নিউইয়র্কে বইমেলায় ঢাকার বেশ কিছু নামিদামি লেখকের সমাগম হয়েছিলো। সঙ্গত কারনেই প্রবাসী লেখকরা তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। সেটি করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে প্রবাসে বসবাসরত লেখকদের। সেই সব বিষয় নিয়ে নিউইয়র্ক প্রবাসী লেখক মুনিয়া আহমদ নতুনদেশে একটি নিবন্ধ লিখেছেন ‘লেখকের বিনয়...’ শিরোনামে।
মুনিয়া লিখেছেন
'একজন উঠতি লেখক তার একটা সদ্য প্রকাশিত কবিতার বই প্রিয় লেখককে (সৈয়দ শামসুল হক) দিতে চেয়েছিলেন। তিনি তা নিতে সরাসরি অস্বীকার করে বলেছেন, বইটি বহন করার মতো তাঁর কাছে কিছু নেই।
এই লেখা পড়ে আমি স্তম্ভিত হয়েছি। ভীষণ দুঃখ পেয়েছি। কারণ বই বহন করার জন্য কি কিছু লাগে? দুই হাত আছে না আমাদের? সৈয়দ শামসুল হকের সাথে আমার দেখা হয়নি কারণ আমি সেদিন উপস্থিত থাকতে পারিনি। লেখক-প্রকাশক সম্মেলনের দিন বেশকিছু লেখকের সাথে দেখা ও কথা হয়েছে। আমার ব্যাগে আমার কিছু নতুন বই (উপন্যাস) ছিলো। অনেক লেখকের মধ্যে লেখক রশিদ হায়দারের কথা আমাকে মুগ্ধ করেছিল। সম্মেলন শেষে আমি উনার কাছে গেলাম। আমার একটা বই তিনি সাদরে গ্রহণ করলেন। উনার বিনয়ি ব্যবহারে যারপরনাই মুগ্ধ হয়েছি। ফিরে যখন আমি আমার আসন গ্রহণ করলাম, এখানকার (আমেরিকার) একজন লেখক আমাকে বলল, তুমি উনাকে বই দিলে, তুমি কি মনে করেছো তিনি সেটা বাংলাদেশে নিয়ে যাবেন? এখানেই গার্বেজ করে যাবেন। আমি বললাম, গার্বেজ করুক আর যাই করুক, তিনি বই নিয়েছেন, ভালো ব্যবহার করেছেন, এটাই আমার জন্য যথেষ্ঠ। পরে কি করলো, সেটা আমার দেখার বিষয় না। '
সত্যিই কি প্রতিষ্ঠিত লেখকরা বিনয়কে হারিয়ে ফেলেন?
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


