"হযরত সফিয়া বিনতে আবু উবায়দা(রাঃ) নবী(সাঃ) এর কোন এক স্ত্রীর মাধ্যমে নবী(সাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “যে ব্যক্তি গনক বা হস্তরেখাবিদের কাছে গিয়ে কোন বিষয়ে জানতে চাইলো এবং (সে যা বলল তা) বিশ্বাস করল, চল্লিশ দিন পর্যন্ত তার নামায কবুল হবেনা।”
(মুসলিম, রিয়াদুস সালেহীন ১৬৬৯)
--------------------------------------------------------------
"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কিছুকে অশুভ বা অলক্ষুণে বলে মনে করতেন না।"
(আবু দাউদ, রিয়াদুস সালেহীন ১৬৭৬)
----------------------------------------------------------------
"হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ সাবধান! মন্দ ধারণা হতে দূরে থাক। কেননা মন্দ ধারণা বা অনুমান সবচেয়ে বড় মিথ্যা।"
(বুখারী ও মুসলিম, রিয়াদুস সালেহীন-১৫৭৪)
--------------------------------------------------------------------
"তোমরা ভাইয়ের বিপদে আনন্দিত হয়ো না। কেননা এতে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাকে ঐ বিপদে নিমজ্জিত করবেন।"
(তিরমিযী, রিয়াদুস সালেহীন ১৫৭৭)
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১০ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


