, ভুলে গেলে মনে করিয়ে দেয়ার জন্য একজন আছে তো।
লেখক বলেছেন: জেনে শুনে কেউ মগা হয় নাকি। ![]()
ভাবের অভাব বলেছেন:
ঈদের আগের দিন রাতের বেলাতে ছোটখাটো দুচারটা জিনিস কিনবো তাই সাইকেল্টা নিয়ে আর.ডি মার্কেটের উদ্দেশ্যে বের হলাম। কিনা কাটা শেষ হলে বাড়ি এসে রাতের খাওয়ার পর শুয়ে পড়লাম। হঠাৎ মনে হল আমি রিকশায় আসলাম কেন? গেছিলাম তো সাইকেল নিয়ে!!!আবার ছুটে গেলাম। ভাগ্য ভাল ছিলো, সাইকেলটা যেখানে রেখেছিলাম সেখানেই ছিলো।
লেখক বলেছেন: আপনার তো বিশাল ভাগ্য দেখা যায়।
লেখক বলেছেন: দুইন্যার মগাসকল এক হও।
লেখক বলেছেন: থাংকু থাংকু। এই মগে চা খাবে মগা বিলাই।![]()
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
লেখক বলেছেন: এইরকম কাজ আসলে আগেও করছি কয়েকবার।
লেখক বলেছেন: কেডা হাসে এইখানে।
লেখক বলেছেন: মগা হতে চান নাকি সেধে সেধে?
বাগসবানি বলেছেন:
ঐ মার্কেটে গেলে মনে হয় সবাই মগা হয়ে যায়
লেখক বলেছেন: আপনি দেখি মার্কেটের ঘাড়েই দোষ চাপিয়ে দিলেন।![]()
হুলো-বেড়াল বলেছেন:
আপনে বেড়াল না বেড়ালিনী??...এতদিনে সঙ্গী পেলুম মনে হচ্ছে আপনাকে ইলিশ মাছের কাঁটার দাওয়াত...
লেখক বলেছেন: আমি বড় বিলাই। আপনি আমার মাসী, থুক্কু মেসো। ইলিশ মাছের কাঁটা না, আস্ত ইলিশ চাই আমার।
লেখক বলেছেন: মগী নামে আমাকে একজন ডাকে, তাই ঐটা লিখলাম না।
লেখক বলেছেন: তুমিও হাসতাছ? ঠিক আছে হাসো। শরীর মন ভালো থাকবে।
লেখক বলেছেন: ছোটবেলায় একবার আম্মা একটা দোকানে নিয়ে রঙীন চক কিনে দিয়েছিলেন। আমি ভুলে সেটা দোকানেই ফেলে এসেছিলাম। আর আনা হয়নি। আফসুস।
লেখক বলেছেন: বুইঝা লন। ![]()
লেখক বলেছেন:
লেখক বলেছেন: ছমাবেচে যুগ দিতে আইয়া পড়ছেন তাইলে। অয়েল কাম।
ইজীটক বলেছেন:
চাচামিঞার মগটা আমার হেভী পছন্দ হইছে, আহারে কেউ যদি আমারে দিত এমন মগ....
লেখক বলেছেন: চাচামিঞার কাছে চাইয়া দেখেন, দিতেও পারে।
লেখক বলেছেন: ![]()
ইনক্রেডিবল বলেছেন:
বৃহস্পতিবারে ভারতীয় দূতাবাসে ঢোকার সময় মোবাইল জমা দিয়ে টোকেন নিতে ভুলে গিয়েছিলাম। কোন প্রমাণই ছিলনা আমি মোবাইল জমা দিয়েছি। পরে নম্বর বলার পর শিওর হয়ে ফেরত দিল।
লেখক বলেছেন: ভাগ্য ভালো যে নাম্বার মনে রাখতে পেরেছেন, আজকাল তো দেখি একেকজনের এত সিম যে নিজের নাম্বারই মনে রাখতে পারে না।
কাব্য বলেছেন:
ব্লগে মগাগ্রুপ খুলুম নিকি ??? কচম কইতাচি,আপ্লেরে আ্যাডমিন বানামু
ভাইগ্না মগা-না তয় খালা কইলাম মগা
লেখক বলেছেন: আপনে শুরু করেন, আমি পিছে পিছে থাকুম।
লেখক বলেছেন: তবে রে!!!
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
ভাল লেগেছেশিশুদের পিচ্চি বলা এটা শিশু অধিকার এর লংঘন। আমি একজন সেভ দ্যা চিলড্রিনের স্টাফ হিসেবে আপনাকে অনুরোধ করবো তাদের একটা নাম আছে সেই নাম ধরেই ডাকুন।
লেখক বলেছেন: ইয়ে মানে আমি আসলে অধিকার লংঘনের কথা জানতাম না। তবে আমি ব্লগে কারুর নাম দিই না।
লেখক বলেছেন: ভালো আছি আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক।
আমিন আসিফ বলেছেন:
আপনার চেয়ে বড় মগাও আছে! মানি ব্যাগ ?! বাসা থেকে ২ হাজার কিলো দুরে। ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা দেখে দোকানদার পোষ্ট করে দিসে!
লেখক বলেছেন: ভাগ্যবান বটে।
লেখক বলেছেন: জ্বী, সেটাই।
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
খোলা_আকাশ বলেছেন:
মগা বলতে আসলে কি বুঝায়? শব্দটির উৎপত্তি কিভাবে হল?
লেখক বলেছেন: অত কিছু জানি না ভাই, আমি বোকামী করলে আমাকে একজন মগী বলে, এটুকুই বলতে পারব।
লেখক বলেছেন: মগ।
নীল ভোমরা বলেছেন:
মমমম......গাগাগা.........!!!!!!!!!!!!
লেখক বলেছেন: আপনি মনে হয় শাহরুখ খানের একজন বড় মাপের ভক্ত।![]()
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আমি মগা ডাক্তর। তয় আছেন কেমুন?
যীশূ বলেছেন:
মগা মগা মগা....।
লেখক বলেছেন: আপনি জিকির তুলেছেন কেন ভাই।
লেখক বলেছেন: কী করব, আমি যে মগাই রয়ে গেলাম।
লেখক বলেছেন: হাসেন আরও হাসেন, শইল-মন ভালা থাকব।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আপনে মগা?ছি ছি.......
ভাবছিলাম আপনে কত ভালু......অখন দেখি আস্ত একটা মগা। ভাবতেই পারি নাই। ছি ছি।
লেখক বলেছেন: ছি ছি ছি। মগার ব্লগে আসছেন। হারপিক দিয়া গোসল করেন তাড়াতাড়ি।
লেখক বলেছেন: ভালো থাকুন সবসময়।![]()
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আপনার মুখ তো সাংঘাতিক খারাপ! আপনে নিজে আগে হারপিক দিয়া মুখ ধুয়া লন। তারপর আপনের লগে কথা। আপনের বুলগে আইসা আমার ওযু ভাইঙ্গা গেছে....
লেখক বলেছেন: আমি হারপিক দিয়া মুখ ধুইলেও মগাই রয়া যাবো। আপনে বরং আমার লগে কথা কওন বাদ দেন, তাইলেই সব সমইস্যার সমাধান।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
কথা তো আমি আপনার লগে কুনোদিনই কই নাই। কথা লেখালেখি করি। ধুইলে আপনের কিবোর্ড ধুইতে হৈবে। আপনার নিজের না ধুইলেও চইলবে। বাই দ্য বাই, আপনে ডাক্তার না? আচ্ছা, হাত পুড়ে গেলে তাৎক্ষনিকভাবে কি করতে হয়?
লেখক বলেছেন: ঠান্ডা পানিতে হাত ধুয়ে লবণ মেখে রাখতে পারেন, ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখলেও ভালো হয়। বাসায় স্পিরিট থাকলে দিতে পারেন (নেইল পলিশ রিমুভারেও কাজ হয়)। মোট কথা তাপটা বের করে দিতে হবে, এতে ফোসকা পড়ার সম্ভাবনা কমে যায়।
আর ভালো হয় যদি ভালো ডাক্তারের পরামর্শ নেন, মগা ডাক্তারের পরামর্শে কাজ নাও দিতে পারে।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
হাত তো পানি থেকে তুলাই যায় না, ৫ সেকেন্ডের মধ্যে যন্ত্রনা শুরু.........
লেখক বলেছেন: যন্ত্রণা হচ্ছে মানেই হল আপনার নার্ভগুলো কাজ করছে, অর্থাৎ নার্ভগুলো পোড়েনি, এটা ভালো লক্ষণ। হাত ডুবিয়ে রাখুন, বেশিক্ষণ ডুবিয়ে রাখতে সমস্যা লাগলে ভেজা হাতে একটু লবণ মাখিয়ে রাখুন। যন্ত্রণা কমতে একটু সময় লাগবে।
লেখক বলেছেন: সেটাই।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
সহমত
লেখক বলেছেন: আইচ্ছা।
লেখক বলেছেন: ভালোই আছি নাদুস নুদুস লাড্ডু ভাই। তুমি ভালো তো?
অনন্ত দিগন্ত বলেছেন:
ভাল থাকি ক্যামনে, দিল্লিকা লাড্ডুর ব্যাবস্হা তো করতে পারো না, তাই নিজে নিজে ব্যাচেলর লাড্ডু বানায়ে খাচ্ছি লেখক বলেছেন: রোসো বাছা রোসো, দিল্লীকা লাড্ডু খাবেই যখন, ধীরে-সুস্থে বুঝে শুনেই খাও।
লেখক বলেছেন: আমার দেখার জন্য সার্বক্ষণিক ডাক্তার আছে না?
নিষিদ্ধ জীবন বলেছেন:
আচ্ছা, মগা শব্দের বুৎপত্তিগত অর্থ কি?মগার স্ত্রী লিঙ্গ কি মগি/মগী নাকি?
মগের সাথে কি মগার কোন সম্পর্ক আছে?
লেখক বলেছেন: মগা পাবলিককে এমন জ্ঞানের প্রশ্ন করা মোটেই উচিৎ না।
লেখক বলেছেন: আগেই বলেছিলাম মগা ডাক্তারের পরামর্শ না নিতে।
শাহানা বলেছেন:
এতো কমেন্ট, পড়তে পড়তে ভুলেই গেছি আমি লেখা পড়ে কি মন্তব্য লিখব ভেবেছিলাম।
লেখক বলেছেন: ভুলবেনই তো, কার বোন দেখতে হবে না?
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আমি তো আগে বুঝি নাই যে আপনে বিলাইয়ের ডাকতর.........
লেখক বলেছেন: এখন বুঝলেন তো, মনে রাইখেন।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
মগা
লেখক বলেছেন: ইয়েছ ছার।
লেখক বলেছেন: আপনিও তো যোগ দিয়ে ফেললেন।![]()
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
আমিও মগা ছিলাম আর্কি একসময় এখন আর নাই বিকজ এখন খাবার ছাড়া আর কিছু কিনি না
তাও খুব ক্ষুদা পাইলে আর্কি
এন্ড আমার এই থিউরিটা কাজ করছে আমি যখন থেকে কিছু কেনা ছেড়ে দিছি তখন থেকে আর কিছু হারাই না
লেখক বলেছেন: চাবির গোছা কে যেন হারিয়ে ফেলে? মনে পড়ছে না। একটু মনে করিয়ে দেবে?
লেখক বলেছেন: আরে তোমার মুখখানা এমন লাল রঙ কে করে দিল?
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মগা মানে কি ? বোকা?
লেখক বলেছেন: হবে হয়ত।
লেখক বলেছেন: তাইলে তো ভালাই।
লেখক বলেছেন: হি হি, মগার অভাব নাই দেশে।
গুরুজী বলেছেন:
আমরা সবাই মগা আমাদের এই মগার রাজত্যে!!!
লেখক বলেছেন: হা হা হা, ভালোই বলেছেন গুরুজী।
অন্তীম বলেছেন:
হাহা হাসি পেল
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
ব্লু হাঙ বলেছেন:
মনের অজান্তে আমরা প্রতিনিয়তই অনেক ভুল করে থাকি। আর তাহলেই যে আমরা মগা হয়ে যাব এমনটা ভাবার কোন কারণ নেই। আর যদি হইই তবে......... আমরা সবাই মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা মগা লেখক বলেছেন: হি হি হি, ঠিক কথা। কিন্তু আমি প্রায়ই এই ভুলগুলো করে থাকি, একবার করলে যে পরের বার সাবধান হব এই বুদ্ধিটাও নাই, এজন্যই আমি মগা।
রুচি বলেছেন:
এই জীবনে অনেকবার অাপনার মত মগা হয়েছি
লেখক বলেছেন: ঘটনা খুবই কমন মনে হচ্ছে।![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.jpg)






















